আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা

বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী

সকল মহান ভাষা শহীদগণের প্রতি,
এবং ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত

সকল ভাষা সৈনিক
ও বীর বাঙ্গালীদের জানাই অশেষ শ্রদ্ধাঞ্জলী,
সেইসাথে সকলকে জানাই

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

বিষয় সূচী

সাহিত্য (60) অন্যান্য কবিতা (53) ভালোবাসার পদবিন্যাস ( প্রেম সম্পর্কিত রচনা বিশেষ ) (53) আমার লেখা প্রবন্ধ-নিবন্ধ (37) কবিতা (35) দেশ নিয়ে ভাবনা (33) ফিচার (33) বাংলাদেশ (29) সমসাময়িক (28) খন্ড কাব্য (26) হারানো প্রেম (22) সংবাদ (18) কাল্পনিক প্রেম (16) ইতিহাস (15) প্রতিবাদ (15) সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ (15) Online Money Making Links (14) দেশাত্মবোধক কবিতা (13) আমার জীবনের দিনপঞ্জী (12) ধর্ম (12) প্রেমের কবিতা (11) ব্যক্তিত্ব (11) রাজনীতি (11) ধর্মীয় আন্দোলন (10) প্রবাসের কবিতা (10) খন্ড গল্প (9) জীবন গঠন (9) বর্ণমালার রুবাঈ (9) ইসলাম (8) প্রগতি (8) মানুষ ও মানবতা (8) হেফাজতে ইসলাম বাংলাদেশ (8) VIDEOS (7) আমার লেখালেখির অন্তরালে (7) ইসলামী জাগরণ (7) মানব মন (7) ট্র্যাজেডি (6) শোক সংবাদ (6) সম্প্রীতি (6) নারী স্বাধীনতা (5) প্রেমের গল্প (5) বিজয় দিবসের ভাবনা (5) মৃত্যুপথ যাত্রী (5) সংবাদ মাধ্যম (5) স্মৃতিকথা (5) ঈদ শুভেচ্ছা (4) প্রবাস তথ্য (4) রমজান (4) শুভেচ্ছা (4) Computer Programer (3) আমার ছবিগুলো (3) আমার রাইটিং নেটওয়ার্ক লিংক (3) পর্দা (3) ফটিকছড়ি (3) বাংলাদেশের সংবিধান (3) বিশ্ব ভালবসা দিবস (3) শিক্ষা (3) শিক্ষার্থী (3) স্লাইড শো (3) News (2) VERIETIES POEMS OF VERIOUS POETS (2) আষাঢ় মাসের কবিতা (2) আষাঢ়ের কবিতা (2) ইসলামী রেনেসাঁ (2) ছাত্র-ছাত্রী (2) থার্টি ফাস্ট নাইট (2) নারী কল্যান (2) নারী প্রগতি (2) নির্বাচন (2) বর্ষার কবিতা (2) মহাসমাবেশ (2) শবেবরাত (2) শরৎকাল (2) শাহনগর (2) শ্রদ্ধাঞ্জলী (2) সত্য ঘটনা (2) সত্য-মিথ্যার দ্বন্ধ (2) সফলতার পথে বাংলাদেশ (2) Bannersআমার ছবিগুলো (1) DXN (1) For Life Time Income (1) For Make Money (1) Knowledge (1) Student (1) অদ্ভুত সব স্বপ্নের মাঝে আমার নিদ্রাবাস (1) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (1) আহলে সুন্নাহ ওয়াল জামা'আত(সুন্নী) (1) উপন্যাস (1) কবি কাজী নজরুল ইসলাম (1) কোরআন - হাদিসের কাহিনী (1) গল্প (1) চট্টগ্রাম (1) চিকিৎসা ও চিকিৎসক (1) জমজম (1) জাকাত (1) তরুন ও তারুণ্য (1) নারী জাগরণ (1) পরকিয়ার বিষফল (1) ফটিকছড়ি পৌরসভা (1) বন্ধুদিবস (1) বাংলাদেশের প্রখ্যাত আলেম (1) বিবেক ও বিবেকবান (1) বিশ্ব বাবা দিবস (1) বিশ্ব মা দিবস (1) ভ্রমণ (1) মন্তব্য (1) মাহফুজ খানের লেখালেখি (1) রবি এ্যাড (1) রমজানুল মোবারক (1) রেজাল্ট (1) রোগ-পথ্য (1) লংমার্চ (1) শহীদ দিবস (1) শুভ বাংলা নববর্ষ (1) শৈশবের দিনগুলো (1) সমবায় (1) সস্তার তিন অবস্থা (1) সাভার ট্র্যাজেডি (1) সিটি নির্বাচন (1) স্বপ্ন পথের পথিক (1) স্বাধীনতা (1) হ্যালো প্রধানমন্ত্রী (1) ২১ ফেব্রোয়ারী (1)

APNAKE SHAGOTOM

ZAKARIA SHAHNAGARIS WRITING

সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা

বর্তমান বিশ্বায়নের যুগে আমরা আর বাংলা ভাষায় কথা বলতে চাইনা । নিজের মাতৃভাষাকে যখন-তখন যেখানে সেখানে অবমাননা করে তৎপরিবর্তে ইংরেজী ভাষা ব্যবহার করতে অভ্যাস্থ হয়ে যাচ্ছি বা হয়ে গেছি ।
আরও একটু এগিয়ে গেলে বলতে হয় - আমরা আজ বাঙ্গালী হয়ে বাঙ্গালী জাতিসত্বা ভুলে গিয়ে ইংরেজী জাতিসত্বায় রক্তের ন্যায় মিশে গেছি !

অথচ একদিন আমরা বাঙ্গালী জাতি একতাবদ্ধ হয়ে রাষ্ট্রীয় ভাষা উর্দুকে ত্যাগ করে নিজেদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা তথা বাংলা ভাষাকে সর্বত্র প্রচলন করতে প্রাণ দিতে বাধ্য হয়েছিলাম ! ফলে বিজাতীয় ভাষা উর্দূকে অপসারন করে নিজেদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা অর্জন করে বাংলা ভাষাকে ধারন করেছিলাম । যখন আমরা বাংলার সর্বত্র বাংলা ভাষায় কথা বলা শুরু করেছিলাম ,তখন কিন্তু বিশ্বায়নের যুগটা অনুপস্থিত ছিল তা নয় , বিশ্বায়নের যুগটা তখনও ছিল বিধায় আমরা ইংরেজী শিক্ষায় তখনও বাধ্য ছিলাম । অর্থাৎ যে জন্যে আজ আমরা ইংরেজী শিখছি সেইজন্যে তখনও ইংরেজী শিক্ষার প্রচলন ছিল । ছিল ইংরেজী শিক্ষার প্রয়োজনীয়তাও । তাই বলে সে সময় বর্তমান সময়ের মত মাতৃভাষা বাংলাকে অবমাননা করা হয়নি । মানুষ সে সময় বাংলায়ই কথা বলেছিল । শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই সে সময় ইংরেজী ব্যাবহার করেছিল বাঙ্গালী জাতি

conduit-banners

Powered by Conduit

ফ্লাগ কাউন্টার

free counters

MZS.ONLINE MONEY MAKING WAY

PLEASE CLICK ON MY BANNERS. VISIT MY AFFILIATE SITE "MZS.ONLINE MONEY MAKING WAY ( অনলাইনে অর্থোপার্জনের একটা মাধ্যম )" I HOPE IT WILL BE HELPFUL FOR YOU. Create your own banner at mybannermaker.com!
ব্যক্তিত্ব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ব্যক্তিত্ব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১১ মে, ২০১৬

দেশ হারালো একজন স্বনামধন্য ও দেশবরেন্য আলেম কে, আর আমরা হারালাম আমা‌দের স্বজন একজন প্রিয়জন‌কে

"শোক সংবাদ"
ঝরে গেল ইসলামী বিশ্বের আরো একটি নক্ষত্র, 
নিভে গেল ইলমে দ্বীনের আরেকটি জ্ঞানের মশাল,
দেশ হারালো একজন স্বনামধন্য ও দেশবরেন্য আলেম কে, 
আর আমরা হারালাম আমা‌দের স্বজন একজন প্রিয়জন‌কে। 
শোকের সাগরে ভাসল আরো একবার বাংলাদেশের মুসলীম জনতা।
************




চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সাবেক সিনিয়র পেশ ইমাম এবং ভারপ্রাপ্ত খতিব,ফটিকছড়ি উপজিলাধীন শাহনগর মদিনাতুল উলুম ইসলামীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, জিরি, মুজাহিরুল উলুম, দারুল মাআরিফ,ও খুলনা দারুল উলুম সহ দেশের আরো অনেক সুখ্যাত জামেয়ার সাবেক সফল মুহাদ্দিস - আল্লামা মুফতি মুহাম্মদ মামুনুর রশীদ আল আযহারী গতরাত(১০/০৫/২০১৬ তারিখ) স্থানীয় সময় ৯.১০ মিনিটের সময় বার্ধক্যরোগ জনিত কারনে ইহকালের সকল সম্পর্ক ছিন্ন করে মহান প্রভুর সান্নিধ্যে চলে যান। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলায়হি রাজ্বিঊন।


তাঁর এই চলে যাওয়াতে যেন রাহবারে দ্বীনের একটি নক্ষত্র খসে পড়ল। যেন দপ্ করে নিভে গেল ইলমে দ্বীনের এক আলোকিত মশাল।

দেশ হারালো একজন স্বনামধন্য ও দেশবরেন্য আলেম কে, আর আমরা হারালাম আমা‌দের স্বজন একজন প্রিয়জন‌কে। শোকের সাগরে ভাসল আরো একবার বাংলাদেশের মুসলীম জনতা।

হে আল্লাহ্ ! আপনি আপনার এই প্রিয় বান্দাকে জান্নাতুল ফিরদৌসের সুউচ্চ মকামে আসীন করুন।

আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোক সন্তপ্ত পরিবার ও গুনগ্রাহী মহলের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন ট্টগ্রামের প্রখ্যাত শাইখুল হাদীস আল্লামা হাফেজ হারুন শাহনগরীর ছোট ভাই। 
বহুমূখী যোগ্যতার অধীকারী এ মহান ব্যক্তিটি দীর্ঘ ২৭ বছর যাবত চট্টগ্রামের ঐতিহ্যবাহী আন্দেকিল্লা শাহী জামে মসজিদে সিনিয়র পেশ ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন।

নামাজে জানাযার স্থান ও সময় :
আজ ১১/০৫/২০১৬ বুধবার আছরের নামাযের পর (বিকেল পাঁচটায়) মরহুমের নিজ গ্রাম চট্টগ্রামের ফটিকছড়িস্থ লেলাং ইউনিয়নের শাহনগর কেন্দীয় ঈদগাহ ময়দানে আল্লামা মুফতি মামুনুর রশীদ আল আযহারী সাহেব এর নামাযে জানাজা অনুষ্টিত হবে।
================

সোমবার, ১৫ জুলাই, ২০১৩

ডঃ জাকির নায়েক ও কিছু প্রশ্ন

ডঃ জাকির নায়েক ও কিছু প্রশ্ন


-: মুখবন্ধ :-
কেন আমি এটি শেয়ার করলাম ? সোজা উত্তর - একজন আলেমে দীন কিভাবে বিশ্ববরেণ্য হতে পারেন এবং একজন আলেমকে বিশ্ববরেণ্য হবার প্রয়োজন রয়েছে কি না তা দেখানোর জন্য।
আমাদের কওমী আলেমরা এ মুহুর্তে বলবেন আমি ডঃ জাকির নায়েকের সাপোর্টার ! বলতেই পারেন , আর আমিও মনে করলাম এক মুহুর্তের জন্য আমি ডঃ জাকির নায়েকের সাপোর্টার। কিন্তু কেন আমি এক মুহুর্তের জন্য সাপোর্টার হলাম তা নিয়ে প্রশ্ন তো ? সেটারও উত্তর দিচ্ছি। আমি অনেকদিন একটা হাজি বিল্ডিং এ চাকরী করেছি, দেখেছি, সাক্ষাত করেছি বিভিন্ন দেশের হাজিদের সাথে। নাইজেরীয়া - যেখানে ডঃ জাকির নায়েকের এ লেকচার ট্যুর। সেখানে , সেখানকার মুসলীমরা এখনও ইসলামী আচার আচরণ ঠিকভাবে দেখেনি। ডঃ জাকির নায়েকের মতো ইসলামী স্কলাররা সেখানে ইংলিশে লেকচার দিয়ে তাদেরকে ইসলামের আচার আচরণ দেখাতে চেষ্ঠা করে যাচ্ছেন। পৃথিবীর অনেক জনপদ এখনও অন্ধকারে নিমজ্জিত। সেসব জনপদে গিয়ে ডাঃ জাকির নায়েকের মত ইংরেজী শিক্ষিত ইসলামী জ্ঞানের ধারকরা সেসব জনপদ আলোকিত করনে নিজেদের নিয়োজিত করছেন। আমাদের কওমী আলেমরা শুধুমাত্র আঞ্চলীক ভাষায় যেখানে গাঁও গেরামে ইসলামের আলো জ্বালাতে হিমসীম খাচ্ছেন, সেখানে ইংরেজী শিক্ষিত কিছু আলেমে দ্বীন বিশ্বের দিক বিদিকে ইসলামের আলো জ্বালাতে সক্ষম হচ্ছেন। ডঃ জাকির নায়েক তাদের মধ্যে অন্যতম। ডাঃ জাকির নায়েকদের মত মানুষদের কল্যানে বিশ্বের দিক বিদিকে ইসলামের বানী পৌঁছে যাচ্ছে। তাই ডঃ জাকির নায়েককে এক মুহুর্তের জন্য সাপোর্ট দিলাম।
প্রশ্ন করতে চাই, আমাদের কওমী আলেমরা ইসলামের সঠিক জ্ঞানের অধিকারী হয়েও কেন তাদের দ্বারা পৃথিবীর অন্ধকার জনপদগুলো অন্ধকারেই নিমজ্জিত থাকবে ? কেন তারা পৃথিবী ব্যাপী গ্রহণযোগ্য হতে পারছেনা ? কেন তারা বিশ্ব বরেণ্য হতে পারছেনা ? আজ যে সব স্থানে জাকির নায়েকরা পদচারণা করতে পারছেন, সেসব স্থানে আপনারা কেন পদচারণা করতে পারছেননা ? আপনারা জাকির নায়েককে ভ্রষ্টতা প্রমাণের জন্য চেষ্ঠা করছেন, কিন্তু আপনারা তো সত্যের মশাল নিয়ে পৃথিবীর মানুষদের কাছে যেতে পারছেননা , কেন ? যদি জাকির নায়েক ভ্রষ্ট হন, আর তাঁর দ্বারা যদি বিশ্বের একাশ মানুষ ভ্রষ্টতার দিকে ধাবিত হয়, তবে তার দায়ভার কি আপনাদের উপর বর্তাবেনা ? কেন আপনারা নিজেদেরকে জাকির নায়েকের মত গ্রহণযোগ্য করে তুলতে পারছেননা ?
আমাদের কওমী আলেমদের ভিতরে এমন কোন এক ইসলামী স্কলার কি আছেন , যিনি জাকির নায়েকের জায়গায় উপনিত হয়ে বিশ্বব্যাপী ইসলামের আলো ছড়াতে পারবেন, বা জাকির নায়েকের মত বিশ্বব্যাপী গ্রহণযোগ্য হতে পারবেন ? যদি পারেন জাকির নায়েকের মত বিশ্বব্যাপী চষে বেড়িয়ে বুঝিয়ে দিন, আপনারাই সত্যের ধারক, জাকের নায়েক ভ্রষ্ট। অন্ততঃ কওমী ওলামাদের একজনকে খাড়া করে দিন, জাকির নায়েককে ভ্রষ্টতা প্রমানের জন্য।
কুনো ব্যাঙের মত ঘরের কোণে বসে, মাদ্রাসার দফতর থেকে ফতোয়া দানের মাধ্যমে মানুষদের বিভ্রান্ত করার চেয়ে, জাকির নায়েকের মতো ফিল্ডে নামুন। স্বচক্ষে দেখিয়ে দিন জাকির নায়েকের ভ্রষ্টতা।

--------------------------

বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৩

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৩২তম শাহাদাত বার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি পরম শ্রদ্ধা ও তাঁর রূহের মাগফিরাত কামনা করে তাঁর প্রতি জানাচ্ছি অশেষ শ্রদ্ধাঞ্জলী

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৩২তম শাহাদাত বার্ষিকীতে
তাঁর স্মৃতির প্রতি পরম শ্রদ্ধা ও তাঁর রূহের মাগফিরাত কামনা করে
তাঁর প্রতি জানাচ্ছি অশেষ শ্রদ্ধাঞ্জলী
- মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
--------------------------

এই দিনটি ফিরে আসলেই ভাসা ভাসা একটা স্মৃতি চোখে ভেসে উঠে। তখন ছিলাম খুবই ছোট। একদিন জানতে পারলাম আগামী কাল মেজর জিয়া আসছেন আমাদের এলাকায় কুতুবছড়ি খাল খননের উদ্বোধনে। সন তারিখ জানা নেই। সকালে ঘুম থেকে উঠেই রেডি হয়ে রইলাম। সকাল ১০টার দিকে শুনতে পেলাম কিছুক্ষণের মধ্যেই মেজর জিয়া আসবেন। রাস্তায় নেমে পড়লাম। অনেকের সাথে সাথে আমিও যাত্রা করলাম কুতুবছড়ি খালের দিকে। আমরা যখন পৌঁছলাম, তার আধাঘন্টা পরেই মেজর জিয়া আসলেন। খালখননের উদ্বোধন করতে নেমে গেলেন তিনি । নীজে কোদাল দিয়ে মাটি খনন করে পেরগ(মাটির ঝুরি) ভর্তে লাগলেন। মাটি ভরে ঝুরিটা একজনের মাথায় তুলে দিলেন। এই স্মৃতিটা এখনও আমার মনে ভাসে।
এই সেই বাংলার সাধারণ মানুষের কান্ডারী মেজর জিয়াউর রহমান , রাস্ট্রপতি জিয়ার রহমান। যাঁর উন্নয়ন কর্ম সহ্য করতে না পেরে সুযোগ সন্ধানীরা নবগঠিত বাংলাদেশের এই উন্নয়নকে বাধাগ্রস্থ করতে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে একটি ষঢ়যন্ত্রের মাধ্যমে ১৯৮১ সালের ৩০শে মে এদেশের কিছু স্বার্থবাদী-অর্থলিস্পু বিপথগামী সেনা সদস্যদের দিয়ে এই উদীয়মান কল্যানকামী রাষ্ট্রনায়ককে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যা করে। শেষ হয় একটি উন্নয়মুখী বাংলাদেশ সরকারের সফলতার পাঁচ বৎসরের একটা ঐতিহাসিক অধ্যায়। তাঁর হত্যান্ডের মধ্য দিয়ে এদেশকে চিরতরে পঙ্গু করার ষঢ়যন্ত্রে সফল হয় সুযোগ সন্ধানীরা ।
আজও বাংলাদেশের জনসাধারণ এই রাষ্ট্রনায়কের সফল সব কর্মসমুহ নিয়ে গর্বে কাতর। শ্রদ্ধাভরে স্মরণ করছে তাঁকে।
বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা, সাবেক রাস্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শ্রমিক-মেহনতি মানুষদের অকৃত্রিম বন্ধু, সফল সেনা ও রাষ্ট্রনায়ক, আদর্শবান সরকারী অফিসার, আধুনীক বাংলাদেশের রূপকার বা স্থপতি, দিশেহারা বাংলাদেশী জাতির দিশারী, বাকশক্তি-ব্যক্তি-সংবাদপত্রের স্বাধীনতা দানকারী, বাংলাদেশী জাতীয়তাবাদের কালজয়ী দর্শনের প্রবক্তা, ছাপ্পান্ন হাজার বর্গমাইল এলাকার বাংলাদেশের অতন্দ্র প্রহরী এবং অকুতোভয় বীর, মাতৃভূমিকে শকুনদের থাবা থেকে রক্ষাকারী লড়াকু সৈনিক, ক্ষুধা-দারিদ্র-শ্রেণীবৈষম্য ও নিরক্ষরতার বিরুদ্ধে অবস্থানকারী আমৃত্যু যোদ্ধা, বাংলাদেশী জাতীকে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড় করানোর স্বপ্নদ্রষ্টা, স্বনির্ভর বাংলাদেশের ভিত্তি রচনাকারক, সততা-কর্তব্যনিষ্টা-দেশপ্রেমের মহান ধারক, তেজোদীপ্ত ও প্রজ্ঞাবান সফল রাস্ট্রনায়ক, সার্কের স্বপ্নদ্রস্টা, আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা টগবগে রাস্ট্র হিসাবে বাংলাদেশকে পরিণতকারী এই শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের ৩২তম শাহদাত বার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলী।
-------------------------
***আমার এই শ্রদ্ধাঞ্জলী জানানোর কারণে যদি কেউ আমাকে জিয়ার আদর্শচ্যুত বর্তমান বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) এর সমর্থক মনে করেন , তবে তারা ভুল করবেন। কারণ , আমি জিয়ার আদর্শচ্যুত বর্তমান বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) কে সমর্থন করিনা। আমি সমর্থনকরি সেই জিয়ার সফল কর্মসমুহকে, আমি সমর্থনকরি জিয়ার সেই আদর্শ তার ১৯ দফার আন্দোলনকে।




























বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৩

মজলুম - নিপীড়িত মানুষদের প্রাণপুরুষ আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান গ্রেফতার

মজলুম - নিপীড়িত মানুষদের প্রাণপুরুষ
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক
মাহমুদুর রহমান গ্রেফতার
--------------------

ইসলামের পক্ষে অবস্থান নেয়া এবং নাস্তিকবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে মুসলমান ও ইসলামের মুখপত্র হিসেবে নিজেকে দাঁড় করানোর অপরাধে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, সময়ের সাহসী সাংবাদিক, নির্ভীক কলম যোদ্ধা , মুসলমান ও ইসলামের একনিষ্ট বন্ধু , নাস্তিক্যবাদ ও দূর্নিতিবাজদের আতঙ্ক, মজলুম - নিপীড়িত মানুষদের প্রাণপুরুষ মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

তাঁর বিরুদ্ধে দায়েরকৃত ৩টি মামলায় ১৩ দিনের রিম্যান্ড চেয়েছে পুলিশ পরিচয়ের স্বৈরাচারী - লুঠেরা-সন্ত্রাসী সরকারের লাঠিয়াল বাহিনী। 
এই মাত্র মাহমুদুর রহমানকে সিএমএম আদালতে নেয়া হয়েছে। শুরু হয়েছে শুনানী।

বিক্ষুব্ধ সমগ্র বাংলাদেশ। সর্বত্র বিক্ষুব্ধ জনতার প্রতিবাদ। প্রতিবাদে সোচ্ছার সাংবাদিক সমাজ। ইসলাম বিদ্ধেষী নাস্তিক্যবাদী সরকার কর্তৃক সাংবাদিক মাহমুদুর রহমানকে গ্রেফতার করে সরকারের ইসলাম বিরোধী কর্মের আয়োজনের বিরুদ্ধে সমগ্র দেশব্যাপী প্রতিবাদের দূর্গ গড়ে তুলুন।






















ইসলামের পক্ষে অবস্থান নেয়া এবং নাস্তিকবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে মুসলমান ও ইসলামের মুখপত্র হিসেবে নিজেকে দাঁড় করানোর অপরাধে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, সময়ের সাহসী সাংবাদিক, নির্ভীক কলম যোদ্ধা , মুসলমান ও ইসলামের একনিষ্ট বন্ধু , নাস্তিক্যবাদ ও দূর্নিতিবাজদের আতঙ্ক, মজলুম - নিপীড়িত মানুষদের প্রাণপুরুষ মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

তাঁর বিরুদ্ধে দায়েরকৃত ৩টি মামলায় ১৩ দিনের রিম্যান্ড চেয়েছে পুলিশ পরিচয়ের স্বৈরাচারী - লুঠেরা-সন্ত্রাসী সরকারের লাঠিয়াল বাহিনী।
এই মাত্র মাহমুদুর রহমানকে সিএমএম আদালতে নেয়া হয়েছে। শুরু হয়েছে শুনানী।

বিক্ষুব্ধ সমগ্র বাংলাদেশ। সর্বত্র বিক্ষুব্ধ জনতার প্রতিবাদ। প্রতিবাদে সোচ্ছার সাংবাদিক সমাজ। ইসলাম বিদ্ধেষী নাস্তিক্যবাদী সরকার কর্তৃক সাংবাদিক মাহমুদুর রহমানকে গ্রেফতার করে সরকারের ইসলাম বিরোধী কর্মের আয়োজনের বিরুদ্ধে সমগ্র দেশব্যাপী প্রতিবাদের দূর্গ গড়ে তুলুন।
======================