আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা

বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী

সকল মহান ভাষা শহীদগণের প্রতি,
এবং ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত

সকল ভাষা সৈনিক
ও বীর বাঙ্গালীদের জানাই অশেষ শ্রদ্ধাঞ্জলী,
সেইসাথে সকলকে জানাই

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

বিষয় সূচী

সাহিত্য (60) অন্যান্য কবিতা (53) ভালোবাসার পদবিন্যাস ( প্রেম সম্পর্কিত রচনা বিশেষ ) (53) আমার লেখা প্রবন্ধ-নিবন্ধ (37) কবিতা (35) দেশ নিয়ে ভাবনা (33) ফিচার (33) বাংলাদেশ (29) সমসাময়িক (28) খন্ড কাব্য (26) হারানো প্রেম (22) সংবাদ (18) কাল্পনিক প্রেম (16) ইতিহাস (15) প্রতিবাদ (15) সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ (15) Online Money Making Links (14) দেশাত্মবোধক কবিতা (13) আমার জীবনের দিনপঞ্জী (12) ধর্ম (12) প্রেমের কবিতা (11) ব্যক্তিত্ব (11) রাজনীতি (11) ধর্মীয় আন্দোলন (10) প্রবাসের কবিতা (10) খন্ড গল্প (9) জীবন গঠন (9) বর্ণমালার রুবাঈ (9) ইসলাম (8) প্রগতি (8) মানুষ ও মানবতা (8) হেফাজতে ইসলাম বাংলাদেশ (8) VIDEOS (7) আমার লেখালেখির অন্তরালে (7) ইসলামী জাগরণ (7) মানব মন (7) ট্র্যাজেডি (6) শোক সংবাদ (6) সম্প্রীতি (6) নারী স্বাধীনতা (5) প্রেমের গল্প (5) বিজয় দিবসের ভাবনা (5) মৃত্যুপথ যাত্রী (5) সংবাদ মাধ্যম (5) স্মৃতিকথা (5) ঈদ শুভেচ্ছা (4) প্রবাস তথ্য (4) রমজান (4) শুভেচ্ছা (4) Computer Programer (3) আমার ছবিগুলো (3) আমার রাইটিং নেটওয়ার্ক লিংক (3) পর্দা (3) ফটিকছড়ি (3) বাংলাদেশের সংবিধান (3) বিশ্ব ভালবসা দিবস (3) শিক্ষা (3) শিক্ষার্থী (3) স্লাইড শো (3) News (2) VERIETIES POEMS OF VERIOUS POETS (2) আষাঢ় মাসের কবিতা (2) আষাঢ়ের কবিতা (2) ইসলামী রেনেসাঁ (2) ছাত্র-ছাত্রী (2) থার্টি ফাস্ট নাইট (2) নারী কল্যান (2) নারী প্রগতি (2) নির্বাচন (2) বর্ষার কবিতা (2) মহাসমাবেশ (2) শবেবরাত (2) শরৎকাল (2) শাহনগর (2) শ্রদ্ধাঞ্জলী (2) সত্য ঘটনা (2) সত্য-মিথ্যার দ্বন্ধ (2) সফলতার পথে বাংলাদেশ (2) Bannersআমার ছবিগুলো (1) DXN (1) For Life Time Income (1) For Make Money (1) Knowledge (1) Student (1) অদ্ভুত সব স্বপ্নের মাঝে আমার নিদ্রাবাস (1) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (1) আহলে সুন্নাহ ওয়াল জামা'আত(সুন্নী) (1) উপন্যাস (1) কবি কাজী নজরুল ইসলাম (1) কোরআন - হাদিসের কাহিনী (1) গল্প (1) চট্টগ্রাম (1) চিকিৎসা ও চিকিৎসক (1) জমজম (1) জাকাত (1) তরুন ও তারুণ্য (1) নারী জাগরণ (1) পরকিয়ার বিষফল (1) ফটিকছড়ি পৌরসভা (1) বন্ধুদিবস (1) বাংলাদেশের প্রখ্যাত আলেম (1) বিবেক ও বিবেকবান (1) বিশ্ব বাবা দিবস (1) বিশ্ব মা দিবস (1) ভ্রমণ (1) মন্তব্য (1) মাহফুজ খানের লেখালেখি (1) রবি এ্যাড (1) রমজানুল মোবারক (1) রেজাল্ট (1) রোগ-পথ্য (1) লংমার্চ (1) শহীদ দিবস (1) শুভ বাংলা নববর্ষ (1) শৈশবের দিনগুলো (1) সমবায় (1) সস্তার তিন অবস্থা (1) সাভার ট্র্যাজেডি (1) সিটি নির্বাচন (1) স্বপ্ন পথের পথিক (1) স্বাধীনতা (1) হ্যালো প্রধানমন্ত্রী (1) ২১ ফেব্রোয়ারী (1)

APNAKE SHAGOTOM

ZAKARIA SHAHNAGARIS WRITING

সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা

বর্তমান বিশ্বায়নের যুগে আমরা আর বাংলা ভাষায় কথা বলতে চাইনা । নিজের মাতৃভাষাকে যখন-তখন যেখানে সেখানে অবমাননা করে তৎপরিবর্তে ইংরেজী ভাষা ব্যবহার করতে অভ্যাস্থ হয়ে যাচ্ছি বা হয়ে গেছি ।
আরও একটু এগিয়ে গেলে বলতে হয় - আমরা আজ বাঙ্গালী হয়ে বাঙ্গালী জাতিসত্বা ভুলে গিয়ে ইংরেজী জাতিসত্বায় রক্তের ন্যায় মিশে গেছি !

অথচ একদিন আমরা বাঙ্গালী জাতি একতাবদ্ধ হয়ে রাষ্ট্রীয় ভাষা উর্দুকে ত্যাগ করে নিজেদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা তথা বাংলা ভাষাকে সর্বত্র প্রচলন করতে প্রাণ দিতে বাধ্য হয়েছিলাম ! ফলে বিজাতীয় ভাষা উর্দূকে অপসারন করে নিজেদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা অর্জন করে বাংলা ভাষাকে ধারন করেছিলাম । যখন আমরা বাংলার সর্বত্র বাংলা ভাষায় কথা বলা শুরু করেছিলাম ,তখন কিন্তু বিশ্বায়নের যুগটা অনুপস্থিত ছিল তা নয় , বিশ্বায়নের যুগটা তখনও ছিল বিধায় আমরা ইংরেজী শিক্ষায় তখনও বাধ্য ছিলাম । অর্থাৎ যে জন্যে আজ আমরা ইংরেজী শিখছি সেইজন্যে তখনও ইংরেজী শিক্ষার প্রচলন ছিল । ছিল ইংরেজী শিক্ষার প্রয়োজনীয়তাও । তাই বলে সে সময় বর্তমান সময়ের মত মাতৃভাষা বাংলাকে অবমাননা করা হয়নি । মানুষ সে সময় বাংলায়ই কথা বলেছিল । শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই সে সময় ইংরেজী ব্যাবহার করেছিল বাঙ্গালী জাতি

conduit-banners

Powered by Conduit

ফ্লাগ কাউন্টার

free counters

MZS.ONLINE MONEY MAKING WAY

PLEASE CLICK ON MY BANNERS. VISIT MY AFFILIATE SITE "MZS.ONLINE MONEY MAKING WAY ( অনলাইনে অর্থোপার্জনের একটা মাধ্যম )" I HOPE IT WILL BE HELPFUL FOR YOU. Create your own banner at mybannermaker.com!
প্রেমের কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রেমের কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২২ মে, ২০১৬

পেশাদার প্রেমের কবিতা লেখক এবং অপেশাদার প্রেমের কবিতা লেখক দু'জনেই জীবনের বাঁচার তাগিদে প্রেমের কবিতা লিখে

একদা ভালবাসার বাগান তৈরী করে মনে 
যখন ফুটিয়েছি জুঁইফুল, 
মুখ ফিরিয়ে নিয়েছ তুমি
ভেঙ্গে দিয়েছ আমার মনের দুইকুল।
-------------------------------------

-:মুখবন্ধ :- 
বেশ অনেকদিন পর আবারও প্রেমের কবিতা লিখতে মন চাইল তাই চার লাইনের এ লেখা। আমার ছেলেদের মা যেদিন কহিল- "এখন বাচ্ছারা বড় হয়েছে, এসব লেখা দেখে বাচ্ছারা লজ্জা পায়"। সেদিন থেকেই আর প্রেমের কবিতা লেখবনা বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আজ কেন যেন একটা প্রশ্ন মনের মাঝে ঘুরপাক খেতে থাকে - যে সব কবি প্রেমের কবিতা লেখে তাদের সন্তানরাও কি তাদের বাবার প্রেমের কবিতা দেখে লজ্জা পায় ? যদি সেসব প্রেমের কবিদের সন্তানরা তাদের বাবার লেখা প্রেমের কবিতার জন্য লজ্জা না পায় তবে আমার সন্তানরা কেন আমার লেখা প্রেমের কবিতার জন্য লজ্জা পাচ্ছে ? তবে কি আমি প্রফেশনাল লেখক নই বলে ?
আমি তো মনে করি, একজন প্রফেশনাল প্রেমের কবিতা লেখক যেমন প্রেমের কবিতা লিখে জীবনে বেঁচে থাকার তাগিদে অর্থ উপার্জন করে তেমনি আমি অপেশাদার লেখক হিসাবে প্রেমের কবিতা লিখি বেঁচে থাকার তাগিদে মনের সুখ উপার্জনের জন্য। সুতরাং পেশাদার প্রেমের কবিতা লেখক এবং অপেশাদার প্রেমের কবিতা লেখকদের মধ্যে আমি অমিল খুঁজে পাইনা এ কারণেই যে, দুজনেই জীবনের বাঁচার তাগিদে প্রেমের কবিতা লিখে। তবে কেন .... ?

শুক্রবার, ৬ মার্চ, ২০১৫

আসছে ফাগুনে দেখা হবে...

আসছে ফাগুনে দেখা হবে...
**************

ছবি : ইন্টারনেট থেকে সংগৃহীত

 
বসন্তের ঝিরি ঝিরি মাতাল সমীরণের মুখোমুখি দাঁড়িয়ে
তুমি আর আমি
সেই যে একদিন শিম্পাঞ্জীর খাঁচার কাছে
হাতে ছিল চারটে চিনে বাদাম
একটা ছিলে তুমি খেলে
আর একটা ছিলে শিম্পাঞ্জীর দিকে ছুঁড়ে দিলে!
তারপর অপলক নেত্রে তাকিয়ে রইলে
শিম্পাঞ্জীর মুখের দিকে!
বললাম-
এবার একটু আমার দিকে তাকাও।
তুমি বললে -
আসছে ফাগুনে দেখা হবে ভাল করে!
একবছর পেরিয়ে আবার যখন দু'জনেই একই স্থানে
বসন্তের নগ্ন ছোঁয়ায় অবগাহন করছি
ঠিক তখনই চারটে চিনে বাদাম তুমি হাতে নিলে।
একটা ছিলে তুমি আমার মুখের ভিতরে ডুকিয়ে দিলে
আর একটা ছিলে আমার হাতে দিয়ে বললে -
আমাকে খাইয়ে দাও!
তথাস্থ বলেই মুখে পুরে দিলাম দু'টি বাদামের দানা।
সেই যে চোখে চোখ রাখলে
অপলক চাহনীতে ঝলসে যেতে লাগল আমার সর্বাঙ্গ।
বললে -
মনে আছে গত বৎসর ঠিক এই দিনে কি বলেছিলাম ?
আমি কিন্তু কথা দিয়ে কথা রেখেছি,এবার তোমার পালা।
বললাম -
বুঝলামনা ?
তুমি বললে-
মনে নেই কি বলেছিলে ?
আমি বললাম -
সত্যিই মনে নেই।
সেই যে তোমার রাগ -
বুঝেছি এই তোমার ভালবাসা?
আর থামলেনা তুমি।
চলেই গেলে।
তারপরের দিন বললাম -
আসছে ফাগুনে দেখা হবে।

প্রেমকাব্যে অনীহা


প্রেমকাব্যে অনীহা
**********
ছবি :ইন্টারনেট থেকে সংগৃহীত


অনেকেই বলে প্রেমের কবিতা লিখোনা। 
কি করে যে বলি - 
প্রেমের লেখা ছাড়া আর কিছু যে মাথায়ই আসেনা।
যদিও কখনো আমি পাইনি প্রেমের দেখা
তবুও লিখে যাই যত প্রেমের লিখা। 
যারা প্রেমের কাব্য লিখে নিত্যদিন 
তারা কি আমারই মত ?
সারাজীবন জ্বলে পুড়ে হয় ছারখার
যে জীবন নিয়ে সে বেঁচে থাকে 
তার জীবন যেন মূল্যহীন।

বুধবার, ২২ মে, ২০১৩

এতটুকুই ভুল - মুহাম্মদ জাকারিয়া শাহনগরী


গতকাল একজনে একটা প্রেমের কবিতা লিখতে বলেছিল। কিন্তু প্রেমের কবিতা লিখতে এখন আর তেমন মন চায়না। যখন সে প্লীজ প্লীজ শুরু করল আমি আর তাকে ফিরাতে পারলামনা। বললাম ঠিক আছে লিখব। তবে প্রেম ট্রেম বুঝিনা। চিন্তায় যা আসে তাই লিখব। আবার বলতে পারবেনা আমি প্রেমের কবিতা লিখিনি। সে বলল ঠিক আছে, যা পার তাই লিখ। তাই লিখলাম এ লেখাটি -
**************
এতটুকুই ভুল
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------
এতটুকুই ছিল মোর ভুল,
যে ভুলে হারিয়েছি তোমায়
হয়ে গেছে সব ভন্ডুল।।
তুমি একদিন যেতে বলেছিলে
সেদিন আমি যেতে পারিনি,
পত্র লিখেই তা জানাতে চেয়েছি
সে পত্র লিখেও ভুলে আর ছাড়িনি।
এই-ই ছিল মোর ভুল,
আমার উপরে রাগ করেছ তুমি
গ্রহণ করনি আমার পাঠানো ফুল।।
কতবার কতভাবে ডেকেছি তোমায়,
মনে হল চলে গেছ সেই তুমি কোমায়।
জাগাতে চেয়েছি জাগনি তুমি,
বুঝাতে চেয়েছি বুঝনিও তুমি।
কোন লাভ হয়নি সেদিন তোমার কাছে গিয়ে -
তারপর আর হয়নি যাওয়া,
হয়নি আর তোমারই খোঁজ নেওয়া,
রইছি পড়ে আজও তোমার স্মৃতি নিয়ে।
জানতে চাইনি আর তোমার মনোভাব,
যদিও ছিল মোর জীবনে তোমার অভাব।
এই-ই ছিল মোর ভুল,
মুখ ফিরিয়ে নিয়েছ তুমি
ভেঙ্গে দিয়েছ মনের দুইকুল।।
=============

সোমবার, ১৫ এপ্রিল, ২০১৩

এতটুকু ...

এতটুকু ...
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------

এতটুকু আশা কি আমি করতে পারি,
বন্ধু বলেই ভাববে তুমি আমাকে ?
এতটুকু কি আমি ভাবতে পারি,
বন্ধু রূপেই কাছে পাব তোমাকে ?
এতটুকু কি আমি জানতে পারি,
আমায় নিয়ে কখনো কি ভাব তুমি ?
এতটুকু কি আমি বলতে পারি,
বন্ধু রূপেই তোমায় একটুখানি পেতে চাই আমি ?
এতটুকু কি আমি শুনতে পারি,
কখনো আমায় বন্ধু বলে ডাকছ তুমি ?
এতটুকু কি আমি গুণতে পারি,
দৈনিক কতবার তোমারই নাম জপি আমি ?
এতটুকু কি আমি যেতে পারি,
দূর থেকেই আমি তোমায় দেখে আসতে পারি ?
এতটুকু কি আমি পেতে পারি,
মাঝে মাঝে তুমি আসবে আমার বাড়ি ?
এতটুকু কি আমি কাঁশতে পারি,
জানিয়ে দিতে আমি তোমারই কাছে ?
এতটুকু কি আমি হাসতে পারি,
যদি কখনো দেখি তাল হারা তোমার নাচে ?
এতটুকু কি আমি চাইতে পারি,
তোমার মনটা পেতে চাই দিবে কি তুমি ?
এতটুকু কি আমি গাইতে পারি,
তুমি ভালবাস আর নাইবা বাস ভালবাসি তোমায় আমি ?
=======================

বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৩

প্রেম হয়ে গেছে

প্রেম হয়ে গেছে
মুহাম্মদ জাকারিয়া শাহগরী
---------------------

হয়ে গেছে ! হয়ে গেছে !!
তারই সাথে প্রেম আমার হয়ে গেছে।।

আজ এতদিন পর
বড়শীতে টান লেগে গেছে।
অনেক চেষ্ঠায় মনেতে মোর
খুশির জোয়ার আজ এসেছে।
গুমরা মুখে হাসির রেখা আজ ফুটেছে।
হয়ে গেছে ! হয়ে গেছে !!
অনেক চাওয়ার পাওয়ার যে আজ হয়ে গেছে।।

আজ বহুদিন পর
অপেক্ষার দিন শেষ হয়েছে।
যার অপেক্ষায় ছিলাম আমি
সেই যে আজ এসে গেছে।
অপেক্ষার সেই কষ্টরা সব চলে গেছে।
হয়ে গেছে ! হয়ে গেছে !!
অনেক চাওয়ার পাওয়ার যে আজ হয়ে গেছে।।

আজ কতদিন পর
সাজানো মোর ফুল বাগানে ফুল ফুটেছে।
আজ কতদিন পর
মনের ঘরে ঘুন ঘুনিয়ে সূর উঠেছে।
শুকনো নদে কল কল কল শব্দে যে আজ পানি ফুটেছে।
হয়ে গেছে ! হয়ে গেছে !!
অনেক চাওয়ার পাওয়ার যে আজ হয়ে গেছে।।
===================

বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৩

আজ ভালোবাসার দিন

আজ ভালোবাসার দিন
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------


দূরে দূরে থেকোনা আর কাছে আসোনা ,
ভালোবাসার দিন যে আজ ভালোবাসোনা।।

একটু ফিরে তাকাওনা
একটুখানি দাঁড়াওনা ।
ফুল প্রদানের দিন যে আজ
ফুলটা হাতে নাওনা ।।

ভালবাসার ধুম পড়েছে
মনে প্রেমের রং ধরেছে !
মন বিনিময়ের দিন যে আজ
মনের কথাটি কওনা।।

আর কতদিন রাখবে আমায়
এভাবে তোমার অপেক্ষায় ?
ঘুরতে যাবার দিন যে আজ
ঘুরে আসি দু'জন আজ চলনা।।

এখনো কি ভাববো আমি
দূর গগনের তারা তুমি ?
কাছে আসার দিনযে আজ
কাছে এসে বসোনা।।

ভালবাসার ঢেউ যে মনে
ভালোবাসবো আজ দু'জনে।
ভালোবাসার দিন যে আজ
একটু ভালোবেসোনা।।
--------------------

বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২

ভাল লাগার পংক্তিমালা


ভাল লাগার পংক্তিমালা
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী

(আমার আজকের ফেইসবুক ষ্ট্যাটাসের কয়েকটি )
------------------------------------

আজ অনেকদিন পর ছাদে উঠলাম
ভীষন ভাল লাগছে।
ঠান্ডা ঠান্ডা হাওয়া মৃদু মৃদু দোল ,
অদূরে রেখে চোখখানি আমার দেখি মদিনার কোল।
আলো ঝলমল মসজিদে নববীর আঙ্গিনা ,
সুউচ্ছ মিনারগুলো দাড়িয়ে দেখাচ্ছে মদিনার অপরূপ শোভা।
সেই শোভায় নন্দিত আমার দু‘টি চোখ ,
মনেতে লেগেছে শীতল পরশ
অজানা সুখে হাস্যোজ্জ্বল হয়েছে আমার কষ্টমাখা মুখ।
****************************

রাত বিরাতে ঘুরি ফিরি গীটার সঙ্গে করি,
গান গেয়ে যাই তোমার জন্য
তোমার জন্যই সুরটা আমি ধরি।
*****************

বাঁশীর সুরে পাগল হইলা
মনটা দিলানা ,
কি লাভ হইল পাগল হয়ে
প্রেমে মজলেনা ?
*********

কোথায় তুমি কোথায় আমি
ব্যবধান যে অনেক দূর ,
প্রেম আকাশে ঘুরি ফিরি
না হোক দেখা - তবুও মোরা মানিকজোড়।
**********************

মন খুলেছে মনের ভুলে
কি যে এখন করি ?
প্রাণ মরেছে প্রাণের টানে
ভালোবাসার পথটা কেবল ধরি !
*****************

মন দাও নয় বিষ দাও
বাঁচিয়ে রেখে দিওনা আঘাত ,
ভালোবেসেছি বলেই করিনি দোষ
মুখ ফিরিয়ে রেখে করোনা ভলোবাসায় ব্যাঘাত।
*************************

আর কতদূর প্রেমের বাগান
কখন হবে প্রেমের দেখা ?
হাঁটতে হাটতে ক্ষয় হলো পা
যায়না দেখা প্রেমবাগানের সীমারেখা !
********************

প্রেমপুরিতে ডুকে দেখি
তোমার দেখা নাই,
লালগোলাপের ভীড়ে আমার
প্রাণটা যেন যায় !
**********

মন মজেছে মনের তরে
দোষটা কি মোর বলো ?
দোষ না খুঁজে ভালবাসায়
জড়িয়ে পড়ি চলো।
**********

প্রেম সাগরে ঝাঁপ দিয়েছি
কুলের নাগাল পাইনা ,
মরছি ডুবে প্রেম সাগরে
আর যে প্রেম চাইনা ।
************

কুহু কুহু কোকিল ডাকে
বসন্তেরই দিন ,
আমি ডাকি তোমায় নিত্য
তুমি সাড়াহীন।
*********

রূপের ঝলক দেখাইয়া
করলে পাগল আমায় ,
হারিয়ে গেলে প্রেম শিখাইয়া
পাইনা খুঁজে তোমায়।
***********

মিষ্টি মিষ্টি হাসি দিয়ে
হরণ করলে আমার মন,
প্রেমমাখা দৃষ্টি দিয়ে
দেখলেনা মোর জ্বালাতন।
*************

পাহাড় চূড়ায় উঠেছি আজ
যদি তোমার দেখা পাই ,
বলব যে আজ মনের কথা
তোমার অতি কাছে যাই ।
**************

ভাবনার নায়ে চড়ে
তোমায় কত দেখেছি ,
তোমার রূপের ঝলক আমি
 মনে ধরে রেখেছি 
***********

তোমার জন্যেই হারিয়েছি হুঁশ
হারিয়েছি চোখের শক্তি ,
তোমার জন্যেই মরতে বসেছি
হারিয়েছি সকলের ভক্তি।
*************

সুরা পাত্রে ঢালো সাকি
প্রেমের সুধা যত ,
আমি যে কেবল প্রেমের পাগল
প্রেম পিয়াসে থাকি অবিরত।
**************

প্রেমের মাঝে মন দিওনা
গুরু জনে কয় ,
প্রেম এসে যায় সঙ্গোপনে
হয় যে মনের বাঁধন ক্ষয়।
**************

বানিয়েছি ফুলের বাগান শুধু তোমারই লাগি,
একটুখানি এসে দেখে যেও যদি হও ফুল অনুরাগী।
=====================

শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১২

অজানা আহবান

অজানা আহবান
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------

কতদিন ডেকেছো তুমি
আসিনি তোমার কাছে কখনো আমি ,
আজ যখন এসেছি কাছে
মুখ ফিরিয়ে রয়েছো তুমি !!

অকারণে কেন যে করছো এমন !
মুখ ফিরিয়েই থাকবে যখন ,
কেন তবে করেছো তুমি
এই আমায় এত জ্বালাতন ?
এই ভয়ে এতদিন দেখিনি তোমায়
তোমার ডাকে সাড়া দিইনি আমি ,
আজ যখন দিয়েছি সাড়া
জানিনা কেন শুনোনা তুমি।।

কেন যে আমায় ডেকে ডেকে
করে দিলে আমার দিক ভ্রান্ত ?
কেন যে আমার পীছু নিয়ে
এতটা সময় করেছো অতিক্রান্ত ?
তোমার ডাকে কেন দিয়েছি সাড়া
বুঝিনি , জানতে কেন চাওনি তুমি !
কেন যে এসেছি তোমার কাছে
পারিনি জানাতে তাহা তোমায় আমি।।
================

শুক্রবার, ৯ নভেম্বর, ২০১২

একদিন খুঁজবে আমায়


একদিন খুঁজবে আমায়
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------

জানি একদিন বুঝবে তুমি,
হণ্যে হয়েই খুঁজবে আমায় -
নাগাল আমার সেদিন পাবেনা তুমি।।

ভাবিনি আমি কভু তুমি এমন হবে
আমারই কষ্ট দেখে তুমি নীরব রবে।
আসবেনা কোনদিন কাছে আমার
গলবেনা আমারই কষ্টে মনটা তোমার।
ভাবতে পারিনা আজও আমি
আমার মরণ দেখেও মুখ ফিরিয়ে রাখবে তুমি।।

ভুল ছিল আমারই তোমায় চাওয়া
ভেবেছিলাম তুমিই মোর শ্রেষ্ট পাওয়া।
সেই পাওয়া আর সেই চাওয়া
ছিল যে জীবনে এক ধাওয়া খাওয়া।
মর্মে মর্মে আজ তা বুঝছি আমি
দূরেই সরে যখন রয়েছ তুমি।
জানি একদিন খুঁজবে আমায় -
যতই আজ দূরে দূরে থাকোনা তুমি।।
================

সোমবার, ৫ নভেম্বর, ২০১২

শুনেছিলে সেদিন হৃদয়ের কথন


শুনেছিলে সেদিন হৃদয়ের কথন
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------

তোমার পীছে হেঁটে হেঁটে যতই আমি করেছি হুঙ্কার
সুন্দরী বলে তুমি দেখিয়েছিল আমায় অহঙ্কার ,
এত অহঙ্কার ভালোনা যতই তোমায় বুঝিয়ে বলি
শুনেও শুনতেনা তুমি পীছনে না দেখেই যেতে তুমি চলি !

একদিন হয়েছিল তোমার অহঙ্কারের পতন ,
যেদিন তুমি বেরিয়েছিলে সেজে মনের মতন।
বকাটেদের সাথে তখন কিই যে তোমার ধস্তাধস্তি
পারলেনা নিজেকে বাঁচাতে ভেঙ্গেছিল তোমার পাজরের অস্থি।
যখন পৌঁছলাম আমি তোমার নিকট হয়েছিল তোমার সবকিছু শেষ ,
অজোর ক্রন্দনে ভাসিয়েছিলে আমার বুক টেনেছিলে পীছনের রেশ।
একদিন যেই তুমি তাকাওনি এই আমার দিকে
সেইদিন বলেছিলে - বুঝেছিলে ভুল আপন সেই মানুষটিকে।

বলছিলাম সেদিন তোমায় -
তাকিওনা পীছনে আর সাজাও জীবন মনের মতন ,
মনের কথা যত বলেছিলে আমায় -
শুনেছিলে সেদিন তুমি এই হৃদয়ের সকল কথন।
====================