আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা

বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী

সকল মহান ভাষা শহীদগণের প্রতি,
এবং ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত

সকল ভাষা সৈনিক
ও বীর বাঙ্গালীদের জানাই অশেষ শ্রদ্ধাঞ্জলী,
সেইসাথে সকলকে জানাই

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

বিষয় সূচী

সাহিত্য (60) অন্যান্য কবিতা (53) ভালোবাসার পদবিন্যাস ( প্রেম সম্পর্কিত রচনা বিশেষ ) (53) আমার লেখা প্রবন্ধ-নিবন্ধ (37) কবিতা (35) দেশ নিয়ে ভাবনা (33) ফিচার (33) বাংলাদেশ (29) সমসাময়িক (28) খন্ড কাব্য (26) হারানো প্রেম (22) সংবাদ (18) কাল্পনিক প্রেম (16) ইতিহাস (15) প্রতিবাদ (15) সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ (15) Online Money Making Links (14) দেশাত্মবোধক কবিতা (13) আমার জীবনের দিনপঞ্জী (12) ধর্ম (12) প্রেমের কবিতা (11) ব্যক্তিত্ব (11) রাজনীতি (11) ধর্মীয় আন্দোলন (10) প্রবাসের কবিতা (10) খন্ড গল্প (9) জীবন গঠন (9) বর্ণমালার রুবাঈ (9) ইসলাম (8) প্রগতি (8) মানুষ ও মানবতা (8) হেফাজতে ইসলাম বাংলাদেশ (8) VIDEOS (7) আমার লেখালেখির অন্তরালে (7) ইসলামী জাগরণ (7) মানব মন (7) ট্র্যাজেডি (6) শোক সংবাদ (6) সম্প্রীতি (6) নারী স্বাধীনতা (5) প্রেমের গল্প (5) বিজয় দিবসের ভাবনা (5) মৃত্যুপথ যাত্রী (5) সংবাদ মাধ্যম (5) স্মৃতিকথা (5) ঈদ শুভেচ্ছা (4) প্রবাস তথ্য (4) রমজান (4) শুভেচ্ছা (4) Computer Programer (3) আমার ছবিগুলো (3) আমার রাইটিং নেটওয়ার্ক লিংক (3) পর্দা (3) ফটিকছড়ি (3) বাংলাদেশের সংবিধান (3) বিশ্ব ভালবসা দিবস (3) শিক্ষা (3) শিক্ষার্থী (3) স্লাইড শো (3) News (2) VERIETIES POEMS OF VERIOUS POETS (2) আষাঢ় মাসের কবিতা (2) আষাঢ়ের কবিতা (2) ইসলামী রেনেসাঁ (2) ছাত্র-ছাত্রী (2) থার্টি ফাস্ট নাইট (2) নারী কল্যান (2) নারী প্রগতি (2) নির্বাচন (2) বর্ষার কবিতা (2) মহাসমাবেশ (2) শবেবরাত (2) শরৎকাল (2) শাহনগর (2) শ্রদ্ধাঞ্জলী (2) সত্য ঘটনা (2) সত্য-মিথ্যার দ্বন্ধ (2) সফলতার পথে বাংলাদেশ (2) Bannersআমার ছবিগুলো (1) DXN (1) For Life Time Income (1) For Make Money (1) Knowledge (1) Student (1) অদ্ভুত সব স্বপ্নের মাঝে আমার নিদ্রাবাস (1) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (1) আহলে সুন্নাহ ওয়াল জামা'আত(সুন্নী) (1) উপন্যাস (1) কবি কাজী নজরুল ইসলাম (1) কোরআন - হাদিসের কাহিনী (1) গল্প (1) চট্টগ্রাম (1) চিকিৎসা ও চিকিৎসক (1) জমজম (1) জাকাত (1) তরুন ও তারুণ্য (1) নারী জাগরণ (1) পরকিয়ার বিষফল (1) ফটিকছড়ি পৌরসভা (1) বন্ধুদিবস (1) বাংলাদেশের প্রখ্যাত আলেম (1) বিবেক ও বিবেকবান (1) বিশ্ব বাবা দিবস (1) বিশ্ব মা দিবস (1) ভ্রমণ (1) মন্তব্য (1) মাহফুজ খানের লেখালেখি (1) রবি এ্যাড (1) রমজানুল মোবারক (1) রেজাল্ট (1) রোগ-পথ্য (1) লংমার্চ (1) শহীদ দিবস (1) শুভ বাংলা নববর্ষ (1) শৈশবের দিনগুলো (1) সমবায় (1) সস্তার তিন অবস্থা (1) সাভার ট্র্যাজেডি (1) সিটি নির্বাচন (1) স্বপ্ন পথের পথিক (1) স্বাধীনতা (1) হ্যালো প্রধানমন্ত্রী (1) ২১ ফেব্রোয়ারী (1)

APNAKE SHAGOTOM

ZAKARIA SHAHNAGARIS WRITING

সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা

বর্তমান বিশ্বায়নের যুগে আমরা আর বাংলা ভাষায় কথা বলতে চাইনা । নিজের মাতৃভাষাকে যখন-তখন যেখানে সেখানে অবমাননা করে তৎপরিবর্তে ইংরেজী ভাষা ব্যবহার করতে অভ্যাস্থ হয়ে যাচ্ছি বা হয়ে গেছি ।
আরও একটু এগিয়ে গেলে বলতে হয় - আমরা আজ বাঙ্গালী হয়ে বাঙ্গালী জাতিসত্বা ভুলে গিয়ে ইংরেজী জাতিসত্বায় রক্তের ন্যায় মিশে গেছি !

অথচ একদিন আমরা বাঙ্গালী জাতি একতাবদ্ধ হয়ে রাষ্ট্রীয় ভাষা উর্দুকে ত্যাগ করে নিজেদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা তথা বাংলা ভাষাকে সর্বত্র প্রচলন করতে প্রাণ দিতে বাধ্য হয়েছিলাম ! ফলে বিজাতীয় ভাষা উর্দূকে অপসারন করে নিজেদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা অর্জন করে বাংলা ভাষাকে ধারন করেছিলাম । যখন আমরা বাংলার সর্বত্র বাংলা ভাষায় কথা বলা শুরু করেছিলাম ,তখন কিন্তু বিশ্বায়নের যুগটা অনুপস্থিত ছিল তা নয় , বিশ্বায়নের যুগটা তখনও ছিল বিধায় আমরা ইংরেজী শিক্ষায় তখনও বাধ্য ছিলাম । অর্থাৎ যে জন্যে আজ আমরা ইংরেজী শিখছি সেইজন্যে তখনও ইংরেজী শিক্ষার প্রচলন ছিল । ছিল ইংরেজী শিক্ষার প্রয়োজনীয়তাও । তাই বলে সে সময় বর্তমান সময়ের মত মাতৃভাষা বাংলাকে অবমাননা করা হয়নি । মানুষ সে সময় বাংলায়ই কথা বলেছিল । শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই সে সময় ইংরেজী ব্যাবহার করেছিল বাঙ্গালী জাতি

conduit-banners

Powered by Conduit

ফ্লাগ কাউন্টার

free counters

MZS.ONLINE MONEY MAKING WAY

PLEASE CLICK ON MY BANNERS. VISIT MY AFFILIATE SITE "MZS.ONLINE MONEY MAKING WAY ( অনলাইনে অর্থোপার্জনের একটা মাধ্যম )" I HOPE IT WILL BE HELPFUL FOR YOU. Create your own banner at mybannermaker.com!
খন্ড কাব্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
খন্ড কাব্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৭ জুন, ২০১৬

লোক দেখানো মোহাব্বাত

লোক দেখানো মোহাব্বাত

মুহাম্মদ জাকারিয়া শাহনগরী

জীবন থাকিতে খোঁজ নাওনি তোমরা যার

এসেছ কেন আজ তার মরণ দিনে,

লোক দেখানো মোহাব্বাত আর কত দেখাবে তোমরা

তোমাদের তো সে কবেই নিয়েছে চিনে !

বুধবার, ১ জুন, ২০১৬

কষ্ট রাতের নষ্ট জীবন - মুহাম্মদ জাকারিয়া শাহনগরী

কষ্ট রাতের নষ্ট জীবন
**************
যেই কষ্ট ধরে আছি আজো 
এ অবাঞ্চিত জীবন বাহনে ...
নির্ঘুম রাত কাটে আজো 
সেই কষ্টরাতের আবাহনে।
যে কষ্ট আজো দিয়ে যায় কাঁটার আঘাত 
কিভাবে ভুলা যায় সেই কষ্ট ... 
সরল মানুষের সরল জীবন 
যে কষ্টে নিমিষেই হয়ে যায় নষ্ট।

--------মুহাম্মদ জাকারিয়া শাহনগরী

রবিবার, ২২ মে, ২০১৬

পেশাদার প্রেমের কবিতা লেখক এবং অপেশাদার প্রেমের কবিতা লেখক দু'জনেই জীবনের বাঁচার তাগিদে প্রেমের কবিতা লিখে

একদা ভালবাসার বাগান তৈরী করে মনে 
যখন ফুটিয়েছি জুঁইফুল, 
মুখ ফিরিয়ে নিয়েছ তুমি
ভেঙ্গে দিয়েছ আমার মনের দুইকুল।
-------------------------------------

-:মুখবন্ধ :- 
বেশ অনেকদিন পর আবারও প্রেমের কবিতা লিখতে মন চাইল তাই চার লাইনের এ লেখা। আমার ছেলেদের মা যেদিন কহিল- "এখন বাচ্ছারা বড় হয়েছে, এসব লেখা দেখে বাচ্ছারা লজ্জা পায়"। সেদিন থেকেই আর প্রেমের কবিতা লেখবনা বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আজ কেন যেন একটা প্রশ্ন মনের মাঝে ঘুরপাক খেতে থাকে - যে সব কবি প্রেমের কবিতা লেখে তাদের সন্তানরাও কি তাদের বাবার প্রেমের কবিতা দেখে লজ্জা পায় ? যদি সেসব প্রেমের কবিদের সন্তানরা তাদের বাবার লেখা প্রেমের কবিতার জন্য লজ্জা না পায় তবে আমার সন্তানরা কেন আমার লেখা প্রেমের কবিতার জন্য লজ্জা পাচ্ছে ? তবে কি আমি প্রফেশনাল লেখক নই বলে ?
আমি তো মনে করি, একজন প্রফেশনাল প্রেমের কবিতা লেখক যেমন প্রেমের কবিতা লিখে জীবনে বেঁচে থাকার তাগিদে অর্থ উপার্জন করে তেমনি আমি অপেশাদার লেখক হিসাবে প্রেমের কবিতা লিখি বেঁচে থাকার তাগিদে মনের সুখ উপার্জনের জন্য। সুতরাং পেশাদার প্রেমের কবিতা লেখক এবং অপেশাদার প্রেমের কবিতা লেখকদের মধ্যে আমি অমিল খুঁজে পাইনা এ কারণেই যে, দুজনেই জীবনের বাঁচার তাগিদে প্রেমের কবিতা লিখে। তবে কেন .... ?

সোমবার, ১২ নভেম্বর, ২০১২

তাঁর স্মরণে, যিনি সকলের মালিক



তাঁর স্মরণে, যিনি সকলের মালিক
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
---------------------

এক.
ঘুমাইনি আজ তোমায় ভেবে ভেবে
দু’চোখের পাতা পুরোটা রাত হয়নি কো বন্ধ,
তোমায় নিয়ে ভাবার শেষ হলোনা তবু
প্রভাত হতেই জেগেছে মনে তোমায় নিয়েই দ্বন্ধ !

দুই.
একটিবার যদি বলতে - ভাল হয়ে যাও
তোমার দায়িত্ব আমিই নিলাম,
বিশ্বাস কর - ছেড়ে দিতাম পৃথিবীর সকল কিছুই
বলতাম - জীবনটা আজ তোমার জন্যই কোরবানী দিলাম।

তিন.
এরপর আর কিছু বলা যায়না
যেখানে দিয়েছি পুরো জীবনটাই কোরবানী,
এখন শুধু তোমার দিকেই চেয়ে থাকা
কখন হবে তোমার মেহেরবানী ?

চার.
বিশ্বাস কর আর নাইবা কর
তোমার জন্যই করেছি আমার জান কোরবান,
তোমারই পথেই রয়েছি পড়ে
তুলে নাও আমায় খোদা তুমি যে মেহেরবান।

পাঁচ.
প্রেমে পড়েছি আমি প্রেমে পড়েছি
সাধের জীবন তারেই আমি সপে দিয়েছি,
আমার জীবন যেই দিয়েছে সেই আমার সব
নয়তো সে আর অন্য কেহ সেই যে আমার রব।

ছয়.
সূর্য উঠে সকাল হলো আঁধার টুঁটে আলো ,
তোমার দয়ায় ঘুঁছে যাবে মনের যত কালো ,
ঘুরি ফিরি তোমার দ্বারে তাইতো আমি এখন
আশাই শুধু রহমতেরই দৃষ্টি তোমার দেখন।

সাত.
প্রেমের সুধা ঢালো সাকি
দৃষ্টি এদিক রাখি ,
যতই আমি হইনা মাতাল
যাবো তোমার নামটা ধরে ডাকি।
==============

বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১২

বৃষ্টি দিনের ভালোবাসার কথন : পর্ব-০৩


বৃষ্টি দিনের ভালোবাসার কথন : পর্ব-০৩ 
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 
---------------------- 

১৮। 

সুদূর দৃষ্টি দিয়ে যখন দেখি তোমায়
বৃষ্টির ফোটা ভেদ করে যায় না দেখা,
একলা বসে বসে শুধু তোমায় ভাবি
বৃষ্টি দিনে হয়না তাই কবিতা লেখা। 

১৯। 

কলম ধরেছি লিখব বলে
তোমারই জন্যে একটা গান,
বৃষ্টির ফোটা দিল যে হঠাৎ খাতা বিজিয়ে
হলো না আর মনের ডাকে আমার সাড়া দান। 

২০। 

মন হয়েছে উদাস আমার আষাঢ় মাসের বৃষ্টিতে,
কোন কাজে মন বসেনা তুমিই কেবল দৃষ্টিতে। 

২১। 

সুখের আবেশে ঘেরা মন দুঃখেরই জ্বালায় জ্বলে তখন,
বৃষ্টি দিনে একলা বসেই বৃষ্টি ফোটায় হাত লাগে যখন। 

২২। 

বৃষ্টি দিনে প্রিয়া যদি কাছে নাহি রয়, 

মন মরা হয়ে যাই বৃষ্টি যখন হয়। 

২৩। 

বৃষ্টি সময় প্রিয়া যখন কাছে থাকেনা,
বৃষ্টি দিনে বৃষ্টি হলেও ভাল লাগে না। 

২৪। 

মন ভাল না আমার দিন ভাল না,
বৃষ্টি দিনে বৃষ্টি ছাড়া মন জমে না। 

২৫। 

আনন্দ আজ ধরেনা তার কি হলো বুঝিনা,
কল কল কল জল বহে যায় কারণ খুঁজিনা। 

২৬। 

মন উচাটন রাঙ্গা মুখী নাচছে আমার প্রিয়া,
নাচের তালে বলছে আমায় করবে কবে বিয়া! 

২৭। 

শিশুর মতো কাদা নিয়ে খেলছে প্রিয়া আজ,
বৃষ্টি ফোটায় হচ্ছে তারই মুখের মাঝে সাজ! 

২৮। 

পুকুরেতে ভাসলো সে যে কাতাল মাছের মত,
করলো খেলা তার উপরে বৃষ্টি ফোটা যত। 

২৯। 

বৃষ্টিভেজা সন্ধ্যাক্ষণে আসলো সেদিন সে,
সকাল হলেই দেখি তারে সর্দি জ্বরে কাঁশে! 

৩০। 

আষাঢ় মাসের আমের ঠেলায় হলো পেঠখারাপ,
কাছে যেতেই প্রিয়া আমার চাইতে লাগলো মাফ! 

৩১। 

গুণগুণিয়ে গান গেয়ে যায় প্রিয়া আমার শুধু,
বৃষ্টি দিনে বলে বেড়ায় সেই যে আমার বধু! 

৩২। 

গান গেয়ে যায় রাতের পাখি প্রেমের বাঁশী বাজে,
প্রিয়া আমার বৃষ্টি দিনে শুধুই কেবল সাজে! 

৩৩। 

বৃষ্টি জ্বরে ভুগছি আমি বৃষ্টি দেখিনা,
জ্বরের ঘোরে চেতনাহীন তাই কাব্য লেখিনা। 

৩৪। 

দিন ফুরালো , রাত পেরোলো বৃষ্টি এলোনা,
প্রিয়া আমার চলে গেলো ? দেখা দিলোনা। ===================

মঙ্গলবার, ১৯ জুন, ২০১২

বৃষ্টি দিনের ভালোবাসার কথন -পর্ব-০১



বৃষ্টি দিনের ভালোবাসার কথন -পর্ব-০১
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
-----------------------
০১।

ঝম ঝমা ঝম বৃষ্টি পড়ে মনের ঘরে কষ্ট পাই ,
মেঘলা আকাশ মন যে ভাঙ্গে তবুও তোমার দেখা নাই ।
বৃষ্টিমুখর রাস্তা দিয়ে চলছি আমি একা একা ,
বজ্রপাতে মরছি আমি তবুও যে নাই তোমার দেখা !

০২।
বৃষ্টি ভেজা রজনী আজ সঙ্গী আমার নেই পাশে ,
শীতার্ত মোর গাত্রখানি সময় যেন মোর জীবন নাশে ,
শীতল শীতল হাওয়া বহে চমকে বিজলী উর্ধাকাশে ,
দূরে বসে প্রিয়া আমার আমায় দেখে চুপকে হাসে !

০৩।
বললো প্রিয়া - ভালই হলো , বৃষ্টি এলো ঝম ঝমিয়ে
বললাম আমি - কি লাভ বলো ? আসবে কাছে কম কমিয়ে ,
বললো প্রিয়া - তাইতো ভালো , দুষ্টুমিটা করবে কম
বললাম আমি - তা হবেনা , আসবো কাছে থাকলে দম ।

০৪।
এমন দিনটি পাবে কি আর এই জীবনে ফিরে ?
বৃষ্টি চাপে আসলে কাছে একলা আমার নীড়ে !
এমন মধুর ক্ষণটি কি আর দেখতে পাব কভু ?
কাছাকাছি বসছি দু'জন বিপদ জেনেও তবু ।

০৫।
রং ধরেছে মনের কোণে বৃষ্টি ফোটায় আজ ,
ভালবাসবো আমরা যে আজ বাদ দিয়ে দাও কাজ ।
বৃষ্টি জলে করব স্নান আনন্দেতে মেতে ,
ভালোবাসার রাতটি যে আজ মনে নিও গেঁথে ।

০৬।
গুড়ুম গুড়ুম আকাশ ডাকে মন হয়ে যায় বেতাল ,
বৃষ্টি ভরা রাতটি যে আজ করলো আমায় মাতাল !
কি করব , কোথায় যাব ? দিকহারা আজ আমি ,
এমন ভাবে দেখছো কি গো আমার দিকে তুমি ?

০৭।
উর্ধ্বে বাদল নিম্নে বৃষ্টি
দিই কোথা মোর দৃষ্টি ?
আমার জন্য তুমিই যে গো
ভালোবাসার সৃষ্টি ।

০৮।
ঐ আকাশে মেঘ জমেছে
বৃষ্টি হবে আবার ,
সময় এলো প্রিয়া ওগো
তোমায় কাছে পাবার ।

০৯।
দূর গগণে বাদল ছুটে
বৃষ্টি এলো বলে ,
এসো কাছে সজনী গো
লেগে যাও মোর গলে ।

১০।
মন মঝেছে বৃষ্টি দিনে
কি যে করি এখন ?
তুমি বিহীন অচল আমি
পাবো তোমায় কখন ?

১১।
আজকের চাঁদটাকে দেখেছো কি তুমি ?
নিখুঁত আলোয় করেছে উজ্জ্বল রাতের আকাশ !
বৃষ্টি মুখর রাত্র যখন আসবে তুমি কাছে
আলোকিত হবে মন যে আমার লাগবে সুখের বাতাস ।

১২।
রূপের মাঝেই রূপ দিয়েছে আজ যেন ধরা !
বৃষ্টি মাখা পথেই তোমার হয়ে গেছে আজ দেখা !
এ যেন না চাইতেই অনেক পাওয়া হয়েছে আমার !
রূপের পাহাড় ডিঙ্গিয়ে যায় কিভাবে মানুষ হয়নি যে মোর শেখা ।

১৩।
অপরূপে সেজেছে দেখ প্রকৃতি আজ !
বৃষ্টিতে ভিজে পাতারা পড়েছে সবুজের সাজ !
চারিদিকে নেমেছে যেন আজ শান্তির শীতল ধারা !
এসোনা , এই প্রকৃতির সাথে হয়ে যাই আমরা আনন্দে মাতোয়ারা ।
============================
 

সোমবার, ৪ জুলাই, ২০১১

খন্ড কাব্য ( পর্ব - ২০ )




খন্ড কাব্য ( পর্ব - ২০ ) 
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
=======================

আটান্ন . 

এক পলকের একটু দেখায়
এনেছে মনে মোর প্রেমের জোয়ার ,
তোমার হাতের একটু ছোঁয়ায়
জেগেছে আশা মনে তোমায় পাওয়ার !
==============================

ঊনষাট . 

আমার প্রেম আকাশের তারা তুমি
জ্বলছো ধিকিধিকি ,
আমার আঁধার পথের প্রদীপ তুমি
আলোর ঝিকিমিকি !
==============================

ষাট . 

মনের মাঝে গড়েছি মোর
প্রেমের তাজমহল ,
তোমায় নিয়ে জাগছে মনে
সদায়ই কৌতুহল  !
==============================  

খন্ড কাব্য ( পর্ব - ১৯ )




খন্ড কাব্য ( পর্ব - ১৯ )                                মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 
=======================


পঞ্চান্ন . 

যদি নিদ্রা মাঝে দেখো আমায়
ভেবে নিও -  তোমার স্বপ্ন-পুরুষ আমি ,
আমার জন্য তোমার আর তোমার জন্য আমার
জন্ম জেনো - নির্ধারণ করেছেন আমাদের অন্তর্যামী !  ======================================= 

ছাপ্পান্ন . 

যদি পথে প্রান্তরে কোথাও আমায়
দেখো হেঁটে চলেছি মলিন বদনে ,
মনে করো তোমারই চিন্তায় মশগুল আমি
হেঁটে চলেছো তুমি আমার মনের গগনে !
===============================  

সাতান্ন . 

যদি প্রেমের নামে করো তুমি
আমার সাথে ছলনা ,
তবে এমন সাজা পাবে তুমি
থাকবেনা যার তুলনা !
                    ======================  

খন্ড কাব্য ( পর্ব - ১৮ )



   খন্ড কাব্য ( পর্ব - ১৮ )                                                             মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
=======================


বায়ান্ন . 

যদি কোন দিন কারো মনে পড়ে আমায়
স্মরণ করিও - আমার কর্ম সকল দেখে ,
যদি কখনো আমায় ভুলে যেতে মন চায়
ভুলে যেও - তবে দিওনা আমার গায়ে কালিমা মেখে
========================================= 

তেপ্পান্ন .

যদি হঠাৎ নিদ্রা ভেঙ্গে দেখ 
আমি তোমারই কাছে ,
ভেবে নিও আমার এ দেহ এ প্রাণ
সর্বদা রয়েছে তোমারই পাছে !
========================== 

চুয়ান্ন .

যদি মন মাঝে তোমার এসে যায় কভু  
আমার প্রতি কোন খারাপ কিছু ; 
সহসা বলে দিও আমায় দ্বিধাহীন চিত্তে  
অন্যের সাথে আলাপ করে মান আমার করোনা নীচু
         ======================================== 

খন্ড কাব্য ( পর্ব - ১৭ )




খন্ড কাব্য ( পর্ব - ১৭ )  
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 
======================= 


ঊনপঞ্চাশ .

পীছন থেকে ডেকোনা তো
সাহস থাকলে সামনে এসো ,
দেখি বুকের পাটা কতটুকু
আর কতটুকুই বা ভালোবাসো
======================== 


পঞ্চাশ .

সাহস কি আছে তোমার বলতে -
আমি তোমায় ভালোবাসি
পাবেনা তো ভয় কখনো  তুমি
যদি পরতে হয় প্রেমের জন্য ফাঁসি ?
===========================  


একপঞ্চাশ

এই কি তোমার সাহস ?
বিড়াল দেখলে ভয়ে পা দুখানি সামনে  চালাও !
আমার জন্য মরতে নাকি পারো ?
তবে কেন গুন্ডা দেখে আমায় রেখে পালাও ?
==================================== 

শুক্রবার, ১৭ জুন, ২০১১

খন্ড কাব্য ( পর্ব - ১৬ )




খন্ড কাব্য ( পর্ব - ১৬ ) 
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
====================== 


ছেছল্লিশ .
তুমি বুঝনা কিছুই
নেই মাথায় তোমার কিছু ! 
পালিয়ে বিয়ে করলে
ছাড়বে কি পুলিশ পীঁছু ?
============================= 

সাতচল্লিশ .
বাহ্ ! বেশ ! তোমার বুদ্ধি ধরলে
হবে সবকিছুই শেষ ,
তার চেয়ে শেষ করে দাও আমায়
নয়তো করো তোমার মনোভেদ পেশ
=============================  

আটচল্লিশ .
বোকামী করোনা ,
হইওনা পাগল ; 
প্রেম করেছো ভালো , 
করোনা মোর জীবন দখল
============================= 

খন্ড কাব্য ( পর্ব - ১৫ )




খন্ড কাব্য ( পর্ব - ১৫ ) 
 
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
====================== 


তেতাল্লিশ .
প্রেম কারে কয় নাহি জানি
লাগে তোমায় ভালো ,
সামনে এসে দাঁড়াও সখি
প্রেমের সুধা ঢালো
========================== 

চৌচল্লিশ .
তুমি কি ভেবেছো কিছু 
কি করবে এখন ? 
লুকিয়ে থেকে লাভ কি বলো 
সবাই জেনে গেছে যখন ?
========================== 

পঁয়তাল্লিশ .
এই জীবনে হায় কেউ ভালো নেই 
অভিনয় করে ভালো থাকিবার , 
শত চেষ্ঠা করেও থাকেনা ভালো 
তাই দেখায় শুধু ভালো সাজিবার ।
========================== 

খন্ড কাব্য ( পর্ব - ১৪ )




খন্ড কাব্য ( পর্ব - ১৪ ) 
 
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
====================== 



চল্লিশ .
তোমার জন্য আর কতকাল
থাকবো একা বসে ,
জীবন যৌবন সব যদি যায়
আর কি পাবে শেষে ?
====================  

একচল্লিশ .
আগের কথা আগে ভাল
পরের কথা পরে ,
পকেট খালি করবেনা মোর
যখন আনব ঘরে !
====================  

বিয়াল্লিশ .
দিওনা আর মনে ব্যথা
ভালোবাসো যদি ,
চোখে আমার বয়ে চলছে 
কষ্ট জলের নদী
====================