আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা

বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী

সকল মহান ভাষা শহীদগণের প্রতি,
এবং ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত

সকল ভাষা সৈনিক
ও বীর বাঙ্গালীদের জানাই অশেষ শ্রদ্ধাঞ্জলী,
সেইসাথে সকলকে জানাই

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

বিষয় সূচী

সাহিত্য (60) অন্যান্য কবিতা (53) ভালোবাসার পদবিন্যাস ( প্রেম সম্পর্কিত রচনা বিশেষ ) (53) আমার লেখা প্রবন্ধ-নিবন্ধ (37) কবিতা (35) দেশ নিয়ে ভাবনা (33) ফিচার (33) বাংলাদেশ (29) সমসাময়িক (28) খন্ড কাব্য (26) হারানো প্রেম (22) সংবাদ (18) কাল্পনিক প্রেম (16) ইতিহাস (15) প্রতিবাদ (15) সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ (15) Online Money Making Links (14) দেশাত্মবোধক কবিতা (13) আমার জীবনের দিনপঞ্জী (12) ধর্ম (12) প্রেমের কবিতা (11) ব্যক্তিত্ব (11) রাজনীতি (11) ধর্মীয় আন্দোলন (10) প্রবাসের কবিতা (10) খন্ড গল্প (9) জীবন গঠন (9) বর্ণমালার রুবাঈ (9) ইসলাম (8) প্রগতি (8) মানুষ ও মানবতা (8) হেফাজতে ইসলাম বাংলাদেশ (8) VIDEOS (7) আমার লেখালেখির অন্তরালে (7) ইসলামী জাগরণ (7) মানব মন (7) ট্র্যাজেডি (6) শোক সংবাদ (6) সম্প্রীতি (6) নারী স্বাধীনতা (5) প্রেমের গল্প (5) বিজয় দিবসের ভাবনা (5) মৃত্যুপথ যাত্রী (5) সংবাদ মাধ্যম (5) স্মৃতিকথা (5) ঈদ শুভেচ্ছা (4) প্রবাস তথ্য (4) রমজান (4) শুভেচ্ছা (4) Computer Programer (3) আমার ছবিগুলো (3) আমার রাইটিং নেটওয়ার্ক লিংক (3) পর্দা (3) ফটিকছড়ি (3) বাংলাদেশের সংবিধান (3) বিশ্ব ভালবসা দিবস (3) শিক্ষা (3) শিক্ষার্থী (3) স্লাইড শো (3) News (2) VERIETIES POEMS OF VERIOUS POETS (2) আষাঢ় মাসের কবিতা (2) আষাঢ়ের কবিতা (2) ইসলামী রেনেসাঁ (2) ছাত্র-ছাত্রী (2) থার্টি ফাস্ট নাইট (2) নারী কল্যান (2) নারী প্রগতি (2) নির্বাচন (2) বর্ষার কবিতা (2) মহাসমাবেশ (2) শবেবরাত (2) শরৎকাল (2) শাহনগর (2) শ্রদ্ধাঞ্জলী (2) সত্য ঘটনা (2) সত্য-মিথ্যার দ্বন্ধ (2) সফলতার পথে বাংলাদেশ (2) Bannersআমার ছবিগুলো (1) DXN (1) For Life Time Income (1) For Make Money (1) Knowledge (1) Student (1) অদ্ভুত সব স্বপ্নের মাঝে আমার নিদ্রাবাস (1) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (1) আহলে সুন্নাহ ওয়াল জামা'আত(সুন্নী) (1) উপন্যাস (1) কবি কাজী নজরুল ইসলাম (1) কোরআন - হাদিসের কাহিনী (1) গল্প (1) চট্টগ্রাম (1) চিকিৎসা ও চিকিৎসক (1) জমজম (1) জাকাত (1) তরুন ও তারুণ্য (1) নারী জাগরণ (1) পরকিয়ার বিষফল (1) ফটিকছড়ি পৌরসভা (1) বন্ধুদিবস (1) বাংলাদেশের প্রখ্যাত আলেম (1) বিবেক ও বিবেকবান (1) বিশ্ব বাবা দিবস (1) বিশ্ব মা দিবস (1) ভ্রমণ (1) মন্তব্য (1) মাহফুজ খানের লেখালেখি (1) রবি এ্যাড (1) রমজানুল মোবারক (1) রেজাল্ট (1) রোগ-পথ্য (1) লংমার্চ (1) শহীদ দিবস (1) শুভ বাংলা নববর্ষ (1) শৈশবের দিনগুলো (1) সমবায় (1) সস্তার তিন অবস্থা (1) সাভার ট্র্যাজেডি (1) সিটি নির্বাচন (1) স্বপ্ন পথের পথিক (1) স্বাধীনতা (1) হ্যালো প্রধানমন্ত্রী (1) ২১ ফেব্রোয়ারী (1)

APNAKE SHAGOTOM

ZAKARIA SHAHNAGARIS WRITING

সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা

বর্তমান বিশ্বায়নের যুগে আমরা আর বাংলা ভাষায় কথা বলতে চাইনা । নিজের মাতৃভাষাকে যখন-তখন যেখানে সেখানে অবমাননা করে তৎপরিবর্তে ইংরেজী ভাষা ব্যবহার করতে অভ্যাস্থ হয়ে যাচ্ছি বা হয়ে গেছি ।
আরও একটু এগিয়ে গেলে বলতে হয় - আমরা আজ বাঙ্গালী হয়ে বাঙ্গালী জাতিসত্বা ভুলে গিয়ে ইংরেজী জাতিসত্বায় রক্তের ন্যায় মিশে গেছি !

অথচ একদিন আমরা বাঙ্গালী জাতি একতাবদ্ধ হয়ে রাষ্ট্রীয় ভাষা উর্দুকে ত্যাগ করে নিজেদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা তথা বাংলা ভাষাকে সর্বত্র প্রচলন করতে প্রাণ দিতে বাধ্য হয়েছিলাম ! ফলে বিজাতীয় ভাষা উর্দূকে অপসারন করে নিজেদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা অর্জন করে বাংলা ভাষাকে ধারন করেছিলাম । যখন আমরা বাংলার সর্বত্র বাংলা ভাষায় কথা বলা শুরু করেছিলাম ,তখন কিন্তু বিশ্বায়নের যুগটা অনুপস্থিত ছিল তা নয় , বিশ্বায়নের যুগটা তখনও ছিল বিধায় আমরা ইংরেজী শিক্ষায় তখনও বাধ্য ছিলাম । অর্থাৎ যে জন্যে আজ আমরা ইংরেজী শিখছি সেইজন্যে তখনও ইংরেজী শিক্ষার প্রচলন ছিল । ছিল ইংরেজী শিক্ষার প্রয়োজনীয়তাও । তাই বলে সে সময় বর্তমান সময়ের মত মাতৃভাষা বাংলাকে অবমাননা করা হয়নি । মানুষ সে সময় বাংলায়ই কথা বলেছিল । শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই সে সময় ইংরেজী ব্যাবহার করেছিল বাঙ্গালী জাতি

conduit-banners

Powered by Conduit

ফ্লাগ কাউন্টার

free counters

MZS.ONLINE MONEY MAKING WAY

PLEASE CLICK ON MY BANNERS. VISIT MY AFFILIATE SITE "MZS.ONLINE MONEY MAKING WAY ( অনলাইনে অর্থোপার্জনের একটা মাধ্যম )" I HOPE IT WILL BE HELPFUL FOR YOU. Create your own banner at mybannermaker.com!
সমসাময়িক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সমসাময়িক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬

প্রবাসীদের মৃত্যু যেখানে হয় সেখানেই তাদের দাফন করা উচিত

প্রবাসীদের মৃত্যু যেখানে হয় 
সেখানেই তাদের দাফন করা উচিত
---------------------------------
প্রবাসী যখন তার জীবন-যৌবন প্রবাসেই শেষ করে নিজের সম্মান বজায় রেখে নিজে প্রবাসেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তখন তাকে চাঁদা তুলে অন্যের অনুগ্রহের পাত্র করে দেশে পাঠানোর মাধ্যমে শেষ কালে তাকে অসম্মান করার কোন যৌক্তিকতা দেখিনা।
তাই আমি মনে করি প্রবাসীরা যদি প্রবাসেই মৃত্যুবরণ করে তবে তাকে অন্যের অনুগ্রহের পাত্র না করে প্রবাসেই দাফন করা উচিত। আমিও একজন প্রবাসী তাই আমি আমার পকেটে (মানীব্যাগে) একটা চিরকুট ও দাফন করার মত ব্যায়ভার রেখেছি যাতে আমি যেখানেই মৃত্যুবরণ করি সেখানেই আমাকে আমার নিজস্ব খরছে দাফন করা হয়,
আমার সে চিরকুটটিতে লিখেছি -

Oh my dear brothers !
Attention please !
Assalamualaykum.
I am a Muslim and Bangladeshi, I have no - my family, any known and relative persons, neighbors friends now.So when and where i will die, please keep my dead body in the burial of a muslim burial-ground with the accordingly as a rule of islam and with this please my death news publish 1st pages of some prime news papers and tv channels of bangladesh.
All of my dead body's spent will be limited valuable of my a gold things which is saved in my money bag.
So please ! this gold sale for my all of spent of my dead body.


Thanks to all for everything
Mohammed Zakaria Shahnagari

বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬

শুভ বাংলা নববর্ষ


শুভ বাংলা নববর্ষ 


HAPPY BANGLA NEW YEAR

সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা। 

আর বিবেকহীন মানুষদের জন্য নববর্ষের গজবীয় শুভেচ্ছা
**************************** 
নতুন বছরের যাত্রালগ্নে সকলের জীবনযাত্রা সূচীত হোক নতুন ধারায় সুখ-শান্তির আয়োজনে। ভরে উঠুক সকলের জীবন আনন্দের সমারোহে।
এই নতুন বৎসরের প্রথম দিনে সূচিত হোক সবার জীবনে সুন্দরের যাত্রা। আর সকলের ভবিষ্যত জীবন হোক কল্যান, শান্তি ও মানবতার আলোয় আলোকিত এবং ভবিষ্যত জীবনের চলার পথ হোক মসৃণ ও উন্নত। সকলের চিন্তা ও মননে উদ্ভাসিত হোক মানবিক কল্যান। মানবতার তরে নব বলে বলিয়ান হয়ে নতুন রূপে ধরা দিক সকলের আপন বিবেক। সকলের হৃদয় পরিণত হোক দেশপ্রেমের ভান্ডারে। ভরপুর হোক সকলের মন সকলের প্রতি ভালোবাসায়।

বৈশাখ এসেছে আজ
খুশির বারতা নিয়ে পান্তা-ইলিশ খাওয়ানোর লাগি
ধনীর সন্তানদের ঘরে,
অভুক্ত পথসন্তানদের কাছে এসেছে বৈশাখ
পান্তা-ইলিশ দেখে আসা মুখের লালায়
জটর জ্বালা নিবারণের তরে।
হে জীর্ণ কায়ার পথশিশু !
দশহাজার টাকার একটা ইলিশ কিনে অপচয় করতে জাত যায়না, কিন্তু দশ হাজার টাকা সাহায্য দানের মাধ্যমে একটা জীবন বাঁচাতে জাত চলে যায়। তাই ...
তোমাদের শরীর গঠন ও জীবন বাঁচাতে তোমাদের তারা এক টাকা দিতে পারবেনা। কিন্তু তারা চল্লিশ হাজার টাকায় ইলিশ কিনে স্ফূর্তিতে উন্মাদ হয়ে নাচতে পারবে।
তাই তোমরা একটা কাজ করতে পার এসব অপচয়কারীদের অর্থ চিন্তাই করে ছিনিয়ে নিয়ে তোমাদের অভাব পুরণ কর। এতে আইনের দিক দিয়ে অপরাধ হলে ও মানবিক দিক দিয়ে হবে উত্তম।
যারা তোমাদের মৃতপ্রায় শরীর দেখেও না দেখান ভান করে চল্লিশ হাজার টাকায় ইলিশ কিনে স্ফূর্তিতে মত্ত হয়, তাদের কাছ থেকে ধন-সম্পদ কেড়ে নিতে মানবিক আইনে কোন বাধা নেই।
তারাই ১লা বৈশাখে হাজার টাকার ইলিশ কিনে খায় ও খাইতে পারে, নীরন্ন-বুভুক্ষ শিশুদের ক্ষুধার চোটে আসা চোখের জল দেখেও যাদের চোখে জল ঝরেনা। এইসব জরাজীর্ণ দেহের শিশুদের দেখেও যাদের অন্তর তোলপাড় দিয়ে উঠেনা। যাদের হাত দিয়ে ঝরে পড়ে হাজার হাজার টাকার নষ্ট খাদ্য তাদের হাত দিয়ে কিভাবে বের হবে এদের বেঁচে থাকার জন্য একমুঠো অন্যের জন্য সামান্য টাকা ?
কোন এক ভিক্ষুক বলেছিলেন - আপনারা যখন চল্লিশ হাজার টাকা দিয়ে ইলিশ কিনতে যান তখন আমরা ভিক্ষুকরা নির্বাক চেয়ে থাকি। মুখে পড়ে লালা। আহ যদি এই ইলিশটি একদিন আমি খেতে পারতাম। এই ইচ্ছার বশঃবর্তী হয়ে আপনাদের পিছু নিই। নির্জন স্থানে গিয়ে কাগজ কুড়ানো ঝুড়ি থেকে জং ধরা ছুরিটা নিয়ে যখন আপনাদের পিঠে ঠেকাই তখন আপনারা অসহায় হয়ে পড়েন। আর ঠিক তখনি আপনারা মনে করেন এ কোন গজব আপতিত হলো আমার উপর ? এভাবেই শুর হয় আপনার আর আমার দুটি মানুষের দুইভাবে বর্ষবরণ। কি সুন্দর বিবেক বর্ষবরণীয় আপনাদের মত মানুষদের !
বিবেকহীন মানুষ পশুর সমতুল্য।

বিজাতি ও নাস্তিক্যবাদী সংস্কৃতির আড়ালে হারিয়ে গেছে স্বদেশী সংস্কৃতি ও সভ্যতা।
পহেলা বৈশাখ পালনের নামে আমরা আজ যা করছি তা বিজাতীয় সংস্কৃতিকে আমদানী করে আমাদের জাতীয় সংস্কৃতিকে ধ্বংস করারই নামান্তর। যা সম্পূর্ণরূপে আমাদের বিবেকহীনতার পরিচয়।

তাই এই নববর্ষে বিজাতীয় সংস্কৃতিকে আমদানী না করে দেশীয় সংস্কৃতির মাধ্যমে নববর্ষ উদযাপন করব, এই হোক আমাদের অঙ্গীকার –
এ প্রত্যাশায় আবারও সকলকে শুভেচ্ছা।
**************************

বিবেকহীন মানুষদের জন্য নববর্ষের গজবীয় শুভেচ্ছা
******************

অশুভ নববর্ষ !
সকলকে অমঙ্গল প্রদীপের শুভেচ্ছা।
এখন আসুন জানিয়ে দেই - কেন আমি এমন ব্যাঙ্গাত্বক শুভেচ্ছা জানালাম ?
কারণ হলো - প্রতিবছর আমরা শুভ নববর্ষ বলে মঙ্গল প্রদীপের শুভেচ্ছা জানাই। কিন্তু তার ফলে আমরা প্রতিবছরই দেখি বছরটা উল্টাভাবে আমাদের সামনে ধরা দিতে, যেমন প্রতিটি নতুন বছর অশুভ সব কর্ম দিয়ে আমাদেরকে পরিচালিত করে। ফলে আমাদের কোন মঙ্গল তো হয় ই না, অমঙ্গল সব কর্মে আমাদের জাতীয় জীবনকে করে তোলে বিষাক্ত।
যেমন ইলিশ দিয়ে পান্তা ভাত খাওয়ার কথাই ধরুণ- সেদিন খবরে দেখলাম দেড় কেজী ওজনের এক হালী ইলিশের দাম মাত্র চল্লিশ হাজার টাকা। একটা ইলিশ কিন্তে গেলে দশ হাজার টাকা বিক্রেতাকে দিতে হবে। এখন বলুন তো এই টাকা কিভাবে দিবেন ? চুরি করে, ঘুষ খেয়ে, চিন্তাই করে,ডাকাতি করে, রাহাজানী করে, পকেট কেটে, খুন করে ছাড়া এতটাকা কিভাবে আসবে ? একজন চাকরীজীবি কি পারবে দশ হাজার টাকায় ইলিশ কিনে পান্তাভাত খেতে ? হ্যা পারবে তারাই যারা উপরোক্ত অপরাধ গুলো করে টাকা উপার্জন করতে পারবে। একজন সৎ ব্যবসায়ীও কিন্তু দশ হাজার টাকায় ইলিশ কিনে পান্তা ভাত খেতে পারবেনা। পথশিশুদের কথা নাই বা বললাম। এই হলো গজবীয় শুভেচ্ছার আমার আজকের বাণী।
তাই আমার পক্ষ থেকে বিবেকহীন সকলের জন্য এই গজবীয় শুভেচ্ছার বানী। যাতে বিপরীতমুখী হয়ে অর্থাৎ শুভ সব কর্ম ও সকল প্রকার মঙ্গল নিয়ে নতুন বছরটি আমাদের কাছে ধরা দেয়।
তাই সবাই বলুন,
জয় বাংলা !
শুভ নববর্ষকে অশুভ শুভেচ্ছা দিয়ে কররে সবাই হামলা।
জয় বাংলা !
নববর্ষের গজবীয় শুভেচ্ছা সামলা।






শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৩

সকলকে শরতের শুভ্র মেঘে সাথে ভেসে আসা হিমেল পরশমাখা কাঁশফুলের শুভেচ্ছা



সকলকে শরতের শুভ্র মেঘে সাথে ভেসে আসা হিমেল পরশমাখা কাঁশফুলের শুভেচ্ছা
- মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
-----------------------

শরতের ঝরা পাতায় সেজে উঠা

প্রকৃতির ঝিরি ঝিরি হাওয়ায় মাতাল করা আবেশ

আর সকালের শিউলী ফুলের গন্ধে উতলা মন নিয়ে

বরণ করছি আজ আমরা শরতের প্রথম সকালকে,

কাঁশফুলের শোভায় শোভিত

কখনো মেঘ কখনো বৃষ্টি

কখনো রৌদ্রোজ্জল যাত্রাপথ

আর কখনো ছায়ায় ঘেরা শান্তির ধরনীতলে চলমান

বাংলার জনপদের সকলকে শুভ্র শরতের স্নিগ্ধ শুভেচ্ছা।

**************************

মাতাল করা নতুন হাওয়ায়

স্বপ্ন সুখের বাসর সাজে,

নতুন বউয়ের নতুন সাজে

রিনিঝিনি কাঁকনের ছন্দ বাজে।

নির্মল আকাশে শুভ্র মেঘ

তুলোর মত উড়ে বেড়ায়,

বৃষ্টি-রোদের লুকোচুরি

কবির মন সেথায় ফেরায়।

শরতের এ হিমেল হাওয়ায়

ফুরফুরে মন আজ উদাসী,

সকাল বেলার ঘাসের ডগায়

শিশির ফোটার মুক্তোরাশি।

শীতকালেরই পূর্বাভাসে

আসল শরত হিমেল হাওয়ায়,

শরতের সেই হাতছানী দূর আকাশের মেঘের ভেলায়

মন উচাটন হলোরে আজ সাদা পায়রার উড়াল দেয়ায়।











======================= 



রবিবার, ১৬ জুন, ২০১৩

আজ বিশ্ব বাবা দিবসে আমার কিছুই করার নেই। আছে শুধু "রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী সাগিরা (হে আমার রব ! আমার পিতামাতা উভয়কে রহম কর, যেমনিভাবে তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছেন)" এতটুকু বলে আমার সেই বাবা-মা'কে একটু স্মরণ করে চোখের জলে নিজেকে সিক্ত করা।

আজ বিশ্ব বাবা দিবসে আমার কিছুই করার নেই।
আছে শুধু "রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী সাগিরা
(হে আমার রব ! আমার পিতামাতা উভয়কে রহম কর,
যেমনিভাবে তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছেন)"
এতটুকু বলে
আমার সেই বাবা-মা'কে একটু স্মরণ করে
চোখের জলে নিজেকে সিক্ত করা।
------------------------
FATHER'S DAY
আজ নাকি বিশ্ব বাবা দিবস। আজকাল কোন দিবসই আমার মনে থাকেনা। আজ টিভিতে দেখলাম বাবা দিবস চলছে। তাই স্মরণে এলো বাবার অনেকগুলো কষ্টের স্মৃতি। বাবার সেইসব কষ্টের স্মৃতিগুলো মনে উঠলেই চোখ দিয়ে ঝরতে থাকে অবিরাম ঝর্ণা স্রোত। 

আমার বাবা ছিলেন একজন সৎ ব্যবসায়ী, ঢাকার নির্মাণ প্রতিষ্ঠাণগুলোর একজন সাব কন্ট্রাকটর, বিশেষ করে ইষ্টার্ণ হাউজিং লিমিটেড । প্রথমে তদানিন্তন বার্মার রেঙ্গুন এবং শেষ বিশ্বযুদ্ধের পর রেঙ্গুনের পরিস্থিতি অশান্ত হয়ে গেলে সেখান থেকে সকল অবলম্বন ছেড়ে দেশে ফিরে যখন অসহায় হয়ে পড়েছিলেন, তখন আমাদের বাড়ীর সামনের দোকান্দার আমাদের ভাই সম্পর্কীয় মফজল আহমদ সওদাগর থেকে মাত্র দেড় টাকা ঋণ গ্রহণ করে ঢাকায় পাড়ি জমান তিনি।
সেই থেকে অনেক চড়াই উৎরায় পেরিয়ে তিনি ঢাকায় প্রতিষ্টিত হন। সেখানে তৃতীয় শ্রেনীর সরকারী লাইসেন্সধারী একজন কন্ট্রাক্টর হিসাবে আজিজুল হক এণ্ড সন্স নামে একটি প্রতিষ্টান দাঁড় করিয়ে ব্যবসা শুরু করেন। ওনার কষ্টের সামান্য অংশ আমি দেখেছি । আমি বুদ্ধিজ্ঞান অর্জন করার পর যে দিনগুলোতে আমি তাঁর সাথে মাঝে মাঝে যাতায়াত করতাম। স্মরণ পড়ে ওনার কষ্টকর একটা দিনের কথা। আমি ও বাবা একদিন রিক্সা করে যাচ্ছিলাম মগবাজার থেকে ৩/সি পুরানা পল্টনের আমাদের সাইটে স্নোসাম (বিল্ডিং রং করনের পাউডার) এর ড্রাম নিয়ে । বিজয়নগরে পৌছলেই রিক্সাটি উল্টে যায়। স্নোসেমের ড্রাম দু'টি আমার বাবার উপর। আর আমি ছিটকে পড়ি রাস্তার আইল্যান্ডে। বাবার সেদিনের কষ্টটা আমি সহ্য করতে পারিনি। এমনই বহু কষ্টের ঘটনাগুলো আমার চোখে ভাসছে আজ। তাঁর সুখের দিনগুলো যেন মলিন হয়ে গেছে তাঁর কষ্টের দিনগুলোর আবরণে। তাই বরাবরই তার সুখের দিনগুলো আমার চোখে ভাসেনা, ভাসে শুধু ওনার কষ্টের দিনগুলো।
স্মরণ করছি সেই বাবাকে যাঁর মাধ্যমে আমি দুনিয়া দেখেছি। যাঁর রক্তঝরা মেহনতে আমি লালিত হয়েছি, যারা সুখহারা জীবনের মাঝে আমি নির্লজ্জ - পাষাণের মত সুখলাভে মত্ত থেকেছি। সেই বাবাকে দিতে পারিনি আমি সুখের ছোঁয়া, দিয়েছি কেবলই দুঃখ , কেবলই কষ্ট। আজ আমার সেই বাবার অনুপস্থিতি, আমার বাবার শেষ দিনকার সময়গুলো যেন আমাকে নিয়ত কুঁকড়ে কুঁকড়ে খাচ্ছে।
কিন্তু কিছুই করার নেই। আছে শুধু "রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী সাগিরা (হে আমার রব ! আমার পিতামাতা উভয়কে রহম কর, যেমনিভাবে তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছেন)" এতটুকু বলে আমার সেই বাবা-মা'কে একটু স্মরণ করে চোখের জলে নিজেকে সিক্ত করা।

সোমবার, ৬ মে, ২০১৩

গর্জে উঠো বাংলাদেশ ! রাস্তায় নেমে পড় সমগ্র বাংলাদেশের তৌহীদী জনতা। যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো নব্য ফেরাউন ও তার দোষরদের ধ্বংস সাধনে।

আমরা শোকাহত


গর্জে উঠো বাংলাদেশ !
রাস্তায় নেমে পড় সমগ্র বাংলাদেশের তৌহীদী জনতা।
যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো
নব্য ফেরাউন ও তার দোষরদের ধ্বংস সাধনে।
----------------------------------
গর্জে উঠো বাংলাদেশ !
নিতে হবে রক্তশপথ ,
নামতে হবে ঈমান নিয়ে।
এক হতে হবে দলমত,
চলবে এবার বাংলাদেশ
আল্লাহর সব আইন দিয়ে।
***************

সরকার 
৬ইমে,২০১৩ এর 
রাতে (৫ইমে,২০১৩ ইং দিবাগত রাত) মতিঝিলের ইসলামী (শাপলা) চত্বরে
ঘুমন্ত মানুষদের উপর চালিয়েছে নারকীয় হত্যাযজ্ঞ।
হেফাজতে ইসলামের প্রায় তিন হাজার কর্মী-সমর্থকদের জান নিয়েছে কেড়ে।
সরকারের লেলিয়ে দেয়া সন্ত্রাসী বাহিনীর নির্বিচারে চালানো গুলির আঘাতে আহত
হাজার হাজার মুসলীম তৌহীদী জনতা হাসপাতালের বেডে গুনছে মৃত্যুর প্রহর।
বর্তমান নাস্তিক্যবাদী , লুঠেরা , সন্ত্রাসী ও ক্ষমতালোভী আওয়ামী সরকারের
এই নারকীয় হত্যাযজ্ঞ চলছে এখন সমগ্র দেশব্যাপী
নির্বিচারে চালানো গুলিতে রাজপথে লুটিয়ে পড়ছে অসহায় সব নীরীহ জনতা।
বর্তমান নাস্তিক্যবাদী , লুঠেরা , সন্ত্রাসী ও ক্ষমতালোভী
আওয়ামী সরকারের এই নারকীয় হত্যাযজ্ঞের বিরুদ্ধে
হেফাজতে ইসলামের পক্ষ থেকে দেয়া হয়েছে জেহাদের ডাক।
দেশের সকল মুসলমানদের এই জেহাদের ডাকে সাড়া দিয়ে
উপনিত হতে হবে জেহাদের ময়দানে। গর্জে উঠো বাংলাদেশ।
---------------------------------------------

দেশের ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার জনগণের কিছু মুখপত্র বন্ধ করে দেয়া হয়েছে,
সরকারের সন্ত্রাসী বাহিনী দখল করে নিয়েছে সেসব মুখপত্রের প্রতিষ্টান ,
লুন্ঠন করে নিয়ে গেছে সে সব প্রতিষ্ঠানের বেশ কিছু মূল্যবান সম্পদ সরকারী লুঠেরা বাহিনীরা।
অগুণিত সংবাদকর্মীদের রুটি-রোজগারের পথ বন্ধ করে দিয়েছে ফ্যাসিস্ট এই আওয়ামী সরকার।
পুলিশের গুলিতে রক্তাক্ত দেশের মিডিয়া জগত ও রুদ্ধ সেই সত্যের ধারক মিডিয়ার দ্বার।
**************************

COLLECTED FROM "TIMES WORLD 24.COM

সরকার সন্ত্রাসী বাহিনি ও পুলিশ দিয়ে আমাদের তৌহীদী ভাইদের নির্বিচারে হত্যা করছে।
সিমারের দোষরেরা হায়েনার মত ঝাঁপিয়ে পড়ছে মুসলমানদের উপর।চলছে লাইট নিবিয়ে দিয়ে রাতের আঁধারে সরকারের হত্যাযজ্ঞ।
"আজ সরকার লাইট নিভিয়ে দিয়ে রাতের আঁধারে নিরস্ত্র শান্তিকামী হেফাজতে ইসলামের উপর যেভাবে গুলি চালিয়েছে , তাতে মনে হলো আজকের রাতটি ১৯৭১ এর ২৫শে মার্চের সেই কালোরাত। যে রাতে পাকিস্তানের ক্ষমতাসীন সরকার বাঙ্গালী জাতির নিধনযজ্ঞে একটা জাতির বিনাশ সাধনে নিরস্ত্র ঘুমন্ত মানুষদের উপর অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। চালিয়েছিল বাংলার জনপদে মহা হত্যাযজ্ঞ। প্রাণ হারিয়েছিল অগুণিত বাঙ্গালী।
আজ রাতে সরকার লাইট নিভিয়ে দিয়ে রাতের আঁধারে নিরস্ত্র শান্তিকামী হেফাজতে ইসলামের উপর নির্বিচারে গুলি চালিয়ে সেই কালো রাতেরই পুণঃআয়োজন করে মুসলীম নিধনযজ্ঞে অবতীর্ণ হয়েছে। সরকার এদেশ থেকে মুসলীম জাতির বিনাশ সাধনের অভিপ্রায় নিয়েই এইভাবে হামলা চালিয়ে হত্যা করেছে অগুণিত হেফাজতের কর্মী-সমর্থকদের। চেয়েছে সরকার বাংলাদেশের মুসলমানদের বিনাশ করে এদেশকে একটা নাস্তিক্যবাদী বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে।
লাইট নিভিয়ে দিয়ে রাতের আঁধারে নিরস্ত্র শান্তিকামী হেফাজতে ইসলামের উপর নির্বিচারে গুলি বর্ষণ হলো - এই মুসলীম দেশকে নাস্তিক্যবাদী দেশে রূপান্তর করতে সরকারের একটা বৃহৎ পরিকল্পনা।
কিন্তু সরকারের এ অপ-পরিকল্পনা বাংলার এ মুসলীম দেশের জমিনে কখনো সফল হবেনা। নিশ্চিহ্ন হয়ে যাবে তারা। যে ভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে ফেরাউন - নমরূদ সহ সকল আল্লাহ বিদ্রোহী মানুষেরা। যেভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে ইসলাম বিরোধী আবু জাহেল - আবু লাহাবরা।"
যেন আজ রাতে পুনরায় সংগঠিত হলো সেই ইয়াহিয়া খানের দোষরদের ১৯৭১ এর ২৫শের সেই কালো রাতের ঘটনা, এভাবেই ১৯৭১ এ ২৫শে মার্চের কালোরাতে ইয়াহিয়া খানের দস্যুরা রাতের আঁধারে বাংলার নিরস্ত্র ঘুমন্ত মানুষদের উপর ঝাঁপিয়ে পড়েছিল অস্ত্র নিয়ে। নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল হাজার হাজার ঘুমন্ত মানুষদের। আপন জন হত্যার এই প্রতিশোধের আগুনে উত্তপ্ত হয়ে বাংলার আবাল – বৃদ্ধ – বণিতা যোগ দিয়েছিল মুক্তির যুদ্ধে। সৃষ্টি হয়েছিল এই বাংলাদেশ।
আজ আবার ও সকলের কাছে উপণিত হয়েছে সেই সময়। হায়েনাদের দোষর বর্তমান সরকারের নির্বিচারে মানুষ হত্যার মধ্য দিয়ে রণক্ষেত্রে পরিণত সমগ্র বাংলাদেশ। দেশের সকল নাগরিকদের কাছে ধরা দিয়েছে বর্তমান সরকারের স্বৈরতন্ত্রের আচরণ। ১৯৭১ এ ২৫শে মার্চের কালোরাতে ইয়াহিয়া খানের দস্যুদের নির্বিচারে বাঙ্গালী হত্য হার মানিয়েছে বর্তমান সরকারের আজকের রাতের আঁধারে হেফাজতে ইসলামের উপর নির্বিচারে গুলি বর্ষণের মহড়া। সময় এসেছে সকলের এক হবার। সময় এসেছে দ্বিতীয় মুক্তিরযুদ্ধে অংশগ্রহণের। সময় এসেছে সরকারের নির্বিচারে মানুষ হত্যার দাঁতভাঙ্গা জবাব দানের। গর্জে উঠো বাংলাদেশ। ঝাঁপিয়ে পড় ইয়াহিয়া খানের দোষর এই আওয়ামী সরকারের ধ্বংস সাধনে।
****************************


চলছে এখনো হত্যাযজ্ঞ। সেই হত্যাযজ্ঞের শিকার লক্ষ লক্ষ তৌহীদী জনতা ও দেশের সাধারণ মানুষ। দেশের সব রাজপথ যেন ফোরাতের কুল।রণক্ষেত্রে পরিণত সমগ্র বাংলাদেশ। শুরু হয়েছে নব্য এজিদ বংশের সাথে মুসলমান ও জনসাধারণের যুদ্ধ।
চলছে সরকারের লাঠিয়াল বাহিনী, পুলিশ লীগ ও নাস্তিক আওয়ামী গোষ্টির সাথে তৌহীদী জনতা ও জনসাধারণের সংঘর্ষ। এ যেন ক্ষমতাসীন লুঠেরা ও স্বৈর সরকারের সাথে নিরস্ত্র সাধারণ জনতার এক অসম যুদ্ধ।নাস্তিক্যবাদী ধর্মদ্রোহী সরকারের লালিত কুকুরদের নির্বচারে দংশন, কাঁদানে গ্যাস, রাবারবুলেট , টিয়ারসেল, ককটেল, গুলিতে ঝাঁঝড়া হচ্ছে তৌহীদী জনতা ও জনসাধারণের বুক। তবু দমছেনা তৌহীদী জনতার শহীদী পথে যাত্রা,সাধারণ জনতার যুদ্ধযাত্রা। ককটেল ও গুলির মুহূর্মুহ শব্দে প্রকম্পিত সমগ্র দেশের আকাশ। ঢাকার রাজপথে শরীরের তাজা রক্ত ঢেলে দেশে ইসলামী হুকুমাত কায়েমের ভিত্তি স্থাপনে মত্ত ইসলামী তৌহীদী জনতা আর সকল মর্দে মুজাহিদ।
ধুমায়িত সমগ্র দেশ, জ্বলছে আগুন, যাচ্ছে প্রান, লুঠিয়ে পড়ছে তৌহিদী জনতা ও জনসাধারণ দেশের সকল রাজপথে। এ যেন ১৪শত বৎসর পূর্বের ফোরাতের কুলে সংঘটিত সেই এজিদ বংশের সাথে মুসলমানদের সাথে ধর্মরক্ষার যুদ্ধ। এ যেন খায়বারের ইহুদীদের সাথে মুসলমানদের যুদ্ধ। এ যেন সেই পাকিস্তানী শাসকগোষ্ঠির অত্যাচার থেকে রেহায় পেতে সেই একাত্তরের মুক্তির যুদ্ধ।
শহীদী মৃত্যু প্রাপ্ত হয়েছেন কমপক্ষে ৩০০০ জন তৌহীদী জনতা ও সাধারণ জনগণ। লক্ষ লক্ষ মুজাহিদ ও মুক্তিকামী জনতা পুলিশ ও সরকারের লাঠিয়াল বাহিনীর গুলিতে গুরুতর আহত। এ যেন সেই ১৪শত বৎসর পূর্বের সেই বদর প্রান্তর। এ যেন সেই ১৯৭১ এর মুক্তিযুদ্ধের ময়দান। বাংলাদেশের এ বদরপ্রান্তরে ধ্বণিত হচ্ছে বাংলাদেশে নাস্তিক্যবাদের জন্মদাতা ধর্মদ্রোহী আওয়ামী সরকারের বিরুদ্ধে জেহাদের ডাক। নারায়ে তাকবির , আল্লাহু আকবার ধ্বণিতে প্রকম্পিত দেশের সকল গলিপথ। বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের ময়দানে ধ্বণিত হচ্ছে - স্বৈরশাসক নিপাত যাবে, বাংলাদেশ স্বাধীন হবে।
গর্জে উঠো সমগ্র বাংলাদেশের তৌহীদী জনতা, গর্জে উঠো বাংলাদেশ।
ঝাঁপিয়ে পড়ো যার যা কিছু আছে তাই নিয়ে এই নব্য ফেরাউন ও এজিদ বংশের ধ্বংস সাধনে।
***********************




নব সেনার গান
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
--------------------
(ধর্মরক্ষা ও দেশরক্ষার আন্দোলনে অংশগ্রহণকারী 
হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মী-সমর্থক ও 
সকল মুক্তিকামী জনতারর শক্তি হিসেবে পুনঃপ্রকাশ)
***************************
চল্ চল্ চল্ তাড়া করে চল্
আমাদের নব সেনাদল,
আহলে সুন্নাতের মশাল নিয়ে
'আল্লাহু আকবার' বজ্র কন্ঠে বল।
নবীজীর আদর্শের বিশাল এ কাফেলা,
সারি হয়ে জপ শুধু 'সাল্লি আ'লা' -
ঝড়-বাধা মানবনা হারদম-দুর্দম চল্।।
আল কোরআন ও সুন্নাহ্ -
জেনো,তার নীতি সঠিক,
ধ্বংস হতে দেবোনা, রাখবো জিন্দা,
মোরা বীর মুজাহিদ।
আমাদের আশা আর মুসলীমের স্বপ্ন
হবে গো সফল।।
সত্যের ঝান্ডাধারী মোদের এ কাফেলা,
আমাদের জান-ঈমান সেতো
রাসূল(সঃ) আর আল্লাহ তাআলা।
দ্বীপ্ত বুকে দৃঢ় হয়ে লড়বো
নিয়ে ঈমানী বল।
নাহিক বুলেট নাহিক খঞ্জর এ দলের সাথে,
শূণ্য হাতে লড়বো শুধু রাসূল(সঃ) এর পথে।
বাতিলের মোকাবেলায় লড়েছি, লড়ছি
থাকবো অবিচল।।
---------------------------

শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

"বার বার ঘুঘু তুমি খেয়ে যাও ধান" এমনই চলছে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের আন্দোলন

          "বার বার ঘুঘু তুমি খেয়ে যাও ধান"
এমনই চলছে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের আন্দোলন
-------------------------



আপনি কি মালিক পক্ষীয় এসব নেতা ও শ্রমিক নেতাদের কথা এখনও বিশ্বাস করতে চাইছেন ? আপনি চাইলেও আমি বিশ্বাস করতে অপারগ।

কারণ ,যখনই কারখানাগুলোতে কোন দূর্ঘটনা ঘটে তখনই তারা সাংবাদিক সমাবেশ করে, বিভিন্ন টক শোর মাধ্যমে বিভিন্ন মন ভুলানো বাহারী কথায় শ্রমিকদের অসন্তোষকে সন্তোষজনক অবস্থায় নিয়ে আসে। দূর্ঘটনার কিছুদিনের মধ্যেই সব অসন্তোষ সন্তোষে রূপান্তর হয়ে যায় এসব নেতাদের নিস্ক্রীয়তায়।

শুনা যাচ্ছে রানা প্লাজা ট্র্যাজেডির মাধ্যমে শত শত শ্রমিক হত্যার মূলে ছিল সরকারের কালো ছায়া। সেদিন ছুটি থাকা সত্যেও শ্রমিকদের জোর করে সেই ভবনে ডুকানো হয়েছিল বিরোধী দলের হরতাল বিরোধী মিছিলে অংশগ্রহণ করানোর জন্য। এ তথ্যটি ফেলনার মত নয়। কারণ সব সময় ক্ষমতাসীনরা নীরিহ শ্রমিকদের দাবার গুঁটি হিসাবে ব্যবহার করে এসেছে। এর ফলে দূর্ঘটনায় যে সব শ্রমিক মৃত্যুবরণ করে তাদের পরিবার ও সকল প্রকার সমস্যা দূরীকরনে হাত করা হয় শ্রমিক সংগঠনের নেতাদের। কারণ মৃত্যুবরণকারী শ্রমিকদের পক্ষে মুখ খুলবে এ সব নেতারাই। তাই ক্ষমতাসীনরা সেসব নেতাদের চড়া দামে কিনে তাদের মুখে কলুপ এটে দেয়। ফলে তাদের মুখ বন্ধ হয়ে যায়।

আসলে এসব নেতারা বিক্রি হয়ে যায় সরকারের কাছে। ফলে শ্রমিকদের আর্তি ধামাচাপা পড়ে সবসময়। এবার ও তার ব্যতিক্রম হবেনা। কয়েকদিন তারা সরগরম থাকবে। তারপর সরকারের সাথে হাত মিলিয়ে তারা মুখ বন্ধ করে ফেলবে। এমনই দেখা যাচ্ছে অবস্থাদৃষ্টে। সরকারী কর্মকর্তা, এমপি ও মন্ত্রীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শুরু করেছে সাংবাদিক সম্মেলন, টক শো মালিক পক্ষের সংগঠনের নেতারা। কয়দিন পর শ্রমিক নেতারা তাদের সাথে যোগ দিবে।
এভাবেই প্রতিবারের ন্যায় ধামাচাপা পড়বে রানা প্লাজা ট্র্যাজেডিতে মৃত্যুবরণকারী শত শত মানুষের আর্তি, পরাজিত হবে মানবতার কান্না অসৎ মানুষের লোভের কাছে।

















রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১২

থার্টি ফাস্ট নাইট সভ্য মানুষ(?)দের অসভ্য কর্মের উৎসব



থার্টি ফাস্ট নাইট সভ্য মানুষ(?)দের অসভ্য কর্মের উৎসব
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
---------------------

যে সব মেয়েরা ইতিমধ্যেই থার্টি ফাস্ট নাইট উদযাপনের কঠোর প্রতিজ্ঞা নিয়ে বসে আছেন , তাদের জন্য অত্যান্ত প্রয়োজনীয় টিপস - পড়নের কাপড় ব্যতিত আরও দুই তিন সেট এক্সট্রা কাপড় নিয়ে যাবেন যাতে অনুষ্টানে বার বার দেহদানে কাপড় নষ্ট হয়ে গেলে সুন্দর ভাবেই বাড়ি ফিরতে পারেন। মায়াবড়ি অথবা জন্মনিয়ন্তন বড়ি সঙ্গে নিবেন। যাতে বার বার দেহদানের পরও অবৈধ সন্তান পেঠে আসতে না পারে। চেতনা আনায়নকারী ঔষধ সঙ্গে নিবেন যাতে দেহদানের পর চেতনা হারিয়ে ফেললে সুস্থভাবে বাড়ি ফিরে মা বাবাকে ধুকা দিতে পারেন। অনুষ্টানে যদি একের অধিক বন্ধুদের দেহদানের নিমন্ত্রন পান , তবে বিরক্ত না হয়ে তাদের কথা মেনে নিন , নয়তো মেনে নিতে হবে নিজের উপর ইন্ডিয়ায় সংঘটিত সেই চলন্ত বাসে গণধর্ষণের মতো নির্মম ঘটনা।

আমি গতবৎসর থার্টি ফাস্ট নাইট উপলক্ষ্যে এভাবেই লিখেছিলাম - " আজ ৩১/ ১২ / ২০১১ ইংরেজী । রাত ১২টার পর শুরু হবে নতুন বর্ষ । আর এ বর্ষবরণ শুরু হবে মদ খাওয়া মাতালদের উম্মত্ব উলঙ্গ নৃত্যের মাধ্যমে । পালন করা হবে অসভ্য মানুষদের সভ্যতার পরিপন্থি ( তথাকথিত সভ্য মানুষদের বিশ্ব বেহায়াপনার একটি উলঙ্গ প্রদর্শনীর প্রতীক - " থার্টি ফাস্ট নাইট '' !

বাংলাদেশে পালনোম্মুখ একটা বিদেশী কুরুচিপূর্ণ , বাংলার সভ্য রূপকে অসভ্যতার রূপ দিয়ে কলঙ্কিত করার বিদেশী পায়তারা । যাতে অংশ নেয় বাংলা মায়ের গর্ভ জন্ম নেয়া , নিজ মাতাকে অসম্মানকারী বিত্তশালীদের বিদেশী মদের নেশায় মাতাল সূর্যসন্তানরা । যার দেখাদেখি জড়িয়ে পড়ে বাংলা মায়ের সহজ সরল সন্তানরাও ।
দেশে কুরুচিপূর্ণ শো প্রদর্শনের বিরুদ্ধে অবস্থানকারী সকল সভ্য যুব-তরুন সমাজএকতাবদ্ধ হয়ে উদ্যোগ নিলে দেশের সভ্য রূপ ধ্বংসকারী আজকের এই অসভ্য কর্মসমূহ দেশের কোথাও চলতে পারবেনা । কারণ , বাংলাদেশের মানুষ যারা বিদেশী সংস্কৃতির ধারক তাদের চেয়ে বালাদেশকে নিজের মায়ের চেয়েও বেশী সম্মান দেয় এমন সভ্য সুনাগরিক অনেক বেশী । তাই সেইসব সভ্য সুনাগরিকদের প্রতি আহবান - জাগ্রত হোন বাংলার সভ্য জনগণ ও মহান দেশপ্রেমিক আজকের এই বিদেশী সংস্কৃতির প্রতীক " থার্টি ফাস্ট নাইট '' উদযাপনের বিরুদ্ধে । বাংলা মায়ের রক্ত যে সকল বালাদেশীদের শরীরে প্রবাহমান , আশা করছি তাঁরা আজকের এই বিদেশী সংস্কৃতিকে বর্জন করে , যারা না বুঝে অথবা বুঝেও গাদ্দার সেজে নিজ সভ্যতাকে পদদলিত করে বিদেশী সংস্কৃতির এই থার্টি ফাস্ট নাইটের অনুষ্টানে অংশ নিবে তাদের বিরুদ্ধে দেশপ্রেমের ব্রত নিয়ে গর্জে উঠবেন । জাগ্রত হোক জাতীয় বিবেক - সকলকে ধন্যবাদ । "

সেই লেখা পড়ে তিনটা মেয়ে আমাকে ইমেইলে ম্যাসেজ পাঠিয়ে ২ জানুয়ারী আমাকে ধন্যবাদ জানিয়েছিল। বলেছিল-ভাইয়া আগামী বছর যদি কিছু লেখেন তবে সভ্য মানুষ হিসাবে নয় , অসভ্য মানুষ হয়ে অশালীন ভাষায় কিছু লিখবেন। কারন সভ্য ভাষার কথা এখনকার ছেলেমেয়েরা শুনতে চায়না। আর যদি আপনি সভ্য ভাষায় লিখেন তবে তারা আপনাকে অসভ্য বানিয়ে যা তা বলে আপনকে হেনস্থা করে ছাড়বে।

তারপর তাদের এমন আবদারের কারণ জানতে চাইলাম। তারা যা বললো তা শুনে আমি সেদিন শিওরে উঠেছিলাম। শুধু এটুকুই বলছি - উক্ত তিনটি মেয়ে থার্টি ফাস্ট নাইটে অংশগ্রহণ করতে গিয়ে নিজেদর জীবনকে জলাঞ্জলী দিয়েছিল।

তাদের একজন গত ১০ই জানুয়ারী আত্মহত্যা করে, একজন নেশার নীল রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে দিনাতিপাত করছে। আর অন্যজন সমাজবিচ্যুত হয়ে এখনও কলগার্ল হিসাবে লোক সমাজে বেঁচে আছে।

আমি সকল নারীকে একই পাল্লায় তুলিনি , তাই ষ্ট্যাটাসে বলেছি " যে সকল মেয়ে " । নারীদের অশ্রদ্ধা করে নয় , নারীদের প্রতি শ্রদ্ধা রেখেই তাদের সতর্ক করণে আমার এই ষ্ট্যাটাস। আশা করছি ভুল বুঝবেননা। বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে একটু অশোভন ভাবেই ষ্ট্যাটাসটি দিতে হলো।

আপনারা নারী হয়ে কোন অপরাধ করেননি। তবে নারী হয়ে আপনারা যে সম্মানটি প্রাপ্য , আপনাদের নিজেদের কারণেই সে সম্মান প্রাপ্তি থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন সেটাই বুঝাতে চাচ্ছি। বৃহদাংশ মেয়েদের উশৃন্খল জীবন যাপনের কারনে আজ আপনারা সমগ্র নারী জাতি অসম্মানীত। সেই সম্মান প্রাপ্তির পথে আপনাদের দৃষ্টি ফেরানোর লক্ষ্যে আমার এই ষ্ট্যাটাস। আপনাদেরকে অপমান করা আমার উদ্দেশ্য নয়।

আপনার কথাটা পুরাপুরি মানতে পারছিনা। ভবিষ্যত ওপেন সেক্সের নগরী ঢাকাতে এখনও অনেক ভাল ও ধর্মপরায়ন নারী আছেন , যাঁদের কারনে এখনো ঢাকা ওপেন সেক্সের নগরী হিসাবে খ্যাতি পেতে পারেনি। তবে ঢাকার উদ্যানগুলোর দিকে চোখ দিলে মনে হয় ঢাকা ওপেন সেক্সের নগরী হিসাবে খ্যাতি পেতে আর বেশী দেরী নেই।

এখনকার বেশীর ভাগ মা বাবাদের বানিজ্যিক ইচ্ছায়ই তাদের মেয়েরা খারাপ ও উশৃন্খল পথে পা বাড়াচ্ছে। বেশী দূরে যেতে চাইনা । শুধু এটুকু বলতে চাই মা বাবার অনুমতি ছাড়া কোন মেয়ে সুন্দরী প্রতিযোগীতায় অংশগ্রহণ করে নিজেদের বিশ্ববাজারে পণ্য রূপে প্রদর্শন করতে পারেননা।

মেয়েরা এ ক্ষেত্রে যতটুকু অপরাধী তার দ্বিগুন অপরাধী ছেলেরা , যারা মেয়ে দেখলেই লুলোপ দৃষ্টি হানে , পথে ঘাটে মেয়েদের উপর অহেতুক ভাবেই ছড়াও হয়। আমি এখানে সেসব উল্লেখ করতে চাইনি । আমি শুধু একটা বিশেষ দিনের সংঘটিত ঘটনার দিকে আলোকপাত করতে চেয়েছি। যাতে অধিকাংশ মেয়ে স্বেচ্ছায় অংশগ্রহণ করে নিজেদের উপর বিপদ ডেকে আনে। তার তিনটা জলজ্যান্ত উদাহরণও দেখিয়েছি উপরের মন্তব্যে। এ ধরণের ঘটনা যাতে মেয়েরা স্বেচ্ছায় বরণ করতে বেরিয়ে না পড়ে সেদিকেই ইঙ্গিত করতে চেয়েছি। যা আগামীকাল দিবাগত রাতে ঘটতে যাচ্ছে। যে রাতে অধিকাংশ মেয়ে স্বেচ্ছায় বরণ করে নিতে যাচ্ছে তাদের আগামী দিনের দুঃসহ যন্ত্রণার যাত্রাপথ।

এখানেই তথাকথিত প্রেমের প্রতি আমাদের যুদ্ধ। যে প্রেম সুন্দর করে মানুষকে বাঁচতে শেখায়না , যে প্রেম মানুষকে অন্ধকার গলিপথে ঠেলে দেয় , সে প্রেম কখনো প্রেম হতে পারেনা। সেটা ক্ষণিকের মোহে জড়িয়ে পড়া। একজন পুরুষ সঙ্গী যদি মেয়েসঙ্গীকে যত্রতত্র নিয়ে যেতে চায় , তবে সে মেয়েটির উচিত উক্ত পুরুষ সঙ্গীর সঙ্গ ত্যাগ করা । এটাই বুঝাতে চাচ্ছি। মেয়েদের যদি এতই নববর্ষ উদযাপনের প্রয়োজন হয় তবে তারা মেয়েদের সাথেই নববর্ষ উদযাপন করুক , তারা পুরুষদের মাঝে যাবে কেন ? এতো হবে কাঁটা নিয়ে খেলতে গিয়ে স্বেচ্ছায় কাঁটার আঘাত খাওয়ার মত ঘটনা , তাতে কাঁটার দোষ কি ?

গত পরশু আমি মদিনা মুনাওয়ারার একটা আবাসিক হোটেলের সভাকক্ষে ইংরেজী নববর্ষ উদযাপনের আয়োজনের উপর অনুষ্টিত "থার্টি ফাস্ট নাইট সভ্য মানুষদের অসভ্য কর্মের উৎসব" নামের একটা কনফারেন্সে যোগ দিয়েছিলাম। যাতে প্রায় ১৫০ জনের মত মানুষ উপস্থিত হন তম্মধ্যে নারীদের সংখ্যা ছিল প্রায় ৫০ এর উপরে। উক্ত অনুষ্টানে আমিও কিছু বলার সুযোগ পাই। অন্যান্যদের মত আমার বক্তব্যের পরিপ্রেক্ষিতেও নারীদের পক্ষ থেকে আমাকে কিছু প্রশ্ন করা হয় , আমাকে তাদের সেসব প্রশ্নর উত্তরও দিতে হয় । আমার সেসব উত্তরের কিছু এখানে তুলে ধরলাম যাতে যে সকল বোন আমাকে ভুল বুঝছেন তাদের ভুল ভাঙ্গে। এসব উত্তরগুলো গতকাল আমি অন্য ষ্ট্যাটাসের উপর মন্তব্য রূপেও লিখেছিলাম। আজ এখানে এসে দেখলাম কয়েকজন বোন আমাকে ভুল বুঝে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তাই তাঁদের সেই প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে এই উত্তরগুলো তুলে ধরছি,অবশ্য কিছু উত্তর গতকাল এ স্ট্যাটাসের মন্তব্যের রিপ্লাই হিসাবে দিয়েছিলাম যা উপরে দেয়া আমার মন্তব্যগুলো দেখলেই বুঝা যাবে । যা হোক - আমার প্রথম উত্তরটি দিয়েছিলাম একটা কবিতা রূপে , আর সেটি হল -

" ঐখানে যেওনা কো তোমরা
খেওনা ঐ গাছেরই ফল ,
এ নির্দেশ অমান্য করোনা কভু
মান্য করোনা আইন অমান্যের দল।
এভাবেই নির্দেশ ছিলো স্রষ্টার
পৃথিবীর সেই প্রথম নর-নারীর প্রতি,
একদিন নারী ভুল করে খেয়েছিল সেই ফল
স্রষ্টার নির্দেশ অমান্য করে সে হারালো তার গতি।
নিক্ষিপ্ত হলো তৎক্ষণাৎ ঐ নর-নারী এই পৃথিবীর বুকে,
সুখের সাম্রাজ্য হারিয়ে তারা ফরিয়াদ করলো স্রষ্টার কাছে ঝুঁকে।
পেলোনা তারা আর সেই সুখের জগত
শাস্তি স্বরূপ বরণ করতে হলো তাদের এই কষ্টের দুনিয়া,
মনের খাহেশে দিল তারা জীবনের সুখ জলাঞ্জলী
শয়তানের সেই শয়তানী প্রলোভনে শুনিয়া।

এমনই আজ নারীদের মনের খাহেশ
যে খাহেশে তারা দিচ্ছে জীবন বলি ,
সাময়িক সুখ ভোগে লোভাতুর হয়ে
যাচ্ছে কেবল তারা ভুল পথে চলি । "

আমার অন্যান্য উত্তরগুলোর মধ্যে -
" পুরুষ আর নারী দুই ভাগে বিভক্ত সেই মানব জন্মের শুরু থেকে তাই মানুষ দুই ভাগে বিভক্ত, এক ভাগে নারী অন্য ভাগে নর। এটাই স্রষ্টার নিয়ম। এখানে আমি কেন বিভক্ত করতে যাব ? স্রষ্টার নিয়মই বা আমি খন্ডাই কি করে ? আমি কি কখনো কোন নরকে নারী বা কোন নারীকে নর বানাতে পারব ? কখনোই না , সেটা স্রষ্টার হাতে।

এই আধুনীক যুগে এসেও কোন বৈজ্ঞানীক মায়ের পেঠে জন্ম নেয়া নরকে নারী আর নারীকে নর বানাতে পারবেনা। সে ক্ষমতা স্রষ্টা মানবজাতির কোন মানুষকে দেয়নি। স্রষ্টা যেমন মানুষকে দুইভাগে বিভক্ত করে তাদের দুনিয়ায় এনেছেন , তেমনি সেই মানুষদের জীবন পরিচালনার জন্যও দুইভাবে নিয়ম করে দিয়েছেন। এই দু'টি নিয়মকে যদি মানুষ একত্র করে একটি নিয়মে পরিবর্তন করতে যায় তবে দেখা দিবে বিশৃন্খলা।

তাই তো মানুষ দিনকে রাত করতে পারেনা আবার রাতকে দিন। যেমন করতে পারেনা মানুষ স্রষ্টার নিয়ম চন্দ্র - সূর্যের পথকে এক করতে। নর ও নারীর চলার পথ ও তেমনি। যে চলার পথটি সৃষ্টি করে দিয়েছেন স্বয়ং স্রষ্টা। চন্দ্র - সূর্য - রাত - দিনের নিয়মকে যেমন একত্র করতে গেলে বিশৃন্খলা দেখা দিবে তেমন নর - নারীর চলার পথকে এক করতে গেলেও দেখা দিবে বিশৃন্খলা। নর - নারীর মধ্যে চলমান আজকের যে সব বিশৃন্খলা দেখা যাচ্ছে তা শুধু ঐ স্রষ্টার বিধিবদ্ধ নিয়ম লঙ্গনের কারণেই।

আমি নর-নারীকে আলাদা কোন বিচ্ছিন্ন প্রাণী ভাবছিনা। তাই আমিও বলি তারা একে অপরের পরিপুরক। তাদের একজন ছাড়া অন্যজন অচল। তবে তাদের সেই সঙ্গ দেয়ার নিয়মটিকেই আমি ভিন্ন ভাবে দেখছি। তাদের সেই সঙ্গ দেবার একটা মাপকাঠির পরিচিতি দিতে চাচ্ছি। আমি শুধু তাদের চলার পথের নিয়মকেই বিভক্তির দৃষ্টিতে দেখছি , যে বিভক্তি স্রষ্টা কর্তৃক প্রদত্ত।

যদি নর-নারী উভয়েই তাদের চলার পথে স্রষ্টা কর্তৃক আরোপিত বিধিবদ্ধ নিয়মানুষারে চলত , তবে আজকে দৃশ্যমান উভয়ের মধ্যকার যে বিশৃন্খলা তা কখনো পরিলক্ষিত হতোনা। যদিও মেয়েদের কোন পার্টিতে কোন পুরুষ যায়না , কিন্তু পুরুষদের পার্টিতে মেয়েদের উপস্থিতি যেন হতেই হয়। যদি মেয়েদের অনুষ্টানে পুরুষ না গিয়ে থাকতে পারে , তবে মেয়েরা কেন পুরুষদের পার্টিতে না গিয়ে থাকতে পারবেনা।

কোন পুরুষ কোন মেয়েকে যেখানে সেখানে যেতে বললেই কি যেতে হবে ? কোন পুরুষের অন্যায় আবদার মেয়েরা রক্ষা করতে যাবে কেন ? তাদের কি আত্মসম্মান বা ব্যক্তিত্ববোধ বলতে কিছুই নেই ? আজ পুরুষদের বল্গাহীন আহবানে সাড়া দিয়ে নারীদের লগামহীন ভাবে সহযাত্রার কারণে সমগ্র নারী জাতীর ইজ্জত সম্মান পদদলিত। নারীদের সম্মান যাতে এইভাবে পদদলিত না হয় সেজন্যই তাদের সতর্ক করণে ছিল আমার এই ষ্ট্যাটাস। "
====================

মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১২

শীতার্ত দিনের শীতল মন


শীতার্ত দিনের শীতল মন
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------

মনে পড়ে সেইদিন সেই সোনালী রৌদ্রভেজা শীতের সকাল -
গ্রামীণ মেঠো পথ ধরে নাঙ্গা পায়ে ছুটে বেড়াতাম ,
শিশিরসিক্ত দূর্বাঘাসে মাথা তুলে দাঁড়িয়ে থাকা লজ্জাবতী গাছ
যাতে হাত লাগিয়ে বলতাম - তোমার এত লজ্জা কেন ?
আমার হাতের আলতো স্পর্শে সেই লজ্জাবতী গাছ
যেন আরো লজ্জা পেয়ে যেতো ,
গুঁটিয়ে নিতো নিজেকে লাজবতী পল্লীবালাদের মতো ,
যেমন কোন প্রেমিকের ছোঁয়া পেয়ে পল্লীবালারা বলেনা কোন কথা
লজ্জায় ধারণ করে রাঙ্গা বদন , লুকিয়ে যায় মুক্তোঝরা হাসি দিয়ে।

মনে পড়ে সেই শীতার্ত সকালের রমনার পুষ্পোদ্যান -
যেখানে একজোড়া কপোত-কপোতী সূর্য উঠার পূর্বেই হাজিরা দিতো ,
প্রাতঃবিহারে করতো মন বিনিময়, রমনার লেকে ভাসাতো কাগজের নৌকা,
শিশির স্নাতা ঘাসের কার্পেটে ধাক্কা দিয়ে ফেলে একে অপরকে করিয়ে দিতো শিশিরস্নান।

চোখে ভাসে সেই শীতের সোনালী সকাল -
কিষাণ-কিষাণীদের জীবনযাত্রার শীতভাঙ্গা যাপিত জীবন,
এ যেন ১৪৪ ধারা ভঙ্গ করে তাদের জীবনে বেঁচে থাকার আপ্রাণ প্রচেষ্ঠা !
কিষাণ যায় লাঙ্গল কাঁধে আর গরুর পাল নিয়ে সারাবেলা খাটুনি দিতে ,
আর কিষাণী লেগে যায় গৃহস্থালী কর্মে।

শীতার্ত দিনের এই মনোহর রূপ আর পাইনা দেখা
যন্ত্রযানের মত চলমান এই প্রবাসী জীবনে।
শীত লাগে গায়ে , করি শীতের সাথে মাখামাখি
যদিও আহত মন অনুক্ষণ শীতের রূপের দেখা না পেয়ে।
================

বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১২

বর্তমান মহাজোট সরকারের সফলতার খতিয়ান




বর্তমান মহাজোট সরকারের সফলতার খতিয়ান

মুহাম্মদ জাকারিয়া শাহনগরী

-----------------------

কয়েক ঘন্টা আগে ফেইসবুকে একটা লিংক দেখেছিলাম। যাতে লেখা রয়েছে বর্তমান সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মুল্য কমিয়ে সফলতা অর্জন করেছে । তাই এই সফলতার একটা খতিয়ান পেশ করার জন্য আমার এই আয়োজন। দেখুন দুই সরকারের একটা তুলনামুলক চিত্রে বর্তমান সরকারের সফলতার খতিয়ান।

(বর্তমান মহাজোট সরকার এবং বিগত চারদলীয় জোট সরকারের সময়কার নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর তুলনামুলক চিত্র)


************************************
• ২০০৫ সালের অক্টোবরে অর্থাৎ চারদলীয় জোট সরকারের শেষ বছরে নিত্য প্রয়োজনীয় নিম্নোক্ত ২০টি দ্রব্যসামগ্রীর মূল্য ছিল –
০১। ইরি চাল প্রতি কেজি = ২০ টাকা।
০২। পাইজাম চাল প্রতি কেজি = ২৩ টাকা।
০৩। নাজিরশাইল চাল প্রতি কেজি = ২৮ টাকা।
০৪। মসুর ডাল প্রতি কেজি = ৫৬ টাকা।
০৫। সয়াবিন তেল প্রতি লিটার = ৬০ টাকা।
০৬। আটা প্রতি কেজি = ২০ টাকা।
০৭। লবণ প্রতি কেজি = ১৮ টাকা।
০৮। চিনি প্রতি কেজি = ৪২ টাকা।
০৯। গুঁড়ো দুধ প্রতি কেজি = ৩৪০ টাকা।
১০। পেঁয়াজ প্রতি কেজি = ৩২ টাকা।
১১। ডিম প্রতি হালি = ১৮ টাকা।
১২। আদা প্রতি কেজি = ১২০ টাকা।
১৩। গরুর মাংস প্রতি কেজি = ১২০ টাকা।
১৪। খাসির মাংস প্রতি কেজি = ২১০ টাকা।
১৫। বিদ্যুৎ প্রতি ইউনিট = ৩ টাকা।
১৬। পানি হাজার লিটার = ৫ টাকা।
১৭। গ্যাস = ৩৫০ থেকে ৪০০ টাকা।
১৮। ডিজেল প্রতি লিটার = ৩০ টাকা।
১৯। কেরোসিন প্রতি লিটার = ৩২ টাকা।
২০। পেট্রল প্রতি লিটার = ৪২ টাকা।
তথ্যসুত্র ঃ http://sonarbangladesh.com/blog/post/50801
================================

বর্তমানের (১৭/৯/২০১২ইং তারিখে) মহাজোট জোট সরকারের শাসনামলে নিত্য প্রয়োজনীয় উপরোক্ত ২০টি দ্রব্যসামগ্রীর মূল্য হলো -
০১। চাল (মোটা) / স্বর্ণা/ চায়না/ ইরি প্রতি কেজি = ২৭ থেকে ৩২টাকা ।
০২। পাইজাম/আতপ চাল প্রতি কেজি = ৩৪ থেকে ৩৮ টাকা।
০৩। নাজির(মিনিকেট সাধারণ মানের) প্রতি কেজি = ৩৪ থেকে ৪৮ টাকা।
০৪। মশুর ডাল প্রতি কেজি = ৭৫ থেকে ১২৮ টাকা।
০৫। সয়াবিন তেল প্রতি লিটার = ১২০ থেকে ১৩৫ টাকা ।
০৬। আটা প্রতি কেজি = ৩৩ থেকে ৩৮ টাকা।
০৭। লবণ প্রতি কেজি = ১৮ থেকে ৩০ টাকা।
০৮। চিনি প্রতি কেজি = ৫২ থেকে ৫৩ টাকা।
০৯। গুঁড়ো দুধ প্রতি কেজি = ৪৫০ থেকে ৫৮০ টাকা।
১০। পেঁয়াজ প্রতি কেজি = ২২ থেকে ৩২ টাকা।
১১। ডিম প্রতি হালি = ৪০ থেকে ৪২ টাকা।
১২। আদা প্রতি কেজি = ৪০ থেকে ৬০ টাকা।
১৩। গরুর মাংস প্রতি কেজি = ২৮০ থেকে ৩০০ টাকা।
১৪। খাসির মাংস প্রতি কেজি = ৪০০ থেকে ৪৫০ টাকা।
• ১৫। বিদ্যুৎ প্রতি ইউনিট =
• ১৬। পানি হাজার লিটার =
• ১৭। গ্যাস =
• ১৮। ডিজেল প্রতি লিটার =
• ১৯। কেরোসিন প্রতি লিটার =
• ২০। পেট্রল প্রতি লিটার =
বিঃদ্রঃ ১৫ থেকে ২০ নম্বরের বিষয়গুলোর তথ্য তথ্যসুত্রে পাওয়া যায়নি।
তথসুত্র ঃ ই-তথকোষ -
http://www.bangladesh.gov.bd/index.php?option=com_weblinks&task=view&catid=175&id=416
==============================

বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১২

এক গাধা আর এক গাধীর কথোপকথন


এক গাধা আর এক গাধীর কথোপকথন
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
(গল্পের সাথে ছবির কোন সম্পৃক্ততা নেই। ছবিটি গল্পের সাদৃশ্যতার মিলন হিসাবে দেখানো হয়েছে।)
---------------------------------

গাধী : একটা ছবি দিও।

গাধা : কি করবে ছবি দিয়ে ?
গাধী : কি করব সেটা আমার ব্যাপার।
গাধা : কবে দিতে হবে ?
গাধী : রেডী থাকলে আজ দিও রেডী না থাকলে দুই/ তিনদিন পর দিলেও চলবে।
গাধা : কি ধরণের ছবি ?
গাধী : যে ধরণের ছবি তোমার পছন্দ।
গাধা : আমার পছন্দের ছবি তোমার পছন্দ হবে ?
গাধী : আমার পছন্দ হবে না কেন ? তুমি কি পঁচা ছবি দিবে নাকি ?
গাধা : তবুও তোমার রুচি আর আমার রুচি কি এক হবে ?
গাধী : আমাদের মন যেভাবে এক হয়েছে সেভাবে আমাদের রুচিও এক হবে।
গাধা : তবুও যদি বলতে আমার ছবি বাচাইয়ে সহজ হতো।
গাধী : বেশী বকবক করনাতো। ছবি দিতে বলেছি ভাল দেখে একটা ছবি দিলেই হবে।
গাধা : ঠিক আছে , কাল দিব।
গাধী : ঠিক আছে বলে , আবার বলোনা এসে ভুলে গেছ।
গাধা : আর বলতে হবেনা , তোমাকে তো আমি চিনিই।
গাধী : চিনই যখন এত কথা কিসের ? খালি প্যাঁচাল !
গাধা : তোমার সাথে প্যাঁচাল করলে যে আমার সুখ লাগে।
গাধী : ওকে , কাল ছবি না আনলে সুখ ভরিয়ে দিব।
গাধা : আর আনলে কি দেবে ?
গাধী : আদর।
গাধা : ঠিক আছে , কাল ছবি পেয়ে যাবে।

গাধা বাড়ি গিয়ে সারারাত জেগে একটা ছবি বাচাই করল। ন্যাংটা একটা সুন্দর মেয়ের ছবি ! পরদিন নিয়ে আসল সেটা গাধীর কাছে।

গাধা : এই নাও তোমার ছবি । সারারাত জেগে হাজারো ছবি থেকে বাচাই করে এই ছবিটাই আমার কাছে ভাল লাগল তাই নিয়ে এলাম।

গাধী ছবিটা হাতে নিয়ে দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। সেই সাথে খাট্টাস করে গাধার গালে একটা চড় লাগিয়ে দিল।

গাধী : এটা কার ছবি ? তোমার গার্ল ফ্রেন্ডের ?
গাধা : ছিঃ কি বলছ ? ওটা আমার গার্লফ্রেন্ড হতে যাবে কেন ? আমার গার্লফ্রেন্ড তো তুমিই।
গাধী : তবে এ ছবি আনলে কেন ?
গাধা : বা রে ! তুমিই তো বললে সুন্দর দেখে একটা ছবি আনতে !
গাধী : এই তোমার সুন্দর ! আর আমি কি অন্য মানুষের ছবি আনতে বলেছি ?
গাধা : তবে কার ছবি আনতে বলেছ ?
গাধী : তোমার নিজের ছবি। তুমি না একটা আস্ত গাধা !
গাধা : তুমি কি আমাকে বলেছিলে , আমার নিজের ছবি আনতে ? তুমিও না একটা গাধী।
====================

অস্ত্রমিছিল


অস্ত্রমিছিল
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
---------------------

সাবধান ভাই সাবধান
আসছে ধেয়ে ছাত্রলীগ,
অস্ত্রমিছিল করছে তারা
অবস্থা যে বেগতিক।
ওরে তোরা যাসনে এখন
ঘরের বাহির হইসনা ,
রামদাওয়ের কোপে তোদের
জীবনটাকে দিসনা।
ক্ষমতারই দাপট তাদের
কিছুই তাদের হবেনা,
মারলে তোদের অস্ত্রাঘাতে
জেলে তারা যাবেনা।
গাড়ি পোড়াক মানুষ মারুক
এই নীতিতেই তাদের বাস ,
যতই করুক দেশের ক্ষতি
সেটাই তাদের সোনার চাষ।
সোনার ছেলের সোনার কর্ম
রামদাও আর পিস্তলে ,
দেখতে যাসনে কর্ম তাদের
লুকা মাটির নীচ তলে।
==========

শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১২

সেইদিন আর বেশী দূরে নয়, যেইদিন সমগ্র বিশ্বজনপদ হবে মুসলমানদের করতলগত - ইনশাআল্লাহ


সেইদিন আর বেশী দূরে নয়,
যেইদিন সমগ্র বিশ্বজনপদ হবে মুসলমানদের করতলগত - ইনশাআল্লাহ
(দয়া করে লেখাটি শেয়ার করুন অন্যদের মাঝে)
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------

সমগ্র বিশ্বের প্রায় ২০০কোটি মুসলীমের অন্তর আজ বিক্ষুব্ধ, উত্থাল তাদের ঈমানী জোশ। কিন্ত এ ক্ষুব্ধ মন আর ঈমানী জোশ তাদের অন্তরের ভিতরেই ঢেউ খেলছে। বাহিরে তাদের সেই শক্তি মৃত। তাদের সেই উত্থাল তরঙ্গ আছড়ে পড়েনা যুতসই এক সম্মিলিত তালে। ফলে তারা কিছুই করতে পারেনা তাদের সেই ক্ষুব্ধ মন আর ঈমানী জোশ দিয়ে কোনোব্যাঙ্গের মতই দুই একটা লাফ দিয়েই আবার ঘরের কোনে চুপসে বসে থাকতে দেখা যায় তাদের। হারিয়ে যায় তাদের ক্ষোভ আর ঈমানী জোশ। আর সেই সুযোগে অজগর সাপ তেড়ে আসে তাদের দিকে তার গলাদকরণের লক্ষ্য নিয়ে। এক সময় অজগরের খাদ্য রূপে কনোব্যাঙ গুলো ব্যবহৃত হতে থাকে।


এমনই এক অবস্থার সম্মুখীন আজকের বিশ্ব মুসলীম। তাদের কোনোব্যাঙ এর মত রূপ দেখে অজগর রূপী সাম্রাজবাদী আমেরীকা তাদের উপর লুলোপ দৃষ্টি নিয়ে হস্তক্ষেপ করছে সমগ্র মুসলীম জনপদে। শিকার হচ্ছে তারা আমেরীকার উলঙ্গ থাবার। করতলগত হচ্ছে তারা সামাজ্যবাদী আমেরীকার। পরিণত হচ্ছে তারা সেই আমেরীকার ভোগ বিলাসের সামগ্রী রূপে।
এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র নতুন করে মুসলিম বিশ্বের সঙ্গে ধর্ম যুদ্ধে লিপ্ত হয়েছে। ইসলাম বিরোধী নানা ধরণের আয়োজনের মাধ্যমে মুসলমানদের উপর অত্যাচারের খড়ক দিয়ে মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে হানছে আঘাত। বিভিন্ন অজুহাত খাড়া করে সাম্রাজ্য বিস্তারে মুসলীম জনপদে দিচ্ছে হানা। সমগ্র মুসলীম জনপদের জনতাদের করছে করতলগত। পরিণত করছে তাদের শিকার রূপে।

এমনই এক ধর্মযুদ্ধে লিপ্ত হবার একটা বিশেষ আয়োজন - মুসলমানদের জন্য অবমাননাকর ও নিন্দনীয় বিষয়কে তুলে ধরা এবং হযরত মুহাম্মদের (সাঃ) চরিত্রের ওপর কালিমা লেপন করার চরম দৃষ্টতার প্রদর্শন ‘ইনোসেন্স অব মুসলিমস বা মুসলমানদের অজ্ঞতা’ নামের ছবি বা চলচ্চিত্র নির্মাণ। এই ছবিতে ইসলামকে 'ক্যান্সার' হিসেবে চিত্রিত করা হয়। বিদ্রূপ , হেয় এবং চরিত্রের ওপর কালিমা লেপন করা হয় মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর উপর।
নবীর কোনো ধরনের চিত্র অঙ্কন বা তাঁর চেহারার উপস্থাপন মুসলমানদের কাছে নিষিদ্ধ। অথচ মুসলমানদের বিশ্বাসে আঘাত দিতে চলচ্চিত্রটিতে মহানবী (সা.)-কে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। এই চলচ্চিত্রে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম মুবারকে এক ব্যক্তিকে দেখানো হয়েছে, যাকে প্রতারক, নারী লোভী, সমকামী এবং যৌন হয়রানিকারী হিসেবে চিত্রায়িত করা হয়েছে। (নাঊযুবিল্লাহ!)।

এক মার্কিন ইহুদির অত্যন্ত কাঁচা হাতে তৈরি এ চলচ্চিত্রটির একটি বিজ্ঞাপণ ২০১২ সালের জুলাই মাসে ইউটিউবে প্রথম প্রচারিত হয়। বিজ্ঞাপনটি শুরু হয়েছে মিসরীয় পটভূমিতে। প্রথম দৃশ্যেই দেখানো হয়, একদল মিসরীয় মুসলমান খ্রিষ্টানদের বাড়িঘর লুটপাট করছে এবং আগুনে জ্বালিয়ে দিচ্ছে, অথচ মিসরের নিরাপত্তা বাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এরপর হঠাৎ করে মহানবী (সাঃ) কে ব্যঙ্গ করে তৈরি এক কল্পচিত্র শুরু হয়। এর বিভিন্ন দৃশ্যে মুসলমানদের জন্য অবমাননাকর বিষয় প্রচার করা হয়। আর এটি মুসলমানদের নজরে আসে এ সেপ্টেম্বরে। দুই ঘন্টার ‘ইনোসেন্স অব মুসলিম’ নামের ইসলাম অবমাননাকর এ চলচ্চিত্রটি মার্কিন নাগরিক কুচক্রী ইহুদী স্যাম বেসিল ২০১১ সালে পরিচালনা ও প্রযোজনা করে।

ইউটিউবে যে ১৩ মিনিটের বিজ্ঞাপন চিত্রটি প্রচারিত হয়, তাতে দেখা যায়, জর্জ ধ্বনির জায়গায় ইসলামের নবীর নাম ব্যবহূত হয়েছে। এটি প্রথমবার এগার হাজার দর্শক দেখে। এর প্রচার আরও রগরগে করতে আরবীতে অনুবাদ করে ইন্টারনেটে ছেড়ে দেয়া হয়। এতে বিষয়টি আরো ৭০ হাজার দর্শকের নজরে আসে। স্বঘোষিত ইসলাম বিদ্বেষী হিসেবে পরিচিত ইসরাইলি বংশোদ্ভুত মার্কিন নাগরিক স্যাম ভেসিলি (৫২) নামের এক ব্যক্তি এই বিজ্ঞাপন চিত্রটি ইউটিউবে তুলে দেয়। ওয়াল স্ট্রিট জার্নালের ওয়েবসাইটে বলা হয়, স্যাম একজন মার্কিন ইহুদি ইসরায়েলি আমেরিকান । ক্যালিফোর্নিয়ায় তাঁর ভবন নির্মাণের ব্যবসা। ওয়াল স্ট্রিটকে দেওয়া সাক্ষাৎকারে স্যাম দাবি করে, চলচ্চিত্রটি নির্মাণের জন্য সে ১০০ জন ইহুদি দাতার কাছ থেকে ৫০ লাখ ডলার পেয়েছে। ৫০ লাখ ডলার ব্যয়ে নির্মিত এই ছবিতে অর্থায়ন করে এক প্রবাসী মিসরীয় খ্রিস্টান। এতে ইহুদি দাতাদেরও সহায়তা রয়েছে।

ইসলামবিদ্বেষী লেখক ও পরিচালক বাসিলের এ ছবিটি এখনো মুক্তি পায়নি। তবে এর অংশবিশেষ ইতিমধ্যেই অনলাইনে ভিডিও দেখার জনপ্রিয় মাধ্যম ইউটিউবে ছড়িয়ে দেওয়া হয়েছে। চলচ্চিত্রটির অন্যতম অভিনেত্রী দাবি করেছেন, পরিচালক ও নির্মাতারা তাঁর সঙ্গে প্রতারণা করেছে। চলচ্চিত্রটি যে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে নির্মিত, তা তাঁকে একবারের জন্যও বলা হয়নি। ক্যালিফোর্নিয়ার বেকারসফিল্ডের অধিবাসী সিন্ডি লি গার্সিয়া চলচ্চিত্রটির একটি ছোট মুহূর্তে অভিনয় করেছেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাত্কারে গার্সিয়া বলেন, ‘ওটা আমার কাছে ছিল একেবারে অসার, যা ধারণ করা হচ্ছিল তা ছিল খুবই অগোছালো। যারা কাজ করছিল, তাদের আচরণও ছিল সন্দেহজনক।’

সাক্ষাত্কারে গার্সিয়া আরও বলেন, ‘গত বছর গ্রীষ্মে লস অ্যাঞ্জেলেসের একটি গির্জার ভেতরে চলচ্চিত্রটি ধারণ করা হয়। সে সময় অভিনেতারা একটি সবুজ পর্দার সামনে অভিনয় করেন, যাতে পরে পটভূমিতে ভিন্ন কিছু যুক্ত করা যায়।‘ তিনি আরও বলেন, ‘শুটিংয়ে প্রায় ৫০ জন অভিনেতা-অভিনেত্রী অংশ নিয়েছিলেন। নির্মাতারা তাঁদের বলেছিল, ডেজার্ট ওয়্যারিয়র নামের একটি ঐতিহাসিক আরব মরু অভিযানকে কেন্দ্র করে চলচ্চিত্রটি তৈরি হচ্ছে’। গার্সিয়া বলেন, দুই হাজার বছর আগের সামাজিক অবস্থার কথা বিবেচনা করে তাঁদের অভিনয় করতে বলা হয়েছিল। পরিচালক বলেছিল, ‘ধরে নাও, এখন এটা যিশুর সময়।’

এটি নিয়েই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ। বিশ্বনবী হযরত মুহাম্মদ(সঃ)কে কটাক্ষ করে আমেরিকায় এ চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ চলছে। মঙ্গলবার রাতে মিশরের কায়রো ও লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা চালায় বিক্ষুব্ধরা। বেনগাজির হামলায় লিবিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ চারজন নিহত হয়।

এ বিক্ষোভের পর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও বিক্ষোভ হয়েছে। তিউনিসিয়া, ফিলিস্তিন, মরক্কো ও সুদানে হাজার হাজার মানুষ মার্কিন বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন। ফিলিস্তিনের গাজায় বিক্ষোভকারীরা জাতিসংঘ দপ্তরের সামনে জড়ো হয়ে মার্কিন পতাকায় আগুন দিয়েছে। মরক্কোর রাজধানী রাবাতে মার্কিন দূতাবাসের সামনে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন দূতাবাসে হামলা হয়েছে। রাজধানী সানায় বিক্ষোভকারী জনতাকে ঠেকানোর জন্য পুলিশ এলোপাথারি গুলি চালিয়েছে। এতে অন্তত এক বিক্ষোভকারী নিহত ও অপর অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছে। গুলির পাশাপাশি কাঁদানে গ্যাস এবং পানি কামানও ব্যবহার করে পুলিশ। কিন্তু সহিংস আচরণ করেও তাদেরকে শেষ পর্যন্ত ঠেকানো যায়নি । বিক্ষুব্ধ লোকজন দূতাবাস চত্বরে ঢুকে পড়ে এবং সেখানে পার্ক করা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

ইরাক এবং ইরানেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। আরো কয়েকটি দেশে বিক্ষোভ করার ডাক দিয়েছে বিভিন্ন দল ও সংগঠন। আমেরিকার এক ইহুদিবাদী বিশ্বনবী(স.)এর অবমাননা করে স্বল্প দৈর্ঘ্য সিনেমা তৈরি করেছে বলে খবর প্রকাশিত হওয়ার পর গোটা মুসলিম বিশ্ব প্রতিবাদমুখর। একই কারণে ও লিবিয়ার পাকিস্তান মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং কনস্যুলেটে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ইসলাম ধর্মকে অবমাননা করে নির্মাণ করা আমেরিকান চলচ্চিত্রটি নিষিদ্ধ করার কথা ভাবছে ভারত সরকার। চলচ্চিত্রটিকে ঘিরে দেশে সাম্প্রদায়িক সহিংসতা রোধে সরকার এমন চিন্তাভাবনা করছে। চলচ্চিত্রটি নিষিদ্ধ করতে ভারত সরকারের কাছে সংখ্যালঘু মুসলিমরা আবেদনও করেছে।

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে কোনোব্যাংঙের রূপধারণকারী মুসলীমরা এবার মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বিশ্বমুসলিম কে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলে তাদের সেই কলঙ্কিত অধ্যায়ের সমাধি রচনা করবে। দেখিয়ে দিবে তারা মুসলীমদের ক্ষমতা। প্রদর্শন করবে ইসলামের অলৌকিক সেই মহাশক্তি। এ ধর্ম যুদ্ধে মুসলীমরা কাঁধে কাঁধ মিলিয়ে সমস্বরে ‘আল্লাহু আকবর’ ধ্বণিতে বিশ্বকে করবে প্রকম্পিত। বাতিল শক্তিকে কাবু করে ঐশী শক্তি দিয়ে আল্লাহর অস্থিত্ব করবে সমুজ্জ্বল। ২০০ কোটি মুসলীম তাদের জনপদকে প্রসারিত করে দেখাবে সাম্রাজ্যবাদী আমেরীকা তাদেরই করতলগত। সাম্রাজ্যবাদী আমেরীকাকে অস্থিত্বহীন করে দেখিয়ে দেবে তারা আল্লাহর অস্থিত্ব।

সমগ্র বিশ্বের প্রায় ২০০কোটি মুসলীমের অন্তরে গর্জে উঠা আজকের এই বিক্ষুব্ধ ধ্বণি আর উত্থাল তাদের ঈমানী জোশ দেখে বলতে হয় - সেইদিন আর বেশী দূরে নয়, যেইদিন সমগ্র বিশ্বজনপদ হবে মুসলমানদের করতলগত - ইনশাআল্লাহ। মহান আল্লাহ মুসলমানদের সেই ঐশী ক্ষমতা দানে ঈমানের ভিত্তি মজবুত করে সকল মুসলমানকে বাতিলের মোকাবেলায় আল্লাহর সৈনিক রূপে গড়ে তুলুন। আমীন। (তথ্যসুত্র ঃ ইন্টারনেট)
===================