আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা

বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী

সকল মহান ভাষা শহীদগণের প্রতি,
এবং ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত

সকল ভাষা সৈনিক
ও বীর বাঙ্গালীদের জানাই অশেষ শ্রদ্ধাঞ্জলী,
সেইসাথে সকলকে জানাই

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

বিষয় সূচী

সাহিত্য (60) অন্যান্য কবিতা (53) ভালোবাসার পদবিন্যাস ( প্রেম সম্পর্কিত রচনা বিশেষ ) (53) আমার লেখা প্রবন্ধ-নিবন্ধ (37) কবিতা (35) দেশ নিয়ে ভাবনা (33) ফিচার (33) বাংলাদেশ (29) সমসাময়িক (28) খন্ড কাব্য (26) হারানো প্রেম (22) সংবাদ (18) কাল্পনিক প্রেম (16) ইতিহাস (15) প্রতিবাদ (15) সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ (15) Online Money Making Links (14) দেশাত্মবোধক কবিতা (13) আমার জীবনের দিনপঞ্জী (12) ধর্ম (12) প্রেমের কবিতা (11) ব্যক্তিত্ব (11) রাজনীতি (11) ধর্মীয় আন্দোলন (10) প্রবাসের কবিতা (10) খন্ড গল্প (9) জীবন গঠন (9) বর্ণমালার রুবাঈ (9) ইসলাম (8) প্রগতি (8) মানুষ ও মানবতা (8) হেফাজতে ইসলাম বাংলাদেশ (8) VIDEOS (7) আমার লেখালেখির অন্তরালে (7) ইসলামী জাগরণ (7) মানব মন (7) ট্র্যাজেডি (6) শোক সংবাদ (6) সম্প্রীতি (6) নারী স্বাধীনতা (5) প্রেমের গল্প (5) বিজয় দিবসের ভাবনা (5) মৃত্যুপথ যাত্রী (5) সংবাদ মাধ্যম (5) স্মৃতিকথা (5) ঈদ শুভেচ্ছা (4) প্রবাস তথ্য (4) রমজান (4) শুভেচ্ছা (4) Computer Programer (3) আমার ছবিগুলো (3) আমার রাইটিং নেটওয়ার্ক লিংক (3) পর্দা (3) ফটিকছড়ি (3) বাংলাদেশের সংবিধান (3) বিশ্ব ভালবসা দিবস (3) শিক্ষা (3) শিক্ষার্থী (3) স্লাইড শো (3) News (2) VERIETIES POEMS OF VERIOUS POETS (2) আষাঢ় মাসের কবিতা (2) আষাঢ়ের কবিতা (2) ইসলামী রেনেসাঁ (2) ছাত্র-ছাত্রী (2) থার্টি ফাস্ট নাইট (2) নারী কল্যান (2) নারী প্রগতি (2) নির্বাচন (2) বর্ষার কবিতা (2) মহাসমাবেশ (2) শবেবরাত (2) শরৎকাল (2) শাহনগর (2) শ্রদ্ধাঞ্জলী (2) সত্য ঘটনা (2) সত্য-মিথ্যার দ্বন্ধ (2) সফলতার পথে বাংলাদেশ (2) Bannersআমার ছবিগুলো (1) DXN (1) For Life Time Income (1) For Make Money (1) Knowledge (1) Student (1) অদ্ভুত সব স্বপ্নের মাঝে আমার নিদ্রাবাস (1) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (1) আহলে সুন্নাহ ওয়াল জামা'আত(সুন্নী) (1) উপন্যাস (1) কবি কাজী নজরুল ইসলাম (1) কোরআন - হাদিসের কাহিনী (1) গল্প (1) চট্টগ্রাম (1) চিকিৎসা ও চিকিৎসক (1) জমজম (1) জাকাত (1) তরুন ও তারুণ্য (1) নারী জাগরণ (1) পরকিয়ার বিষফল (1) ফটিকছড়ি পৌরসভা (1) বন্ধুদিবস (1) বাংলাদেশের প্রখ্যাত আলেম (1) বিবেক ও বিবেকবান (1) বিশ্ব বাবা দিবস (1) বিশ্ব মা দিবস (1) ভ্রমণ (1) মন্তব্য (1) মাহফুজ খানের লেখালেখি (1) রবি এ্যাড (1) রমজানুল মোবারক (1) রেজাল্ট (1) রোগ-পথ্য (1) লংমার্চ (1) শহীদ দিবস (1) শুভ বাংলা নববর্ষ (1) শৈশবের দিনগুলো (1) সমবায় (1) সস্তার তিন অবস্থা (1) সাভার ট্র্যাজেডি (1) সিটি নির্বাচন (1) স্বপ্ন পথের পথিক (1) স্বাধীনতা (1) হ্যালো প্রধানমন্ত্রী (1) ২১ ফেব্রোয়ারী (1)

APNAKE SHAGOTOM

ZAKARIA SHAHNAGARIS WRITING

সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা

বর্তমান বিশ্বায়নের যুগে আমরা আর বাংলা ভাষায় কথা বলতে চাইনা । নিজের মাতৃভাষাকে যখন-তখন যেখানে সেখানে অবমাননা করে তৎপরিবর্তে ইংরেজী ভাষা ব্যবহার করতে অভ্যাস্থ হয়ে যাচ্ছি বা হয়ে গেছি ।
আরও একটু এগিয়ে গেলে বলতে হয় - আমরা আজ বাঙ্গালী হয়ে বাঙ্গালী জাতিসত্বা ভুলে গিয়ে ইংরেজী জাতিসত্বায় রক্তের ন্যায় মিশে গেছি !

অথচ একদিন আমরা বাঙ্গালী জাতি একতাবদ্ধ হয়ে রাষ্ট্রীয় ভাষা উর্দুকে ত্যাগ করে নিজেদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা তথা বাংলা ভাষাকে সর্বত্র প্রচলন করতে প্রাণ দিতে বাধ্য হয়েছিলাম ! ফলে বিজাতীয় ভাষা উর্দূকে অপসারন করে নিজেদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা অর্জন করে বাংলা ভাষাকে ধারন করেছিলাম । যখন আমরা বাংলার সর্বত্র বাংলা ভাষায় কথা বলা শুরু করেছিলাম ,তখন কিন্তু বিশ্বায়নের যুগটা অনুপস্থিত ছিল তা নয় , বিশ্বায়নের যুগটা তখনও ছিল বিধায় আমরা ইংরেজী শিক্ষায় তখনও বাধ্য ছিলাম । অর্থাৎ যে জন্যে আজ আমরা ইংরেজী শিখছি সেইজন্যে তখনও ইংরেজী শিক্ষার প্রচলন ছিল । ছিল ইংরেজী শিক্ষার প্রয়োজনীয়তাও । তাই বলে সে সময় বর্তমান সময়ের মত মাতৃভাষা বাংলাকে অবমাননা করা হয়নি । মানুষ সে সময় বাংলায়ই কথা বলেছিল । শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই সে সময় ইংরেজী ব্যাবহার করেছিল বাঙ্গালী জাতি

conduit-banners

Powered by Conduit

ফ্লাগ কাউন্টার

free counters

MZS.ONLINE MONEY MAKING WAY

PLEASE CLICK ON MY BANNERS. VISIT MY AFFILIATE SITE "MZS.ONLINE MONEY MAKING WAY ( অনলাইনে অর্থোপার্জনের একটা মাধ্যম )" I HOPE IT WILL BE HELPFUL FOR YOU. Create your own banner at mybannermaker.com!
বর্ণমালার রুবাঈ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বর্ণমালার রুবাঈ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৩ জুলাই, ২০১১

বর্ণমালার রুবাঈ ( পর্ব - ৯ )




বর্ণমালার রুবাঈ ( পর্ব - ৯ )      

[ ছোটদের জন্য লিখিত চার লাইনের কবিতা বিশেষ ;
  ৪৯ টি বর্ণমালা ভিত্তিক এবং ৩ টি কাল ভিত্তিক সহ
  সর্বমোট ৫২ টি কবিতার একটা বই ] 

- মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 
--------------------------------------------- 



ত = তসবিহ্
-------------

তসবিহ্ জপে মুসলীম
পাঁচ ওয়াক্ত নামাজ শেষে ,
তার প্রতিদানে আল্লাহর সহযোগীতা
জপকারীর সাথে এসে মেশে ।
============================  

থ = থলে
-----------

থলে নিয়ে যায় মানুষ
নিত্য সময় হাট - বাজারে ,
আল্লাহর সাহায্য নিতে চায়না মানুষ
চায়না যেতে তার দরবারে !
============================

দ = দয়ালু
-----------
দয়ালু আছে শুধুই একজন
সর্বসময় সবের লাগি সবখানে ,
দয়া যদি পেতে চাও তাঁর  
কর্ম করো সব ইসলামী জ্ঞানে ।
============================ 

সোমবার, ৪ জুলাই, ২০১১

বর্ণমালার রুবাঈ ( পর্ব - ৮ )




বর্ণমালার রুবাঈ ( পর্ব - ৮ ) 

[ ছোটদের জন্য লিখিত চার লাইনের কবিতা বিশেষ ;
  ৪৯ টি বর্ণমালা ভিত্তিক এবং ৩ টি কাল ভিত্তিক সহ
  সর্বমোট ৫২ টি কবিতার একটা বই ]
  
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী

------------------------------------------------------


ড = ডলফিন
--------------

ডলফিন বাস করে সমুদ্র মাঝে - 
ক্ষণে ক্ষণে ডুব দেয় আর ক্ষণে ক্ষণে ভেসে উঠে !
সাগরে তারা খেলা দেখায় বিচিত্র সাজে ;
সেই খেলা দেখে দেখে নাবিকরা শুধুই মজা লুঠে ।
==========================================

ঢ = ঢাকা
-----------

ঢাকা হলো রাজধানী স্বাধীন বাংলাদেশের
রাষ্ট্রের পরিচালক থাকেন যেখানে -  
দেশ পরিচালনার কেন্দ্রীয় অফিস
সংসদ ভবন নির্মিত হলো সেখানে ।
==================================

ণ = গণিত
------------

“ ণ ’’ এর কি মান
যদি গণিত শিক্ষা না করি ?
“ ণ ’’ বর্ণটা আছে বুঝতে পারি
মোরা যখন গণিত বইটা ধরি !
                 ============================ 

শুক্রবার, ১৭ জুন, ২০১১

বর্ণমালার রুবাঈ ( পর্ব - ৭ )




বর্ণমালার রুবাঈ ( পর্ব - ৭ )   

[ ছোটদের জন্য লিখিত চার লাইনের কবিতা বিশেষ ;
  ৪৯ টি বর্ণমালা ভিত্তিক এবং ৩ টি কাল ভিত্তিক সহ
  সর্বমোট ৫২ টি কবিতার একটা বই ]
  
-    মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------------------- 




= মিঞা  
-------------- 

“ ঞ ’’ বর্ণের কিবা আছে দাম
মিঞার ব্যবহার যদি না থাকে ?
আধুনীক যুগে এসে বাঙ্গালীরা  
“ ঞ ’’ বর্ণটি এক ঘরে রাখে !
=============================


ট = টমটম
----------- 

টমটম গাড়ী চলে
কোলকাতা নগরীতে ,
পুরোনো তার বেশ - তাই বলে সে
মোর মত নেই আর পৃথিবীতে !
===============================


ঠ = ঠকাইওনা
--------------- 

ঠকাইওনা কাউকে তুমি
কখনো কোন ভাবে ,
যদি তুমি কাউকে ঠকাও  
তোমার অজান্তে তুমি নিজেই ঠকে যাবে ।
================================ 


বর্ণমালার রুবাঈ ( পর্ব - ৬ )




বর্ণমালার রুবাঈ ( পর্ব - ৬ ) 
   
[ ছোটদের জন্য লিখিত চার লাইনের কবিতা বিশেষ ;
  ৪৯ টি বর্ণমালা ভিত্তিক এবং ৩ টি কাল ভিত্তিক সহ
  সর্বমোট ৫২ টি কবিতার একটা বই ]
  
-    মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
-----------------------------------------------------


ছ = ছল-চাতুরী
-----------------
ছল-চাতুরী করে ঠকিওনা মানুষ
তাতে ঠক তোমারও হবে ,
উৎকৃষ্ঠ ফল পেতে পারো তুমি
সত্যের লাগাম তুমি ধরবে যবে ।
========================= 

জ = জননীর সেবা
-------------------
জননীর সেবা করবে যে জন
এই পৃথিবীর তলে ,
সফলতা অর্জন করবে সে জন
ইহকাল আর পরকালে ।
========================= 

ঝ = ঝড়-তুফান
------------------
ঝড়-তুফানে একাকার হয়
বাংলা সনের বোশেখ মাসে ,
কালবৈশাখী ঘটায় প্রলয়
একই সাথে সারা দেশে ।
========================= 

বুধবার, ৮ জুন, ২০১১

বর্ণমালার রুবাঈ ( পর্ব - ৫ )






বর্ণমালার রুবাঈ ( পর্ব - ৫ )    

[ ছোটদের জন্য লিখিত চার লাইনের কবিতা বিশেষ ;
  ৪৯ টি বর্ণমালা ভিত্তিক এবং ৩ টি কাল ভিত্তিক সহ
  সর্বমোট ৫২ টি কবিতার একটা বই ]
  -    মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
--------------------------------------------------------


ঘ = ঘর
---------
ঘর বাঁধিয়া মানুষ এখন যেথায় বাস করে
জেনো - সেই ঘরটি তার আসল ঘর নয় ,
পরকালে যে ঘরটি তারই জন্য নির্ধারিত হবে
সে ঘরটিই তার আসল ঘর হবে নিশ্চয় ।
================================== 

ঙ = ব্যাঙ
----------
“ ঙ ’’ বর্ণের মূল্য কি ?
হয়না কভু তা শব্দের প্রথম বর্ণ ,
ব্যাঙ বানিয়েছেন বলেই আল্লাহ
“ ঙ ’’ বর্ণের মূল্যায়ন হয়েছে পূর্ণ ।
==============================

চ = চলে যাওয়া সময়
------------------------
চলে যাওয়া জীবনের অমূল্য সময়
আসবেনা ফিরে কাছে আর ,
সময় থাকতেই তার ক্বদর কর
নয়তো যাবে রসাতলে তোমার জীবন সংসার ।
=================================== 

বর্ণমালার রুবাঈ ( পর্ব - ৪ )




বর্ণমালার রুবাঈ ( পর্ব - ৪ )

[ ছোটদের জন্য লিখিত চার লাইনের কবিতা বিশেষ ;
  ৪৯ টি বর্ণমালা ভিত্তিক এবং ৩ টি কাল ভিত্তিক সহ
  সর্বমোট ৫২ টি কবিতার একটা বই ]
  -    মুহাম্মদ জাকারিয়া শাহনগরী


-------------------------------------------------------- 


ক = কলম
------------
কলম দিয়ে লেখে মানুষ
মনের ভাব সকল ,
লেখক হয়ে কিছু মানুষ
সাহিত্যে নেয় দখল ।
====================== 

খ = খনার বচন
-----------------
খনার বচন এই যুগে
মানুষকে দেয় রস ,
প্রাচীনকালের মানুষগুলো
হতো তারই বশ ।
=======================

গ = গরীব
--------------
গরীব হয়ে জন্মে যে জন
সে-ই তো মূলে মানুষ হয় ,
উঁচু তলার মানুষ গুলো
মানেনা তার পরিচয় !
======================== 

বর্ণমালার রুবাঈ ( তৃতীয় পর্ব )





বর্ণমালার রুবাঈ ( তৃতীয় পর্ব )     

[ ছোটদের জন্য লিখিত চার লাইনের কবিতা বিশেষ ;
  ৪৯ টি বর্ণমালা ভিত্তিক এবং ৩ টি কাল ভিত্তিক সহ
  সর্বমোট ৫২ টি কবিতার একটা বই ]
  -    মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
--------------------------------------------------------


ঐ = ঐশ্বী শক্তি
------------------
ঐশ্বী শক্তি দিয়ে মানুষ
দুরূহ কাজ করে ,
স্রষ্ঠার পথেই চলতে হয়
সে ঐশ্বী শক্তির তরে ।
===================

ও = ওয়াদা
-----------------
ওয়াদা যদি করো তুমি
তা রক্ষা করো তুমি ,
ওয়াদা ভঙ্গ করোনা কভু
থাকো যদ্দিন জগতভূমি ।
====================

ঔ = ঔষধ
----------------
ঔষধ খেলে রোগী
ভালো হয় আধা ,
আল্লাহর কাছে না চাইলে শেফা
রোগী হয় একটা গাধা ।
========================== 

শনিবার, ২১ মে, ২০১১

বর্ণমালার রুবাঈ ( দ্বিতীয় পর্ব )




বর্ণমালার রুবাঈ ( দ্বিতীয় পর্ব )   
  
[ ছোটদের জন্য লিখিত চার লাইনের কবিতা বিশেষ ;
  ৪৯টি বর্ণমালা ভিত্তিক এবং ৩টি কাল ভিত্তিক সহ
  সর্বমোট ৫২টি কবিতার একটা বই ]
  -    মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
-------------------------------------------------------- 


ঊ = ঊষালগ্ন
---------------

ঊষালগ্নে দেখা মেলে
লালিমাময় দিগন্তের ,
পশ্চিমাকাশে সূর্য গিয়ে
হাতছানি দেয় দিনান্তের ।

==============================


ঋ = ঋতুরাজ
----------------

ঋতুরাজ বসন্ত এসে প্রতিটি বছর
করে দেয় প্রকৃতি সবুজ সতেজ !
আল্লাহর জিকিরে আনে হৃদয় মনে
প্রফুল্লতার মুগ্ধ আমেজ ।

================================


এ = এক আল্লাহ
-------------------

এক আল্লাহ ! তার উপরে নেই অন্য কেহ ,
১ ( এক ) এর পূর্বে শূণ্য - যেমন আমরা লিখতে লিখি -
আল্লাহর সমকক্ষও নেই অন্য কেহ ;
এসো - এ সত্যটি বুঝতে আমরা শিখি ।  
=============================================  

=========================================== 

রবিবার, ১৫ মে, ২০১১

বর্ণমালার রুবাঈ ( প্রথম পর্ব )




বর্ণমালার রুবাঈ ( প্রথম পর্ব )

[ ছোটদের জন্য লিখিত চার লাইনের কবিতা বিশেষ ;
  ৪৯টি বর্ণমালা ভিত্তিক এবং ৩টি কাল ভিত্তিক সহ
  সর্বমোট ৫২টি কবিতার একটা বই ]
  -    মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 
------------------------------------------------

অ=অশিক্ষিত
------------------
অশিক্ষিত মানুষদের নেই সেই চোখ
যে চোখে দেখবে আলোর ভুবন ,
শিক্ষিত মানুষদের আলোক চোখে
করে তারা লক্ষ্যে গমণ ।
=============================

আ = আচরণ
-------------------
আচার আচরণে মানুষ দেয় নিজ পরিচয়
সেই কি খারাপ না ভালো ,
কোন মানুষের আচরণ যদি হয় ভালো
জীবনটা হয় তার উজ্জ্বল আলো ।
===================================

ই = ইসলামী বিধি-নিষেধ
----------------------------------
ইসলামী বিধি-নিষেধ মানে যে মানুষ
উজ্জ্বল আলোক পথে হাঁটে যে সে ,
যে মানুষ নিয়ে চলে দুনিয়ার ফানুস
আঁধারে ঝাঁপ দিয়ে সে সাগরে ভাসে ।
================================

ঈ = ঈদ
---------------
ঈদ আসে খুশি নিয়ে
মুসলীম সমাজে ,
ধনী-গরীব সবাই সেদিন
একই রূপে সাজে ।
=======================

উ = উনিশ-বিশ
-----------------
উনিশ-বিশ করে মানুষ
কাজ শেষ করে ,
আল্লাহর কাজে কভু
মোড় নাহি ঘুরে ।
======================