আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা
বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী
সকল মহান ভাষা শহীদগণের প্রতি,
এবং ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত
সকল ভাষা সৈনিক
ও বীর বাঙ্গালীদের জানাই অশেষ শ্রদ্ধাঞ্জলী,
সেইসাথে সকলকে জানাই
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
বিষয় সূচী
APNAKE SHAGOTOM
সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা
অথচ একদিন আমরা বাঙ্গালী জাতি একতাবদ্ধ হয়ে রাষ্ট্রীয় ভাষা উর্দুকে ত্যাগ করে নিজেদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা তথা বাংলা ভাষাকে সর্বত্র প্রচলন করতে প্রাণ দিতে বাধ্য হয়েছিলাম ! ফলে বিজাতীয় ভাষা উর্দূকে অপসারন করে নিজেদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা অর্জন করে বাংলা ভাষাকে ধারন করেছিলাম । যখন আমরা বাংলার সর্বত্র বাংলা ভাষায় কথা বলা শুরু করেছিলাম ,তখন কিন্তু বিশ্বায়নের যুগটা অনুপস্থিত ছিল তা নয় , বিশ্বায়নের যুগটা তখনও ছিল বিধায় আমরা ইংরেজী শিক্ষায় তখনও বাধ্য ছিলাম । অর্থাৎ যে জন্যে আজ আমরা ইংরেজী শিখছি সেইজন্যে তখনও ইংরেজী শিক্ষার প্রচলন ছিল । ছিল ইংরেজী শিক্ষার প্রয়োজনীয়তাও । তাই বলে সে সময় বর্তমান সময়ের মত মাতৃভাষা বাংলাকে অবমাননা করা হয়নি । মানুষ সে সময় বাংলায়ই কথা বলেছিল । শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই সে সময় ইংরেজী ব্যাবহার করেছিল বাঙ্গালী জাতি ।
conduit-banners
Powered by Conduit |
বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৩
সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১২
ইংরেজী নববর্ষের শুভেচ্ছা
রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২
দেশবাসীকে জানাই শুভেচ্ছা
আজ বিজয় নয় মুক্তিযুদ্ধের ৪১ বৎসর পূর্ণ হলো। ৪১ বৎসর পূর্বের সেই মুক্তিযুদ্ধের প্রেরণায় দেশের মানুষদের নতুনভাবে শোষকগোষ্ঠীর বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলার অভিপ্রায় নিয়ে উদ্ভাসিত আজকের এই দিন।আনন্দে আত্মহারা হয়ে মুক্তিযুদ্ধের মুল লক্ষ্য থেকে বিচ্ছ্যুত হয়ে নিজেদের গড্ডালিকায় গা ভাসিয়ে নিতর দেহ আর নিস্তেজ প্রাণ নিয়ে বেঁচে থাকার জন্য আজকের এদিন স্মরণ করা নয়, আজকের এদিনটি নতুনভাবে দেশজ কল্যান ও প্রকৃত স্বাধীনতার জন্য নতুন প্রত্যয় নিয়ে শোষকগোষ্ঠীর শোষনের বিরুদ্ধে লেলিহান অগ্নিশিখার মত দেশের মানুষদের জ্বলে উঠার লক্ষ্যে মুক্তিযুদ্ধকে স্মরণ করার দিন।
১৯৭১ এর সেই মুক্তিযুদ্ধের চেতনায় দেশবাসীর অন্তর - মন -মস্তিক আবারও শোষক গোষ্ঠীর বিরুদ্ধে প্রজ্জ্বলিত হোক এই কামনায় - শুরু হোক আরও একটা মুক্তির যুদ্ধ।
============
রবিবার, ৮ জুলাই, ২০১২
প্রভাতের নতুন সূর্য যেন তুমি (হ্যালো টু ডে সম্পাদক - জনাব আলী কদর পলাশের শুভ জন্মদিনে)
********************
প্রভাতের সূর্ষোদয়ের মতো
এমনই একদিন এসেছিলে তুমি ,
আলোকিত হয়েছিল জননীর কোল
ফুটেছিল ধরণীর তলে একটা নিষ্পাপ ফুল।
বাগানে নতুন আসা ফুলের মতো
বরণ করেছিল তোমায় আনন্দের সমারোহে ;
ঘরের প্রতিটি মানুষ -
আদরে আদরে ভরিয়ে দিয়েছিল তোমার সর্বাঙ্গ
মনে করেছিল সবাই – এইতো আকশের চাঁদ !
মৃত্যু যাতনা পেরিয়ে নবজীবন প্রাপ্ত জননী যখন
দেখল তার পাশে শোয়ে আছে নাড়ী ছেড়া ধন,
আনন্দ-খুশির মূর্ছনায় ঝলঝল করছিল জননীর মুখ
পেয়ে গেছে যেন সে ধরণীর মাঝেই স্বর্গসুখ !
স্বর্গসুখ নিয়ে এদিন তুমি এসেছিলে মায়ের কোল জুড়ে
দিয়েছিলে ভুলিয়ে মায়ের বেদনা সকল ,
আনন্দের জোয়ারে ভাসিয়ে সকলেরে
নিয়েছিলে এই পৃথিবীতে দখল ।
হেসেছিল পৃথিবী তোমার আগমনে , উঠেছিল দুলে
বরণ করেছিল তোমায় - এক নতুন আশার মুলে।
তোমার আগমনে যেভাবে হেসেছে পৃথিবী
সেভাবেই হাসতে থাকবে সদা তোমার কর্মফলে ,
তোমার আগমনে যেভাবে হয়েছে আলোকিত মায়ের মুখ
সেভাবে থাকবে আলোকিত তোমার জীবনচারে।
তোমার আগমনে সেদিন মা-জননী যেভাবে পেয়েছিল স্বর্গসুখ ,
সেভাবেই পেয়ে যাবে সুখ অনন্তকাল তোমারই কর্মগুণে।
তোমার আসার আনন্দে যেমন হয়েছিল সকলেই আত্মহারা
তেমনি সবাই থাকবে আনন্দে মাতোয়ারা
তোমার কর্মে যখন থাকবে মানবতার ধারা।
প্রথম দিনের ফুটা ফুলের মতো
জীবন হোক তোমার বরণীয় ।
প্রথম দিনের ফুটা নিষ্পাপ ফুলের মতো
জীবনাচরণ হোক তোমার – উদ্ভাসিত ।
পৃথিবীতে প্রথম দিন আগমনের মতো
সকলের মাঝে হোক তোমার উপস্থিতি,
পৃথিবীতে তোমার আগমনের আনন্দের মতো
হোক সকলেই আনন্দিত তোমায় দেখে।
তোমার জীবন হোক সেই ফুলটির মতো
যা বাগানের ফুটা সেই শ্রেষ্ট ফুল।
তোমার জীবন হোক সেই রাঙ্গা প্রভাতের সূর্যের মতো
যা দিগন্তে ঊষামান লালিলাময় প্রভাতের অরুণ রবি।
তোমার জীবনের পথচলা হোক
সেই মসৃন পথ দিয়ে দ্রুত চলার মত
যেভাবে যানজটহীন রাস্তা দিয়ে
দ্রুততার সহিত চলে যায় কোন ভিআইপির গাড়ী।
তোমার জীবনকর্ম হোক সে মানুষটির মতো
যেন মানবতার জয়ের লক্ষ্যে চলমান
মানবতার ঝান্ডাধারী এক নির্ভীক সৈনিক।
এমনই আশায় হোক তোমার এই নব পদযাত্রা ,
এমনই কর্মে হোক তোমার আগামী দিনের আয়োজন।
======================



