আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা

বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী

সকল মহান ভাষা শহীদগণের প্রতি,
এবং ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত

সকল ভাষা সৈনিক
ও বীর বাঙ্গালীদের জানাই অশেষ শ্রদ্ধাঞ্জলী,
সেইসাথে সকলকে জানাই

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

বিষয় সূচী

সাহিত্য (60) অন্যান্য কবিতা (53) ভালোবাসার পদবিন্যাস ( প্রেম সম্পর্কিত রচনা বিশেষ ) (53) আমার লেখা প্রবন্ধ-নিবন্ধ (37) কবিতা (35) দেশ নিয়ে ভাবনা (33) ফিচার (33) বাংলাদেশ (29) সমসাময়িক (28) খন্ড কাব্য (26) হারানো প্রেম (22) সংবাদ (18) কাল্পনিক প্রেম (16) ইতিহাস (15) প্রতিবাদ (15) সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ (15) Online Money Making Links (14) দেশাত্মবোধক কবিতা (13) আমার জীবনের দিনপঞ্জী (12) ধর্ম (12) প্রেমের কবিতা (11) ব্যক্তিত্ব (11) রাজনীতি (11) ধর্মীয় আন্দোলন (10) প্রবাসের কবিতা (10) খন্ড গল্প (9) জীবন গঠন (9) বর্ণমালার রুবাঈ (9) ইসলাম (8) প্রগতি (8) মানুষ ও মানবতা (8) হেফাজতে ইসলাম বাংলাদেশ (8) VIDEOS (7) আমার লেখালেখির অন্তরালে (7) ইসলামী জাগরণ (7) মানব মন (7) ট্র্যাজেডি (6) শোক সংবাদ (6) সম্প্রীতি (6) নারী স্বাধীনতা (5) প্রেমের গল্প (5) বিজয় দিবসের ভাবনা (5) মৃত্যুপথ যাত্রী (5) সংবাদ মাধ্যম (5) স্মৃতিকথা (5) ঈদ শুভেচ্ছা (4) প্রবাস তথ্য (4) রমজান (4) শুভেচ্ছা (4) Computer Programer (3) আমার ছবিগুলো (3) আমার রাইটিং নেটওয়ার্ক লিংক (3) পর্দা (3) ফটিকছড়ি (3) বাংলাদেশের সংবিধান (3) বিশ্ব ভালবসা দিবস (3) শিক্ষা (3) শিক্ষার্থী (3) স্লাইড শো (3) News (2) VERIETIES POEMS OF VERIOUS POETS (2) আষাঢ় মাসের কবিতা (2) আষাঢ়ের কবিতা (2) ইসলামী রেনেসাঁ (2) ছাত্র-ছাত্রী (2) থার্টি ফাস্ট নাইট (2) নারী কল্যান (2) নারী প্রগতি (2) নির্বাচন (2) বর্ষার কবিতা (2) মহাসমাবেশ (2) শবেবরাত (2) শরৎকাল (2) শাহনগর (2) শ্রদ্ধাঞ্জলী (2) সত্য ঘটনা (2) সত্য-মিথ্যার দ্বন্ধ (2) সফলতার পথে বাংলাদেশ (2) Bannersআমার ছবিগুলো (1) DXN (1) For Life Time Income (1) For Make Money (1) Knowledge (1) Student (1) অদ্ভুত সব স্বপ্নের মাঝে আমার নিদ্রাবাস (1) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (1) আহলে সুন্নাহ ওয়াল জামা'আত(সুন্নী) (1) উপন্যাস (1) কবি কাজী নজরুল ইসলাম (1) কোরআন - হাদিসের কাহিনী (1) গল্প (1) চট্টগ্রাম (1) চিকিৎসা ও চিকিৎসক (1) জমজম (1) জাকাত (1) তরুন ও তারুণ্য (1) নারী জাগরণ (1) পরকিয়ার বিষফল (1) ফটিকছড়ি পৌরসভা (1) বন্ধুদিবস (1) বাংলাদেশের প্রখ্যাত আলেম (1) বিবেক ও বিবেকবান (1) বিশ্ব বাবা দিবস (1) বিশ্ব মা দিবস (1) ভ্রমণ (1) মন্তব্য (1) মাহফুজ খানের লেখালেখি (1) রবি এ্যাড (1) রমজানুল মোবারক (1) রেজাল্ট (1) রোগ-পথ্য (1) লংমার্চ (1) শহীদ দিবস (1) শুভ বাংলা নববর্ষ (1) শৈশবের দিনগুলো (1) সমবায় (1) সস্তার তিন অবস্থা (1) সাভার ট্র্যাজেডি (1) সিটি নির্বাচন (1) স্বপ্ন পথের পথিক (1) স্বাধীনতা (1) হ্যালো প্রধানমন্ত্রী (1) ২১ ফেব্রোয়ারী (1)

APNAKE SHAGOTOM

ZAKARIA SHAHNAGARIS WRITING

সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা

বর্তমান বিশ্বায়নের যুগে আমরা আর বাংলা ভাষায় কথা বলতে চাইনা । নিজের মাতৃভাষাকে যখন-তখন যেখানে সেখানে অবমাননা করে তৎপরিবর্তে ইংরেজী ভাষা ব্যবহার করতে অভ্যাস্থ হয়ে যাচ্ছি বা হয়ে গেছি ।
আরও একটু এগিয়ে গেলে বলতে হয় - আমরা আজ বাঙ্গালী হয়ে বাঙ্গালী জাতিসত্বা ভুলে গিয়ে ইংরেজী জাতিসত্বায় রক্তের ন্যায় মিশে গেছি !

অথচ একদিন আমরা বাঙ্গালী জাতি একতাবদ্ধ হয়ে রাষ্ট্রীয় ভাষা উর্দুকে ত্যাগ করে নিজেদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা তথা বাংলা ভাষাকে সর্বত্র প্রচলন করতে প্রাণ দিতে বাধ্য হয়েছিলাম ! ফলে বিজাতীয় ভাষা উর্দূকে অপসারন করে নিজেদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা অর্জন করে বাংলা ভাষাকে ধারন করেছিলাম । যখন আমরা বাংলার সর্বত্র বাংলা ভাষায় কথা বলা শুরু করেছিলাম ,তখন কিন্তু বিশ্বায়নের যুগটা অনুপস্থিত ছিল তা নয় , বিশ্বায়নের যুগটা তখনও ছিল বিধায় আমরা ইংরেজী শিক্ষায় তখনও বাধ্য ছিলাম । অর্থাৎ যে জন্যে আজ আমরা ইংরেজী শিখছি সেইজন্যে তখনও ইংরেজী শিক্ষার প্রচলন ছিল । ছিল ইংরেজী শিক্ষার প্রয়োজনীয়তাও । তাই বলে সে সময় বর্তমান সময়ের মত মাতৃভাষা বাংলাকে অবমাননা করা হয়নি । মানুষ সে সময় বাংলায়ই কথা বলেছিল । শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই সে সময় ইংরেজী ব্যাবহার করেছিল বাঙ্গালী জাতি

conduit-banners

Powered by Conduit

ফ্লাগ কাউন্টার

free counters

MZS.ONLINE MONEY MAKING WAY

PLEASE CLICK ON MY BANNERS. VISIT MY AFFILIATE SITE "MZS.ONLINE MONEY MAKING WAY ( অনলাইনে অর্থোপার্জনের একটা মাধ্যম )" I HOPE IT WILL BE HELPFUL FOR YOU. Create your own banner at mybannermaker.com!

বুধবার, ৩ আগস্ট, ২০১১

মোরা এ কোন্ ঈমান্দার ?



মোরা এ কোন্ ঈমান্দার ? 
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
-----------------------------


আজ মোরা আছি কি সেই বিশ্বাসে ?

আল্লাহর অস্থিত্ব নিয়ে যে সন্দেহ ভাসে
মোদের মনের আকাশে !

মোরা তো মানুষের জন্যই ইবাদত করি,
লোকে যেন বলতে পারে -
মোরা তো অনেক পূণ্য করি !

পারিবারিক ভরণ-পোষণে মোরা নিজেদের গুণগান গাই,
মোরাই যেন অন্ন-বস্ত্র-বাসস্থান জোগাই !
মানবগড়া আইন দিয়ে মোরা শাষন চালাই,
যেন মানুষই করতে পারে দুনিয়ার তাবৎ ভালাই !
ফিরিস্তাদের দেই গালি প্রতি পদে আর প্রতি পলকে -
অসময়ে আজরাঈল এসে নিয়ে যায় কেন প্রিয়জনকে ?
বৃষ্টিতে ভিজায় ধান অসময়ে ঝড় এসে যদি করে সব ভন্ডুল,
বলি মোরা-মিকাঈল যে করলো এক মস্ত বড় ভুল !
যেন সব কিছু ফিরিস্তারাই নিজ ইচ্ছায় করে,
মউত-বৃষ্টি-ঝড়-তুফান এসব যেন তাঁদেরই হাতের উপরে !
তাওরাত-যবুর-ইঞ্জিল সব ধর্মগ্রন্থ অচল হয়ে গেছে কোরআন আসার পর,
সর্ব শেষে আসা স্রষ্টা প্রদত্ত ধর্মগ্রন্থেই তো তাই সৃষ্টিকে করতে হবে নির্ভর।
অথচ সেই যে কবে শৈশবে পড়েছিলাম মোরা সেই মহাগ্রন্থ আল কোরআন,
না ধরি না ছুঁই আর কভু সেটা এরপরও করি তার কতো অপমান !
কোরআনের মাহফিলে দিচ্ছি বাধা রাখছি কোরআনের আয়াত নাপাক পথে,
এ কোন্ বিশ্বাস এ কোন্ ঈমান মোদের আল্লাহর দেয়া সেই গ্রন্থটাতে ?
আল্লাহর নির্দেশ অমান্য করে মনের নির্দেশে চালাচ্ছি মোদের জীবন রথ !
ঈমান তো এনেছি রাসূলদের উপর, মানছি কি তাঁদের নির্দেশীত পথ ?
মানলে তো সেই স্বর্ণযুগের মতো অন্যায় কিছু মোরা করতামনা,
অত্যাচার-অনাচার-অবিচার আর সন্ত্রাস দিয়ে এ সমাজ মোরা ভরতামনা।
কিয়ামত দিবস কি সেটা কি মোরা জানি ?
পুনরোথ্থিত হতে হবেই মোদের সেটা কি মোরা মানি ?
জানলে তো এ ধরায় হিসাব করেই চলতাম,
আর দেখে দেখে এ ভবে পায়ের চরণ দু’টো ফেলতাম।
অথচ আজ চলছি কেমন মোরা ? বুঝেও বুঝিনা খারাপ ভালো !
বুঝিনা যে আমরা-রাত্রির আঁধারে থাকেনা সূর্যের আলো।

মোদের এ কোন বিশ্বাস তক্বদীরে ?
ভালো মন্দ কিছু ঘটলেই পেরেশান হয়ে যাই !
আল্লাহ্ যা করে ভালোর জন্যই করে
এতে যে মানুষের করার কিছুই নাই।

তবে মোদের এ কোন্ বিশ্বাস এ কোন্ ঈমান ?
কোন সে পথে মোরা আজ আগোয়ান ?
সামান্য হোঁছট খেলেই হয়ে যায় নড়বড় - মোদের ঈমানের ভিত,
অকারনে করি-অন্যায় ভাবে আনি মোরা মনের মাঝে জিত !

অবিশ্বাস সব মোদের জীবনে আশ্রয় দিয়ে
করি মোরা বিশ্বাসী জীবনকে আঁন্ধার,
সন্দেহ মনে ফেলি পায়ের কদম
তবে মোরা এ কোন্ ঈমান্দার ?
========================
  

মঙ্গলবার, ২ আগস্ট, ২০১১

আল্লাহ্ নামের জিকির কর



আল্লাহ্ নামের জিকির কর ...

[ মাহফিলে সমবেত কন্ঠে পাঠযোগ্য হামদ্ ও না’ত ।
({) বন্ধনীতে আবদ্ধ লেখাগুলো - একক কন্ঠে এবং
([) বন্ধনীতে আবদ্ধ লেখাগুলো - সমবেত কন্ঠে
পরিবেশনের নিয়মে পুরো লেখাটি লিখিত হয়েছে ]

মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 
----------------------------



{আল্লাহ্ নামের জিকির করো, জিকির করো ইল্লাল্লাহ্ ;  
বলো-}

[লা ইলাহা ইল্লাল্লাহ্, লা ইলাহা ইল্লাল্লাহ্।।]

{কলেমা পড়ো মুহাম্মদের, জিকির করো ইল্লাল্লাহ্ ;
বলো-}

[লা ইলাহা ইল্লাল্লাহ্, মুহাম্মদ রাসূলুল্লাহ্,
লা ইলাহা ইল্লাল্লাহ্, লা ইলাহা ইল্লাল্লাহ্।।]

{মুখটি ভরে জপ সদা-লা ইলাহা ইল্লাল্লাহ্,
মনের মাঝে রাখো ঈমান-মুহাম্মদ রাসূলুল্লাহ্ ;
বলো-}

[লা ইলাহা ইল্লাল্লাহ্, মুহাম্মদ রাসূলুল্লাহ্,
লা ইলাহা ইল্লাল্লাহ্, লা ইলাহা ইল্লাল্লাহ্।।]

{সর্বসেরা মানুষ যিনি, তিনি সৃষ্টির সেরা মুহাম্মদ !
পেয়ারা রাসুল আল্লাহর তিনি,আমরা সকল তাঁরই উম্মত।
পেয়ারা রাসূলেরই উম্মত করলেন যিনি আমাদের
আল্লাহ্ নামেই পরিচয় তাঁর, স্রষ্টা তিনি মাখলুকাতের।
শোকর করো স্রষ্টা আল্লাহর, ওরে সকল মুহাম্মদের উম্মত
ইহকাল আর পরকালের দিশারী সে যে সৃষ্টির সেরা মুহাম্মদ !
সেই মুহাম্মদের শানে সবাই পড়োরে দরূদ ;
বলো-}

[সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লি ওয়াসাল্লিম আ’লা সাইয়্যিদিনা মুহাম্মদ ;
আস্ সালাতু আচ্ছালামু আ’লা মুহাম্মদ,
সাল্লি ওয়াসাল্লিম আ’লা হাবিবুল্লাহ্ মুহাম্মদ ।]

{হে আশরাফুল মাখলুকাত সকল জপ শুধু আল্লাহর নাম ;
শোকর আদায়েই তাঁর, করো-আল্লাহ্ আল্লাহ্ অবিরাম।
ঐ যে শোন ! ফিরিস্তারা বলছে শুধুঐ আল্লাহ্ আল্লাহ্ !
মাখলুকাত সব জপছে হারদম-লা ইলাহা ইল্লাল্লাহ্ !
বলো-}

[লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।।]

{রাসূলের হে উম্মতেরা ! বলো -}

[মুহাম্মদ রাসূলুল্লাহ্, মুহাম্মদ রাসূলুল্লাহ্,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ;
লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ্,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।।]
==========================

সোমবার, ১ আগস্ট, ২০১১

মাহে রমজান



মাহে রমজান
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------------


আসমানে ঐ চাঁদ উঠেছে এলোরে রমজান,
রাহমাত, মাগফিরাত আর নাজাতের এই মাস ;
এই মাস যিনি মোদের করলেন দান -
গাওরে সবাই এই মাসেতে তারই গুনগান।।

বড়ই ফজিলত-বরকত এ মাসেই নিহীত ,
এ মাসের মর্ম বুঝে চলবে যেজন সে-ই হবে বিজিত।
রমজানের রোজা রেখে যে জন সঠিক পথে চলবে,
রাহমাত-মাগফিরাত আর নাজাতের ফল তার জীবনে ফলবে।
এমন একটা পবিত্র মাস মাহে রমজান,
আমাদেরই মুক্তির তরে করলেন আল্লাহ দান।।

এ মাসেই নিহীত যে এক পূণ্যময় রজনী,
“ লাইলাতুল ক্বদর’’-যাকে আমরা সবে জানি।
এ রাতেরই ইবাদত হয় হাজার মাসের ইবাদত সমান,
আল কোরানেই রয়েছে তার জ্বলন্ত প্রমাণ।
আল্লাহ বলেন-“হাজার মাসের চেয়েও উত্তম মহিমান্বিত এই রাত,"
ইবাদতে থাকবে যেজন এ রাতে-সে-ই করবে বাজিমাত।
এমন একটা কল্যানের মাস মাহে রমজান,
আমাদেরই কল্যানে করলেন আল্লাহ দান।।

অবতীর্ণ হয় আল কোরআন এ মাসেরই পূণ্য রাতে,
তারও প্রমাণ মিলে যায় আল্লাহরই পাক কালামেতে।
আল্লাহ বলেন-“নিশ্চয়ই আমি করেছি (কোরআন) নাযিল,
পবিত্র এক রজনীতে’’-যে রজনী রয়েছে রমজানে শামিল।
এমন একটা পূণ্য রাত এই রমজান মাঝে,
এসেছে বছর পর নতুন শিক্ষা সাজে।
এ রাতে পড়বে যে জন আল্লাহরই কোরআন,
অশেষ কল্যান হবে তার পাবে নেকি অফুরান।
এমন পূণ্য রাতের মাস এই মাহে রমজান,
রাহমাত স্বরূপ আমাদেরই করলেন আল্লাহ দান।।

সিয়াম সাধনায় কাটাও সবে এ মাস রাত্র-দিন,
করতে যদি চাও জীবনের ত্রুটি সকল বিলীন।
এই একটা মাসই প্রশিক্ষণ দেয় ত্রুটিমুক্ত থাকার,
এ মাসই যে শ্রেষ্ঠ সময় জীবনকে নিষ্পাপ রাখার।
এমন একটা প্রশিক্ষণ মাস মাহে রমজান,
জীবন গঠনে মোদের করলেন আল্লাহ দান।।
==============================


বুধবার, ২৭ জুলাই, ২০১১

আকাশ নদীর মোহনায় দাঁড়িয়ে



আকাশ নদীর মোহনায় দাঁড়িয়ে 
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
-------------------------------

অসীম আকাশ আর অকুল নদী
এ দু’য়ের মোহনায় দাঁড়িয়ে আমি
জীবন সম্ভোগে লিপ্ত এক জীবন সৈনিক !
জীবনের ধাপে ধাপে
হোঁচট খেতে খেতে
আজ হয়েছি আমি এক পরাজিত সৈনিক !
নেইতো কেউ পাশে
বেঁচে থাকা কোন আশে ?
ভাবনায় দোল খায় পরাজয় গ্লানী ,
জীবন নদীর তীরে
উপচে পড়ে আজ
সকলই দূরাশা আর হতাশবাণী ।
এক প্রভাকর রোশনীতে
আমার মনের আকাশ
উজ্জ্বল ছিলো এতদিন ,
সেই রোশনীটা একদিন
হারিয়ে যাবে
ভাবিনি আমি তা কোনদিন ।
হারিয়ে গেলো আজ
মনের আকাশে দেখা
সেই প্রভাকর রোশনী ,
উজ্জ্বল সেই আলোটা নিভে গিয়ে
আঁধার জগতে বিলীনমুখো
আমার মনের আকাশখানি । 
================================= 

মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১১

আমার লেখালেখির অন্তরালে ...( পর্ব - ৬ )




আমার লেখালেখির অন্তরালে ...
        ( পর্ব - ৬ ) 
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------------- 

“ শাহানাজ নামের মেয়েটি ’’ কবিতাটা লেখার পরদিন দুপুরে যখন আমি রেষ্ট নিতে যাব , তখন জানালায় টোকা পড়ল । দেখলাম শাহানাজ জানালার পাশে দাঁড়িয়ে । সে জানালা খুলতে বললো ইশারায় ।
জানালা খুলে জিজ্ঞেস করলাম -
“ কি হয়েছে ? ’’
- “ কিছু হয় নাই , হবে । আজ আছরের পর একখানে আমার সাথে যেতে হবে ’’।
“ কোথায় ? ’’
- “ পার্কে ’’ !
আমি আশ্চর্যাম্বিত হয়ে গেলাম । বললাম -
“ কি বললে ? আবার বলো , আমি শুনি নাই ’’ ?
- “ পার্কে বেড়াতে যাবো দু’জন ’’।
“ লাজবতীর লজ্জা ভাঙ্গলো নাকি ? হঠাৎ আমাকে নিয়ে বেড়াতে যাবার মানে কি ’’ ?  
- “ আমাকে নিয়ে কবিতা লেখার শাস্তি ’’ !
“ মাথা খারাপ ! আমি তোমাকে নিয়ে বেড়াতে যাব ? অন্ততঃ তোমার মতো দস্যি মেয়ের সাথে মোটেই না ’’।
- “ কি ! আমি দস্যি মেয়ে ? দস্যিপনার কি দেখিয়েছি আমি ’’ ?
রাগ প্রকাশ হতে থাকলো তার চোখে মুখে । যেন সে ঝগড়া শুরু করেছে আমার সাথে । এই প্রথম তার ভিন্ন একটা চেহারা দেখলাম । সদা হাস্যমুখে যেন নেমে এলো মেঘের ঘনঘটা । এখনই শুরু হবে ঝড়ের তান্ডবলীলা । বললাম -
“ তুমি যা করছো , দস্যিপনা ছাড়া তা আর কি হতে পারে ? শাস্তি দেয়ার জন্য আমাকে পার্কে নিয়ে যাওয়া মানেই তো সবার সামনে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে আমার পর অত্যাচার - সেটা তোমার দস্যিপনা নয় ’’ ?
এবার যেন মেঘটা কেটে গেলো তার মুখ থেকে । বললো সে ,
- “ এ দস্যিপনা না দেখালে যে তোমাকে উপযুক্ত শাস্তি দেয়া হবেনা মশাই । আমি আর কিছু শুনতে চাইনা , আছরের পর রেডী থাকবে ’’ ।
এবার মনে মনে আমি সিদ্ধান্ত নিলাম । এই সুযোগ হাতছাড়া করা যায় না । তাই বললাম -
“ যেতে পারি এক শর্তে ’’ !
- “ কি শর্ত ’’ ?
“ আমার যতক্ষণ থাকতে ইচ্ছা করবে থাকবো , তুমি চলে আসার জন্য বলতে পারবেনা ’’।
- সেটা হবেনা , মাগরীবের আগেই ঘরে আসতে হবে ।
মনে মনে আমিও তাই চাইছি । কিন্তু সেটা বুঝতে না দিয়ে তাকে নাচানোর উদ্দেশ্যে বললাম -
“ সেটা হবেনা , শাস্তি যখন পেতেই হবে , দেখি তুমি কতক্ষণ শাস্তি দিতে পারো , আর আমি কতক্ষণ শাস্তি ভোগ করতে পারি ? তাই , তোমার ইচ্ছাতেই যখন আমি যাচ্ছি , আমার ইচ্ছাতেই তোমার আসতে হবে , রাজি ’’ ? - আমার শাস্তি দেয়া মাগরিবের আগেই হয়ে যাবে । এর বেশী শাস্তি দিতে হবে না ’’।
“ তার মানে - তুমি ভীতু , সন্ধ্যার পরে আমার সাথে থাকতে তোমার ভয় , তাই না ’’ ? - “ ভয় লাগবে কেন ? ভয় লাগলে কি আর তোমার সাথে যাচ্ছি ? মাগরিবের আগে বাসায় না আসলে সবাই চিন্তা করবে তাই ’’।
এবার আমি তার কথায় রাজি হলাম । বললাম -
“ ঠিক আছে , তুমি রেডী হয়ে থেকো । আমি যখন তোমাকে ঘরের দরজায় দেখবো , আমি বের হবো । তুমি আমার আগেই মেইন রোডে গিয়ে দাঁড়াবে । পারলে রিক্সা নিয়ে বসে থাকবে রিক্সায় ’’।
কথামত আছরের পর আমরা বের হয়ে গেলাম । রিক্সায় গুলশান দুই নাম্বার আজাদ মসজিদের সামনের পার্কে এসে গেলাম । তখনও এ পার্কটি বর্তমানের ওয়ান্ডারল্যান্ডের রুপে পরিণত হয়নি । সেখানে ছিলো বসার জন্য কিছু বেঞ্চি , শিশুদের খেলনার জন্য কয়েকটা উপকরণ আর কিছু ফুলগাছ । সমগ্র পার্কটা ছিলো উম্মুক্ত একটা ফুল বাগান । রমনা পার্কের মতো ঘুরাফিরা করে গায়ে প্রকৃতির নির্মল হাওয়া লাগানোর স্থান । দুই টাকায় টিকেটের ব্যবস্থা ছিলো । যা হোক , গুলশান পার্কে ডুকে আমরা কিছুক্ষণ হাঁহাঁটি করলাম । রঙ্গীন সব ফুলের সাহচর্য নিলাম । লাগালাম গায়ে প্রকৃতির নির্মল হাওয়া । তারপর একটা বেঞ্চিতে বসে দুজনের কথোপকথন শুরু করলাম । এই প্রথম দু’জন দু’জনার কাছে আসলাম । বললাম -
“ বলো এবার আমার কি শাস্তি ’’ ?
- “ শাস্তি তো হয়েই গেছে । তোমার সাথে এভাবে এখানে এসে কিছুক্ষণ বেড়ানোই ছিলো তোমার শাস্তি । সে যাক , আসলে আমি জানতামনা তুমি এতো সুন্দর লিখতে পারো । তাই বলেছিলাম - তুমি কি লিখবে সেটা আমি জানি । কিন্তু তোমার লেখাটি যখন দেখলাম , আমি মন হারিয়ে ফেললাম তোমার তোমাতে । অনেক সুন্দর লাগলো তোমার লেখা । জানো , তোমার কবিতাটা আজ আমার বান্ধবীদের দেখিয়েছি । তারাও বলেছে - লেখাটি খুব সুন্দর । তারা নাকি তোমাকে দেখতে আসবে ’’।
“ বাহ্ ! তবে তো আমি লেখক হয়ে গেলাম । যদি ওরা আমাকে দেখতে আসে তবে তো একটা কলম লাগবে তাদেরকে অটোগ্রাফ দেবার জন্য । কলমটা কিনে রেখো ’’ ।
- “ চমৎকার ! লেখক তুমি , বিখ্যাত হলে তুমি , দেখতে আসবে তোমাকে , জয়গান গাইতে আসবে তোমার , অটোগ্রাফ দিবে তুমি , তোমার জন্য আমি কেন কলম কিনব ? তাতে আমার কি লাভ ’’ ?
“ তোমার কি লাভ মানে ? তোমার বান্ধবীরা যেখানে খুশি , সেখানেই তোমার গৌরব । এটা তোমার লাভ নয় ? সুতাং কলমটা তোমাকেই কিনতে হবে ’’ ।
- “ তুমি তো খুবই কৃপণ দেখছি , একটা কলম কিনতেও তোমার গায়ে লাগছে ’’ !
“ এখানে কৃপণতার কি দেখলে ? তোমার বান্ধবীদের খুশি করলে আমার কি লাভ ’’ ?
- “ ঠিক আছে , বুঝতে পারছি তুমি তোমার কলম ব্যবহার করতে চাওনা । ওকে , সময় হলে দেখা যাবে । কলমের প্রয়োজন হলে আমিই দেবো ’’ ।
“ এই তো লক্ষ্মী মেয়র মতো কথা । ক্যাচাল কি ভালো লাগে ? সে যাক , দেখি এবার তোমাকে ভালোভাবে । এতোদিন তো দূর থেকে দেখেছি । এবার একটু কাছ থেকে দেখি । একটু দাঁড়াও তো সামনে ’’।
সে দাঁড়াতে চাচ্ছিলোনা , জোর করে উঠিয়ে দিলাম । তার আপাদমস্তক ভালো করে দেখে বললাম -
“ একটা কবিতা লিখলে কেমন হয় এখন ’’ ?
- “ মন্দ হয় না । আমি দেখতে পারবো তোমার মেধার প্রকাশধারা ’’ ।
“ ঠিক আছে । তবে লেখা শুরু করা যাক ’’।
আমার পকেটে সব সময় কাগজ কলম থাকতো । যখন যা মনে আসতো , তখন তা নোট করে রাখাই ছিলো আমার অভ্যাস । সে ধারাবাহিকতায় পকেট থেকে কাগজ কলম বের করে শুরু করে দিলাম লিখা -

তুমি সেই শাহানা
--------------------

হে ললনা ! তুমি কি সেই ? 
আমার হৃদয়টা তোলপাড় করেছে যেই ? 
তাই তো ! 
নাম তো তোমার শাহানাজ , 
তবে , কেন তুমি কর লাজ ? 
তুমি তো মোর হৃদয়ের রাণী , 
তবে , কেন তুমি 
করতে চাও মোর জীবন হানি ? 
এমন করোনা তুমি আমার সাথে -
এসো , কাছে এসো ! 
চুপে চুপে এসে বসো ! 
রাখো তোমারই হাত আমারই হাতে । 
========================
===========
চলমান > আমার লেখালেখির অন্তরালে ... ( পর্ব - ৭ )
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 
===========================================     

শুক্রবার, ২২ জুলাই, ২০১১

তোমার প্রেমে / তেরী মোহাব্বত মে



তোমার প্রেমে
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------------

[ আমার এ লেখাটি মূল উর্দূ থেকে অনুবাদকৃত । মূল উর্দূটি ছিল পাকস্তানী একটা মেয়েকে লেখা আমার একটা প্রেমের চিঠি । যা ২০০৮ সালে লিখিত । আমার এ লেখাটি ঐ চিঠির একটা অংশ। তাই মূল উর্দূটি নিম্নে ইংরেজী অক্ষরে দিয়ে দিলাম ]


তুমি আমার সাথে এ কি কথা বলো !
প্রেমের আদালতে এ কি রায় !!
তোমার জীবনের আসে পাশে
চলছে আমার জীবনের পদচারণা ,
আর তুমি আমার জীবনের শিকার
নষ্ট করে দেবার ইচ্ছা পোষণ করে চলছো !
প্রেমের আগুন জ্বেলে তুমি
কিভাবে মুখ ফিরিয়ে নেবে !
এ আমি বুঝিনা যে
মানুষের প্রেমের দৃষ্টি লেগে যায় কিভাবে ?
তোমার জন্য অপেক্ষায় আমি
সর্ব সময় প্রতিটি মুহূর্ত ,
প্রেমের মাঝে হয়ে গেছি বন্দি আমি
এখন আমার মন তোমারই অন্তরে ।
বুঝে আসেনা আমার
চলছে কি তোমার মনে ?
কিন্তু তোমার জন্য চলছে সমুদ্রের তুফান
প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত আমার মনে ।
===================================



তেরী মোহাব্বত মে
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
---------------------------- 

মেরে সাত ইয়ে কিয়া বাত করতে হুঁ তুম !
মোহাব্বাত কি আদালত মে ইয়ে কিয়া ফয়সালা হায় !!
তেরে জিন্দেগী কে আছ পাছ
মেরে জিন্দেগী দুন্ডনে লাগা ,
আউর তুম মেরে জিন্দেগী কা নিশানা
বরবাদ করদেনে কা ইরাদা করনে লাগা !
মোহাব্বত কি আঁগ জ্বালাকর তুম
কেয়সা তুম মুহ ফিরা লেগা !
ইয়ে নেহী সমজতাহু ম্যায় কেহ্
ইনসান কি মোহাব্বত কা নজর কেয়সা লাগ জায়েগা ?
তেরে লিয়ে ইনতেজার করতাহু ম্যায়
হার ওয়াক্ত হার পল মে ,
মোহাব্বাত মে পকড় গেয়া হুঁ ম্যায়
আবহি মেরা দিল হায় তেরা দিল মে ।
সমজ মে নেহী আতা হায় মেরা
চলতা হায় কিয়া তেরা দিল মে ,
লেকিন তেরে লিয়ে সমন্দর কা তুফান চলতা হায়
হার ওয়াক্ত হার পল মেরে দিল মে ।
==============================  

বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১১

আমার লেখালেখির অন্তরালে ...( পর্ব - ৫ )




আমার লেখালেখির অন্তরালে ...
        ( পর্ব - ৫ ) 
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
------------------------------- 


১৯৮১ সাল । বাবার ৩০ বৎসরের স্মৃতিময় মগবাজারের ভাড়া বাসা ছেড়ে চলে আসি শ-১৭২ ( পরবর্তীতে শ - ৭২ / এ ) , উত্তর বাড্ডায় , নিজেদের বাড়িতে । শুরু হয় নতুন পথ চলা । আমাদের বাড়িটায় ভাড়া দেয়ার জন্য কয়েকটা টিনের ঘর নির্মান করা হয়েছিলো । আর আমাদেরটা ছিল সেমিপাকা । আমাদের টিনের ঘর গুলোতে তখন কয়েকটা পরিবার ভাড়ায় থাকতো । তখনও আমাদের ওখানে ওয়াসার লাইন ছিলোনা । নলকুপ ছিলো পানি প্রাপ্তির মাধ্যম । নলকুপের সাথেই ছিলো আমার প্রিয় কামরাঙ্গার গাছ ।
সময়টা ছিল ১৯৮৫ সাল ।  আমাদের ভাড়াটিয়া একটা পরিবারের শাহনাজ নামের একটা মেয়েকে ভীষন ভালো লাগতো । তার , হাটা , চলাফেরা , কথা বার্তা মুগ্ধ করতো আমায় । সুন্দর ও ছিলো অশেষ । সব সময় সেজেগুঁজে থাকতো । খুবই চঞ্চল স্বভাবের ছিলো । পাখিদের মতো শুধু উড়াল দিতে চাইতো । স্কুল থেকে আসার পর চড়ুই পাখির মতো খিচির মিছির আওয়াজ দিয়ে  দৌড়াদৌড়িই ছিল তার প্রধান কাজ । আর আমার রুমের জানালার কাঁচে টোকা দিয়ে আমাকে বিরক্ত করা যেন তার অভ্যাসে পরিণত হয়েছিলো ।
একদিন যখন সে আমার জানালায় টোকা দিতে আসলো , ধরে ফেললাম তাকে । বললাম -  “ তোমার সব দুষ্টামী নিয়ে আমি একটা কবিতা লিখবো এবং সেটা সবাইকে পড়তে দেবো । তারপর দেখবো তোমার দুষ্টামী কোথায় যায় । ’’ সে বললো - “ তুমি যে কি লিখবে সেটা আমি জানি । আমার দুষ্টামী বন্ধ করতে চাচ্ছো তো ? আজ থেকে আরও বেশী করবো । এখন থেকে ঘুমাতেও দিবোনা । ’’ তার কথা শুনে আমার তাকে নিয়ে লেখার ইচ্ছাটা মাথাচাড়া দিয়ে উঠলো । শুরু করলাম লেখা এভাবে -

শাহানাজ নামের মেয়েটি
--------------------------- 

একটা মেয়ে সে - নাম তার শাহানাজ ,
নিত্য সময় করে সে শরীরেতে সাজ ।
আমার দিকে চেয়ে সে দেয় মিস্টি মিস্টি হাসি ,
মাঝে মাঝে দেয় সে ফিফটি ফিফটি কাঁশী ।
আমাকে দেখলেই সে লাল ওড়নায় ঢাকে মুখ ,
চকিত চাহনী ফেলে দৌড়ে গিয়ে দেয় সে দরজায় হুক !
সাথে সাথে পুনর্বার বের হয়ে দেখে সে চারিদিক ,
ফরসা বদনে তার রোদ পড়ে করে ঝিকমিক ।
নলকুপের পানি নিতে যখন সে আসে নলকুপ ধারে ,
সুন্দর সুবচনে সে তার মুখবুলি ছাড়ে ।
মাঝে মাঝে দেয় সে গলা খাঁখারী  ,
কামরাঙ্গা পাড়তে গিয়ে দেয় সে গাছ ঝাঁখাড়ী ।
তীর্যক দৃষ্টিতে দেখে দেখে আমায় সে কামরাঙ্গা তোকায় ,
চোখাচোখি হয়ে গেলে নীচ দিকে দেয় সে মাথাটা ঝুঁকায় ।
ভিন্ন দিকে ফিরে আমি যখন আঁড়চোখে তারে দেখি ,
মুখ ভেংচি দিয়ে সে লাগায় মোরে ভেলকি !
তার কান্ডকীর্তন দেখে যখন হই আমি বোকা ,
লুকিয়ে এসে দেয় সে মোর জানালায় টোকা !
**********************************************

কবিতাটি লিখেই তাদের টয়লেটে যাবার রাস্তার ধারের ওয়ালে গাম দিয়ে সেটে দিলাম যাতে তার নজরে পড়ে ।

=================================================
চলমান >  আমার লেখালেখির অন্তরালে ... ( পর্ব - ৬ )
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী  
=================================================