আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা

বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী

সকল মহান ভাষা শহীদগণের প্রতি,
এবং ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত

সকল ভাষা সৈনিক
ও বীর বাঙ্গালীদের জানাই অশেষ শ্রদ্ধাঞ্জলী,
সেইসাথে সকলকে জানাই

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

বিষয় সূচী

সাহিত্য (60) অন্যান্য কবিতা (53) ভালোবাসার পদবিন্যাস ( প্রেম সম্পর্কিত রচনা বিশেষ ) (53) আমার লেখা প্রবন্ধ-নিবন্ধ (37) কবিতা (35) দেশ নিয়ে ভাবনা (33) ফিচার (33) বাংলাদেশ (29) সমসাময়িক (28) খন্ড কাব্য (26) হারানো প্রেম (22) সংবাদ (18) কাল্পনিক প্রেম (16) ইতিহাস (15) প্রতিবাদ (15) সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ (15) Online Money Making Links (14) দেশাত্মবোধক কবিতা (13) আমার জীবনের দিনপঞ্জী (12) ধর্ম (12) প্রেমের কবিতা (11) ব্যক্তিত্ব (11) রাজনীতি (11) ধর্মীয় আন্দোলন (10) প্রবাসের কবিতা (10) খন্ড গল্প (9) জীবন গঠন (9) বর্ণমালার রুবাঈ (9) ইসলাম (8) প্রগতি (8) মানুষ ও মানবতা (8) হেফাজতে ইসলাম বাংলাদেশ (8) VIDEOS (7) আমার লেখালেখির অন্তরালে (7) ইসলামী জাগরণ (7) মানব মন (7) ট্র্যাজেডি (6) শোক সংবাদ (6) সম্প্রীতি (6) নারী স্বাধীনতা (5) প্রেমের গল্প (5) বিজয় দিবসের ভাবনা (5) মৃত্যুপথ যাত্রী (5) সংবাদ মাধ্যম (5) স্মৃতিকথা (5) ঈদ শুভেচ্ছা (4) প্রবাস তথ্য (4) রমজান (4) শুভেচ্ছা (4) Computer Programer (3) আমার ছবিগুলো (3) আমার রাইটিং নেটওয়ার্ক লিংক (3) পর্দা (3) ফটিকছড়ি (3) বাংলাদেশের সংবিধান (3) বিশ্ব ভালবসা দিবস (3) শিক্ষা (3) শিক্ষার্থী (3) স্লাইড শো (3) News (2) VERIETIES POEMS OF VERIOUS POETS (2) আষাঢ় মাসের কবিতা (2) আষাঢ়ের কবিতা (2) ইসলামী রেনেসাঁ (2) ছাত্র-ছাত্রী (2) থার্টি ফাস্ট নাইট (2) নারী কল্যান (2) নারী প্রগতি (2) নির্বাচন (2) বর্ষার কবিতা (2) মহাসমাবেশ (2) শবেবরাত (2) শরৎকাল (2) শাহনগর (2) শ্রদ্ধাঞ্জলী (2) সত্য ঘটনা (2) সত্য-মিথ্যার দ্বন্ধ (2) সফলতার পথে বাংলাদেশ (2) Bannersআমার ছবিগুলো (1) DXN (1) For Life Time Income (1) For Make Money (1) Knowledge (1) Student (1) অদ্ভুত সব স্বপ্নের মাঝে আমার নিদ্রাবাস (1) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (1) আহলে সুন্নাহ ওয়াল জামা'আত(সুন্নী) (1) উপন্যাস (1) কবি কাজী নজরুল ইসলাম (1) কোরআন - হাদিসের কাহিনী (1) গল্প (1) চট্টগ্রাম (1) চিকিৎসা ও চিকিৎসক (1) জমজম (1) জাকাত (1) তরুন ও তারুণ্য (1) নারী জাগরণ (1) পরকিয়ার বিষফল (1) ফটিকছড়ি পৌরসভা (1) বন্ধুদিবস (1) বাংলাদেশের প্রখ্যাত আলেম (1) বিবেক ও বিবেকবান (1) বিশ্ব বাবা দিবস (1) বিশ্ব মা দিবস (1) ভ্রমণ (1) মন্তব্য (1) মাহফুজ খানের লেখালেখি (1) রবি এ্যাড (1) রমজানুল মোবারক (1) রেজাল্ট (1) রোগ-পথ্য (1) লংমার্চ (1) শহীদ দিবস (1) শুভ বাংলা নববর্ষ (1) শৈশবের দিনগুলো (1) সমবায় (1) সস্তার তিন অবস্থা (1) সাভার ট্র্যাজেডি (1) সিটি নির্বাচন (1) স্বপ্ন পথের পথিক (1) স্বাধীনতা (1) হ্যালো প্রধানমন্ত্রী (1) ২১ ফেব্রোয়ারী (1)

APNAKE SHAGOTOM

ZAKARIA SHAHNAGARIS WRITING

সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা

বর্তমান বিশ্বায়নের যুগে আমরা আর বাংলা ভাষায় কথা বলতে চাইনা । নিজের মাতৃভাষাকে যখন-তখন যেখানে সেখানে অবমাননা করে তৎপরিবর্তে ইংরেজী ভাষা ব্যবহার করতে অভ্যাস্থ হয়ে যাচ্ছি বা হয়ে গেছি ।
আরও একটু এগিয়ে গেলে বলতে হয় - আমরা আজ বাঙ্গালী হয়ে বাঙ্গালী জাতিসত্বা ভুলে গিয়ে ইংরেজী জাতিসত্বায় রক্তের ন্যায় মিশে গেছি !

অথচ একদিন আমরা বাঙ্গালী জাতি একতাবদ্ধ হয়ে রাষ্ট্রীয় ভাষা উর্দুকে ত্যাগ করে নিজেদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা তথা বাংলা ভাষাকে সর্বত্র প্রচলন করতে প্রাণ দিতে বাধ্য হয়েছিলাম ! ফলে বিজাতীয় ভাষা উর্দূকে অপসারন করে নিজেদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা অর্জন করে বাংলা ভাষাকে ধারন করেছিলাম । যখন আমরা বাংলার সর্বত্র বাংলা ভাষায় কথা বলা শুরু করেছিলাম ,তখন কিন্তু বিশ্বায়নের যুগটা অনুপস্থিত ছিল তা নয় , বিশ্বায়নের যুগটা তখনও ছিল বিধায় আমরা ইংরেজী শিক্ষায় তখনও বাধ্য ছিলাম । অর্থাৎ যে জন্যে আজ আমরা ইংরেজী শিখছি সেইজন্যে তখনও ইংরেজী শিক্ষার প্রচলন ছিল । ছিল ইংরেজী শিক্ষার প্রয়োজনীয়তাও । তাই বলে সে সময় বর্তমান সময়ের মত মাতৃভাষা বাংলাকে অবমাননা করা হয়নি । মানুষ সে সময় বাংলায়ই কথা বলেছিল । শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই সে সময় ইংরেজী ব্যাবহার করেছিল বাঙ্গালী জাতি

conduit-banners

Powered by Conduit

ফ্লাগ কাউন্টার

free counters

MZS.ONLINE MONEY MAKING WAY

PLEASE CLICK ON MY BANNERS. VISIT MY AFFILIATE SITE "MZS.ONLINE MONEY MAKING WAY ( অনলাইনে অর্থোপার্জনের একটা মাধ্যম )" I HOPE IT WILL BE HELPFUL FOR YOU. Create your own banner at mybannermaker.com!
ভালোবাসার পদবিন্যাস ( প্রেম সম্পর্কিত রচনা বিশেষ ) লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ভালোবাসার পদবিন্যাস ( প্রেম সম্পর্কিত রচনা বিশেষ ) লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১২

নীলটিপের আড়ালে


নীলটিপের আড়ালে
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------

তুমি সব সময় লাল টিপ পড়তে !
একদিন বলাকা সিনেমার ভিতরে ছবি দেখার সময়
নায়িকাকেও দেখলাম লালটিপ লাগাতে !
তখনই বলেছিলাম , লালটিপ তোমাকে মানায় না।
বলেছিলে - তবে কি টিপ মানাবে আমায় ?
বলেছিলাম শো' শেষ হলে বাইরে গিয়ে বলব।
নিউমর্কেটের গেইট দিয়ে ঢুকতেই ডানপাশের স্টলে
দেখা গেলো রংবেরঙ্গের টিপের সমাহার।
বারোটা নীল টিপ খরিদ করে পড়িয়ে দিলাম তোমার কপোলে একটি।
সেই থেকে নীল টিপ তোমার কপালকে করেছিল দখল।
হারিয়েছিলাম আমার ভালবাসা সেই নীলটিপের আড়ালে !
যখনই দেখতাম তোমার ব্যস্ততা শুধুই নীলটিপ পরিপাটিতে,
আর আমি ! তোমার কাছে যেন অবাঞ্চিত এক ভালবাসার পূঁজারী !!
==================

সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১২

যেওনা ফিরে


যেওনা ফিরে
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------

এত কাছে এসেছো ,
ভাল যখন বেসেছো ,
মনে কছু নিওনা এই কালো মুখটা দেখে ;
মন চোখে দেখেছো ,
কত কথা বলেছো ,
সরাসরি দেখে এবার যেওনা গো বেঁকে ।
করোনা ঘৃণা কালো মুখটা দেখে ,
সুন্দর মুখটা তোমার ঘুরাওনা এদিকে ,
বিধাতার দেয়া এই কালো গাত্রবরণ - তাতে দোষ কি আমার বলো ?
দৃষ্টি দাও তোমার ঐ সুন্দর চোখে ,
বানাওনি তাহা তুমি নিজের থেকে ,
তবে গৌরব করবে কিভাবে তুমি - এই একটু বিবেক নিয়েই চলো ।

কালো আর ধলোতে করোনা কোন ভেদাভেদ,
মন তো একটাই কেন তবে এতটাই প্রভেদ,
মনের চোখে দেখেছি তোমায় - চেয়েছি তোমার মনটা পেতে,
ভালবাসতে গিয়ে করতে চাইনি তাই কখনোই তোমায় দর্শন ;
তোমার বাবার ঐ সম্পদের দিকে আমি কভু দেখিনি,
তোমাদের ঐ বিশাল প্রাসাদের প্রেমেও আমি পড়িনি,
শুধুই পড়েছি তোমার মায়ায় - কাছে এসে যেওনা ফিরে,
এসো দেখে যাও তোমার জন্য তাই হচ্ছে শুধুই হৃদয়ে রক্তক্ষরণ।
==================

রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১২

তোমায় নিয়েই যত গান আর সুর


তোমায় নিয়েই যত গান আর সুর
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
--------------------

তোমায় নিয়েই আমার সব গানের কথা,
তোমার স্মরণেই আসে সব সুর যে সেথা।।


আমারই গানগুলো শুধু গান নয়
হৃদয়ের জমানো কথা ,
আমারই সুরগুলো শুধু সুর নয়
তোমায় না পাওয়ার বিরহ ব্যাথা।।

তোমায় ডাকি আমি গানে গানে,
তোমাকে পাই কাছে সুরের টানে।
গানের মাঝেই বলি তোমারই সাথে কথা ,
সুরের মাঝেই ভুলি তোমায় না পাওয়ার ব্যাথা।।

বলতে পারিনা আমি যে কথা তোমায়
গান গেয়েই বলে যাই সে কথা ,
গানের সুরেই আমি বুঝাই তোমায়
বুঝাতে পারিনা আমি মনের যে ব্যাথা ।।

তোমাকে স্মরণ করি গানে গানে , 
সুর উঠে গানে মোর তোমার টানে। 
তোমায় নিয়েই আমার যত গানের কথা, 
তোমার টানেই উঠে সূর যে সেথা।।
==================

মঙ্গলবার, ১৯ জুন, ২০১২

বৃষ্টি দিনের ভালোবাসার কথন -পর্ব-০১



বৃষ্টি দিনের ভালোবাসার কথন -পর্ব-০১
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
-----------------------
০১।

ঝম ঝমা ঝম বৃষ্টি পড়ে মনের ঘরে কষ্ট পাই ,
মেঘলা আকাশ মন যে ভাঙ্গে তবুও তোমার দেখা নাই ।
বৃষ্টিমুখর রাস্তা দিয়ে চলছি আমি একা একা ,
বজ্রপাতে মরছি আমি তবুও যে নাই তোমার দেখা !

০২।
বৃষ্টি ভেজা রজনী আজ সঙ্গী আমার নেই পাশে ,
শীতার্ত মোর গাত্রখানি সময় যেন মোর জীবন নাশে ,
শীতল শীতল হাওয়া বহে চমকে বিজলী উর্ধাকাশে ,
দূরে বসে প্রিয়া আমার আমায় দেখে চুপকে হাসে !

০৩।
বললো প্রিয়া - ভালই হলো , বৃষ্টি এলো ঝম ঝমিয়ে
বললাম আমি - কি লাভ বলো ? আসবে কাছে কম কমিয়ে ,
বললো প্রিয়া - তাইতো ভালো , দুষ্টুমিটা করবে কম
বললাম আমি - তা হবেনা , আসবো কাছে থাকলে দম ।

০৪।
এমন দিনটি পাবে কি আর এই জীবনে ফিরে ?
বৃষ্টি চাপে আসলে কাছে একলা আমার নীড়ে !
এমন মধুর ক্ষণটি কি আর দেখতে পাব কভু ?
কাছাকাছি বসছি দু'জন বিপদ জেনেও তবু ।

০৫।
রং ধরেছে মনের কোণে বৃষ্টি ফোটায় আজ ,
ভালবাসবো আমরা যে আজ বাদ দিয়ে দাও কাজ ।
বৃষ্টি জলে করব স্নান আনন্দেতে মেতে ,
ভালোবাসার রাতটি যে আজ মনে নিও গেঁথে ।

০৬।
গুড়ুম গুড়ুম আকাশ ডাকে মন হয়ে যায় বেতাল ,
বৃষ্টি ভরা রাতটি যে আজ করলো আমায় মাতাল !
কি করব , কোথায় যাব ? দিকহারা আজ আমি ,
এমন ভাবে দেখছো কি গো আমার দিকে তুমি ?

০৭।
উর্ধ্বে বাদল নিম্নে বৃষ্টি
দিই কোথা মোর দৃষ্টি ?
আমার জন্য তুমিই যে গো
ভালোবাসার সৃষ্টি ।

০৮।
ঐ আকাশে মেঘ জমেছে
বৃষ্টি হবে আবার ,
সময় এলো প্রিয়া ওগো
তোমায় কাছে পাবার ।

০৯।
দূর গগণে বাদল ছুটে
বৃষ্টি এলো বলে ,
এসো কাছে সজনী গো
লেগে যাও মোর গলে ।

১০।
মন মঝেছে বৃষ্টি দিনে
কি যে করি এখন ?
তুমি বিহীন অচল আমি
পাবো তোমায় কখন ?

১১।
আজকের চাঁদটাকে দেখেছো কি তুমি ?
নিখুঁত আলোয় করেছে উজ্জ্বল রাতের আকাশ !
বৃষ্টি মুখর রাত্র যখন আসবে তুমি কাছে
আলোকিত হবে মন যে আমার লাগবে সুখের বাতাস ।

১২।
রূপের মাঝেই রূপ দিয়েছে আজ যেন ধরা !
বৃষ্টি মাখা পথেই তোমার হয়ে গেছে আজ দেখা !
এ যেন না চাইতেই অনেক পাওয়া হয়েছে আমার !
রূপের পাহাড় ডিঙ্গিয়ে যায় কিভাবে মানুষ হয়নি যে মোর শেখা ।

১৩।
অপরূপে সেজেছে দেখ প্রকৃতি আজ !
বৃষ্টিতে ভিজে পাতারা পড়েছে সবুজের সাজ !
চারিদিকে নেমেছে যেন আজ শান্তির শীতল ধারা !
এসোনা , এই প্রকৃতির সাথে হয়ে যাই আমরা আনন্দে মাতোয়ারা ।
============================
 

বৃহস্পতিবার, ১৭ মে, ২০১২

নীলকন্যার ভালোবাসায়



নীলকন্যার ভালোবাসায়
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
-----------------------------


এমন একটা শাড়ী পড়েছিলে সেদিন
নীল আকাশের সাথে গিয়েছিলে মিশে ,
হয়েছিলে নীলাম্বরী !
নীল সাগরের তীরে দাঁড়িয়ে যখন তুমি
গিয়েছিলে মিশে সাগরের নীল জলের সাথে ,
হয়েছিলে তুমি নীলকন্যা !
বাগানের নীল গোলাপের সম্মুখে দাঁড়ীয়ে যখন তুমি
মিশে গিয়েছিলে নীল ফুলের সাথে ,
হয়েছিলে তুমি নীল প্রজাপতি !
জলে ভাসা নীলপদ্ম নিয়ে যখন খেলছিলে খেলা
নীলপদ্মের সাথে তুমি গিয়েছিলে মিশে ,
হয়েছিলে তুমি নীলাঞ্জনা !
নীলরঙ্গা শাড়ীর দোকানে যখন তুমি
ঘুরছিলে শাড়ীর প্রান্ত ধরে ধরে ,
হয়েছিলে তুমি নীলপরি !
নজর লাগছিল তোমাতে সেদিন বড় বেশী ।

তাই আজ এই অভিসার রজনীতে
করেছি শুধুই নীলের আয়োজন ।
সাজিয়েছি নীলাসন তোমার তরে ,
সাজিয়েছি নীল দিয়ে আজকের অভিসার তরণী
দেখবো বলে তোমার নীলমাখা রূপ ।

সাজঘরে দেখবে শুধুই নীলের সমাহার ;
সাজাবে তোমার চোখ নীল দিয়ে ,
দেখবো আমি , নীলনয়না তোমাকে , অপলক নেত্রে ।
সাজাবে তোমার মুখ নীলরঙ্গা প্রসাধন দিয়ে ,
দেখবো আমি , তোমার নীল রূপের দ্যুতি ।
সাজাবে তোমার অঙ্গ নীল বসনে ,
দেখবো আমি , তোমার শরীরের নীলাঙ্গন ।
চড়াবে তোমার চুলে নীল চুমকী ,
আমি দেখবো , তোমার চুলে নীলের ঝলক ।

যেখানে করেছি অভিসারের আয়োজন
দেখবে শুধুই চতুর্দিক নীলের শোভায় শোভিত ।
যে পথ দিয়ে ডুকবে তুমি
বিছিয়ে দিয়েছি নীল কার্পেট ।
লাগিয়ে দিয়েছি পথের দু’পাশে  
সব নীল আলোর বাতি ।
প্রতিটি বাতির মধ্যখানে দেখবে
তোমার প্রিয় সব নীল গোলাপের টব ।
তোমার মাথার উপরে দেখতে পাবে
জ্বলছে আর নিবছে শুধুই নীল আর লাল রঙ্গা বাতি ,
যাতে ভেসে উঠছে শুধুই একটা লেখা –
“ নীলকন্যার ভালোবাসায় ’’ !
আর সব বাতির মাঝখানে উড়িয়ে দিয়েছি সব বড় বড় বেলুন ,
যেগুলোর দু’পাশে দেখতে পাবে তোমায় নিয়ে লেখা –
“ নীলকন্যা ! আমি তোমায় ভালবাসি ।
আজ আমাদের ভালোবাসার অভিসার ,
স্বাগতম তোমায় আমার ভালোবাসার ভুবনে । ’’

যেখানে পেতেছি তোমার বসার আসন
ছড়িয়ে দিয়েছি যত নীল ফুল ,
করে দিয়েছি চতুর্দিকে নীল ফুলের বাগান ।
দেখবে তুমি তোমার চারপাশে
নেচে যাচ্ছে ঘুরে ঘুরে নীল জল তোমায় দেখার আনন্দে !
মাঝখানে বসে আছি তুমি আর আমি
নীলেরা খেলছে চারিপাশে শুধুই জলকেলি !
পানির ফোয়ারার নীলজলে চতুর্দিকে ভাসছে
নীলরঙ্গা সব মৎস্য আর হংসপাল ,
আর নীল আলোতে দেখবে তুমি
ছাউনি নীচের চারিপাশের বেষ্টনীতে
শুধু দু’জন মানব-মানবীর ছায়ার অঙ্গভঙ্গী ,
চলছে যেথায় তাদের প্রেমাভিসারের ভঙ্গিমা !
======================================


বুধবার, ১৮ এপ্রিল, ২০১২



কষ্ট দিতে চাইনি বলে ...
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------------


কষ্ট দিতে চাইনি তোমায় তবুও কষ্ট তুমি পেলে ,
নিজের দোষেই দোষী হলে সুনাম তোমার হারালে ।।

আমাকেও করলে তুমি তোমার দোষে দোষী ,
ভালোবেসে যাই তবুও করতে তোমায় খুশি ।
চিন্তা করোনি কভু দোষী তুমি হলে ,
তোমার দোষে দোষী হবো ভালোবাসি বলে ।।

তোমার দোষে দোষী হয়ে সব আমি হারালাম ,
তোমায় ভালোবেসে আমি আঁধার পথে দাঁড়ালাম ।
সুখি দেখতে চেয়ে তোমায় ভুল আমি করেছি ,
তোমার মতেই চলতে দিয়ে নিজকে আমি মেরেছি ।
বেশী ভালোবাসলাম বলে তোমায় আমি হারালাম ,
সুখী দেখতে চেয়ে তোমায় নিজকে দুঃখে ভাসালাম ।
তুমি সুখে আছো ভালো আছো আমায় দুঃখ দিয়ে ,
ধুঁকে ধুঁকে মরছি আমি তোমার কষ্ট নিয়ে ।
কষ্ট তোমার চাইনি আমি চাইছি সুখে থাকো ,
আনন্দ আর খুশির মাঝে আমায় মনে রাখো ।

সুখ তুমি পেয়েছো খুশি তুমি হয়েছো ,
দিয়েছো আমায় শুধু কষ্টে ফেলে ,
পাইনা কোন আনন্দ জীবনে নেই ছন্দ
ভালো আছো তুমি তাই মোর মনে সুখ যে মেলে ।।
=========================================


   

শুক্রবার, ৬ এপ্রিল, ২০১২

প্রেম দৃষ্টি তোমার তরে


প্রেম দৃষ্টি তোমার তরে 
( একটা ইংলিশ কবিতার ভাবার্থ অবলম্বনে রচিত )
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 
-----------------------------


আমার নীরব শব্দ কথা বলবে , 
যেমন আমি তোমায় দেখি আমার চোখ বন্ধের সাথে ।
প্রেম তাড়িত হৃদয় আমার জাগবে তোমার তরে 
যতই তুমি থেমে থেমে হাঁট আর মিথ্যা বলে ভাব । 

আমাদের নির্দোষ তৃষ্ণার্ত আবেগ 
কিনে নেবে সকল স্বপ্ন , স্বাদ নেবে প্রত্যেক আনন্দের । 

আমাদের তিক্ততা - মিষ্টতা - অস্থিরতা 
উড়াল দিবে এবং উচ্ছ চুম্বন স্পর্শ করবে 
আমাদের আলিঙ্গন মুহূর্তে । 

সকল দুঃখ ভয় হবে দূরীভুত , 
দুঃখ যাবে টলে আমাদের চেষ্ঠায় । 
=========================

শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১১

মুখবন্ধ [ ভালোবাসার পদবিন্যাস ( প্রেম সম্পর্কিত রচনা বিশেষ ) ]


-: মুখবন্ধ :-

আশা ও ভালোবাসাই মানবজীবনের চলতি পথের প্রতিটি কর্মে প্রেরণা জোগায় । মানুষের চলার গতিবেগ সঞ্চারিত হয় প্রেমের তাড়না এবং ভালোবাসার শক্তিতেই । প্রেম - হতে পারে তা নারীর প্রতি নরের কিংবা হতে পারে মানুষের নিজ জীবন কিংবা আপন স্বত্তার প্রতি ।
মানুষ সৃষ্টিশীল কর্মে তখনই আত্মনিয়োগ করে , যখন কোন ব্যক্তি - বস্তু - বিষয়ের প্রতি তার আকর্ষনের প্রবল বেগ ধারণ করে । মানবজীবনের আকর্ষিত দিককে প্রস্ফুটিত করার মানসেই মানুষ বিবিধ উপায় অবলম্বনের মাধমে উপযুক্ত পথ সৃষ্টি করে । আর সে পথেই মানুষ তার অভিষ্ঠ্য লক্ষ্যে পৌঁছতে চেষ্টা করে । সে পথেই মানুষ পৌঁছে যায় স্ব স্ব লক্ষ্যস্থলে । তেমনই নর-নারী একে অপরকে কাছে পাবার লক্ষ্য নিয়েই অবলম্বন করে নিত্য নতুন উপকরণ । সৃষ্টি করে নতুন নতুন পথ । আর সে পথ ধরেই একসময় তারা হয়ে যায় একে অপরের । সুতরাং , ধরে নেয়া যায় যে , মানুষ প্রয়োজনের তাগিদেই সৃষ্টশীল কর্মে আত্মনিয়োগ করে । আর ঠিক একই কারনে , প্রয়োজনের তাগিদে , জীবনের বিরহে কাতর সময়গুলো পেরোনোর লক্ষ্যে , হতাশা - দুশ্চিন্তা - মনের গুমোট ভাব - একাকিত্বের জ্বালা প্রশমন ইত্যাদির তাগিদেই আমার হাতে কলম ধরা । মৃতপ্রায় জীবনে নতুন প্রাণ সঞ্চারের মাধ্যমে প্রিয়তমার সান্নিধ্যে সুখকর - আনন্দময় সময় কাটানোর অদম্য ইচ্ছা , মানুষ হিসাবে পৃথিবী নামক রঙ্গশালায় আরো কিছুদিন মেতে থাকার একান্ত বাসনায় কলমের ডগায় কাগজের প্যাডে সময় ক্ষ্যাপনের মাধ্যমে একটি সৃষ্টিশীল কর্মে আমার আত্মনিয়োগ ।
নিতান্তই আপন খেয়ালে , সামান্য শব্দভান্ডার পূঁজি করে জীবনের শখ ও প্রবল কৌতুহল সঙ্গী করে কলম ও কাগজ নিয়ে এই সৃষ্টিশীল ( ? ) কর্মে আমার পদচারণা । প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে আমার নেই বললেই চলে । এ কর্মে আমাকে হাতেখড়িও দেয়নি কখনো । সম্পূর্ণ নবাগত - অনভিজ্ঞ - আপন প্রচেষ্ঠায় লেখার জগতে এ প্রথমই আমার পদচারণা ।
কৈশোরকাল থেকেই সাহিত্যের প্রতি ঝুঁকটা ছিল আমার ভীষন প্রবল । বিভিন্ন পত্রিকার সাহিত্য পাতা দেখে দেখে কবিতা পড়তাম ,পড়তাম - গল্প - প্রবন্ধ - ছড়া - উপন্যাস ইত্যাদি । এসব থেকেই সারনির্যাস স্বরূপ গ্রহণ করে নিয়েছিলাম মনের অলিন্দ্যে কিছু শব্দ - কিছু বাক্য - কিছু অলঙ্কার আর কিছু অভিজ্ঞতা । এ সব অভিজ্ঞতা সম্বল করেই করেছিলাম বিভিন্ন দেয়াল পত্রিকায় , বিভিন্ন পত্রিকার চিঠিপত্র বিভাগ , বিভিন্ন পত্রিকার সাধারণ পাঠকদের লেখার মুক্তমঞ্চগুলোতে অংশগ্রহন । এগুলোর সংমিশ্রনে তৈরী করেছিলাম আমার ক্ষুদ্র লেখনি জগত । এ লেখনিজগতের উৎসাহেই আমার এই কঠিন কর্মচর্চা । “ আমি নিজেই একটা কবিতা লিখবো ’’ এই অদম্য প্রবল মনোভাবের ফলই আমার আজকের এই সৃষ্টি ।
যদিও আমার একাগ্র চেতনায় এ সৃষ্টকর্মের শুরু । তথাপি পরোক্ষভাবে সহযোগিতা স্বরূপ প্রেরণা জুগিয়েছে কোন এক নারী । সেই নারীর প্রতি দূর্বলতার কারনেই আমার আজকের এই প্রয়াস ।
পৃথিবীতে যত সাহিত্য - যত কবিতা - যত গল্প - যত উপন্যাস রচিত হয়েছে তার মূলেই রয়েছে এক একজন নারী । নারী মানস সামনে নিয়েই কবিরা গেঁথেছেন শব্দের মালা । রচিত হয়েছে অমর যত প্রেমকাব্য , তেমনি এক  অমর কাব্য - রুবায়াতে ওমর খৈয়্যাম শিল্পীরা এঁকেছেন তুলির আঁচড়ে নারীর রূপ ক্যানভাস , তেমনি এক ক্যানভাস - পৃথিবীর অনবদ্য সৃষ্টি মোনালিসা । জন্ম নিয়েছে শব্দালঙ্কারে অমর সব প্রেমকাহিনী , তেমনি এক প্রেমকাহিনী লায়লা-মজনু । কন্ঠশীলনেও পীছপা হননি বিশ্ববিখ্যাত কন্ঠশিল্পীরা নারীর স্মরণ নিয়ে । পৃথিবীতে যত সঙ্গীত রচিত হয়েছে সবের মূলেই নারী ।
তেমনই , আমার সৃষ্টিকর্মের মানসপটে একজন নারীর ছিল নিত্য আনাগোনা । যার উপস্থিতিতে রচিত হয়েছে আমার এই রচনার ক্যানভাস । সম্ভব ছিলোনা আমার এই আয়োজন ঐ নারীর অনুপস্থিতিতে । কেহই পারেনি নারীকে বাদ দিয়ে কোন বড় কিছু সৃষ্টি করতে। পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে তার মূলে রয়েছে নর-নারী উভয়েরই ফিফটি পার্সেন্ট শেয়ার । তাই তো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে হয় -
       “ এই পৃথিবীতে মহান যা কিছু সৃষ্টি চির কল্যানকর ,
         তার অর্ধেক করিয়াছে নারী , অর্ধেক তার নর  । ’’
সুপ্রিয় পাঠক সমাজ ! লক্ষ্য করে থাকবেন , আমার এ সৃষ্টি একটি আত্মজীবনীমুলক , তথাপি এর মধ্যে পাঠক মহলের জন্য কিছুটা মনের খোরাক আছে বলে মনে করি । তাই , নবীন এ লেখকের লেখার উপর সমালোচনার দৃষ্টিতে একবার দৃষ্টি দানের জন্য পাঠক সমাজের কাছে অনুরোধ রইল ।
আমার এ নব্য সৃষ্টকর্মে ভুল ও নিয়ম বহির্ভূত তথ্য থাকা একান্তই স্বাভাবিক । লেখার জগতে নবীন হিসাবে সম্মানীত পাঠকদের সুদৃষ্টিই আমার একান্ত কাম্য । সেই সাথে সুপ্রিয় পাঠকের দৃষ্টিতে গোচরীভুত “ ভুলে ভরা অংশ ’’ টি সংশোধনের নিমিত্তে এ অধমকে জানালে কৃতজ্ঞ থাকবো ।
সকলকে ফুলেল শুভেচ্ছা । 


- লেখক ,  মুহাম্মদ জাকারিয়া শাহনগরী ( সৌরভ )

শনিবার, ১৫ অক্টোবর, ২০১১

তুমি বিহীন আমি



তুমি বিহীন আমি
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
------------------------------

অন্তরেতে লাগছে দোলা তোমার স্মরণে ,
তুমি বন্ধু কোথায় আছো আমায় বিহনে ?
তোমার লাগি মন উচাটন রইছো কেন দূরে ?
তুমি ছাড়া গানের সুর যে লাগে বেসুরে ।।

তোমায় ছাড়া একা আমি এই নগরে ,
তোমার টানে দোলে মন মনের ঘরে ।
তোমায় নিয়েই ভাবে মন বিজন ঘরে ,
তোমারই অদেখায় চোখে জল যে ঝরে ।।

তোমায় ছাড়া সারাক্ষণ মন মৃত থাকে ,
তোমায় ছাড়া জীবন মোর মরণ যেন ডাকে ।
কি করে থাকি আমি তুমি বিহীন ঘরে ,
ভালো লাগেনা কিছুই তোমায় মনে পড়ে ।।

গাইতে গেলে গান আসেনা তোমার স্মরণ ছাড়া ,
শুইতে গেলে ঘুম আসেনা হয় যে প্রাণ হারা ।
কি করি যে হায় আমি তুমি বিহনে ,
মনে উথ্থাল হাওয়া বহে তোমার তাড়নে ।
হাঁটতে গেলে হয়না হাঁটা মাথা ঘুরে ,
বসতে গেলে হয়না বসা ডাক মন পুরে ।।
======================================

শনিবার, ৮ অক্টোবর, ২০১১

কেন তুমি বুঝোনা



কেন তুমি বুঝোনা
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------------------


মনের ভিতর চলছে এ কি !
এ কেমন যন্ত্রণা ?
তোমায় দেখেই শান্তি-সুখ ,
তুমি কেন বুঝোনা ??

যখনি আসো তুমি চোখের কাছে
চোখের মাঝে দেখা দেয় রঙ্গীন ভূবন ,
যখনি তুমি চলে যাও দূরে সরে
মন যেন করে মোর নরক গমন !
তোমার সাথে যখন কথা বলি
পাই যেন তখন স্বর্গ-সুখ ,
তোমারই কথা যখন বন্ধ হয়
এসে যায় মনে মোর সর্ব দুঃখ !
এ কেমন যাতনা বলো -
দিয়েছে মোর মনে হানা ?
তোমারই স্মরণে যে মোর সুখানন্দ ,
তুমি কেন বুঝোনা ??

তোমার আলাপ ধ্বণিতে হয়
জীবনালয় মোর মুখরিত ,
তোমারই নিশ্চুপ মুখ দেখে
মনখানা মোর হয়ে যায় পীড়িত !
তোমার আসায় হয়
জীবন মোর উজ্জ্বলময় ,
তোমারই চলে যাওয়ায় হয়
জীবন যেন মোর ধ্বংসময় !
এ কেমন সময় বলো -
দিচ্ছে কেবলই যাতনা ?
তোমারই পরশে মোর আনন্দ খুশি ,
কেন তুমি বুঝোনা ??
============================= 

মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১১

ভালোবেসোনা



ভালোবেসোনা 
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
--------------------------------

ভালোবেসোনা তোমরা ভালোবেসোনা ,
ভালোবাসায় দুঃখ আছে , আছে বেদনা ।
ভালোবাসলেও তুমি ভালোবাসা পাবেনা ,
ভালোবাসার নামে সবে করে ছলনা ।।

ভালোবাসার মুখোশ পড়ে আছে সবে হামেশা ,
ভালোবাসার নাম দিয়ে করে সবে ব্যবসা !
ভালোবাসার হৃদয় কার আছে ভালোবাসায় জড়ানো ?
ভালোবাসে বললেও তাদের হৃদয় হিংসায় মোড়ানো !

ভালোবাসার রূপ ধরে আপন বুঝায় সকলে ,
ভালোবাসা নয়তো তাহা স্বার্থবাজি মন তলে !
ভালোবাসার টোপ ফেলেই স্বার্থসিদ্ধি করে সব ,
ভালোবাসার আচ্ছাদনে কুমতলব সব অভিনব !

ভালোবাসায় স্বর্গসুখ মিছে এই বাণী ,
ভালোবাসায় দুঃখভোগ করে সুখ হানী !
ভালোবাসায় জীবনগতি থেমে যায় নিত্য ,
ভালোবাসা আসেও যদি ক্ষণিকের মোহ সেতো সত্য !

ভালোবাসায় জড়িয়ে জীবন ধ্বংস করোনা ,
ভালোবাসার জন্য কভু প্রাণপণ লড়োনা ।
ভালোবাসা পাবার আশা আশায়ই থেকে যাবে ,
ভালোবাসার আশা করে দুঃখই কেবল পাবে ।।
============================================== 

মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১১

প্রেমহারা প্রেম জগতের দাস



 


প্রেমহারা প্রেম জগতের দাস 

মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 
-------------------------------------- 


প্রেমহারা এক পথিক আমি 
করছি আমি প্রেম জগতেই বাস ! 
প্রেমের ফাঁদে পড়ে আমি 
করেছি মোর সুস্থ জীবন নাশ । 
একটা মেয়ে ভিড়লো পাশে 
পরিয়ে দিলো প্রেম নামেরই ফাঁস ! 
সেই থেকে আমিই হলাম 
প্রেম জগতের দাস ! 
==============================