আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা

বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী

সকল মহান ভাষা শহীদগণের প্রতি,
এবং ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত

সকল ভাষা সৈনিক
ও বীর বাঙ্গালীদের জানাই অশেষ শ্রদ্ধাঞ্জলী,
সেইসাথে সকলকে জানাই

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

বিষয় সূচী

সাহিত্য (60) অন্যান্য কবিতা (53) ভালোবাসার পদবিন্যাস ( প্রেম সম্পর্কিত রচনা বিশেষ ) (53) আমার লেখা প্রবন্ধ-নিবন্ধ (37) কবিতা (35) দেশ নিয়ে ভাবনা (33) ফিচার (33) বাংলাদেশ (29) সমসাময়িক (28) খন্ড কাব্য (26) হারানো প্রেম (22) সংবাদ (18) কাল্পনিক প্রেম (16) ইতিহাস (15) প্রতিবাদ (15) সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ (15) Online Money Making Links (14) দেশাত্মবোধক কবিতা (13) আমার জীবনের দিনপঞ্জী (12) ধর্ম (12) প্রেমের কবিতা (11) ব্যক্তিত্ব (11) রাজনীতি (11) ধর্মীয় আন্দোলন (10) প্রবাসের কবিতা (10) খন্ড গল্প (9) জীবন গঠন (9) বর্ণমালার রুবাঈ (9) ইসলাম (8) প্রগতি (8) মানুষ ও মানবতা (8) হেফাজতে ইসলাম বাংলাদেশ (8) VIDEOS (7) আমার লেখালেখির অন্তরালে (7) ইসলামী জাগরণ (7) মানব মন (7) ট্র্যাজেডি (6) শোক সংবাদ (6) সম্প্রীতি (6) নারী স্বাধীনতা (5) প্রেমের গল্প (5) বিজয় দিবসের ভাবনা (5) মৃত্যুপথ যাত্রী (5) সংবাদ মাধ্যম (5) স্মৃতিকথা (5) ঈদ শুভেচ্ছা (4) প্রবাস তথ্য (4) রমজান (4) শুভেচ্ছা (4) Computer Programer (3) আমার ছবিগুলো (3) আমার রাইটিং নেটওয়ার্ক লিংক (3) পর্দা (3) ফটিকছড়ি (3) বাংলাদেশের সংবিধান (3) বিশ্ব ভালবসা দিবস (3) শিক্ষা (3) শিক্ষার্থী (3) স্লাইড শো (3) News (2) VERIETIES POEMS OF VERIOUS POETS (2) আষাঢ় মাসের কবিতা (2) আষাঢ়ের কবিতা (2) ইসলামী রেনেসাঁ (2) ছাত্র-ছাত্রী (2) থার্টি ফাস্ট নাইট (2) নারী কল্যান (2) নারী প্রগতি (2) নির্বাচন (2) বর্ষার কবিতা (2) মহাসমাবেশ (2) শবেবরাত (2) শরৎকাল (2) শাহনগর (2) শ্রদ্ধাঞ্জলী (2) সত্য ঘটনা (2) সত্য-মিথ্যার দ্বন্ধ (2) সফলতার পথে বাংলাদেশ (2) Bannersআমার ছবিগুলো (1) DXN (1) For Life Time Income (1) For Make Money (1) Knowledge (1) Student (1) অদ্ভুত সব স্বপ্নের মাঝে আমার নিদ্রাবাস (1) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (1) আহলে সুন্নাহ ওয়াল জামা'আত(সুন্নী) (1) উপন্যাস (1) কবি কাজী নজরুল ইসলাম (1) কোরআন - হাদিসের কাহিনী (1) গল্প (1) চট্টগ্রাম (1) চিকিৎসা ও চিকিৎসক (1) জমজম (1) জাকাত (1) তরুন ও তারুণ্য (1) নারী জাগরণ (1) পরকিয়ার বিষফল (1) ফটিকছড়ি পৌরসভা (1) বন্ধুদিবস (1) বাংলাদেশের প্রখ্যাত আলেম (1) বিবেক ও বিবেকবান (1) বিশ্ব বাবা দিবস (1) বিশ্ব মা দিবস (1) ভ্রমণ (1) মন্তব্য (1) মাহফুজ খানের লেখালেখি (1) রবি এ্যাড (1) রমজানুল মোবারক (1) রেজাল্ট (1) রোগ-পথ্য (1) লংমার্চ (1) শহীদ দিবস (1) শুভ বাংলা নববর্ষ (1) শৈশবের দিনগুলো (1) সমবায় (1) সস্তার তিন অবস্থা (1) সাভার ট্র্যাজেডি (1) সিটি নির্বাচন (1) স্বপ্ন পথের পথিক (1) স্বাধীনতা (1) হ্যালো প্রধানমন্ত্রী (1) ২১ ফেব্রোয়ারী (1)

APNAKE SHAGOTOM

ZAKARIA SHAHNAGARIS WRITING

সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা

বর্তমান বিশ্বায়নের যুগে আমরা আর বাংলা ভাষায় কথা বলতে চাইনা । নিজের মাতৃভাষাকে যখন-তখন যেখানে সেখানে অবমাননা করে তৎপরিবর্তে ইংরেজী ভাষা ব্যবহার করতে অভ্যাস্থ হয়ে যাচ্ছি বা হয়ে গেছি ।
আরও একটু এগিয়ে গেলে বলতে হয় - আমরা আজ বাঙ্গালী হয়ে বাঙ্গালী জাতিসত্বা ভুলে গিয়ে ইংরেজী জাতিসত্বায় রক্তের ন্যায় মিশে গেছি !

অথচ একদিন আমরা বাঙ্গালী জাতি একতাবদ্ধ হয়ে রাষ্ট্রীয় ভাষা উর্দুকে ত্যাগ করে নিজেদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা তথা বাংলা ভাষাকে সর্বত্র প্রচলন করতে প্রাণ দিতে বাধ্য হয়েছিলাম ! ফলে বিজাতীয় ভাষা উর্দূকে অপসারন করে নিজেদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা অর্জন করে বাংলা ভাষাকে ধারন করেছিলাম । যখন আমরা বাংলার সর্বত্র বাংলা ভাষায় কথা বলা শুরু করেছিলাম ,তখন কিন্তু বিশ্বায়নের যুগটা অনুপস্থিত ছিল তা নয় , বিশ্বায়নের যুগটা তখনও ছিল বিধায় আমরা ইংরেজী শিক্ষায় তখনও বাধ্য ছিলাম । অর্থাৎ যে জন্যে আজ আমরা ইংরেজী শিখছি সেইজন্যে তখনও ইংরেজী শিক্ষার প্রচলন ছিল । ছিল ইংরেজী শিক্ষার প্রয়োজনীয়তাও । তাই বলে সে সময় বর্তমান সময়ের মত মাতৃভাষা বাংলাকে অবমাননা করা হয়নি । মানুষ সে সময় বাংলায়ই কথা বলেছিল । শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই সে সময় ইংরেজী ব্যাবহার করেছিল বাঙ্গালী জাতি

conduit-banners

Powered by Conduit

ফ্লাগ কাউন্টার

free counters

MZS.ONLINE MONEY MAKING WAY

PLEASE CLICK ON MY BANNERS. VISIT MY AFFILIATE SITE "MZS.ONLINE MONEY MAKING WAY ( অনলাইনে অর্থোপার্জনের একটা মাধ্যম )" I HOPE IT WILL BE HELPFUL FOR YOU. Create your own banner at mybannermaker.com!

শুক্রবার, ৬ এপ্রিল, ২০১২

প্রেম দৃষ্টি তোমার তরে


প্রেম দৃষ্টি তোমার তরে 
( একটা ইংলিশ কবিতার ভাবার্থ অবলম্বনে রচিত )
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 
-----------------------------


আমার নীরব শব্দ কথা বলবে , 
যেমন আমি তোমায় দেখি আমার চোখ বন্ধের সাথে ।
প্রেম তাড়িত হৃদয় আমার জাগবে তোমার তরে 
যতই তুমি থেমে থেমে হাঁট আর মিথ্যা বলে ভাব । 

আমাদের নির্দোষ তৃষ্ণার্ত আবেগ 
কিনে নেবে সকল স্বপ্ন , স্বাদ নেবে প্রত্যেক আনন্দের । 

আমাদের তিক্ততা - মিষ্টতা - অস্থিরতা 
উড়াল দিবে এবং উচ্ছ চুম্বন স্পর্শ করবে 
আমাদের আলিঙ্গন মুহূর্তে । 

সকল দুঃখ ভয় হবে দূরীভুত , 
দুঃখ যাবে টলে আমাদের চেষ্ঠায় । 
=========================

বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১২

সেই তোমাকে ...




সেই তোমাকে ... 
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 
----------------------------------- 




সুদূরিকা ! 
আজ জানতে পেলাম তুমি এখনো বিয়ে করোনি ! 
কিন্তু কেন ? কি কথা হয়েছিল আমাদের ? 
বিয়ে না করে কি তুমি আমকে দায়বদ্ধ করে রাখতে চাও ? 
সেটা তুমি পারবেনা । 

কারন তুমি সেদিন আমার কথা মেনে নিয়েছিলে । 

যেদিন তোমাকে বললাম - 
আমরা যখন একে অন্যের সাথে জীবনসঙ্গী হয়ে থাকতে পারবনা 
আমার পছন্দের ছেলের সাথে তোমার জীবনটা সম্পৃক্ত করে দিই ।

তুমি বলেছিলে - আমার মন ঠিক নেই , 

মন ঠিক হলেই তোমার কথামত 
অন্য জীবনের সাথে জড়িয়ে যাবো , 

তোমার শেষ কথাটা আমি রাখবো ।

আমিও মেনে ছিলাম তোমার কথা সেইদিন । 

মনে করেছিলাম - তুমি তাই করবে - 

যা আমি ভেবেছিলাম তোমায় নিয়ে । 
কামনা করেছিলাম - 

তুমি সংসারী হয়ে সুন্দর একটা জীবন নিয়ে দিনাতিপাত করবে । 

কিন্তু , একি শুনছি আজ ! 

তবে কি আমায় তুমি দিয়েছিলে ধুকা ? 
এমনটি করোনা । 

যদি সত্যিই প্রেম বলে পৃথিবীতে কিছু থেকে থাকে 
তবে সে প্রেমকে কলঙ্কিত করতে যেওনা । 

ভঙ্গ করোনা আমাদের প্রেমের অঙ্গীকার । 
===============================

সোমবার, ২৬ মার্চ, ২০১২

স্বাধীনতা দিবসের দৃঢ় শপথ ...


স্বাধীনতা দিবসের দৃঢ় শপথ ... 
 মুহাম্মদ জকারিয়া শাহনগরী 
 ---------------------------------- 

আজ আমদের মহান স্বাধীনতা দিবস । সকলকে জানাই মহান স্বাধীনতা দিবসের রক্তীম শুভেচছা । 

লক্ষ লক্ষ শহীদদের রক্তে কেনা , অগুণিত মা-বোনদের ইজ্জত হরণের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার স্মৃতিচারণ এবং স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযুদ্ধাদের স্মরণ ও তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের লক্ষ্য , আর স্বাধীনতা – সার্বভৌমত্ব রক্ষার শপথ ও জাতীয় জীবনের সমৃদ্ধি অর্জনে জাতির প্রতিজ্ঞাবদ্ধ হবার দিন – এই মহান স্বাধীনতা দিবস । 

স্বাধীনতা সংগ্রামের মূলে ছিল গণমানুষের মৌলিক অধিকার আদায় এবং মুক্তভাব বেঁচে থাকার স্বাধিকার অর্জন । কিন্তু , স্বাধীনতার ৪১ বৎসর অতিক্রান্ত হয়ে গেলেও আজ পর্যন্ত স্বাধীনতার সেই মূল বিষয় আমাদের অর্জিত হয়নি । হয়নি গণমানুষের মৌলিক অধিকার আদায় , হয়নি স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার অর্জন । 

তাই , সমগ্র জাতিকে পূণর্বার নতুনভাবে স্বাধিনতার যুদ্ধে নামতে হবে । এ যুদ্ধ পাকিস্তানীদের বিরুদ্ধে নয় , এ যুদ্ধ দেশের অভ্যান্তরে দেশপ্রেমিক সেজে দেশের ভুভাগ – সম্পদ ভোগ করতে থাকা এবং দেশের গণমানুষের উপর পাকিস্তানীদের মত শোষণ করতে থাকা , এবং রাজনীতির নামে দেশ ও দেশের সম্পদ লুন্ঠন ও ধ্বংসে লিপ্ত থাকা পাকিস্তানীদের দোষরদের বিরুদ্ধে । 

ঐক্য হতে হবে সমগ্র জাতিকে দেশের মাঝে ঘাঁপটি মেরে বসে থাকা সুবিধাভোগকারী এই ধরণের দেশদ্রোহীদের ধ্বংস সাধনে । নতুন ভাবে স্বাধীনতার শপথ নিয়ে করতে হবে এই ধরণের স্বাধীনতা হরকারীদের বিরুদ্ধে যুদ্ধ । স্বাধীনতা চিন্তাইকারীদের হাত থেকে উদ্ধার করতে হবে গণমানুষের স্বাধীনতা । আদায় করতে হবে ভালোভাবে বেঁচে থাকার অধিকার । 

বাংলাদেশের জনপদ থেকে মূলোৎপাটন করতে হবে স্বাধীনতার রক্ষক রূপে সেজে থাকা ভক্ষকদের । এটাই হোক এই স্বাধীনতা দিবসে সমগ্র জাতির দৃঢ় শপথ । 

সকলকে আবারও সংগ্রামী শুভেচ্ছা । 
=============================== 

মঙ্গলবার, ৬ মার্চ, ২০১২

MZS.ONLINE MONEY MAKING WAY: SIGN UP TO > CLICK TRACK PROFIT

MZS.ONLINE MONEY MAKING WAY: SIGN UP TO > CLICK TRACK PROFIT < FOR MONEY MAKIN...: Hi All's ! SIGN UP TO > CLICK TRACK PROFIT < FOR MONEY MAKING HELP MONEY MAKING HELP VIDEO Welcome to http://clicktrack...
Making money online doesn't have to be
complicated.
In fact, it can be done in 3 easy steps, you just
need the right training on each step.

SIGN UP TO CLICK TRACK PROFIT FOR MONEY MAKING HELP ( http://clicktrackprofit.com/splash/myvideo.php?referer=mohammedzakaria )

Link http://clicktrackprofit.com/?referer=mohammedzakaria
Making money online doesn't have to be
complicated.
In fact, it can be done in 3 easy steps, you just
need the right training on each step.

Join now for free and check out this amazing

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১২

PLEASE VISIT MY FACEBOOK PROFILE, FAN PAGES AND MONEY MAKING SITES


PLEASE VISIT MY FACEBOOK PROFILE, FAN PAGES AND MONEY MAKING SITES
http://mzsmoneymakingonline.blogspot.com http://zakariashahnagariswritting.blogspot.com/ https://www.facebook.com/mohammedzakariashahnagai https://www.facebook.com/pages/Mohammed-Zakaria-Shahnagari/155199797870411 https://www.facebook.com/pages/Clicks-for-Money-Clicks-for-Earn/283152258367888 ===============================================

সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১২

EARN BY CLICK BANK

বিশ্ব বিবেক জাগ্রত হোক সুচিন্তিত বিশ্বায়নের মন্ত্র বলে





বিশ্ব বিবেক জাগ্রত হোক 

সুচিন্তিত বিশ্বায়নের মন্ত্র বলে 
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 
----------------------------------- 


ফেব্রোয়ারী শেষ হয়ে এলো । একুশের বইমেলার আর একদিন বাকি । দীর্ঘ একমাসের বই মেলায় বাংলা ভাষার বিশ্বায়ন ও বাংলা সাহিত্যের বিশ্ব বাজারে প্রচারের লক্ষ্যে গুরুত্বপুর্ণ কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি । 

আমাদের মাতৃভাষা বাংলা বিশ্বদরবারে স্বীকৃতি পাবার কয়েক বৎসর কেটে গেলেও এখনও স্থান করে নিতে পারেনি বিশ্ব সংসদের ভাষাগুলোর সারিতে । তাই বলতে হয় - আমাদের বাংলা ভাষা বিশ্ব দরবারে এখনও অবহেলিত । আর এ অবহেলিত হবার কারণ আমরাই । আমরা বিশ্বদরবারে আমাদের পরিচয় করাতে কোন উদ্যোগ নিচ্ছিনা , আমরা বিশ্বায়নের শ্লোগান দিলেও আমাদের বিশ্বায়নের যথার্থ কার্যাবলী গ্রহন করছিনা । 

দীর্ঘ একমাসের জাতীয় বইমেলায় আমরা বিদেশী সাহিত্যের অনেক বই বাংলায় অনুবাদ করে নিজেদের জ্ঞানকে বিদেশী জ্ঞানের কাছে নতজানু করতে পেরেছি । কিন্তু আমাদের বাংলা সাহিত্যের কোন বই বিশ্বমানের লক্ষ্যে ইংরেজীতে অনুবাদ করে আমাদের জ্ঞানকে বিদেশী জ্ঞানের কাছে সমুন্নত করতে চেষ্ঠা করা হয়েছে কিনা আমার জানা নেই । 

আমাদের বাংলা সাহিত্যের অনেক বড় বড় সাহিত্যিক , অমর সাহিত্যিক , নাম করা সাহিত্যিকদের পরিচিতি থাকলেও তাদের কোন বই বিশ্বমানের করা হয়েছে কিনা বা বাংলা সাহিত্যিকদের বিশ্বায়নের লক্ষ্যে কোন কর্মসুচি গ্রহন করা হয়েছে কিনা বুঝতে পারছিনা। আমাদের দেশে বিদেশী বই অনুবাদ করে যে হারে বিদেশী সাহিত্যের বিশ্বায়নের মনোভাব দেখতে পাচ্ছি , সে হারে যদি আমাদের বাংলা সাহিত্যের বিখ্যাত বইগুলো ভিন্ন ভাষায় অনুবাদ করে বিশ্বায়নের উপযোগী করা হতো আমার মনে হয় , বিদেশী জ্ঞানের কাছে আমাদের জ্ঞানকে নতজানু করতে হতোনা । 

তাই এখন যাঁরা বিদেশী সাহিত্য অনুবাদ করে , দেশে বিদেশীদের জ্ঞান প্রচারে স্বচেষ্ঠ রয়েছেন , তাঁরা দেশী সাহিত্য অনুবাদ করে বিশ্ব দরবারে দেশীদের জ্ঞান প্রচারে স্বচেষ্ঠ হলে বাংলা সাহিত্যের মূল্যায়ন বিশ্ব দরবারে অনেক গুণে বেড়ে যেতো । বাংলা সাহিত্য শুধুমাত্র বাঙ্গালীদের কাছে কোনঠাসা হয়ে পড়ে থাকতোনা । 

আজকে আমরা যেমন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বিদেশী ভাষার ( ইংরেজী , উর্দু , ফার্সী ) পাঠ্য বইয়ের মাধ্যমে পাঠদান করছি , তেমনি বিদেশীরাও আমাদের ভাষার পাঠ্য বইয়ের তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান করত । কারণ আমি মনে করি আমাদের জ্ঞান বিদেশীদের জ্ঞানের চেয়ে কম নয় । পার্থক্য আমরা শুধু নিতেই জানি , দিতে জানিনা । 

পুরোটা বিশ্ব যখন GIVE AND TAKE পদ্ধতিতে চলছে , আমাদের জ্ঞান শুধু আমাদের কাছেই থাকবে কেন ? আমরা যদি বিদেশীদের জ্ঞান নিতে পারি , বিদেশীরা আমাদের জ্ঞান নিতে পারবেনা কেন ? বিদশীরা যদি আমাদেরকে দিতে পারে , আমরা কেন তাদের দিতে পারবনা ? তাদের খাদ্য যদি আমরা খেতে পারি , তারা কেন আমাদর খাদ্য খেতে পারবেনা ? 

সবশেষে বলতে হয় - বিশ্বায়ন কি শুধুমাত্র উলঙ্গপণা আমদানীর নাম , নাকি বিশ্বায়ন সমগ্র পৃথিবীর মানুষদের চিন্তা - বুদ্ধি - জ্ঞান - মন বিনিময়ের আয়োজনের নাম ? বিশ্ব বিবেক জাগ্রত হোক সুচিন্তিত বিশ্বায়নের মন্ত্র বলে । 
======================================= 

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১২

EARN BY CLICK BANK

Link
Who want to make money from web ? If you want money from website , So you would could be that . Just you need a computer , internet line and time , than you will be pleased on your life .Try in the key of success , so you need try . Just click on our links . Go links sites . Sign up and follow their instructions .

Welcome with us for earn money from internet .
Welcome with us for click for money .
Welcome with us in the web for earn money .
Welcome in online for earn knowledge.

Thanks to all's .
https://www.facebook.com/pages/Clicks-for-Money-Clicks-for-Earn/283152258367888

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১২

International Mother Language Day / করো বাংলায় নির্ভর





করো বাংলায় নির্ভর 


( ভাষা আন্দোলনের সকল বীর-শহীদদের স্মরণে ) 

মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 

------------------------------------------------------- 



আজ একুশে ফেব্রোয়ারী মহান শহীদ দিবস , 


বাংলা মায়ের দামাল সন্তানদের রক্তের মূল্য প্রদান দিবস । 



উনিশ’শ বায়ান্ন এর এইদিন 

বাংলার দামাল সন্তানরা দিয়েছিল তাদের রক্ত ঢেলে , 

দেখিয়েছিল আমাদের স্বাধীন ভাবে কথা বলার রাস্তা 

তুলে ধরেছিল স্বাধীনতা আমাদের চোখের উপর মেলে !! 

তাদের দেখানো রাস্তায় আজ 

চলছি মোরা স্বাধীনভাবে , 

তাই স্মরণ করি আজ তাদের - কিন্তু ভাবিনা মোরা 

তাদের রক্তের দাম দিই কিভাবে ? 



আমরা নিজের ভাষায় কথা বলতে যুদ্ধ করেছি , 

মাতৃভাষার জন্য মোরা প্রাণ দিয়েছি !! 

বিশ্ব মাঝে আমরাই এক বিপ্লবী জাতি , 

দুই দুইটা সংগ্রামেই তাই পেয়েছি মোরা বিশ্বখ্যাতি !! 

স্বাধীন মনা আমরা সকল করেছি যুদ্ধ , 

নিরস্ত্র আমরাই কেবল বানিয়েছি অস্ত্রধারীদের বুদ্ধ !! 



স্বাধীনচেতা আমরা সকল বাঙ্গালী 

বিশ্ব মাঝে এই আমাদের পরিচয় , 

মাতৃভাষা বাংলার জন্য প্রাণবলি দিয়ে 

স্বাধীনতার তরে যুদ্ধ করে পেয়েছি যে মোরা জয় !! 



বিশ্ব মাঝে হয়নি আর কোথাও ভাষার জন্য যুদ্ধ , 

বিজাতীর ভাষার চাপে পড়ে হয়েছিলাম মোরা ক্ষুব্ধ ! 

ভিন্ন ভাষায় কথা বলতে যখন মোদের বাধ্য করা হলো , 

নিজেদের ভাষার ধ্বংস দেখে বাঙ্গালী জাতি সেদিন ঐক্য হয়েছিলো । 



উনিশ’শ বায়ান্ন এর একুশে ফেব্রোয়ারী 

ভুলতে পারিনা আজও - 

সেদিনটি কিভাবে আমরা ভুলি ? 

বাংলা ভাষার জন্য যেদিন 

বাংলা মায়ের দামাল সন্তানরা 

দিয়েছিলো নিজেদের জীবনকে বলি । 

সালাম – রফিক – বরকত – জব্বার 

আর বাংলা মায়ের সকল দামাল ছেলে , 

মাতৃভাষা রক্ষায় যারা 

দিয়েছিলো তাদের টগবগে খুন রাজপথে ঢেলে ! 

নিজেদের মুখের ভাষার জন্য 

যে সকল বঙ্গবীর , 

তোপের মুখে দাঁড়িয়েছিলো সেদিন 

হয়েছিলো তারা প্রাণ দিতে স্থির ! 



স্মরণ করি আজ তোমাদের 

জানাই শতকোটি সালাম - হে সকল বঙ্গবীর ! 

ভাষার জন্য শহীদ হয়েও 

হয়েছো যারা মৃত্যুঞ্জয়ী মম শীর । 



বুকের তাজা রক্ত ঢেলে 

করেছিলো রক্ষা যারা – নিজেদের মাতৃভাষা , 

বাংলা মায়ের অগুণিত সেইসব সন্তানদের রক্তে গড়া 

আমাদের এই মহান বাংলা ভাষা । 



হে বাঙ্গালী ! এ মহান বাংলা ভাষার 

করোনা কভু অসম্মান , 

ভিন্ন ভাষায় কথা বলে একুশের সেই বাঙ্গালী বীরদের 

করোনা আর অপমান । 

মাতৃভাষা ছাড়া ভিন্ন ভাষা ভালো লাগেনি বলেই 

সেদিন তারা তাড়িয়েছিলো বিজাতীর ভাষা , 

বিজাতীর ভাষা আবার আমদানী করে করোনা তাদের অপমান 

ধ্বংস ডেকে এনোনা তোমরা আবার সেদিনের মতো সর্বনাশা । 



বাংলায় কথা বলো , বাংলায় লেখা লেখো 

এই বাংলাদেশের সকল অফিস আদালতকে করো বাংলায় নির্ভর , 

স্বাধীন হয়েও পরাধীন হইওনা আবার 

শিখে নাও কিভাবে করতে হয় নিজেদের স্বনির্ভর ।। 

====================================== 



মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১২

HAPPY VALENTINES DAY - যথার্থ হবে , যদি ...



valentines day
valentines day
                                                  HAPPY VALENTINES DAY TO ALL'S  


HAPPY VALENTINES DAY 

যথার্থ হবে , যদি ... 

মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 

------------------------------------ 


হ্যাপী ভ্যালেনটাইন্স ডে 

শুভ হোক ভালোবাসার এই স্বর্ণালী দিন , 

আজ ভালোবাসো সকলে 

প্রেমের নামে করো না আর ভালোবাসাকে মলীন । 



ভালোবাসার এই দিন না হোক আর কখনো পালন 

কোন অসামাজিক আয়োজনে , 

নর-নারীর কুরূচিপূর্ণ কর্মে নয় - এইদিন হোক না পালন 

শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনে । 



যাও আজ সকলেই ভালোবাসায় জড়িয়ে 

পৃথিবীকে করে দাও হিংসা বিহীন , 

আজ শুভদিন - যাও ভালোবাসায় বিলীন হয়ে 

শত্রুতা নয় , কুটিলতা নয় করে নাও মনকে আজ ঘৃণাহীন । 



ভালোবাসো আমায় ভালোবাসবো তোমায় আমি 

ভালোবাসবে সেও তোমায় ভালোবাসো তাহাকে , 

ভালোবাসো তাহাদের ভালোবাসবে তোমায় তারা ও 

ভালোবাসো সকলে সকলেরে যে যেখানেই দেখো যাহাকে । 



শত্রুতা যদি থাকে কারো প্রতি কারো 

ধ্বংস করো সেই মনোভাব আজকের এই দিনে , 

একটা উপহার কিনে দাও একে অপরেরে শত্রুতা ভুলে 

অল্প দামেই নিয়ে নাও এইভাবে ভালোবাসা কিনে । 



হিংসা থাকে যদি কারো প্রতি কারো 

অহিংসার মালা গেঁথে আজ পড়াও তারা গলে , 

মেনে নাও তোমার কর্মেই তোমার সম্মান 

অন্যের সম্মানে পেওনা আঘাত যেওনা হিংসায় টলে । 



কারো ভালো দেখে যদি কারো খারাপ লাগে 

ঠিক করো আজ তোমরা তোমাদের মনটা , 

অন্যের ভালোতে হবে জগৎ ভালো 

গাওনা আজ সবে সাম্যবাদের গানটা । 



হ্যাপী ভ্যালেন্টাইন্স ডে 

যথার্থ হবে যদি গাও সাম্যের গান , 

মানবতার প্রতি ভালোবাসায় আনবে 

ভ্যালেন্টাইন্স ডে’র প্রকৃত সম্মান । 



অসামাজিক কর্মে নয় , পুরানো সেই রূপে নয় 

পালন করো শান্তির তরে 

এই ভ্যালেন্টাইন্স ডে , 

শান্তির তরে আজ জড়াও সকলে ভালোবাসায় 

নতুন রূপ দিয়ে এই দিনটির – বলো আজ 

হ্যাপী ভ্যালেন্টাইন্স ডে । 
============================= 

সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১২

আজ বসন্ত



আজ বসন্ত 
মুহাম্মদ জাকরিয়া শাহনগরী 
আছ্ছালামু আলাইকুম । ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত , জীবনে বসন্ত আসুক বা নাইবা আসুক নিঃশ্বাস যদি কোন দেহে থাকে তবে সেটা জীবন । বসন্ত ছোঁয়া দিক বা না দিক ফাল্গুনের আগমনেই বসন্ত শুরু । ফুল ফুটুক - নাই ফুটুক মেনে নিতে হবে আজ বসন্ত । যেমন কোন মানুষের জীবনে সুসময় ধরা দিক আর না দিক তার দেহে নিঃশ্বাস পাওয়া গেলেই সেই জীবনের ধারক , একজন মানুষ । একজন মানুষের জীবনে সুসময় বা বসন্ত ধরা না দিলে যেমন তাকে অমানুষ হিসাবে ভাবা যায়না , তেমনি গাছে গাছে ফুলের শোভা দেখা না গেলেও ফাল্গুনে বসন্ত আসেনি - তা ভাবা যাবেনা । সকলকে জানাই বসন্তের নতুন দিনে লাল গোলাপের সুরভীমাখা একরাশ শুভেচ্ছা ।
 ===============================

শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১২

মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১২

Video Portal Geo TV Network : Aik Din Geo Ke Sath with Arfa Karim

Video Portal Geo TV Network : Aik Din Geo Ke Sath with Arfa Karim

Arfa Karim ar mukhe shunun tar computer jogote srestotto arjoner kahini

Video Portal Geo TV Network : Arfa Karims Funeral

Video Portal Geo TV Network : Arfas Profile

রবিবার, ১ জানুয়ারি, ২০১২

সকলকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা



সকলকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 
------------------------------------ 


আজ ইংরেজী নববর্ষ তার নতুন দিন নিয়ে শুরু করলো । বিগত একটি বৎসরের সকল গ্লানী ঝেরে ফেলে নতুন আশায় , নব উদ্দীপনায় , নতুন সুরের মূর্ছনায় যাত্রা শুরু করলো আরও একটা নতুন বৎসর। নববর্ষের এ শুভলগ্নে সকলকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা ।

ধুয়ে মুছে চলে যাক সকলের জীবন থেকে বিগত বৎসরের গ্লানী । সুখ ও শান্তিতে ভরে উঠুক নতুন বৎসরের নতুন দিনের নতুন আশার সমারোহে প্রত্যেকের জীবন । বিগত বৎসরের কন্টকাবৃত সকল জীবন পথ উম্মুক্ত হোক নতুন আঙ্গিকে নতুন সূর্যের আলোয় । সকলের জীবন এগিয়ে যাক সহজ ও মসৃণ পথ ধরে আনন্দ সুখের উল্লাসে । সকলের সাথে সকলের দুষমনি বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সুন্দর ও শান্তির ঝর্ণধারায় উদ্ভাসিত হোক ।

হিংসা – প্রতিহিংসা – জিঘাংসা – কুটিলতা ইত্যাদি সরে যাক সকলের মন থেকে । মানবতার বন্ধনে আবদ্ধ হোক সকলের জীবন । সকলের চলার পথ হয়ে উঠুক শান্তি ও সুখাবৃত যাত্রাপথ রূপে । সুখ – শান্তি প্রতিষ্ঠিত হোক সকল অশান্ত জনপদে ।

নির্মল স্বচ্ছ কাঁচের মত পরিস্কার হয়ে যাক সকলের মন । সকলেই ভাল থাকুন , সুস্থ থাকুন , শান্তিতে থাকুন – এ কামনায় সকলকে আবারও শুভেচ্ছা ।  

=============================================================== 

শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১১

মুখবন্ধ [ ভালোবাসার পদবিন্যাস ( প্রেম সম্পর্কিত রচনা বিশেষ ) ]


-: মুখবন্ধ :-

আশা ও ভালোবাসাই মানবজীবনের চলতি পথের প্রতিটি কর্মে প্রেরণা জোগায় । মানুষের চলার গতিবেগ সঞ্চারিত হয় প্রেমের তাড়না এবং ভালোবাসার শক্তিতেই । প্রেম - হতে পারে তা নারীর প্রতি নরের কিংবা হতে পারে মানুষের নিজ জীবন কিংবা আপন স্বত্তার প্রতি ।
মানুষ সৃষ্টিশীল কর্মে তখনই আত্মনিয়োগ করে , যখন কোন ব্যক্তি - বস্তু - বিষয়ের প্রতি তার আকর্ষনের প্রবল বেগ ধারণ করে । মানবজীবনের আকর্ষিত দিককে প্রস্ফুটিত করার মানসেই মানুষ বিবিধ উপায় অবলম্বনের মাধমে উপযুক্ত পথ সৃষ্টি করে । আর সে পথেই মানুষ তার অভিষ্ঠ্য লক্ষ্যে পৌঁছতে চেষ্টা করে । সে পথেই মানুষ পৌঁছে যায় স্ব স্ব লক্ষ্যস্থলে । তেমনই নর-নারী একে অপরকে কাছে পাবার লক্ষ্য নিয়েই অবলম্বন করে নিত্য নতুন উপকরণ । সৃষ্টি করে নতুন নতুন পথ । আর সে পথ ধরেই একসময় তারা হয়ে যায় একে অপরের । সুতরাং , ধরে নেয়া যায় যে , মানুষ প্রয়োজনের তাগিদেই সৃষ্টশীল কর্মে আত্মনিয়োগ করে । আর ঠিক একই কারনে , প্রয়োজনের তাগিদে , জীবনের বিরহে কাতর সময়গুলো পেরোনোর লক্ষ্যে , হতাশা - দুশ্চিন্তা - মনের গুমোট ভাব - একাকিত্বের জ্বালা প্রশমন ইত্যাদির তাগিদেই আমার হাতে কলম ধরা । মৃতপ্রায় জীবনে নতুন প্রাণ সঞ্চারের মাধ্যমে প্রিয়তমার সান্নিধ্যে সুখকর - আনন্দময় সময় কাটানোর অদম্য ইচ্ছা , মানুষ হিসাবে পৃথিবী নামক রঙ্গশালায় আরো কিছুদিন মেতে থাকার একান্ত বাসনায় কলমের ডগায় কাগজের প্যাডে সময় ক্ষ্যাপনের মাধ্যমে একটি সৃষ্টিশীল কর্মে আমার আত্মনিয়োগ ।
নিতান্তই আপন খেয়ালে , সামান্য শব্দভান্ডার পূঁজি করে জীবনের শখ ও প্রবল কৌতুহল সঙ্গী করে কলম ও কাগজ নিয়ে এই সৃষ্টিশীল ( ? ) কর্মে আমার পদচারণা । প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে আমার নেই বললেই চলে । এ কর্মে আমাকে হাতেখড়িও দেয়নি কখনো । সম্পূর্ণ নবাগত - অনভিজ্ঞ - আপন প্রচেষ্ঠায় লেখার জগতে এ প্রথমই আমার পদচারণা ।
কৈশোরকাল থেকেই সাহিত্যের প্রতি ঝুঁকটা ছিল আমার ভীষন প্রবল । বিভিন্ন পত্রিকার সাহিত্য পাতা দেখে দেখে কবিতা পড়তাম ,পড়তাম - গল্প - প্রবন্ধ - ছড়া - উপন্যাস ইত্যাদি । এসব থেকেই সারনির্যাস স্বরূপ গ্রহণ করে নিয়েছিলাম মনের অলিন্দ্যে কিছু শব্দ - কিছু বাক্য - কিছু অলঙ্কার আর কিছু অভিজ্ঞতা । এ সব অভিজ্ঞতা সম্বল করেই করেছিলাম বিভিন্ন দেয়াল পত্রিকায় , বিভিন্ন পত্রিকার চিঠিপত্র বিভাগ , বিভিন্ন পত্রিকার সাধারণ পাঠকদের লেখার মুক্তমঞ্চগুলোতে অংশগ্রহন । এগুলোর সংমিশ্রনে তৈরী করেছিলাম আমার ক্ষুদ্র লেখনি জগত । এ লেখনিজগতের উৎসাহেই আমার এই কঠিন কর্মচর্চা । “ আমি নিজেই একটা কবিতা লিখবো ’’ এই অদম্য প্রবল মনোভাবের ফলই আমার আজকের এই সৃষ্টি ।
যদিও আমার একাগ্র চেতনায় এ সৃষ্টকর্মের শুরু । তথাপি পরোক্ষভাবে সহযোগিতা স্বরূপ প্রেরণা জুগিয়েছে কোন এক নারী । সেই নারীর প্রতি দূর্বলতার কারনেই আমার আজকের এই প্রয়াস ।
পৃথিবীতে যত সাহিত্য - যত কবিতা - যত গল্প - যত উপন্যাস রচিত হয়েছে তার মূলেই রয়েছে এক একজন নারী । নারী মানস সামনে নিয়েই কবিরা গেঁথেছেন শব্দের মালা । রচিত হয়েছে অমর যত প্রেমকাব্য , তেমনি এক  অমর কাব্য - রুবায়াতে ওমর খৈয়্যাম শিল্পীরা এঁকেছেন তুলির আঁচড়ে নারীর রূপ ক্যানভাস , তেমনি এক ক্যানভাস - পৃথিবীর অনবদ্য সৃষ্টি মোনালিসা । জন্ম নিয়েছে শব্দালঙ্কারে অমর সব প্রেমকাহিনী , তেমনি এক প্রেমকাহিনী লায়লা-মজনু । কন্ঠশীলনেও পীছপা হননি বিশ্ববিখ্যাত কন্ঠশিল্পীরা নারীর স্মরণ নিয়ে । পৃথিবীতে যত সঙ্গীত রচিত হয়েছে সবের মূলেই নারী ।
তেমনই , আমার সৃষ্টিকর্মের মানসপটে একজন নারীর ছিল নিত্য আনাগোনা । যার উপস্থিতিতে রচিত হয়েছে আমার এই রচনার ক্যানভাস । সম্ভব ছিলোনা আমার এই আয়োজন ঐ নারীর অনুপস্থিতিতে । কেহই পারেনি নারীকে বাদ দিয়ে কোন বড় কিছু সৃষ্টি করতে। পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে তার মূলে রয়েছে নর-নারী উভয়েরই ফিফটি পার্সেন্ট শেয়ার । তাই তো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে হয় -
       “ এই পৃথিবীতে মহান যা কিছু সৃষ্টি চির কল্যানকর ,
         তার অর্ধেক করিয়াছে নারী , অর্ধেক তার নর  । ’’
সুপ্রিয় পাঠক সমাজ ! লক্ষ্য করে থাকবেন , আমার এ সৃষ্টি একটি আত্মজীবনীমুলক , তথাপি এর মধ্যে পাঠক মহলের জন্য কিছুটা মনের খোরাক আছে বলে মনে করি । তাই , নবীন এ লেখকের লেখার উপর সমালোচনার দৃষ্টিতে একবার দৃষ্টি দানের জন্য পাঠক সমাজের কাছে অনুরোধ রইল ।
আমার এ নব্য সৃষ্টকর্মে ভুল ও নিয়ম বহির্ভূত তথ্য থাকা একান্তই স্বাভাবিক । লেখার জগতে নবীন হিসাবে সম্মানীত পাঠকদের সুদৃষ্টিই আমার একান্ত কাম্য । সেই সাথে সুপ্রিয় পাঠকের দৃষ্টিতে গোচরীভুত “ ভুলে ভরা অংশ ’’ টি সংশোধনের নিমিত্তে এ অধমকে জানালে কৃতজ্ঞ থাকবো ।
সকলকে ফুলেল শুভেচ্ছা । 


- লেখক ,  মুহাম্মদ জাকারিয়া শাহনগরী ( সৌরভ )

বিদেশী অপসংস্কৃতির থার্টি ফাস্ট নাইট বর্জন করুন


বিদেশী অপসংস্কৃতির 


থার্টি ফাস্ট নাইট বর্জন করুন 



মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 

------------------------------------- 




আজ ৩১/ ১২ / ২০১১ ইংরেজী । রাত ১২টার পর শুরু হবে নতুন বর্ষ । আর এ বর্ষবরণ শুরু হবে মদ খাওয়া মাতালদের উম্মত্ব উলঙ্গ নৃত্যের মাধ্যমে । পালন করা হবে অসভ্য মানুষদের সভ্যতার পরিপন্থি ( তথাকথিত সভ্য মানুষদের বিশ্ব বেহায়াপনার একটি উলঙ্গ প্রদর্শনীর প্রতীক - " থার্টি ফাস্ট নাইট '' ! 

বাংলাদেশে পালনোম্মুখ একটা বিদেশী কুরুচিপূর্ণ , বাংলার সভ্য রূপকে অসভ্যতার রূপ দিয়ে কলঙ্কিত করার বিদেশী পায়তারা । যাতে অংশ নেয় বাংলা মায়ের গর্ভ জন্ম নেয়া , নিজ মাতাকে অসম্মানকারী বিত্তশালীদের বিদেশী মদের নেশায় মাতাল সূর্যসন্তানরা । যার দেখাদেখি জড়িয়ে পড়ে বাংলা মায়ের সহজ সরল সন্তানরাও । 
দেশে কুরুচিপূর্ণ শো প্রদর্শনের বিরুদ্ধে অবস্থানকারী সকল সভ্য যুব-তরুন সমাজএকতাবদ্ধ হয়ে উদ্যোগ নিলে দেশের সভ্য রূপ ধ্বংসকারী আজকের এই অসভ্য কর্মসমূহ দেশের কোথাও চলতে পারবেনা । কারণ , বাংলাদেশের মানুষ যারা বিদেশী সংস্কৃতির ধারক তাদের চেয়ে বালাদেশকে নিজের মায়ের চেয়েও বেশী সম্মান দেয় এমন সভ্য সুনাগরিক অনেক বেশী । তাই সেইসব সভ্য সুনাগরিকদের প্রতি আহবান - জাগ্রত হোন বাংলার সভ্য জনগণ ও মহান দেশপ্রেমিক আজকের এই বিদেশী সংস্কৃতির প্রতীক " থার্টি ফাস্ট নাইট '' উদযাপনের বিরুদ্ধে । বাংলা মায়ের রক্ত যে সকল বালাদেশীদের শরীরে প্রবাহমান , আশা করছি তাঁরা আজকের এই বিদেশী সংস্কৃতিকে বর্জন করে , যারা না বুঝে অথবা বুঝেও গাদ্দার সেজে নিজ সভ্যতাকে পদদলিত করে বিদেশী সংস্কৃতির এই থার্টি ফাস্ট নাইটের অনুষ্টানে অংশ নিবে তাদের বিরুদ্ধে দেশপ্রেমের ব্রত নিয়ে গর্জে উঠবেন । 
জাগ্রত হোক জাতীয় বিবেক - সকলকে ধন্যবাদ । 
==================================== 

মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১১

বাংলাদেশের সংবিধান - ০০২


বাংলাদেশের সংবিধান - ০০২ 
প্রচারে - 
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 
------------------------------- 

[ সুপ্রীয় বন্ধুগণ ! 
আচ্ছালামু আলাইকুম । আমাদের দেশ বাংলাদেশ । এই দেশটি কোন নীতিতে , কিভাবে পরিচালিত হচ্ছে আমাদের নাগরিকদের সে বিষয়ে জানা একান্ত কর্তব্য । দেশ পরিচালনার আইনগুলো সম্পর্কে সাধারণ জ্ঞান অর্জিত থাকলে দেশ পরিচালনার ভুলত্রুটিগুলো চোখের সামনে ধরা দেয় । ফলে একজন নাগরিক হিসাবে গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক দায়িত্ব পালনে সরকারের ত্রুটিগুলো ধরিয়ে দিতে তেমন বেগ পেতে হয় না । তাই , দেশ পরিচালনার আইনগুলো তথা বাংলাদেশের সংবিধানের আইনগুলো নাগরিক কল্যানে সকলের সাথে শেয়ার করতে শুরু করেছি ধারাবাহিক ভাবে । আশা করছি , বাংলাদেশের সকল নাগরিক এ থেকে উপকার লাভ করবে । সেই সাথে সংবিধানের আলোকে সরকারের দেশ পরিচালনার দিকে তীক্ষ্ন দৃষ্টি রেখে সুষ্ঠ ভাবে দেশ পরিচালনায় সরকারকে সহযোগীতা করে যাবেন । বাংলাদেশের বর্তমান সংবিধানটি মানুষের তৈরী । তাই তাতে ভুল থাকা স্বাভাবিক । যে আইনটি আপনার দৃষ্টিতে ভুল হিসাবে প্রতীয়মান হবে সেটা নিয়ে সরকারকে আপনার মতামত ব্যক্ত করুন । এটা আপনার নাগরিক অধিকার ও কর্তব্য । আল্লাহ পাক আমাদের সকলকে নাগরিক অধিকার ভোগ করার তৌফিক দান করুন - আমীন । 
- মুহাম্মদ জাকারিয়া শাহনগরী ] 
--------------------------------- 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান 
  [ বিস্‌মিল্লাহির-রহ্‌মানির রহিম 
(দয়াময়, পরম দয়ালু, আল্লাহের নামে)/ 
পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে।] 

প্রথম ভাগ - প্রজাতন্ত্র 

প্রজাতন্ত্র :
১৷ বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যাহা “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ” নামে পরিচিত হইবে৷ 

প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা :
২৷ প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানার অন্তর্ভুক্ত হইবে - 
  (ক) ১৯৭১ খ্রীষ্টাব্দের মার্চ মাসের ২৬ তারিখে স্বাধীনতা-ঘোষণার অব্যবহিত পূর্বে যে সকল এলাকা লইয়া পূর্ব পাকিস্তান গঠিত ছিল *৪ [ এবং সংবিধান (তৃতীয় সংশোধন) আইন, ১৯৭৪-এ অন্তর্ভুক্ত এলাকা বলিয়া উল্লিখিত এলাকা, কিন্তু উক্ত আইনে বহির্ভূত এলাকা বলিয়া উল্লিখিত এলাকা তদ্‌বহির্ভূত; এবং] 
  (খ) যে সকল এলাকা পরবর্তীকালে বাংলাদেশের সীমানাভুক্ত হইতে পারে৷ 

রাষ্ট্রধর্ম : 
*৫ [ ২ক। প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করিবেন] 

রাষ্ট্রভাষা :
৩৷ প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা৷ 

জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক : 
৪৷ (১) প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত “আমার সোনার বাংলা”র প্রথম দশ চরণ৷ 
   (২) প্রজাতন্ত্রের জাতীয় পতাকা হইতেছে সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত৷ 
   (৩) প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হইতেছে উভয় পার্শ্বে ধান্যশীর্ষবেষ্টিত, পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা, তাহার শীর্ষদেশে পাটগাছের তিনটি পরস্পর-সংযুক্ত পত্র, তাহার উভয় পার্শ্বে দুইটি করিয়া তারকা৷ 
   (৪) উপরি-উক্ত দফাসমূহ-সাপেক্ষে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক সম্পর্কিত বিধানাবলী আইনের দ্বারা নির্ধারিত হইবে৷ 

জাতির পিতার প্রতিকৃতি :
*৬ [ ৪ক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পীকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারী ও আধা-সরকারী অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে।] 

রাজধানী :
৫৷ (১) প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা৷ 
   (২) রাজধানীর সীমানা আইনের দ্বারা নির্ধারিত হইবে৷ 

নাগরিকত্ব : 
*৭ [ ৬। (১) বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে। 
         (২) বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন।] 

সংবিধানের প্রাধান্য : 
৭৷ (১) প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে৷ 
   (২) জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসমঞ্জস হয়, তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হইবে৷ 

সংবিধান বাতিল, স্থগিতকরণ, ইত্যাদি অপরাধ : 
*৮ [ ৭ক। (১) কোন ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোন অসাংবিধানিক পন্থায় - 
               (ক) এই সংবিধান বা ইহার কোন অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে ; কিংবা 
               (খ) এই সংবিধান বা ইহার কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে - তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ঐ ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে। 
          (২) কোন ব্যক্তি (১) দফায় বর্ণিত- 
               (ক) কোন কার্য করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করিলে; কিংবা 
               (খ) কার্য অনুমোদন, মার্জনা, সমর্থন বা অনুসমর্থন করিলে - তাহার এইরুপ কার্যও একই অপরাধ হইবে। 
          (৩) এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে। 

সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য : 
৭খ।সংবিধানের ১৪২ অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা, প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম-ক ভাগে বর্ণিত অনুচ্ছেদসমূহের বিধানাবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদসহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমুহের বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোন পন্থায় সংশোধনের অযোগ্য হইবে।] 
-------------------------------------------- 

পাদটিকা : 
*৪ - `এবং সংবিধান (তৃতীয় সংশোধন) আইন, ১৯৭৪-এ অন্তর্ভুক্ত এলাকা বলিয়া উল্লেখিত এলাকা, কিন্তু উক্ত আইনে বহির্ভূত এলাকা বলিয়া 
উল্লেখিত
 এলাকা তদ্বহির্ভূত; এবং` শব্দগুলি, কমাগুলি, বন্ধনীগুলি এবং সংখ্যাটি `; এবং` সেমিকোলন এবং শব্দটির পরিবর্তে সংবিধান (তৃতীয় সংশোধন) আইন, ১৯৭৪ (১৯৭৪ সনের ৭৪ নং আইন)-এর ৩ ধারা বলে প্রতিস্থাপিত 

*৫ - সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ১৪ নং আইন)-এর ৪ ধারা বলে ২ক অনুচ্ছেদ প্রতিস্থাপিত। 

*৬ - সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ১৪ নং আইন)-এর ৫ ধারা বলে ৪ক অনুচ্ছেদ প্রতিস্থাপিত। 

*৭ - সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ১৪নং আইন)-এর ৬ ধারা বলে ৬ অনুচ্ছেদের পরিবর্তে প্রতিস্থাপিত। 

*৮ - সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ১৪নং আইন)-এর ৭ ধারা বলে ৭ক এবং ৭খ অনুচ্ছেদ সন্নিবেশিত। 
=============================