আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা

বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী

সকল মহান ভাষা শহীদগণের প্রতি,
এবং ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত

সকল ভাষা সৈনিক
ও বীর বাঙ্গালীদের জানাই অশেষ শ্রদ্ধাঞ্জলী,
সেইসাথে সকলকে জানাই

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

বিষয় সূচী

সাহিত্য (60) অন্যান্য কবিতা (53) ভালোবাসার পদবিন্যাস ( প্রেম সম্পর্কিত রচনা বিশেষ ) (53) আমার লেখা প্রবন্ধ-নিবন্ধ (37) কবিতা (35) দেশ নিয়ে ভাবনা (33) ফিচার (33) বাংলাদেশ (29) সমসাময়িক (28) খন্ড কাব্য (26) হারানো প্রেম (22) সংবাদ (18) কাল্পনিক প্রেম (16) ইতিহাস (15) প্রতিবাদ (15) সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ (15) Online Money Making Links (14) দেশাত্মবোধক কবিতা (13) আমার জীবনের দিনপঞ্জী (12) ধর্ম (12) প্রেমের কবিতা (11) ব্যক্তিত্ব (11) রাজনীতি (11) ধর্মীয় আন্দোলন (10) প্রবাসের কবিতা (10) খন্ড গল্প (9) জীবন গঠন (9) বর্ণমালার রুবাঈ (9) ইসলাম (8) প্রগতি (8) মানুষ ও মানবতা (8) হেফাজতে ইসলাম বাংলাদেশ (8) VIDEOS (7) আমার লেখালেখির অন্তরালে (7) ইসলামী জাগরণ (7) মানব মন (7) ট্র্যাজেডি (6) শোক সংবাদ (6) সম্প্রীতি (6) নারী স্বাধীনতা (5) প্রেমের গল্প (5) বিজয় দিবসের ভাবনা (5) মৃত্যুপথ যাত্রী (5) সংবাদ মাধ্যম (5) স্মৃতিকথা (5) ঈদ শুভেচ্ছা (4) প্রবাস তথ্য (4) রমজান (4) শুভেচ্ছা (4) Computer Programer (3) আমার ছবিগুলো (3) আমার রাইটিং নেটওয়ার্ক লিংক (3) পর্দা (3) ফটিকছড়ি (3) বাংলাদেশের সংবিধান (3) বিশ্ব ভালবসা দিবস (3) শিক্ষা (3) শিক্ষার্থী (3) স্লাইড শো (3) News (2) VERIETIES POEMS OF VERIOUS POETS (2) আষাঢ় মাসের কবিতা (2) আষাঢ়ের কবিতা (2) ইসলামী রেনেসাঁ (2) ছাত্র-ছাত্রী (2) থার্টি ফাস্ট নাইট (2) নারী কল্যান (2) নারী প্রগতি (2) নির্বাচন (2) বর্ষার কবিতা (2) মহাসমাবেশ (2) শবেবরাত (2) শরৎকাল (2) শাহনগর (2) শ্রদ্ধাঞ্জলী (2) সত্য ঘটনা (2) সত্য-মিথ্যার দ্বন্ধ (2) সফলতার পথে বাংলাদেশ (2) Bannersআমার ছবিগুলো (1) DXN (1) For Life Time Income (1) For Make Money (1) Knowledge (1) Student (1) অদ্ভুত সব স্বপ্নের মাঝে আমার নিদ্রাবাস (1) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (1) আহলে সুন্নাহ ওয়াল জামা'আত(সুন্নী) (1) উপন্যাস (1) কবি কাজী নজরুল ইসলাম (1) কোরআন - হাদিসের কাহিনী (1) গল্প (1) চট্টগ্রাম (1) চিকিৎসা ও চিকিৎসক (1) জমজম (1) জাকাত (1) তরুন ও তারুণ্য (1) নারী জাগরণ (1) পরকিয়ার বিষফল (1) ফটিকছড়ি পৌরসভা (1) বন্ধুদিবস (1) বাংলাদেশের প্রখ্যাত আলেম (1) বিবেক ও বিবেকবান (1) বিশ্ব বাবা দিবস (1) বিশ্ব মা দিবস (1) ভ্রমণ (1) মন্তব্য (1) মাহফুজ খানের লেখালেখি (1) রবি এ্যাড (1) রমজানুল মোবারক (1) রেজাল্ট (1) রোগ-পথ্য (1) লংমার্চ (1) শহীদ দিবস (1) শুভ বাংলা নববর্ষ (1) শৈশবের দিনগুলো (1) সমবায় (1) সস্তার তিন অবস্থা (1) সাভার ট্র্যাজেডি (1) সিটি নির্বাচন (1) স্বপ্ন পথের পথিক (1) স্বাধীনতা (1) হ্যালো প্রধানমন্ত্রী (1) ২১ ফেব্রোয়ারী (1)

APNAKE SHAGOTOM

ZAKARIA SHAHNAGARIS WRITING

সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা

বর্তমান বিশ্বায়নের যুগে আমরা আর বাংলা ভাষায় কথা বলতে চাইনা । নিজের মাতৃভাষাকে যখন-তখন যেখানে সেখানে অবমাননা করে তৎপরিবর্তে ইংরেজী ভাষা ব্যবহার করতে অভ্যাস্থ হয়ে যাচ্ছি বা হয়ে গেছি ।
আরও একটু এগিয়ে গেলে বলতে হয় - আমরা আজ বাঙ্গালী হয়ে বাঙ্গালী জাতিসত্বা ভুলে গিয়ে ইংরেজী জাতিসত্বায় রক্তের ন্যায় মিশে গেছি !

অথচ একদিন আমরা বাঙ্গালী জাতি একতাবদ্ধ হয়ে রাষ্ট্রীয় ভাষা উর্দুকে ত্যাগ করে নিজেদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা তথা বাংলা ভাষাকে সর্বত্র প্রচলন করতে প্রাণ দিতে বাধ্য হয়েছিলাম ! ফলে বিজাতীয় ভাষা উর্দূকে অপসারন করে নিজেদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা অর্জন করে বাংলা ভাষাকে ধারন করেছিলাম । যখন আমরা বাংলার সর্বত্র বাংলা ভাষায় কথা বলা শুরু করেছিলাম ,তখন কিন্তু বিশ্বায়নের যুগটা অনুপস্থিত ছিল তা নয় , বিশ্বায়নের যুগটা তখনও ছিল বিধায় আমরা ইংরেজী শিক্ষায় তখনও বাধ্য ছিলাম । অর্থাৎ যে জন্যে আজ আমরা ইংরেজী শিখছি সেইজন্যে তখনও ইংরেজী শিক্ষার প্রচলন ছিল । ছিল ইংরেজী শিক্ষার প্রয়োজনীয়তাও । তাই বলে সে সময় বর্তমান সময়ের মত মাতৃভাষা বাংলাকে অবমাননা করা হয়নি । মানুষ সে সময় বাংলায়ই কথা বলেছিল । শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই সে সময় ইংরেজী ব্যাবহার করেছিল বাঙ্গালী জাতি

conduit-banners

Powered by Conduit

ফ্লাগ কাউন্টার

free counters

MZS.ONLINE MONEY MAKING WAY

PLEASE CLICK ON MY BANNERS. VISIT MY AFFILIATE SITE "MZS.ONLINE MONEY MAKING WAY ( অনলাইনে অর্থোপার্জনের একটা মাধ্যম )" I HOPE IT WILL BE HELPFUL FOR YOU. Create your own banner at mybannermaker.com!
কাল্পনিক প্রেম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কাল্পনিক প্রেম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৫ এপ্রিল, ২০১৩

এতটুকু ...

এতটুকু ...
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------

এতটুকু আশা কি আমি করতে পারি,
বন্ধু বলেই ভাববে তুমি আমাকে ?
এতটুকু কি আমি ভাবতে পারি,
বন্ধু রূপেই কাছে পাব তোমাকে ?
এতটুকু কি আমি জানতে পারি,
আমায় নিয়ে কখনো কি ভাব তুমি ?
এতটুকু কি আমি বলতে পারি,
বন্ধু রূপেই তোমায় একটুখানি পেতে চাই আমি ?
এতটুকু কি আমি শুনতে পারি,
কখনো আমায় বন্ধু বলে ডাকছ তুমি ?
এতটুকু কি আমি গুণতে পারি,
দৈনিক কতবার তোমারই নাম জপি আমি ?
এতটুকু কি আমি যেতে পারি,
দূর থেকেই আমি তোমায় দেখে আসতে পারি ?
এতটুকু কি আমি পেতে পারি,
মাঝে মাঝে তুমি আসবে আমার বাড়ি ?
এতটুকু কি আমি কাঁশতে পারি,
জানিয়ে দিতে আমি তোমারই কাছে ?
এতটুকু কি আমি হাসতে পারি,
যদি কখনো দেখি তাল হারা তোমার নাচে ?
এতটুকু কি আমি চাইতে পারি,
তোমার মনটা পেতে চাই দিবে কি তুমি ?
এতটুকু কি আমি গাইতে পারি,
তুমি ভালবাস আর নাইবা বাস ভালবাসি তোমায় আমি ?
=======================

বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৩

প্রেম হয়ে গেছে

প্রেম হয়ে গেছে
মুহাম্মদ জাকারিয়া শাহগরী
---------------------

হয়ে গেছে ! হয়ে গেছে !!
তারই সাথে প্রেম আমার হয়ে গেছে।।

আজ এতদিন পর
বড়শীতে টান লেগে গেছে।
অনেক চেষ্ঠায় মনেতে মোর
খুশির জোয়ার আজ এসেছে।
গুমরা মুখে হাসির রেখা আজ ফুটেছে।
হয়ে গেছে ! হয়ে গেছে !!
অনেক চাওয়ার পাওয়ার যে আজ হয়ে গেছে।।

আজ বহুদিন পর
অপেক্ষার দিন শেষ হয়েছে।
যার অপেক্ষায় ছিলাম আমি
সেই যে আজ এসে গেছে।
অপেক্ষার সেই কষ্টরা সব চলে গেছে।
হয়ে গেছে ! হয়ে গেছে !!
অনেক চাওয়ার পাওয়ার যে আজ হয়ে গেছে।।

আজ কতদিন পর
সাজানো মোর ফুল বাগানে ফুল ফুটেছে।
আজ কতদিন পর
মনের ঘরে ঘুন ঘুনিয়ে সূর উঠেছে।
শুকনো নদে কল কল কল শব্দে যে আজ পানি ফুটেছে।
হয়ে গেছে ! হয়ে গেছে !!
অনেক চাওয়ার পাওয়ার যে আজ হয়ে গেছে।।
===================

বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৩

আজ ভালোবাসার দিন

আজ ভালোবাসার দিন
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------


দূরে দূরে থেকোনা আর কাছে আসোনা ,
ভালোবাসার দিন যে আজ ভালোবাসোনা।।

একটু ফিরে তাকাওনা
একটুখানি দাঁড়াওনা ।
ফুল প্রদানের দিন যে আজ
ফুলটা হাতে নাওনা ।।

ভালবাসার ধুম পড়েছে
মনে প্রেমের রং ধরেছে !
মন বিনিময়ের দিন যে আজ
মনের কথাটি কওনা।।

আর কতদিন রাখবে আমায়
এভাবে তোমার অপেক্ষায় ?
ঘুরতে যাবার দিন যে আজ
ঘুরে আসি দু'জন আজ চলনা।।

এখনো কি ভাববো আমি
দূর গগনের তারা তুমি ?
কাছে আসার দিনযে আজ
কাছে এসে বসোনা।।

ভালবাসার ঢেউ যে মনে
ভালোবাসবো আজ দু'জনে।
ভালোবাসার দিন যে আজ
একটু ভালোবেসোনা।।
--------------------

বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২

ভাল লাগার পংক্তিমালা


ভাল লাগার পংক্তিমালা
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী

(আমার আজকের ফেইসবুক ষ্ট্যাটাসের কয়েকটি )
------------------------------------

আজ অনেকদিন পর ছাদে উঠলাম
ভীষন ভাল লাগছে।
ঠান্ডা ঠান্ডা হাওয়া মৃদু মৃদু দোল ,
অদূরে রেখে চোখখানি আমার দেখি মদিনার কোল।
আলো ঝলমল মসজিদে নববীর আঙ্গিনা ,
সুউচ্ছ মিনারগুলো দাড়িয়ে দেখাচ্ছে মদিনার অপরূপ শোভা।
সেই শোভায় নন্দিত আমার দু‘টি চোখ ,
মনেতে লেগেছে শীতল পরশ
অজানা সুখে হাস্যোজ্জ্বল হয়েছে আমার কষ্টমাখা মুখ।
****************************

রাত বিরাতে ঘুরি ফিরি গীটার সঙ্গে করি,
গান গেয়ে যাই তোমার জন্য
তোমার জন্যই সুরটা আমি ধরি।
*****************

বাঁশীর সুরে পাগল হইলা
মনটা দিলানা ,
কি লাভ হইল পাগল হয়ে
প্রেমে মজলেনা ?
*********

কোথায় তুমি কোথায় আমি
ব্যবধান যে অনেক দূর ,
প্রেম আকাশে ঘুরি ফিরি
না হোক দেখা - তবুও মোরা মানিকজোড়।
**********************

মন খুলেছে মনের ভুলে
কি যে এখন করি ?
প্রাণ মরেছে প্রাণের টানে
ভালোবাসার পথটা কেবল ধরি !
*****************

মন দাও নয় বিষ দাও
বাঁচিয়ে রেখে দিওনা আঘাত ,
ভালোবেসেছি বলেই করিনি দোষ
মুখ ফিরিয়ে রেখে করোনা ভলোবাসায় ব্যাঘাত।
*************************

আর কতদূর প্রেমের বাগান
কখন হবে প্রেমের দেখা ?
হাঁটতে হাটতে ক্ষয় হলো পা
যায়না দেখা প্রেমবাগানের সীমারেখা !
********************

প্রেমপুরিতে ডুকে দেখি
তোমার দেখা নাই,
লালগোলাপের ভীড়ে আমার
প্রাণটা যেন যায় !
**********

মন মজেছে মনের তরে
দোষটা কি মোর বলো ?
দোষ না খুঁজে ভালবাসায়
জড়িয়ে পড়ি চলো।
**********

প্রেম সাগরে ঝাঁপ দিয়েছি
কুলের নাগাল পাইনা ,
মরছি ডুবে প্রেম সাগরে
আর যে প্রেম চাইনা ।
************

কুহু কুহু কোকিল ডাকে
বসন্তেরই দিন ,
আমি ডাকি তোমায় নিত্য
তুমি সাড়াহীন।
*********

রূপের ঝলক দেখাইয়া
করলে পাগল আমায় ,
হারিয়ে গেলে প্রেম শিখাইয়া
পাইনা খুঁজে তোমায়।
***********

মিষ্টি মিষ্টি হাসি দিয়ে
হরণ করলে আমার মন,
প্রেমমাখা দৃষ্টি দিয়ে
দেখলেনা মোর জ্বালাতন।
*************

পাহাড় চূড়ায় উঠেছি আজ
যদি তোমার দেখা পাই ,
বলব যে আজ মনের কথা
তোমার অতি কাছে যাই ।
**************

ভাবনার নায়ে চড়ে
তোমায় কত দেখেছি ,
তোমার রূপের ঝলক আমি
 মনে ধরে রেখেছি 
***********

তোমার জন্যেই হারিয়েছি হুঁশ
হারিয়েছি চোখের শক্তি ,
তোমার জন্যেই মরতে বসেছি
হারিয়েছি সকলের ভক্তি।
*************

সুরা পাত্রে ঢালো সাকি
প্রেমের সুধা যত ,
আমি যে কেবল প্রেমের পাগল
প্রেম পিয়াসে থাকি অবিরত।
**************

প্রেমের মাঝে মন দিওনা
গুরু জনে কয় ,
প্রেম এসে যায় সঙ্গোপনে
হয় যে মনের বাঁধন ক্ষয়।
**************

বানিয়েছি ফুলের বাগান শুধু তোমারই লাগি,
একটুখানি এসে দেখে যেও যদি হও ফুল অনুরাগী।
=====================

শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১২

অজানা আহবান

অজানা আহবান
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------

কতদিন ডেকেছো তুমি
আসিনি তোমার কাছে কখনো আমি ,
আজ যখন এসেছি কাছে
মুখ ফিরিয়ে রয়েছো তুমি !!

অকারণে কেন যে করছো এমন !
মুখ ফিরিয়েই থাকবে যখন ,
কেন তবে করেছো তুমি
এই আমায় এত জ্বালাতন ?
এই ভয়ে এতদিন দেখিনি তোমায়
তোমার ডাকে সাড়া দিইনি আমি ,
আজ যখন দিয়েছি সাড়া
জানিনা কেন শুনোনা তুমি।।

কেন যে আমায় ডেকে ডেকে
করে দিলে আমার দিক ভ্রান্ত ?
কেন যে আমার পীছু নিয়ে
এতটা সময় করেছো অতিক্রান্ত ?
তোমার ডাকে কেন দিয়েছি সাড়া
বুঝিনি , জানতে কেন চাওনি তুমি !
কেন যে এসেছি তোমার কাছে
পারিনি জানাতে তাহা তোমায় আমি।।
================

শনিবার, ৬ অক্টোবর, ২০১২

মনহীন এক মানুষ তুমি


মনহীন এক মানুষ তুমি
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
--------------------

সুরে সুরে গানে গানে
ডাকি যতই তোমায় ,
দূরে বসে কস্ট দাও
তুমি শুধু আমায়।
শুনেও তুমি শুননা
এই আমারই ডাক,
তোমায় ভালবাসি বলে
দিয়ে যাচ্ছি হাঁক।
পাষাণ হৃদয় তোমার জানি
এত পাষাণ জানতাম না ,
তোমার সাড়া পাবনা জানলে
কখনো ভালবাসতাম না।
জানলাম আজি ভুল করেছি
তোমায় ভালবেসে ,
মনহীন এক মানুষ তুমি
মনের টান বুঝবে তুমি কিসে ?
=============

শুক্রবার, ১৭ আগস্ট, ২০১২

যখন তুমি


যখন তুমি
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------

যেদিন তুমি গেছ চলে
হারিয়ে তোমায় কষ্ট পেলাম,
হঠাৎ করেই তোমায় আজি
কাছে পেয়ে ধন্য হলাম।।

কেন যে সেদিন গেলে চলে
পারিনি বুঝতে তাহা আজও আমি ,
দিয়েছিলে বড় ব্যথা সেদিন
হঠাৎ করে চলে গিয়ে তুমি।
যাবেই যখন তুমি ডাকিনি পীঁছু
শুনবেনা বলেই সেদিন বলিনি কিছু।
আজ এসেছো তুমি কাছে আমার
বলব যে আজ সব না বলা কথা ,
হৃদয়ের ব্যথা সব ঝাড়বো যে আজ
পাও যদিও তুমি মনে ব্যাথা।

তোমায় যখন নতুন করে কাছে পেলাম
ব্যথা ভরা হৃদয়ে আজ শান্তি পেলাম।।
----------------------------

মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

স্বপ্নদেবীর ভালোবাসায়


স্বপ্নদেবীর ভালোবাসায়
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------
( ভুমিকা ঃ- আজ একটা বিচিত্র স্বপ্ন দেখি – একটা চাকরীতে জয়েন্ট করার মাধ্যমে যখন মালিকের বাসায় আমাকে থাকতে দেয়া হয়, তখন মালিকের ছোট বোনের নজর পড়ে আমার উপর ! হঠাৎ রাত্রে মেয়েটি রান্না ঘরে উপস্থিত হয় একা। এটা ওটা নেয়ার ভান করে আমার সাথে কথা বলতে চায়।
উল্লেখ্য যে, ঐ রান্নাঘরটি আমাদের উভয়ের জন্যই। রান্নাঘরের সাথেই তিন রুমের একটা ঘরে আমাকে থাকতে দেয়া হয়। এই সুযোগে মেয়েটি রান্না ঘরে আসার ছল করে আমার দরজা টুকতে থাকে। দরজা খুলতেই ডুকে ড়ে আমার রুমে। আর শুরু করে আমার সাথে কথা। অনিন্দ্য সুন্দর যেন স্বপ্নদেবী এ মেয়েটির সাথে স্বপ্নে কথোপকথনের বর্ণনাই এ কবিতার উপলক্ষ্য – মুহাম্মদ জাকারিয়া শাহনগরী )।
***********************

অপরূপা একটা মেয়ে স্বপ্নে দেখি আজ ,
গোলগাল মিষ্টিমাখা চেহারায় তার ছিল ভীষন লাজ !
“ক্যায়ফ আল হাল ইয়া হাবীবি ?’’*১
প্রশ্ন ছিল তার ,
“আলহমদুলিল্লাহ !’’*২
বলেই আমি জবাব দিলাম যার।
“ইন্তি ক্যায়ফ ?’’*৩
প্রশ্ন দিয়ে শুরু করলাম কথা ,
“আলহামদুলিল্লাহ,তাইয়্যাব !’’*৪
বলেই চোখগুলো তার নাচায় অযথা !
“লেইশ জি’তু ইন্দী ?’’*৫
প্রশ্ন করলাম আমি ,
“লেইশ হাজা সাওয়ালাক ?’’*৬
বলেই তার মুখটা গেল থামি !
“মাফি জ্বা’লান ইয়া হাবীবি।’’*৭
বুঝলাম তার মনে রাগ চলে এলো ,
“আনা আসফ্,ইছমা’-ইন্তি নিসা ওআনা ওয়াহেদ রিজ্বাল,ওনাহনু লাহাল।’’*৮
এ কথাতেই যেন মুখ থেকে তার মেঘটা সরে গেলো !
“লা,ইয়া হাবীবি,আনা মাফি জ্বা’লান,কালামাক সাহিহ্।’’*৯
এ কথাতেই দেখলাম তার পূর্বাবস্থা ফিরে এলো ,
“আনা হুব্বুক,জি’তু আনা জিয়ারাতাক শুয়াইয়া,মাফি সাই তানি।’’*১০
এভাবে এক নিঃশ্বাসেই সে তার ভালোবাসার কথা বলে গেলো !

এক স্বপ্নদেবীর সাথে আজ এভাবেই জড়ালাম ভালোবাসায় ,
চাকরীর জন্য ভাসলাম যেন আমি এক সর্বনাশায়।
*************************

নোটঃ- আরবীগুলোর বাংলা অর্থ
*১ – কেমন আছ বন্ধু ?
*২ – (ঐ)আল্লাহর প্রসংশা করছি (যিনি আমাকে উত্তম অবস্থায় রেখেছেন)।
*৩ – তুমি কেমন ?
*৪ – (ঐ)আল্লাহর প্রসংশা করছি (যিনি আমাকে উত্তম অবস্থায় রেখেছেন)। ভাল।
*৫ – আমার কাছে কেন এসেছো ?
*৬ – এ প্রশ্ন করছো কেন তুমি ?
*৭ – রাগ করোনা বন্ধু।
*৮ – আমি দুঃখিত। শোন-তুমি মেয়ে আর আমি একজন পুরুষ।আর এখন একা।
*৯ – না,বন্ধু ! আমি রাগ করিনি। তুমি ঠিক বলেছো।
*১০- আমি তোমায় ভালোবাসি।তোমায় একটু দেখতে এসেছি। আর কিছু নয়।
====================

বৃহস্পতিবার, ১৭ মে, ২০১২

নীলকন্যার ভালোবাসায়



নীলকন্যার ভালোবাসায়
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
-----------------------------


এমন একটা শাড়ী পড়েছিলে সেদিন
নীল আকাশের সাথে গিয়েছিলে মিশে ,
হয়েছিলে নীলাম্বরী !
নীল সাগরের তীরে দাঁড়িয়ে যখন তুমি
গিয়েছিলে মিশে সাগরের নীল জলের সাথে ,
হয়েছিলে তুমি নীলকন্যা !
বাগানের নীল গোলাপের সম্মুখে দাঁড়ীয়ে যখন তুমি
মিশে গিয়েছিলে নীল ফুলের সাথে ,
হয়েছিলে তুমি নীল প্রজাপতি !
জলে ভাসা নীলপদ্ম নিয়ে যখন খেলছিলে খেলা
নীলপদ্মের সাথে তুমি গিয়েছিলে মিশে ,
হয়েছিলে তুমি নীলাঞ্জনা !
নীলরঙ্গা শাড়ীর দোকানে যখন তুমি
ঘুরছিলে শাড়ীর প্রান্ত ধরে ধরে ,
হয়েছিলে তুমি নীলপরি !
নজর লাগছিল তোমাতে সেদিন বড় বেশী ।

তাই আজ এই অভিসার রজনীতে
করেছি শুধুই নীলের আয়োজন ।
সাজিয়েছি নীলাসন তোমার তরে ,
সাজিয়েছি নীল দিয়ে আজকের অভিসার তরণী
দেখবো বলে তোমার নীলমাখা রূপ ।

সাজঘরে দেখবে শুধুই নীলের সমাহার ;
সাজাবে তোমার চোখ নীল দিয়ে ,
দেখবো আমি , নীলনয়না তোমাকে , অপলক নেত্রে ।
সাজাবে তোমার মুখ নীলরঙ্গা প্রসাধন দিয়ে ,
দেখবো আমি , তোমার নীল রূপের দ্যুতি ।
সাজাবে তোমার অঙ্গ নীল বসনে ,
দেখবো আমি , তোমার শরীরের নীলাঙ্গন ।
চড়াবে তোমার চুলে নীল চুমকী ,
আমি দেখবো , তোমার চুলে নীলের ঝলক ।

যেখানে করেছি অভিসারের আয়োজন
দেখবে শুধুই চতুর্দিক নীলের শোভায় শোভিত ।
যে পথ দিয়ে ডুকবে তুমি
বিছিয়ে দিয়েছি নীল কার্পেট ।
লাগিয়ে দিয়েছি পথের দু’পাশে  
সব নীল আলোর বাতি ।
প্রতিটি বাতির মধ্যখানে দেখবে
তোমার প্রিয় সব নীল গোলাপের টব ।
তোমার মাথার উপরে দেখতে পাবে
জ্বলছে আর নিবছে শুধুই নীল আর লাল রঙ্গা বাতি ,
যাতে ভেসে উঠছে শুধুই একটা লেখা –
“ নীলকন্যার ভালোবাসায় ’’ !
আর সব বাতির মাঝখানে উড়িয়ে দিয়েছি সব বড় বড় বেলুন ,
যেগুলোর দু’পাশে দেখতে পাবে তোমায় নিয়ে লেখা –
“ নীলকন্যা ! আমি তোমায় ভালবাসি ।
আজ আমাদের ভালোবাসার অভিসার ,
স্বাগতম তোমায় আমার ভালোবাসার ভুবনে । ’’

যেখানে পেতেছি তোমার বসার আসন
ছড়িয়ে দিয়েছি যত নীল ফুল ,
করে দিয়েছি চতুর্দিকে নীল ফুলের বাগান ।
দেখবে তুমি তোমার চারপাশে
নেচে যাচ্ছে ঘুরে ঘুরে নীল জল তোমায় দেখার আনন্দে !
মাঝখানে বসে আছি তুমি আর আমি
নীলেরা খেলছে চারিপাশে শুধুই জলকেলি !
পানির ফোয়ারার নীলজলে চতুর্দিকে ভাসছে
নীলরঙ্গা সব মৎস্য আর হংসপাল ,
আর নীল আলোতে দেখবে তুমি
ছাউনি নীচের চারিপাশের বেষ্টনীতে
শুধু দু’জন মানব-মানবীর ছায়ার অঙ্গভঙ্গী ,
চলছে যেথায় তাদের প্রেমাভিসারের ভঙ্গিমা !
======================================


সোমবার, ৭ মে, ২০১২

যে মুখে মানায়না উদাসী চোখ



যে মুখে মানায়না উদাসী চোখ
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------------- 


চাতক পাখির মত চেয়ে থাক তুমি
গভীর দৃষ্টি তোমার পথের দিকে ,
জানিনা কার পানে তোমার অপেক্ষা –
নিত্যদিন এভাবেই দেখি জানালার ফাঁকে
তোমার মায়াবী মুখের উদাসী চোখ !
জিজ্ঞাসিত মন মোর থেমে যায়
তোমার সেই উদাসী চোখের উদাস দৃষ্টিতে ,
দেখতে থাকি পলকহীন নেত্রে তোমার উদাসী ভাব।
কমনীয় চেহারায় তোমার এ কেমন রূপ !
কেন মায়াবী মুখে তোমার ঐ উদাস ভরা চোখ ?
প্রশ্নের উত্তর পাইনা খুঁজে ,
উঠতে পারিনা তোমায় বুঝে ।
বারবার ভাবি যাব একটিবার তোমার কাছে ,
জেনে নেব কৌশলে তোমার উদাসী মনের কথা ।

এমন অপরূপা তুমি চাঁন্দের মত মুখ !
যে মুখে মানায়না কভু উদাসী চোখ ।
সুন্দরের পূঁজারীরা পূঁজা দেবে তোমায় দেখে ;
সেই তুমিই যদি হয়ে থাক নির্বাক মানবী
জগতের রূপ মুছে যাবে ,
হয়ে যাবে হীরখ খন্ড শুধুই পাথর ।

উদাসী মন আর উদাস দৃষ্টি
বুঝতে পারেনা কভু সৃষ্টির মহিমা ,
সতেজ মন আর সজাগ দৃষ্টি
সৃষ্টি করে জানি মানুষের গরিমা ।

চলতে চলতে পথে ভেবেছি অনেক
উদাস ভরা দৃষ্টি তোমার দিব আমি ভেঙ্গে ,
রূপের আসর বসাব সেথায়
যা-ই ভাবনা কেন তুমি তাতে ।
অপলক দৃষ্টি রেখে দখতে থাকি তোমায়
যদি পড়ে আমাতে তোমার দৃষ্টি –
হয়তো ভাঙ্গবে তোমার মনের তালা ,
ডুকবে মনে নতুন কিছু
হয়ে যাবে মনেতে তোমার নতুন কিছুর সৃষ্টি ।
উদাস ভরা চোখে তোমার
ছড়াবে রূপের জ্যোতি ,
মলিন বদনে আসবে চমক
ভাসবে তাতে আনন্দ খুশির দ্যুতি ।
===========================

মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১২

তুমি বাশরিয়ার বাঁশীর সুর



তুমি বাশরিয়ার বাঁশীর সুর
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
---------------------------- 


বাশরিয়া বাজায় বাঁশী তোমারই স্মরণে ,
তোমারই তরে আসে সুর বাশরিয়ার মনে ।।

বাশরিয়ার সুর সেতো তোমারই স্মরণ ,
বাজে বাঁশী বাশরিয়ার সে তো তোমারই কারণ ।
বাশরিয়ার সুর শুনে সবাই পাগল হয় ,
সেই সুর তোমার কাছে যেন বিষময় !
বাশরিয়ার সুমধুর সুর প্রেমের বীজ বুনে ,
যার তরে প্রেমের চাষ দেখেনা সে নাহি সুর শুনে !!

দিবা নিশি বাজায় বাঁশী বাশরিয়া বসে ,
আঁখি যে তার টলমল প্রেমসুধা রসে ।
তোমারই প্রেমের অভিলাষে বাশরিয়ার বাঁশী
নিত্য জপে তোমারই নাম সুরের সাথে ভাসি ।
সুরে সুরে তোমায় ডাকে বাশরিয়া মনে ,
যেই সুর করে তোলপাড় সকল জন মনে ।
তোমার মন হয়না নড়চড় তবুও সকল কিছু শুনে ,
বাশরিয়ার বাঁশী বেজে যায় শুধুই প্রহর গুণে ।।

বাশরিয়ার হয়না দেখা তোমার সাথে কভু ,
তোমারই প্রেমে বাজায় বাঁশী বাশরিয়া তবু ।
বাশরিয়া আশায় থাকে শুনবে তুমি একদিন ,
তারই সাথে সুর মিলাতে আসবে তুমি সেইদিন ।
আশায় আশায় বাজায় বাঁশী বাশরিয়া একমনে ,
বাঁশীর সুর শুনবে তুমি মিলবে তুমি তার সনে ।।
========================================