আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা

বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী

সকল মহান ভাষা শহীদগণের প্রতি,
এবং ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত

সকল ভাষা সৈনিক
ও বীর বাঙ্গালীদের জানাই অশেষ শ্রদ্ধাঞ্জলী,
সেইসাথে সকলকে জানাই

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

বিষয় সূচী

সাহিত্য (60) অন্যান্য কবিতা (53) ভালোবাসার পদবিন্যাস ( প্রেম সম্পর্কিত রচনা বিশেষ ) (53) আমার লেখা প্রবন্ধ-নিবন্ধ (37) কবিতা (35) দেশ নিয়ে ভাবনা (33) ফিচার (33) বাংলাদেশ (29) সমসাময়িক (28) খন্ড কাব্য (26) হারানো প্রেম (22) সংবাদ (18) কাল্পনিক প্রেম (16) ইতিহাস (15) প্রতিবাদ (15) সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ (15) Online Money Making Links (14) দেশাত্মবোধক কবিতা (13) আমার জীবনের দিনপঞ্জী (12) ধর্ম (12) প্রেমের কবিতা (11) ব্যক্তিত্ব (11) রাজনীতি (11) ধর্মীয় আন্দোলন (10) প্রবাসের কবিতা (10) খন্ড গল্প (9) জীবন গঠন (9) বর্ণমালার রুবাঈ (9) ইসলাম (8) প্রগতি (8) মানুষ ও মানবতা (8) হেফাজতে ইসলাম বাংলাদেশ (8) VIDEOS (7) আমার লেখালেখির অন্তরালে (7) ইসলামী জাগরণ (7) মানব মন (7) ট্র্যাজেডি (6) শোক সংবাদ (6) সম্প্রীতি (6) নারী স্বাধীনতা (5) প্রেমের গল্প (5) বিজয় দিবসের ভাবনা (5) মৃত্যুপথ যাত্রী (5) সংবাদ মাধ্যম (5) স্মৃতিকথা (5) ঈদ শুভেচ্ছা (4) প্রবাস তথ্য (4) রমজান (4) শুভেচ্ছা (4) Computer Programer (3) আমার ছবিগুলো (3) আমার রাইটিং নেটওয়ার্ক লিংক (3) পর্দা (3) ফটিকছড়ি (3) বাংলাদেশের সংবিধান (3) বিশ্ব ভালবসা দিবস (3) শিক্ষা (3) শিক্ষার্থী (3) স্লাইড শো (3) News (2) VERIETIES POEMS OF VERIOUS POETS (2) আষাঢ় মাসের কবিতা (2) আষাঢ়ের কবিতা (2) ইসলামী রেনেসাঁ (2) ছাত্র-ছাত্রী (2) থার্টি ফাস্ট নাইট (2) নারী কল্যান (2) নারী প্রগতি (2) নির্বাচন (2) বর্ষার কবিতা (2) মহাসমাবেশ (2) শবেবরাত (2) শরৎকাল (2) শাহনগর (2) শ্রদ্ধাঞ্জলী (2) সত্য ঘটনা (2) সত্য-মিথ্যার দ্বন্ধ (2) সফলতার পথে বাংলাদেশ (2) Bannersআমার ছবিগুলো (1) DXN (1) For Life Time Income (1) For Make Money (1) Knowledge (1) Student (1) অদ্ভুত সব স্বপ্নের মাঝে আমার নিদ্রাবাস (1) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (1) আহলে সুন্নাহ ওয়াল জামা'আত(সুন্নী) (1) উপন্যাস (1) কবি কাজী নজরুল ইসলাম (1) কোরআন - হাদিসের কাহিনী (1) গল্প (1) চট্টগ্রাম (1) চিকিৎসা ও চিকিৎসক (1) জমজম (1) জাকাত (1) তরুন ও তারুণ্য (1) নারী জাগরণ (1) পরকিয়ার বিষফল (1) ফটিকছড়ি পৌরসভা (1) বন্ধুদিবস (1) বাংলাদেশের প্রখ্যাত আলেম (1) বিবেক ও বিবেকবান (1) বিশ্ব বাবা দিবস (1) বিশ্ব মা দিবস (1) ভ্রমণ (1) মন্তব্য (1) মাহফুজ খানের লেখালেখি (1) রবি এ্যাড (1) রমজানুল মোবারক (1) রেজাল্ট (1) রোগ-পথ্য (1) লংমার্চ (1) শহীদ দিবস (1) শুভ বাংলা নববর্ষ (1) শৈশবের দিনগুলো (1) সমবায় (1) সস্তার তিন অবস্থা (1) সাভার ট্র্যাজেডি (1) সিটি নির্বাচন (1) স্বপ্ন পথের পথিক (1) স্বাধীনতা (1) হ্যালো প্রধানমন্ত্রী (1) ২১ ফেব্রোয়ারী (1)

APNAKE SHAGOTOM

ZAKARIA SHAHNAGARIS WRITING

সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা

বর্তমান বিশ্বায়নের যুগে আমরা আর বাংলা ভাষায় কথা বলতে চাইনা । নিজের মাতৃভাষাকে যখন-তখন যেখানে সেখানে অবমাননা করে তৎপরিবর্তে ইংরেজী ভাষা ব্যবহার করতে অভ্যাস্থ হয়ে যাচ্ছি বা হয়ে গেছি ।
আরও একটু এগিয়ে গেলে বলতে হয় - আমরা আজ বাঙ্গালী হয়ে বাঙ্গালী জাতিসত্বা ভুলে গিয়ে ইংরেজী জাতিসত্বায় রক্তের ন্যায় মিশে গেছি !

অথচ একদিন আমরা বাঙ্গালী জাতি একতাবদ্ধ হয়ে রাষ্ট্রীয় ভাষা উর্দুকে ত্যাগ করে নিজেদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা তথা বাংলা ভাষাকে সর্বত্র প্রচলন করতে প্রাণ দিতে বাধ্য হয়েছিলাম ! ফলে বিজাতীয় ভাষা উর্দূকে অপসারন করে নিজেদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা অর্জন করে বাংলা ভাষাকে ধারন করেছিলাম । যখন আমরা বাংলার সর্বত্র বাংলা ভাষায় কথা বলা শুরু করেছিলাম ,তখন কিন্তু বিশ্বায়নের যুগটা অনুপস্থিত ছিল তা নয় , বিশ্বায়নের যুগটা তখনও ছিল বিধায় আমরা ইংরেজী শিক্ষায় তখনও বাধ্য ছিলাম । অর্থাৎ যে জন্যে আজ আমরা ইংরেজী শিখছি সেইজন্যে তখনও ইংরেজী শিক্ষার প্রচলন ছিল । ছিল ইংরেজী শিক্ষার প্রয়োজনীয়তাও । তাই বলে সে সময় বর্তমান সময়ের মত মাতৃভাষা বাংলাকে অবমাননা করা হয়নি । মানুষ সে সময় বাংলায়ই কথা বলেছিল । শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই সে সময় ইংরেজী ব্যাবহার করেছিল বাঙ্গালী জাতি ।

conduit-banners

Powered by Conduit

ফ্লাগ কাউন্টার

free counters

MZS.ONLINE MONEY MAKING WAY

PLEASE CLICK ON MY BANNERS. VISIT MY AFFILIATE SITE "MZS.ONLINE MONEY MAKING WAY ( অনলাইনে অর্থোপার্জনের একটা মাধ্যম )" I HOPE IT WILL BE HELPFUL FOR YOU. Create your own banner at mybannermaker.com!

সোমবার, ২৪ জানুয়ারি, ২০১১

জীবনাবধি লিখে যাব প্রেমের কবিতা , আমার জীবন ঃ আমার অর্ধাঙ্গিনী










জীবনাবধি লিখে যাব প্রেমের কবিতা 
----------------------------------- 

আমার লেখালেখি বন্ধ হবে শুধু সেইদিন ,
আমার জীবন থেকে ভালোবাসা বিলীন হবে যেইদিন ।
তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে আমি লিখছি অবিরত ,
আমাকে নিয়ে পড়শীরা তাই কানাঘুষা করছে সতত ।
আমাদের প্রেমের কারনে কি ক্ষতি তাদের !
কেন যে তারা বন্ধ করতে বলে প্রেম আমাদের !
অসম্ভব , কখনো তা হতে দেবোনা ,
স্বইচ্ছায় শত্রুর বুলেট বুক পেতে নেবোনা ।
থাকবে আমাদের প্রেম এই পৃথিবীতে যতদিন থাকি ,
আসতে দেবোনা কোন বাধা -
এসো এ প্রতিজ্ঞায় নিজেদের রাখি ।
জীবনাবধি প্রেমের কবিতা লিখে যাব -
জীবনে যতদিন ভালোবাসা থাকে ;
তোমাকেই শুধু ভালোবেসে যাবো ;
জীবন মোর যতদিন রহে এ খাকে ।
====================================== 







আমার জীবন : আমার অর্ধাঙ্গিনী 
--------------------------- 

কৈশোর পেরিয়ে সদ্য ঊষালগ্ন
যৌবনের প্রভাতফেরীতে যখন
আমার জীবনতরী থামলো ,
আচানক পারিবারিক কলরোল উদ্ভাসিত হলো
সেই উত্তর বাড্ডার সেমিপাকা দালানে !
মধ্যখানে টেবিল আর চতুর্পার্শে পাতানো চেয়ার ;
তাতেই চলছে আমাকে নিয়ে
পারিবারিক ট্যাবুলেশান বৈঠক !
বড় বুবুর জামাই আর তার বড় ভাই
দু’জন দুই আসনে সমাসীন ,
আমাকে নিয়ে কি যেন বলছে তারা !
আঁড়ি পেতে শুনলাম - আমার বিয়ের আলাপ !
কিংকর্তব্যবিমুঢ় আমি - বেকার যুবক ,
এরই মাঝে বিয়ের সানাইয়ের সূর !

প্রথম নয় , দ্বিতীয় নয় , তৃতীয় নাম্বারেই
একটা মেয়ে দর্শনে আমাকে ও নাকি যেতে হবে !
পরনে কালো প্যান্ট , সফেদ পাঞ্জাবী গায়ে ,
চোখে রেভন সানগ্লাস , আর পায়ে সেণ্ডেল সু -
এভাবেই বর সেজে বেরিয়ে গেলাম ।
সাথে নিলাম -
সেজ ভাবী ভরসার মাকে ( চাচাতো ভগ্নিপতি
চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের
সিনিয়র পেশ ইমাম
জনাব মুফতী মামুনুর রশীদ আল আজহারী কর্তৃক প্রদত্ত নাম ) ।
ত্রিচক্রযানের হুড তোলে উঠে পড়লাম আমরা ।
ভিন্ন যানে বড় বুবু ও তার স্বামী ।
অর্ধঘন্টা পথ মাড়িয়ে যখন
হবুস্ত্রীর পিতৃ আঙ্গিনায় আমরা -
গ্রাম্যবালাদের উঁকিঝুঁকিতে সচকিত আমি
হাঁটতে লাগলাম সকলের পীঁছু ।
আমার হবু শাশুরের বেডরুমে
আমি আর দুলাভাই আসন পাতলাম ।
আপ্যয়ন করানো হলো আমাদের ;
অল্পক্ষণপর আমার হবু স্ত্রী
লাল - খয়েরী জরীর কাঁচ করা সেলোয়ার কামিজ
আর মাথায় মেজেন্ট রঙ্গের দোপাট্টা জড়িয়ে
আার সম্মুখে পাতানো সোপায় আসীন হলো ।

রিনিঝিনি ছন্দের তান
আর মনের মাধুরী মেশানো স্বর্গীয়সঙ্গিতের রাগ
যেন মুহূর্তের মধ্যেই
পুরোটা ঘরে ঝমঝম করে উঠলো !
নব যৌবনের রাঙ্গা দোলায়
আন্দোলিত হলো আমার সর্বাঙ্গ ,
মুখরিত হলো সর্বশরীর
এক পুলকিত শিহরিত মধুর গুঞ্জনে ,
স্বর্গীয় আবেশে আমুদিত হলো
চাতক পাখির মতো চেয়ে থাকা
আমার নয়ন যুগল !
কি যেন আলাপচারিতা করেছিলাম তখন -
ঠিক মনে নেই , বললাম -
ইংরেজীতে নাম ঠিকানা লিখে দাও ।
খসখস করে লিখতে লাগলো সে -
MISS. MOMTAJ SULTANA SHILPI …
আর আমি ও লিখে দিলাম ইংরেজীতেই
আমার নাম ঠিকানা ... ।

যদিও ইচ্ছা ছিলোনা তাকে অর্ধাঙ্গিনী বানাবার ,
তবুও সৃষ্টিকর্তার অমোঘ বিধান ;
যার সাথে আমার বন্ধনের কলম
তিনি তাঁর দফতরে মেরে রেখেছেন ,
তা কি কখনো খন্ডানো যায় ?
তাই , সানাইয়ের সুরে সুরে
একদিন নিজের নাম লিখে
সেই মমতাজ সুলতানা শিল্পীই
আমার অর্ধাঙ্গিনী হয়ে
আমার জীবনের সাথে মিশে গেলো ! 
সেই থেকে অদ্যোবধি
আমার রক্তকণিকায় তার অবাধ বিচরন ;
অহর্নিশ করে শুধু আমায় জ্বালাতন ,
তার আড়াল হয়েও যদি - কোথাও কভু লুকাই ,
হঠাৎ করেই দেয় হানা - সামনে এসে দাঁড়ায় !

বেকার আমার এই জীবন ;
কোথা যে তারে রাখি ?
অর্ধাঙ্গিনী আমার বলে শুধু -
“ কেন তোমার মন আফসোস ?
আমি না তোমার সাকী ! ’’ 
===============================  


রবিবার, ২৩ জানুয়ারি, ২০১১

প্রিয়া বলে ডাকবো তোমায় , আমি কি করতে পারি ? ,WHAT CAN I DO ? , তোমার ভালোবাসাতে




প্রিয়া বলে ডাকবো তোমায়  
----------------------------- 


প্রিয়া !
হ্যাঁ , আজ থেকে এ নামেই ডাকবো তোমায় ।
উপনাম কিংবা ডাকনাম হবে তোমার “ প্রিয়া ’’।

শিল্পী !
এ নাম তো গান শুনাবে মনের মাঝে অহরহ -
তাক্ ধিনা ধিন তাক্ রিনিঝিনি কাঁকনের ছন্দে ,
রাগিনীর মধুরিমা সুর তার আচ্ছন্ন করবে আমায় ,
স্বপ্নের সমীরণ দোল খাবে নির্ঘুম আঁখিনীড়ে ,
সুখের মসনদ দোলে উঠবে শিল্পীর চৌম্বকীয় সূরের মূর্ছনায় !
তাই , এসো হে প্রিয়া ! এসো এসো ;
লাজরাঙ্গা বধুবেশে , দুই হাতে ওড়নার আঁচল টেনে ,
দাঁতের কামড় বসিয়ে তায় -
চেহারা ঈষৎ নিম্নে রেখে , পলকহীন আঁখিযুগল মুক্ত করে ,
দেখো মোর দিকে - এই য আমি
তোমার সৌরভ !

প্রিয়া প্রিয়া বলে ডকবো তোমায় ,
যতদিন এ জীবন না যাবে হারায় ।
পৃথিবীর দিগন্তে ঊষামান সূর্যের মতো সত্যি ,
চতুর্দশী চাঁদের উজ্জ্বল আলো যেমন দখা যায় রাত্রী ;
তেমনিই তুমি আমার জীবনে - নিত্য নব দ্যূতিময় প্রিয়া ,
নির্ঘুম স্বপ্নের আবেশে জড়াই শুধু তোমায় নিয়া ।

প্রিয়া প্রিয়া বলে ডকবো তোমায় ,
যতদিন রবে বহমান কর্ণফুলি - হালদা - পদ্মা - মেঘনা - যমুনা ,
থাকবো তোমার আকাশ ছুঁয়ে আমি - তোমারই সৌরভ ,
তুমি ছাড়া নেই যে আমার কোন ঠিকানা ।

প্রিয়া প্রিয়া বলে ডকবো তোমায় ,
পাছে লোকে কিছু বলে
বলবে বলুক সবে - তাতে কি হবে আমার ?
আারই প্রিয়া সে যে
যার সাথে মোর জীবন - মরণ ,
প্রিয়া বলে ডাকলে তারে
তাতে ক্ষতি কি মানুষজনার ?

প্রিয়া প্রিয়া বলে ডকবো তোমায় ,
যতদিন থাকে এই জীবনের দম  ,
প্রিয়াকে প্রমের দাম দিবোনা যে কম ।

প্রিয়া প্রিয়া বলে ডকবো তোমায় ,
যদি পাশ থেকে কখনো ছিটকে পড়ো ,
তুলে নেবো প্রিয়া প্রিয়া ডেকে তোমায় -
শুধু তুমিই যে মোর জীবনে বড়ো ।
====================================================================




আমি কি করতে পারি ? 
-------------------------- 


আমার জীবন সময় কাটেনা তোমাকে ছাড়া ,
তাই , আমি চলতে পারিনা আমার জীবন পথে ।
আমার জীবনটা কিছুই নয় তোমাকে ছাড়া ,
তাই , আমি অনুভব করি তোমায় সর্বসময় ।
অতএব , বলো তুমি আমায় -
হে আমার প্রিয়া !
এ মুহুর্তে আমি কি করতে পারি ? 

============================================================== 




WHAT CAN I DO ? 
---------------------------- 


MY LIFE TIME IS NOT RUN WITHOUT YOU ,
SO , I CAN’T RUN IN MY LIFE WAY .
MY LIFE IS NOTHING WITHOUT YOU ,
SO , I FEEL YOU ALL DAY LONG .
SO , TELL ME YOU -
OH MY DEAR !
WHAT CAN I DO IN THIS TIME ? 


=========================================================== 






তোমার ভালোবাসাতে  
-----------------------  

আমার মনের এই পৃথিবীটা
তোমার ভালোবাসাতেই ধন্য হলো ।
আার মনেরই আশা সকল
তোমার ছোঁয়াতেই মিঠে গেলো ।
তোমারই ভালোবাসায় মাতাল হয়ে
আমি যে হলাম টলোমলো ।।
তোমারই ভালোবাসায় আমারই জীবনে যে
সুখেরই প্লাবন বয়ে দলো ।
তোমারই ভালোবাসায় আমারই মনোমাঝে
খুশিরই জোয়ার এনে দিলো ।
তোমারই ভালোবাসায় মোর
জীবনটা হলো এলোমেলো ।।
আমারই হৃদয়ের আকাশটা যে
তোমারই ভালোবাসাতেই রঙ্গীন হলো ।
আমারই জীবনের সময়টা যে
তোমারই ভালোবাসার সঙ্গী হলো ।
তোমারই ভালোবাসায় আমি
হয়েছি যেনো এলোবেলো ।। 

=========================================== 

বুধবার, ১৯ জানুয়ারি, ২০১১

স্মরণ করি মহান দেশপ্রেমিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে


            মহান দেশপ্রেমিক শহীদ 
                          প্রেসিডেন্ট জিয়াউর রহমান            


স্মরণ করি 
মহান দেশপ্রেমিক শহীদ 
প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে 
===================================================================

হে মহান দেশপ্রেমিক ! দেশ মৃত্তিকার গর্ব !
মানব প্রেমিক আপনি জিয়াকে এই স্মরণ দিনে
আমাদের সশ্রদ্ধ সালাম আর মরণোত্তর সংগ্রামী অভিনন্দন ।
আপনাকে নিয়ে আজ আমরা গর্ব করি আপনার উত্তরসূরীরা ,
আপনার আদর্শের পথ ধরে চলমান আমরা
প্রতিনিয়ত স্মরণ করি আপনার মহান কীর্তিসমূহ ।
আপনার সৈনিক জীবনের চাতুর্যপনায়
এসেছিল সহসা আমাদের জাতীয় মুক্তি ;
অবনত মস্তক উন্নীত হয়েছিল তড়িৎ গতিতে
সমগ্র বাংলাদেশর আপামর জনতার ।
একাত্তরের সেই রাতে সুবহে সাদিকের যাত্রালগ্নে
দুমড়ানো মোছরানো কালুর ঘাটের ট্রানজিষ্টার থেকে
ভেসে আসা সেই আপনি জিয়ার কন্ঠধ্বনি -

আমি মেজর জিয়া বলছি , আমাদের দেশ আজ স্বাধীন হলো !
মুক্তির লড়াইয়ে আজ আমরা জয়ের মুকুট ছিনিয়ে এনেছি !
আমরা এখন মুক্ত , আমরা এখন স্বাধীন !
আমরা আজ স্বাধীন একটা জাতিতে পরিণত হলাম !
আমরা আজ হাতে পেলাম স্বাধীনতার লাল টুকটুকে সূর্য !
পরাধীণতার গ্লানী দূর করে স্বধীনতার সবুজ আবরন
গায়ে জড়িয়ে নিতে আজ আমরা সক্ষম হয়েছি !
পরাধীণতার শৃন্খল থেকে মুক্ত বিহঙ্গ
আজ আমরা সকল বাংলাদেশী !

আপনি জিয়ার সেই স্বাধীন কন্ঠধ্বণি ধ্বণিত হলো
সমগ্র দেশের আপামর জনতার কর্ণকুহরে !
মুহুর্তেই পাল্টে গেলো সমগ্র দেশের জনপদ জনগন !
বিজয়োল্লাসে মেতে উঠল দেশবাসী ।

আপনি জিয়ার সেই ঘোষনা
ম্লান হয়ে এলো যেন কিছুদিন পর ;
স্বাধীন দেশের স্বাধীন মানুষেরা অক্টোপাশে আটকে গেলো ।
স্বাধীন দেশের অবারিত রাজপথে দেখা দিল পরাধীণতার মিশ্রন ।
হতে লাগলো ব্যাংক লুঠ - চুরি - ডাকাতি - রাহাজানী ,
নির্যাতন - নিষ্পেষন আর অত্যাচারের খড়ক হাতে
স্বাধীন দেশের মসনদে যেন আসীন হলেন স্বৈরাচারের দোসর ।
রইলোনা তাই তাদের মসনদে থাকার ক্ষমতা ।
পাল্টে গেলো স্বাধীন দেশের রাজনৈতিক ক্যানভাস ।

পূণর্বার স্বাধীনতার ডাক দিলো সিপাহী - জনতা ,
বিপ্লবের মাধ্যমে সাতই নভেম্বর লাল দালানের জিঞ্জির ভেঙ্গে
ছিনিয়ে এনে বসালো সেই মসনদে আপনাকে ।
স্বাধীনতার উজ্জ্বল আলো বিকিরনের দীক্ষা নিয়ে
মসনদে আসীন হলেন আপনি
সেই স্বাধীনতার মহান ঘোষক - মেজর জিয়া !
স্বাধীন দেশের মসনদ আপনাক পেয়ে হলো ধন্য !
আপনার স্পর্শ পেয়ে আন্দোলিত হলো সমগ্র দেশ !
স্বাধীনতার উজ্জ্বল আলোর বিচ্ছুরণ ঘটতে থাকলো সমগ্র দেশ ব্যাপী ।
আপনার উনিশ দফা কর্মসূচীর আলোকে আলোকিত হতে থাকলো
দেশের সকল জনপদ - জনগন !
শহর বন্দর ছাড়িয়ে গ্রাম থেকে গ্রামান্তরে
গণমানুষের মুখে মুখে ধ্বণিত হতে লাগলো আপনার যশ - খ্যাতি ,
আপনার মহান কীর্তি গাঁথা গাইতে থাকলো
দেশের আবাল - বৃদ্ধ - বণিতা সহ সকল শ্রেনীর জনসাধারণ !
আপনার দেশ প্রেমের অতুলনীয় নিদর্শন প্রদর্শিত হতে থাকলো
সমগ্র দেশের আনাচে কানাচে , জনপদ জনসঙ্গমে ।
আপনার দেশ প্রেমের ছোঁয়ায় ফুটতে থাকলো দেশব্যাপী প্রেমের ফুল !
ফুটন্ত ফুলের বাগান রূপে বিকশিত হতে লাগলো পুরোটা দেশ ।
চারিদিকে ছড়িয়ে যেতে থাকলো ফুটন্ত ফুলের সুরভিত সৌরভ !

নিন্দুক আর হিংসুকদের নাসিকায় সেই সৌরভ সহ্য হলোনা ।
ভাড়াটে দিয়ে খতম করলো তারা আপনাকে ।
বন্ধ করলো প্রেমের ফুল ফোটানো ,
আপনার সাজানো বাগান ধ্বংস করলো ,
সুরভিত সৌরভ বন্ধ করে ঢেলে দিলো দূর্গন্ধযুক্ত বিষের বোতল !
চারিদিকে প্রকৃতি আজ বিষাক্ত দ্রবণে দাহ্য ।
পঁচে গলে নষ্ট হচ্ছে পরিবেশ  ,
দুর্গন্ধে ছেয়ে গেছে সমস্ত লোকালয় ।
বড়ই প্রয়োজন আজ এ সময় - সুবাসিত সৌরভের আয়োজন ।
তাইতো , মনের আঙ্গিনায় দোল খায় সেই প্রেমের ফুল  ;
এই সময়ে  - আমাদের নাসিকায় এসে ধরা দেয়
আপনার ফুটানো ফুলের সেই সুবাসিত সৌরভ ।

আপনার অনুপস্থিতিতে স্মরণ করি আজ আপনাকে ,
হে মহান দেশপ্রেমিক !
হে ফুটন্ত ফুলবাগানের মহান রূপকার !
আমরা আবার পেতে চাই সুবাসিত সৌরভ
আপনার সেই সাজানো বাগান থেকে  ;
স্বাধীনতার স্বাদ পেতে চাই আমরা পূনর্বার
স্বাধীনতার মহান ঘোষক - আপনি জিয়ার কাছ থেকেই ।

হে আমাদের পথ প্রদর্শক জিয়া !
আপনার আদর্শের রজ্জু ধরিয়া
আমরা আপনার উত্তরসূরী চলিতেছি সকলে মিলিয়া -
দেশ মাতৃকার উন্নয়নে বন্ধুর পথ সকল পশ্চাতে ফেলিয়া ।
করবোনা আপনার সম্মানের অপমান -
আপনার আদর্শের রোশনী যতদিন থাকবে
আমাদের মনে প্রবাহমান ।

আপনাকে স্মরণ করার এই দিনে
আমাদের জীবনে জেগে উঠুক নব উদ্দীপনা
আপনার উনিশ দফা কর্মসূচির বাস্তবায়ন যেন হয় -
আপনার এই উত্তরসূরীদের মাধ্যমেই ।

========================================================= 

মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০১১

ঘড়ির কাঁটা , তুমি আমার জীবন-মরণ , YOU ARE MY LIFE AND DEATH




ঘড়ির কাঁটা 
------------ 

টিক্ টিক্ ঘড়ির কাঁটা চলছে
জীবনের গল্প ধীরতরে কমছে ,
ভালোবাসায় মোড়ানো স্বর্ণালী প্রাণ
ধীরে ধীরে য় হয়ে নিঃশেষ হচ্ছে ।
তব রাগ-অভিমান যত
ছুঁড়ে ফেলে দাও , হে প্রিয়া !
কলুষ মনের কছে হইওনা নত ,
ভালোবাসায় বন্দী থাকো
শুধু আমায় নিয়া। 

========================== 





তুমি আমার জীবন-মরণ 
------------------------  


হে প্রিয়া !
তুমি আমার গান ,
তুমি আমার প্রাণ ।
তুমি আমার বিশ্ব ,
তুমি আমার নিঃস্ব ।
তুমি আমার নিঃশ্বাস ,
তুমি আমার বিশ্বাস ।

হে প্রিয়া !
তুমি আমার নিশানা ,
তুমি আমার ঠিকানা ।
তুমি আমার আশা , 
তুমি আমার বাসা ।
তুমি আমার কল্পনা ,
তুমি আমার জল্পনা ।

হে প্রিয়া !
তুমি আমার বাঁশী ,
তুমি আমার রাশি ।
তুমি আমার সাথী ,
তুমি আমার বাতি ।
তুমি আমার তরী ,
তুমি আমার ঘড়ি ।

হে প্রিয়া !
তুমি আমার জ্যোতি ,
তুমি আমার পুঁথি ।
তুমি আমার ভালো ,
তুমি আমার আলো ।
তুমি আমার ছন্দ ,
তুমি আমার মন্দ ।

হে প্রিয়া !
তুমি আমার সুখ ,  
তুমি আমার দুঃখ ।
তুমি আমার সাধনা ,
তুমি আমার যাতনা ।
তুমি আমার কামনা ,
তুমি আমার বাসনা ।

হে প্রিয়া !
তুমি আমার কর্ম ,
তুমি আমার বর্ম ।
তুমি আমার স্বর্গ ,
তুমি আমার অর্ঘ্য ।
তুমি আমার কবর ,
তুমি আমার ওজর ।

হে প্রিয়া !
তুমি আমার ভয় ,
তুমি আমার ক্ষয় ।
তুমি আমার জয় ,
তুমি আমার লয় ।
তুমি আমার মন ,
তুমি আমার ধন ।

হে প্রিয়া !
তুমি আমার সব ,  
তুমি আমার রব ।
তুমি আমার আবাস ,
তুমি আমার সর্বনাশ ।
তুমি আমার জীবন ,
তুমি আমার মরণ ।

============================================= 



YOU ARE MY LIFE AND DEATH 
---------------------------------------------


HELLO DARLING !
YOU ARE MY SONG ,
YOU ARE MY SOUL .
YOU ARE MY WORLD ,
YOU ARE MY DESTITUTE .
YOU ARE MY RESPIRATION ,
YOU ARE MY FAITH .

HO DEAR !
YOU ARE MY SIGN ,
YOU ARE MY ADDRESS .
YOU ARE MY HOPE ,
YOU ARE MY NEST .
YOU ARE MY IMAGINATION ,
YOU ARE MY REPEAT .

O BELOVED !
YOU ARE MY FLUTE ,
YOU ARE MY HEAP .
YOU ARE MY FRIEND ,
YOU ARE MY LAMP .
YOU ARE MY BOAT ,
YOU ARE MY CLOCK .

OH MY LOVE !  
YOU ARE MY SPLENDOUR ,
YOU ARE MY BOOK .
YOU ARE MY GOOD ,
YOU ARE MY LIGHT .
YOU ARE MY POETICAL METNE ,
YOU ARE MY BAD .
  
HELLO DARLING !
YOU ARE MY HAPPINESS ,
YOU ARE MY SORROW .
YOU ARE MY WORSHIP ,
YOU ARE MY PAIN .
YOU ARE MY WISH ,
YOU ARE MY DESIRE .

HO DEAR !  
YOU ARE MY WORK ,
YOU ARE MY ARMUR .
YOU ARE MY HEAVEN ,
YOU ARE MY REVERENCE .
YOU ARE MY GRAVE ,
YOU ARE MY PLEA .

O BELOVED !
YOU ARE MY FEAR ,
YOU ARE MY DECREASE .
YOU ARE MY SUCCESS ,
YOU ARE MY ABSORPTION .
YOU ARE MY HEART ,
YOU ARE MY WEALTH .

OH MY LOVE !  
YOU ARE MY ALL ,
YOU ARE MY VOICE .
YOU ARE MY RESIDENCE ,
YOU ARE MY TOTAL DESTRUCTION .
YOU ARE MY LIFE ,
YOU ARE MY DEATH .
  
========================================================================================================