আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা

বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী

সকল মহান ভাষা শহীদগণের প্রতি,
এবং ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত

সকল ভাষা সৈনিক
ও বীর বাঙ্গালীদের জানাই অশেষ শ্রদ্ধাঞ্জলী,
সেইসাথে সকলকে জানাই

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

বিষয় সূচী

সাহিত্য (60) অন্যান্য কবিতা (53) ভালোবাসার পদবিন্যাস ( প্রেম সম্পর্কিত রচনা বিশেষ ) (53) আমার লেখা প্রবন্ধ-নিবন্ধ (37) কবিতা (35) দেশ নিয়ে ভাবনা (33) ফিচার (33) বাংলাদেশ (29) সমসাময়িক (28) খন্ড কাব্য (26) হারানো প্রেম (22) সংবাদ (18) কাল্পনিক প্রেম (16) ইতিহাস (15) প্রতিবাদ (15) সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ (15) Online Money Making Links (14) দেশাত্মবোধক কবিতা (13) আমার জীবনের দিনপঞ্জী (12) ধর্ম (12) প্রেমের কবিতা (11) ব্যক্তিত্ব (11) রাজনীতি (11) ধর্মীয় আন্দোলন (10) প্রবাসের কবিতা (10) খন্ড গল্প (9) জীবন গঠন (9) বর্ণমালার রুবাঈ (9) ইসলাম (8) প্রগতি (8) মানুষ ও মানবতা (8) হেফাজতে ইসলাম বাংলাদেশ (8) VIDEOS (7) আমার লেখালেখির অন্তরালে (7) ইসলামী জাগরণ (7) মানব মন (7) ট্র্যাজেডি (6) শোক সংবাদ (6) সম্প্রীতি (6) নারী স্বাধীনতা (5) প্রেমের গল্প (5) বিজয় দিবসের ভাবনা (5) মৃত্যুপথ যাত্রী (5) সংবাদ মাধ্যম (5) স্মৃতিকথা (5) ঈদ শুভেচ্ছা (4) প্রবাস তথ্য (4) রমজান (4) শুভেচ্ছা (4) Computer Programer (3) আমার ছবিগুলো (3) আমার রাইটিং নেটওয়ার্ক লিংক (3) পর্দা (3) ফটিকছড়ি (3) বাংলাদেশের সংবিধান (3) বিশ্ব ভালবসা দিবস (3) শিক্ষা (3) শিক্ষার্থী (3) স্লাইড শো (3) News (2) VERIETIES POEMS OF VERIOUS POETS (2) আষাঢ় মাসের কবিতা (2) আষাঢ়ের কবিতা (2) ইসলামী রেনেসাঁ (2) ছাত্র-ছাত্রী (2) থার্টি ফাস্ট নাইট (2) নারী কল্যান (2) নারী প্রগতি (2) নির্বাচন (2) বর্ষার কবিতা (2) মহাসমাবেশ (2) শবেবরাত (2) শরৎকাল (2) শাহনগর (2) শ্রদ্ধাঞ্জলী (2) সত্য ঘটনা (2) সত্য-মিথ্যার দ্বন্ধ (2) সফলতার পথে বাংলাদেশ (2) Bannersআমার ছবিগুলো (1) DXN (1) For Life Time Income (1) For Make Money (1) Knowledge (1) Student (1) অদ্ভুত সব স্বপ্নের মাঝে আমার নিদ্রাবাস (1) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (1) আহলে সুন্নাহ ওয়াল জামা'আত(সুন্নী) (1) উপন্যাস (1) কবি কাজী নজরুল ইসলাম (1) কোরআন - হাদিসের কাহিনী (1) গল্প (1) চট্টগ্রাম (1) চিকিৎসা ও চিকিৎসক (1) জমজম (1) জাকাত (1) তরুন ও তারুণ্য (1) নারী জাগরণ (1) পরকিয়ার বিষফল (1) ফটিকছড়ি পৌরসভা (1) বন্ধুদিবস (1) বাংলাদেশের প্রখ্যাত আলেম (1) বিবেক ও বিবেকবান (1) বিশ্ব বাবা দিবস (1) বিশ্ব মা দিবস (1) ভ্রমণ (1) মন্তব্য (1) মাহফুজ খানের লেখালেখি (1) রবি এ্যাড (1) রমজানুল মোবারক (1) রেজাল্ট (1) রোগ-পথ্য (1) লংমার্চ (1) শহীদ দিবস (1) শুভ বাংলা নববর্ষ (1) শৈশবের দিনগুলো (1) সমবায় (1) সস্তার তিন অবস্থা (1) সাভার ট্র্যাজেডি (1) সিটি নির্বাচন (1) স্বপ্ন পথের পথিক (1) স্বাধীনতা (1) হ্যালো প্রধানমন্ত্রী (1) ২১ ফেব্রোয়ারী (1)

APNAKE SHAGOTOM

ZAKARIA SHAHNAGARIS WRITING

সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা

বর্তমান বিশ্বায়নের যুগে আমরা আর বাংলা ভাষায় কথা বলতে চাইনা । নিজের মাতৃভাষাকে যখন-তখন যেখানে সেখানে অবমাননা করে তৎপরিবর্তে ইংরেজী ভাষা ব্যবহার করতে অভ্যাস্থ হয়ে যাচ্ছি বা হয়ে গেছি ।
আরও একটু এগিয়ে গেলে বলতে হয় - আমরা আজ বাঙ্গালী হয়ে বাঙ্গালী জাতিসত্বা ভুলে গিয়ে ইংরেজী জাতিসত্বায় রক্তের ন্যায় মিশে গেছি !

অথচ একদিন আমরা বাঙ্গালী জাতি একতাবদ্ধ হয়ে রাষ্ট্রীয় ভাষা উর্দুকে ত্যাগ করে নিজেদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা তথা বাংলা ভাষাকে সর্বত্র প্রচলন করতে প্রাণ দিতে বাধ্য হয়েছিলাম ! ফলে বিজাতীয় ভাষা উর্দূকে অপসারন করে নিজেদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা অর্জন করে বাংলা ভাষাকে ধারন করেছিলাম । যখন আমরা বাংলার সর্বত্র বাংলা ভাষায় কথা বলা শুরু করেছিলাম ,তখন কিন্তু বিশ্বায়নের যুগটা অনুপস্থিত ছিল তা নয় , বিশ্বায়নের যুগটা তখনও ছিল বিধায় আমরা ইংরেজী শিক্ষায় তখনও বাধ্য ছিলাম । অর্থাৎ যে জন্যে আজ আমরা ইংরেজী শিখছি সেইজন্যে তখনও ইংরেজী শিক্ষার প্রচলন ছিল । ছিল ইংরেজী শিক্ষার প্রয়োজনীয়তাও । তাই বলে সে সময় বর্তমান সময়ের মত মাতৃভাষা বাংলাকে অবমাননা করা হয়নি । মানুষ সে সময় বাংলায়ই কথা বলেছিল । শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই সে সময় ইংরেজী ব্যাবহার করেছিল বাঙ্গালী জাতি

conduit-banners

Powered by Conduit

ফ্লাগ কাউন্টার

free counters

MZS.ONLINE MONEY MAKING WAY

PLEASE CLICK ON MY BANNERS. VISIT MY AFFILIATE SITE "MZS.ONLINE MONEY MAKING WAY ( অনলাইনে অর্থোপার্জনের একটা মাধ্যম )" I HOPE IT WILL BE HELPFUL FOR YOU. Create your own banner at mybannermaker.com!
প্রবাসের কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রবাসের কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২২ মে, ২০১৬

পেশাদার প্রেমের কবিতা লেখক এবং অপেশাদার প্রেমের কবিতা লেখক দু'জনেই জীবনের বাঁচার তাগিদে প্রেমের কবিতা লিখে

একদা ভালবাসার বাগান তৈরী করে মনে 
যখন ফুটিয়েছি জুঁইফুল, 
মুখ ফিরিয়ে নিয়েছ তুমি
ভেঙ্গে দিয়েছ আমার মনের দুইকুল।
-------------------------------------

-:মুখবন্ধ :- 
বেশ অনেকদিন পর আবারও প্রেমের কবিতা লিখতে মন চাইল তাই চার লাইনের এ লেখা। আমার ছেলেদের মা যেদিন কহিল- "এখন বাচ্ছারা বড় হয়েছে, এসব লেখা দেখে বাচ্ছারা লজ্জা পায়"। সেদিন থেকেই আর প্রেমের কবিতা লেখবনা বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আজ কেন যেন একটা প্রশ্ন মনের মাঝে ঘুরপাক খেতে থাকে - যে সব কবি প্রেমের কবিতা লেখে তাদের সন্তানরাও কি তাদের বাবার প্রেমের কবিতা দেখে লজ্জা পায় ? যদি সেসব প্রেমের কবিদের সন্তানরা তাদের বাবার লেখা প্রেমের কবিতার জন্য লজ্জা না পায় তবে আমার সন্তানরা কেন আমার লেখা প্রেমের কবিতার জন্য লজ্জা পাচ্ছে ? তবে কি আমি প্রফেশনাল লেখক নই বলে ?
আমি তো মনে করি, একজন প্রফেশনাল প্রেমের কবিতা লেখক যেমন প্রেমের কবিতা লিখে জীবনে বেঁচে থাকার তাগিদে অর্থ উপার্জন করে তেমনি আমি অপেশাদার লেখক হিসাবে প্রেমের কবিতা লিখি বেঁচে থাকার তাগিদে মনের সুখ উপার্জনের জন্য। সুতরাং পেশাদার প্রেমের কবিতা লেখক এবং অপেশাদার প্রেমের কবিতা লেখকদের মধ্যে আমি অমিল খুঁজে পাইনা এ কারণেই যে, দুজনেই জীবনের বাঁচার তাগিদে প্রেমের কবিতা লিখে। তবে কেন .... ?

রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪

রিয়ালের পাহাড়ে...

রিয়ালের পাহাড়েমুহাম্মদ জাকারিয়া শাহনগরী---------------------- 


আজ কর্মফাঁকে যখন দোকানের দ্বিতীয় তলার গোডাউনে অবস্থিত টয়লেটে যাচ্ছিলাম। তখন শুনতে পেলাম, আমাদের সুপারভাইজার সাহেব পাঁচ হাজার রিয়াল/পাঁচ হাজার রিয়াল করে চিল্লাচ্ছেন। পুরাটা শুনতে না পারলেও আন্দাজ করলাম, তিনি বলতে চাইছেন- মাসিক ৫/৬ হাজার রিয়াল করে হাত দিয়ে ধরলেও ঋণ শোধ হচ্ছেনা। এমনই হবে হয়তো গল্প মাঝে তাঁর ভাষ্য। আর এই ভাষ্য শুনে টয়লেটের ভিতরে বসে মনে মনে ছোট্ট একটা কবিতার মত বিষয় বানিয়ে ফেললাম এইভাবে -
----------------------
রিয়ালের পাহাড়ে ...
***********
সৌদির যেদিকেই দৃষ্টি রাখি
শুধু চোখে পড়ে রিয়াল !
ছুঁইতে পারিনা রিয়ালগুলো
খেলা করে রিয়াল নিয়ে যত সব খেকশিয়াল !!
চোখেতে স্বপ্ন দেখি
রিয়াল নিয়ে করি আমি খেলা,
ঘুম ভেঙ্গে দেখি
চোখের পর্দায় বসেছে সব দেনাদারের মেলা !
কি যে করি, যাই কোথা ?
পাইনা ভেবে –
ঋণ শোধে রিয়াল আমায়
বিনা শুধে কে আমায় দিবে ?
মনের মাঝে উঠে তুফান
কষ্টের সমীরণ দেয় যে হানা !
রিয়ালের তরে সৌদি এসে
করেছি জীবনটা ফানা।
পাইনি এখনো রিয়ালের খোঁজ
রিয়ালের পাহাড়ে উঠি,
নামাতে পারিনি আজও ঋণের বোঝা
রিয়ালের কপালে মাথা ঠুটি।
================

শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৩

সকলকে শরতের শুভ্র মেঘে সাথে ভেসে আসা হিমেল পরশমাখা কাঁশফুলের শুভেচ্ছা



সকলকে শরতের শুভ্র মেঘে সাথে ভেসে আসা হিমেল পরশমাখা কাঁশফুলের শুভেচ্ছা
- মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
-----------------------

শরতের ঝরা পাতায় সেজে উঠা

প্রকৃতির ঝিরি ঝিরি হাওয়ায় মাতাল করা আবেশ

আর সকালের শিউলী ফুলের গন্ধে উতলা মন নিয়ে

বরণ করছি আজ আমরা শরতের প্রথম সকালকে,

কাঁশফুলের শোভায় শোভিত

কখনো মেঘ কখনো বৃষ্টি

কখনো রৌদ্রোজ্জল যাত্রাপথ

আর কখনো ছায়ায় ঘেরা শান্তির ধরনীতলে চলমান

বাংলার জনপদের সকলকে শুভ্র শরতের স্নিগ্ধ শুভেচ্ছা।

**************************

মাতাল করা নতুন হাওয়ায়

স্বপ্ন সুখের বাসর সাজে,

নতুন বউয়ের নতুন সাজে

রিনিঝিনি কাঁকনের ছন্দ বাজে।

নির্মল আকাশে শুভ্র মেঘ

তুলোর মত উড়ে বেড়ায়,

বৃষ্টি-রোদের লুকোচুরি

কবির মন সেথায় ফেরায়।

শরতের এ হিমেল হাওয়ায়

ফুরফুরে মন আজ উদাসী,

সকাল বেলার ঘাসের ডগায়

শিশির ফোটার মুক্তোরাশি।

শীতকালেরই পূর্বাভাসে

আসল শরত হিমেল হাওয়ায়,

শরতের সেই হাতছানী দূর আকাশের মেঘের ভেলায়

মন উচাটন হলোরে আজ সাদা পায়রার উড়াল দেয়ায়।











======================= 



বুধবার, ১৭ এপ্রিল, ২০১৩

জীবনের আয়োজন

জীবনের আয়োজন
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
---------------------


জীবনের আয়োজনে ছিলনা বিশেষ কিছু ,
কষ্টেরা ছাড়েনি পীঁছু।
সদা ভয় সদা লাজে
জীবনটা হয়েছিল নীচু।
জীবনের চাওয়া ছিলনা বেশী কিছু –
চেয়েছি জীবনকে সুন্দর করে সাজাতে ,
তাই সুউচ্চ মস্তক করিনি কোথাও নীচু ;
চাইনি কখনো মান-সম্মান সব হারাতে।
সম্পদের পাহাড় চাইনি গড়তে –
তাই ছুটিনি কখনো অর্থের পীঁছু ,
চেয়েছি সকল কিছুর মাঝে থাকতে ;
ভাবিনি কখনো হারাতে হবে সকল কিছু।
এই জীবনের পাওয়া হয়নি কিছু –
সুখ-শান্তির খোঁজে হয়েছে জীবনসময় ক্ষয়,
একটুখানি ভালবাসার তরে ছুটেছি সকলের পীঁছু ;
পাইনি ভালবাসা, করে গেছি সুখ-শান্তি প্রাপ্তির অভিনয়।
অভিনয়ে অভিনয়ে গেল যে জীবন,
ঘনিয়েছে যাত্রাসময় হবে যে মরণ।
অঙ্গে দেখা দিবে সফেদ আবরনে নতুন সাজ,
জীবনের সব আয়োজন যেন ফুরিয়েছে আজ।
===================

মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৩

কবি ও কবিতায় আমি

কবি ও কবিতায় আমি
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
-----------------------

সবাই আমায় কবি ডাকে
কবি আমি না,
কাব্য রূপে লেখা লিখি
কাব্য লিখিনা।
কবিতাকে ভালবেসে
কবির ভুবন ঘুরি,
কবির মত লিখতে গিয়ে
শব্দে শব্দ জুড়ি।
কেমন করে লিখে কবি
কবিতা সকল ?
তাদের কাব্য পড়েই আমি
নিতে যে চাই কাব্যজগত দখল !
লিখে যাই তাই কবির মত
অকবি এই আমি,
কাব্য লিখা হয় কিনা মোর
জানেন অন্তর্যামী।
বাক্য গঠন করিই শুধু
কবির মত করে,
কবিতা কি হয় তাহা
প্রশ্ন সবার তরে ?
========

বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৩

ঐ নতুনের কেতন উড়ে ...


ঐ নতুনের কেতন উড়ে ...
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------

মনে চায় অন্য কিছু -
নিত্য নতুনের সমারোহে নতুন ভাবনায়
নতুন আরাধনায় নতুন কর্মে নতুন যাত্রায়
যেন নতুনের মাঝেই খুঁজে পায়
জীবন তার না পাওয়া অন্য কিছু ।
নতুন বৎসরে নতুন হিসাবের খাতায় লিপিবদ্ধ হয়
নতুন সব জীবনের হিসাব ,
সকল খাতার পাতায় নতুন রূপে লিখিত হয়
নতুন জীবনের সব আশা আকান্খা ।
নতুন বৎসরে নতুন দৃষ্টি নিক্ষিপ্ত হয় নতুন ভাবে
প্রেয়সীর মনকাড়া নতুন রূপে ।
নতুন যাত্রাপথে নতুন গতি নতুন ভাবে পথ চলা
নতুনের সন্ধানে লাগিয়েছি চোখে নতুন তৈরী দূরবীক্ষণ যন্ত্র।
যেন দেখছি সকল মানুষকে নতুন রূপে
নেই হিংস্রতা , নেই শত্রুতা , নেই কোন ধ্বংসাত্মক লীলাখেলা ,
এ যেন পৃথিবীর নতুন রূপ
নতুন সূর্যের আলোয় আলোকিত সমগ্র বিশ্ব ,
নতুন উৎসাহে নতুন উদ্দীপনায় নতুন সব মানুষ
পৃথিবীর সব মলিনতা দূর করার জন্য নিয়েছে সবাই দৃপ্ত শপথ !

বলতে ইচ্ছে হয় -
এসো হে পৃথিবীর সকল মানুষ
ঐ নতুনের কেতন উড়ে ,
দেখবো এবার শান্তির পারাবাত
এই বিশ্বজুড়ে ।
=============

শনিবার, ১৩ অক্টোবর, ২০১২

স্বপ্নজগতের সন্ধানে

স্বপ্নজগতের সন্ধানে
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী

কান্নার নোনা জলে ভাসিয়ে দু'চোখ
বিনিদ্র প্রহর কাটি নিত্যদিন,
প্রবাস নীড়ে খুঁজি শান্তি জীবন
কষ্টের সাগরে ভেসে বিরতিহীন।।

কাঁদে চোখ কাঁদে প্রাণ কাঁদে মনটা
দেশের টানেই শুধু মোর ,
অভিনয় করে যাই সুখে থাকার
সুখ নেই জীবনে তো কষ্টেই ভরপুর।
হাসিমুখ নিয়ে চলি
যদিও থাকি আমি শান্তিবিহীন -
শান্তি-সুখের দেখা হয়না কভু ,
ফিরে তাকায়না কখনো প্রভু ,
প্রবাস জীবনে করে যাই কর্ম তবু
এই আমি বিরতি বিহীন।।

একেলা একেলা কাটাই প্রবাস জীবন
এই যে আমার নিয়তির লেখা ,
জানি অভিসপ্ত এই জীবনখানি
তবুও চলে সুখ-শান্তির স্বপ্ন দেখা।
আশার মাঝেই কাটাই বেলা
স্বপ্ন দেখি প্রতিটা দিন -
আশায় আমার বুক যে ভরা ,
স্বপ্নজগত আর দেয়না ধরা ,
স্বপ্ন-আশার তরি নিয়ে তবুও
ঘুরছি আমি বিরামহীন।।
===========

মঙ্গলবার, ১০ জুলাই, ২০১২

জীবনের গোধূলী বেলা



জীবনের গোধূলী বেলা
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
-----------------------
গোধূলী লগ্নে যেমন হঠাৎই
সূর্যের আলো ডুব দিয়ে হারিয়ে যায় ,
তেমনিই সময়ের অস্তাচলে যাত্রা ,
মানুষের জীবনের অনন্ত পথে গমন।
তবে সূর্য রাত পোহালেই দেখা দেবে আবার
মানুষ এমন আশা করতে পারে ,
কিন্তু সময় আর মানুষের জীবন ব্যতিক্রম ,
একবার ডুব দিয়ে হারিয়ে গেলে
তা আর আসবেনা ফিরে ,
দেখা যাবেনা এই দুইকে এই পৃথিবীর নীড়ে।

তেমনি এক গোধূলী বেলায় দাঁড়ীয়ে আমি ,
সময়ের অপেক্ষায় ,
হঠাৎই ডুব দেয়া সূর্যের মতো -
দিতে ডুব এই আমাকে , যেতে হবে হারিয়ে
এই পৃথিবীর রঙ্গমঞ্চে দেখা যাবেনা আমায় কভু ,
রঙ্গলীলায় উঠবোনা মেতে এই আমি,আমার শরীর।
সময়ের অতলান্তে তলিয়ে যাবে আমার সকল কিছু -
আমার নাম - পরিচয় - এই দেহ - সবকিছুই
বিলীন হয়ে যাবে প্রবাহমান সময়ের সাথে সাথে।

সময় শুধু বারেবার জানান দিয়ে যাচ্ছে
সময় হয়েছে হারিয়ে যাবার ,
বুঝে নাও জীবনের শেষ চাল
পাবেনা সময় জীবনকে ঘুছাবার।
আসবে সময় তুফান বেগে
নিয়ে যাবে তোমায় উড়িয়ে একদিন,
কালবোশাখী যেভাবে উড়িয়ে নিয়ে
করে দিয়ে যায় সব বিলীন।

নিবু নিবু প্রদীপের মত আমার জীবন ;
ক্ষনে ক্ষনে জ্বলছে আর ক্ষনে ক্ষনে নিবছে ,
জোড়াতালী দেয়া হৃদয়খানা মোর বারবার ছিড়ছে।
ঝরা পাতা যেমন হাওয়ার তালে উড়ে উড়ে
চলে যায় আবার ঘুরে ফিরে আসে ;
তেমনি আমার জীবন , নিঃশ্বাস যায় আর আসে ,
বন্ধ হবে হঠাৎ করেই
এই আমার জীবনের নিঃশ্বাস ,
যেমন তেলবিহীন প্রদীপের আলো
নিবে যাবে কবে নেই তার বিশ্বাস।
===============

রবিবার, ৩ জুন, ২০১২

মন ভালো নেই



মন ভালো নেই
- মাহফুজ খান

----------------- 


প্রবাস জীবনে হৃদয় আজ ব্যথিত
আমার দেশের জন্য,
তাই মন ভালো নেই।
কেউ কাউকে পড়োয়া করছে না
লাঞ্চিত এবং বঞ্চিত আজ দেশের মানুষ 
মান-সন্মান আজ পদদলিত
বিচার যেখানে আদালতের দরজায় মৃত একটি লাশ
অর্থনীতি, নীতির সীমানা থেকে আজ অনেক দূরে
দরপতনের ধারায় পুঁজিবাজার
রাজনীতিবিদগণ প্রশ্নবোধক খেলায় ব্যস্ত,
সময় নেই তাদের অন্য কোন বিষয়ে।
এ দেশকে আর কতটা ন্যাংটো করলে
শান্তি পাবে সবাই।
দেশটাকে নিজের করে ভাবতে ভীষণ ভয় হয়
এই ভাবনাই আজ,
মন ভালো নেই।
=====================



সোমবার, ২১ মে, ২০১২

আফসোস আমার – কারো কাজে এলাম না



আফসোস আমার –
কারো কাজে এলাম না
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------------


প্রবাসে এসে গেলাম ফেঁসে
মুক্তি নেই আর এই জীবনে ,
দিয়েছি ঠেলে জীবন আমার
অন্ধকার এক পথগমনে ।
যা চেয়েছি হয়নি তাহা
হবেনা আর কোন দিন ,
জীবন সময় গেলো চলে
দেখা হয়নি সেই সুদিন ।
প্রবাস সময় শেষের পথে
চিন্তা এখন কি করি ?
বয়স গতি ভাসিয়ে নিল
কিভাবে যে কুল ধরি ?

অসুস্থ মোর দেহখানা
শ্রমের যোগ্য নয় – বুঝি ,
স্বদেশ গিয়ে কি হবে মোর ?
নেই কোন মোর পূঁজি ।
এমন একটা কর্ম খোঁজে
সহজে মোর আসবে রুজি ,
বিদেশ বিভুঁই বসে যে তাই
উপার্জনের সে পথ খুঁজি ।
স্বদেশ গিয়ে পাবোনা সেই
সহজ কোন আয়ের পথ ,
পূঁজিবিহীন কিভাবে মোর
চলবে সেথায় জীবন রথ ?

ভেবে – চিন্তে রইছি বসে
বিদেশ নামক জেলখানায় ,
খুঁজে যাচ্ছি আয়ের পথ সেই
অসুস্থ দেহে যা মানায় ।
স্বদেশ গমন চিন্তা আমার
আসেনা তাই মনে ,
যাকনা চলে জীবনখানি
বিদেশ নামের বৃন্দাবনে ।

এই জীবনের আশার তরী
কুলে এসে ভিড়লো না ,
ডুবছে বেলা জীবন দিনের
কিছুই করা হলোনা।
আফসোস নেই জীবনে মোর
স্বজন কাছে পেলাম না ,
আফসোস শুধু এই যে আমার
কারো কাজে এলাম না ।
========================