আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা

বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী

সকল মহান ভাষা শহীদগণের প্রতি,
এবং ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত

সকল ভাষা সৈনিক
ও বীর বাঙ্গালীদের জানাই অশেষ শ্রদ্ধাঞ্জলী,
সেইসাথে সকলকে জানাই

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

বিষয় সূচী

সাহিত্য (60) অন্যান্য কবিতা (53) ভালোবাসার পদবিন্যাস ( প্রেম সম্পর্কিত রচনা বিশেষ ) (53) আমার লেখা প্রবন্ধ-নিবন্ধ (37) কবিতা (35) দেশ নিয়ে ভাবনা (33) ফিচার (33) বাংলাদেশ (29) সমসাময়িক (28) খন্ড কাব্য (26) হারানো প্রেম (22) সংবাদ (18) কাল্পনিক প্রেম (16) ইতিহাস (15) প্রতিবাদ (15) সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ (15) Online Money Making Links (14) দেশাত্মবোধক কবিতা (13) আমার জীবনের দিনপঞ্জী (12) ধর্ম (12) প্রেমের কবিতা (11) ব্যক্তিত্ব (11) রাজনীতি (11) ধর্মীয় আন্দোলন (10) প্রবাসের কবিতা (10) খন্ড গল্প (9) জীবন গঠন (9) বর্ণমালার রুবাঈ (9) ইসলাম (8) প্রগতি (8) মানুষ ও মানবতা (8) হেফাজতে ইসলাম বাংলাদেশ (8) VIDEOS (7) আমার লেখালেখির অন্তরালে (7) ইসলামী জাগরণ (7) মানব মন (7) ট্র্যাজেডি (6) শোক সংবাদ (6) সম্প্রীতি (6) নারী স্বাধীনতা (5) প্রেমের গল্প (5) বিজয় দিবসের ভাবনা (5) মৃত্যুপথ যাত্রী (5) সংবাদ মাধ্যম (5) স্মৃতিকথা (5) ঈদ শুভেচ্ছা (4) প্রবাস তথ্য (4) রমজান (4) শুভেচ্ছা (4) Computer Programer (3) আমার ছবিগুলো (3) আমার রাইটিং নেটওয়ার্ক লিংক (3) পর্দা (3) ফটিকছড়ি (3) বাংলাদেশের সংবিধান (3) বিশ্ব ভালবসা দিবস (3) শিক্ষা (3) শিক্ষার্থী (3) স্লাইড শো (3) News (2) VERIETIES POEMS OF VERIOUS POETS (2) আষাঢ় মাসের কবিতা (2) আষাঢ়ের কবিতা (2) ইসলামী রেনেসাঁ (2) ছাত্র-ছাত্রী (2) থার্টি ফাস্ট নাইট (2) নারী কল্যান (2) নারী প্রগতি (2) নির্বাচন (2) বর্ষার কবিতা (2) মহাসমাবেশ (2) শবেবরাত (2) শরৎকাল (2) শাহনগর (2) শ্রদ্ধাঞ্জলী (2) সত্য ঘটনা (2) সত্য-মিথ্যার দ্বন্ধ (2) সফলতার পথে বাংলাদেশ (2) Bannersআমার ছবিগুলো (1) DXN (1) For Life Time Income (1) For Make Money (1) Knowledge (1) Student (1) অদ্ভুত সব স্বপ্নের মাঝে আমার নিদ্রাবাস (1) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (1) আহলে সুন্নাহ ওয়াল জামা'আত(সুন্নী) (1) উপন্যাস (1) কবি কাজী নজরুল ইসলাম (1) কোরআন - হাদিসের কাহিনী (1) গল্প (1) চট্টগ্রাম (1) চিকিৎসা ও চিকিৎসক (1) জমজম (1) জাকাত (1) তরুন ও তারুণ্য (1) নারী জাগরণ (1) পরকিয়ার বিষফল (1) ফটিকছড়ি পৌরসভা (1) বন্ধুদিবস (1) বাংলাদেশের প্রখ্যাত আলেম (1) বিবেক ও বিবেকবান (1) বিশ্ব বাবা দিবস (1) বিশ্ব মা দিবস (1) ভ্রমণ (1) মন্তব্য (1) মাহফুজ খানের লেখালেখি (1) রবি এ্যাড (1) রমজানুল মোবারক (1) রেজাল্ট (1) রোগ-পথ্য (1) লংমার্চ (1) শহীদ দিবস (1) শুভ বাংলা নববর্ষ (1) শৈশবের দিনগুলো (1) সমবায় (1) সস্তার তিন অবস্থা (1) সাভার ট্র্যাজেডি (1) সিটি নির্বাচন (1) স্বপ্ন পথের পথিক (1) স্বাধীনতা (1) হ্যালো প্রধানমন্ত্রী (1) ২১ ফেব্রোয়ারী (1)

APNAKE SHAGOTOM

ZAKARIA SHAHNAGARIS WRITING

সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা

বর্তমান বিশ্বায়নের যুগে আমরা আর বাংলা ভাষায় কথা বলতে চাইনা । নিজের মাতৃভাষাকে যখন-তখন যেখানে সেখানে অবমাননা করে তৎপরিবর্তে ইংরেজী ভাষা ব্যবহার করতে অভ্যাস্থ হয়ে যাচ্ছি বা হয়ে গেছি ।
আরও একটু এগিয়ে গেলে বলতে হয় - আমরা আজ বাঙ্গালী হয়ে বাঙ্গালী জাতিসত্বা ভুলে গিয়ে ইংরেজী জাতিসত্বায় রক্তের ন্যায় মিশে গেছি !

অথচ একদিন আমরা বাঙ্গালী জাতি একতাবদ্ধ হয়ে রাষ্ট্রীয় ভাষা উর্দুকে ত্যাগ করে নিজেদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা তথা বাংলা ভাষাকে সর্বত্র প্রচলন করতে প্রাণ দিতে বাধ্য হয়েছিলাম ! ফলে বিজাতীয় ভাষা উর্দূকে অপসারন করে নিজেদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা অর্জন করে বাংলা ভাষাকে ধারন করেছিলাম । যখন আমরা বাংলার সর্বত্র বাংলা ভাষায় কথা বলা শুরু করেছিলাম ,তখন কিন্তু বিশ্বায়নের যুগটা অনুপস্থিত ছিল তা নয় , বিশ্বায়নের যুগটা তখনও ছিল বিধায় আমরা ইংরেজী শিক্ষায় তখনও বাধ্য ছিলাম । অর্থাৎ যে জন্যে আজ আমরা ইংরেজী শিখছি সেইজন্যে তখনও ইংরেজী শিক্ষার প্রচলন ছিল । ছিল ইংরেজী শিক্ষার প্রয়োজনীয়তাও । তাই বলে সে সময় বর্তমান সময়ের মত মাতৃভাষা বাংলাকে অবমাননা করা হয়নি । মানুষ সে সময় বাংলায়ই কথা বলেছিল । শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই সে সময় ইংরেজী ব্যাবহার করেছিল বাঙ্গালী জাতি

conduit-banners

Powered by Conduit

ফ্লাগ কাউন্টার

free counters

MZS.ONLINE MONEY MAKING WAY

PLEASE CLICK ON MY BANNERS. VISIT MY AFFILIATE SITE "MZS.ONLINE MONEY MAKING WAY ( অনলাইনে অর্থোপার্জনের একটা মাধ্যম )" I HOPE IT WILL BE HELPFUL FOR YOU. Create your own banner at mybannermaker.com!

সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০১১

তুমি আমার , মন মানেনা , অহর্ণিশ জ্বলছি , হওনা তুমি একটু দুঃখী , তোমার সুখে



তুমি আমার  
------------- 

আমিতো তোমায় ভালোবেসেছি ,
হৃদয়ের তন্ত্রীতে তোমার নাম লিখে ফেলেছি ।
যতই দূরে তুমি থাকোনা কেন ,
প্রতিটি ক্ষণ তুমি মোর কাছে যেন !
একরাশ ব্যথা যদি থাকে হৃদয় ঘরে ,
তোমার কথা মনে হলে যায় যে সরে !
বারবার যদি আসে জল আঁখি কোণে ,
মুছে যায় সব ,
বলি যখন কথা বিনা তারের টেলিফোনে !
একরাশ ব্যথা শুধু তুমি নেই বলে পাই ,
তুমি মোর জীবন-মরণ আর কেহ নাই ।
==========================================================



মন মানেনা  
-------------- 

মরুভূমি হয়ে যাওয়া আমারই মন ,
তোমাকেই খুঁজে ফেরে শুধু অনুক্ষণ ।।
মরুঝড়ে চাপা পড়া আমারই জীবন ;
মানে না যে আর মোর মরুভূমি মন ।।

উপরেতে যায় না দেখা চামড়া ঘেরা আমার এই শরীর ,
তারইভিতর অগ্নি-দহন , জ্বলছে সদা জীবনের এই নীড় ।
বিরহের দাবানলে জ্বলছে সারাক্ষণ -
ইটেরই ভাটার মতো আমার এই জীবন ।
দগ্ধ হওয়া জীবনখানার আহত এই মন ,
ছটফট করে তোমার লাগিই শুধুই সর্বক্ষণ ।।

বুঝাতে পারিনা হায় মনের ব্যথা ,
বলতে যে পারিনা কভু জীবনের কথা ।
ধ্বিকিধ্বিকি জ্বলে সদা আমার এই মন ,
খাঁচায় বন্ধী পাখির মতোন আমারই জীবন ।
বন্ধী আমার জীবনখানার আছে যে এক মন ,
তোমায় নিয়েই ভাবে তাহা শুধুই সারাক্ষণ ।। 
============================================================= 





অহর্ণিশ জ্বলছি  
-----------------  

অহর্ণিশ জ্বলছি শুধু - “ প্রিয়া ’’
তোমারই “ সৌরভ ’’- সেই আমি ,
আলো-আশাহীন জীবন নিয়া
তোমারই অপেক্ষায় শুধু দিবসযামী ।
মরুময় এ হৃদয় মাঝে
করছি শুধু তোমায় স্মরণ ,
তোমার ভালোবাসার কাঙ্গাল আমি
হচ্ছি শুধুই ক্ষরণ ।
আছি শুধু তোমারই জন্য - প্রিয়া
তমসাচ্ছন্ন এই জীবন নিয়া ,
তোমারই মনের প্রকোষ্ঠে রেখো আমায়
শুধু একটু ভালোবাসা দিয়া । 
========================================================








হওনা তুমি একটু দুঃখী  
------------------------- 

জলভরা চোখ আর বেদনারই মন
এই নিয়েই তোমায় করছি স্মরণ ।।
আমার এই স্মরণ যদি হয়
তোমার কান্নারই কারন ,
হবে যে তাতেই সুখী
আমারই এই মন ।।

তোমারই খুশির দিনে জানি আমারই এই মুখ
কেড়ে নিবে তোমারই মনের যত সুখ ।
যদি এতেও হয় আমার মনটা সুখী
হওনা তবে তুমি একটু দুঃখী ।
জানি সারাজীবন থাকবে সুখী তোমারই ঐ মন
আমারই একটু সুখের জন্যে
আজ না হয় কাটাও একটু ক্ষণ ।।

বিচ্ছেদরই অনলদাহে জ্বলন্ত মোর মন
চাই যে তোমার কাছে এই একটু ক্ষণ ।
দূর থেকে ছোঁয়াবিহীন তোমারই পরশ পেতে
তোমারই কথা শুনতেই রিসিভারটি রাখি কানে গেঁথে ।
হয় যদি তাতেই সুখী আমারই জীবন
একটু অসুখী তবে হোকনা তোমার মন ।। 
========================================================== 







তোমার সুখে  
---------------  

তুমি যদি সুখী হও আমি থাকলে দূরে ,
তবে তুমি সুখী হও আমি থাকি দূরে ।।

তোমার সুখে সুখী আমি তোমার দুঃখে দুঃখী ,
তোমার সুখের লাগি তাই আমি দূরে থাকি ।
এই জনমে সুখ আমার নাইবা লাগুক ,
তোমার কাছেই সুখ নিয়ে ফাগুন আসুক ।
সুখের ফাগুন থাকুক তোমার সারাজীবন ভরে ,
সেই সুখেরই আবেশ লাগবে আার জীবন ঘরে ।।

আমার যত দুঃখগুলো জীবন মাঝে গাঁথা ,
সর্বসময় দেয় আমায় মনের মাঝে ব্যথা ।
তোমার সুখের পরশ পেয়ে সকল দুঃখ আমার
নিমিষেই চলে গিয়ে সুখী হয় মন আমার ।
তাইতো সুখের তরীখানি ভীরুক তোমার জীবন তরে ,
এই যে শুধুইকামনা মোর সারাজীবন ভরে ।। 
=======================================================================



বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০১১

ঠিকানাটা তোমাকে দিলাম , শান্তি বিহীন আমি , আমার ছবি


ঠিকানাটা তোমাকে দিলাম  
  --------------------------  


আমার ঠিকানাটা তোমাকে দিলাম ।।
ঠিকানাটা যত্নে রেখো ,
একটা চিঠিই শুধু লিখো ,
তোমারই হাল জানিয়ে আমায়
প্রতিটি মাসে আাকে রেখো
খুশির ছোঁয়ায় ।
ডাকঘরে যাবো আমি প্রতিটি মাসে ,
বক্স খুলে দেখি যেন তোমার চিঠি আসে ।
নয়তো ভাববো, নও তুমি আমারই সে -
যারে নিয়ে একটা আশাই শুধু দেখেছিলাম ।।
আশায় আশায় থাকবো তোমার চিঠির পানে ,
চিঠিগুলো লিখো আমায় হৃদয় - টানে ।
যদি ডাকঘরে গিয়ে দেখি চিঠি আসেনি -
ভাববো - মনটা দিয়ে তুমি আমায় ভালোবাসনি ।
আমারই মনটা দিয়ে তোমায়
সেদিন আমি যে এক ভুল করেছিলাম ।।

============================================================== 





শান্তি বিহীন আমি    
--------------------------------------- 


এই দেশে আছি আমি
ঐ দেশে তুমি ,
মাঝখানে বড়ই ব্যবধান
রচেছেন ঐ অন্তর্যামী ।।
না দেখছ কভু আমায় তুমি
না দেখছি তোমায় আমি ,
পানির মত বহে যায়
কত সময় দামী ।।
চলছো একা একা তুমি
চলছি তেমন আমি  ,
জীবনেরই আশা সকল
হচ্ছে বিলীনকামী ।।
যেমনিভাবে জীবনতরী
ভাসিয়ে নিচ্ছো তুমি ,
তেমনিভাবে জীবনসাগর
পাড়ি দিচ্ছি আমি ।
শুধু মনের মাঝের একটা ব্যথায়
ভুগছি যে হায় শান্তিবিহীন আমি ।। 

===============================================

  


আমার ছবি 
---------------- 


যখন আমি থাকবোনা ,
কখনো ফিরে আসবোনা ,
করবে স্মরণ আমায় ;
এই জীবনের ক্ষণিক সময়ে
লিখেছি যত মনের আলাপন -
সেইসব আলাপন সামনে নিয়ে
ভাববে শুধু আমায় -
আমি এক ভবঘুরে কবি !
নশ্বর এই পৃথিবীর রঙ্গমঞ্চে
আমায় যখন দেখবে অনুপস্থিত ,
বিষাদে ভরা তোমার জীবন
যখন খুঁজবে আমায় -
লক্ষ্মী আমার প্রিয়তমা !
যত্ন করে রেখো আমার এ স্মৃতি ।
তখন কজ দিবে তায় ;
দেখবে চোখ জুড়িয়ে শুধু
আমার পাঠানো ছবি । 


=============================================

রবিবার, ৩০ জানুয়ারি, ২০১১

তুমি পাষাণী , এ কেমন তোমার ভালোবাসা , নেই তুমিও যেখানে



তুমি পাষাণী
--------------

এত যে পাষাণ কেন তুমি  
বলো তো আমায় ?
যতই রাখো মোরে দূরে দূরে
তবুও আমার এ মন যে
তোমায় কাছে পেতে চায় !
পাষাণের বেদীতে হয় যদি তোমার আবাস ,
মনে রেখো শুধুই - হবে মোর সবকিছু নাশ ।
জানো কি তুমি
জীবনের সব আশা যে মিটবার নয় ?
পেছনের স্মৃতি টেনে
কেন তবে করো আমাদের ভালোবাসার লয় ?
তুমি আর দূরে দূরে থেকোনা ,
মনের আবেগে মোরে জড়িয়ে রেখো -
পেছনের স্মৃতি সব মন থেকে সরিয়ে
আমায় তুমি ভালোবাসার চোখে দেখো ।
==========================================





এ কেমন তোমার ভালোবাসা 
-------------------------- 

খবর নিলেনা তুমি আমার খবর নিলেনা ,
কেমন আছি আমি তাহা জানতে চাইলেনা !!
কেমন তমার ভালোবাসা বুঝতে পারলামনা ,
কেমন ভালোবাসো তুমি জানতে পারলামনা ।
কিভাবে আছি আমি তাহা দেখলেনা ,
নিলেনা তুমি আমার খবর নিলেনা !!
ভালবাসো বলে তুমি শুধু মুখে বলো ,
প্রমাণ দিতে বললে তুমি এড়িয়ে চলো !
এ কেমন ভালোবাসা তোমার ঐ মনে ,
হয়না কভু দেখা-সাক্ষাত তোমারই সনে !
ভালোবাসা হয়না শুধু মুখেরই কথায় ,
ভালোবাসা হতে পারে হৃদয়ের ব্যথায় ।
এ কেমন ব্যথা তোমার হৃদয়ের ঘরে ?
আমার খবর নতে তোমার ঘৃণা ধরে !
কেমন আছি আমি আর কিভাবে আছি ,
সে খবর যে তুমি আজও কভু নিলেনা !!

========================================= 






নেই তুমিও যেখানে 
------------------ 

পাখীদের কলকাকলী নেই ,
মানুষদের আনাগোনা নেই ,
বান্ধবদের বিচরণ নেই ,
পাশে নেই কোন স্বজন !
মুখে ভাষা নেই ,
বুকে স্পন্দন নেই ,
শরীরে প্রাণ নেই ,
জীবনের নেই কোন আয়োজন !
কবিতায় মিল নেই ,
গানে ছন্দ নেই ,
সুরে লয় নেই ,
ফুলের সুবাস নেই ,
ফলের মৌ মৌ গন্ধ নেই ,
বাতাসের নেই যেখানে হিমেল পরশ -
নেই নেই কিছু নেই ,
জীবনের প্রাণও নেই ,
সেই নিস্তেজ - নিষ্প্রাণ
সফেদ কাফন পড়ানো লাশের মতোন
আমি , আমার জীবন ;
সেথায় এসেছে ধস্ !
অন্তরের চাওয়া নেই ,
ভালোবাসার পাওয়া নেই ,
বিরহের জ্বালা নেই ,
মনের মাঝে শান্তনা নেই ,
নেই যেখানে শোকের মাতম -
আদম শুমারীতে নাম নেই ,
সমাজে বসার আসন নেই ,
নিদ্রা যাবার ঘর নেই ,
সেই তুমিও নেই ( ! )
অসহায় যে জীবনর পাশে ;
সেখানেই করছি আমি
আমার জীবন জলসা খতম ।
============================== 


বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০১১

ভুলতে পারিনি তোমায় , নতুন পরিচয়ে আমার অর্ধাঙ্গিনী , রঙ্গীন হোক তোমার জীবন





ভুলতে পারিনি তোমায়  
-------------------------  

আমার হৃদয়োদ্যানে
উজ্জ্বলতর হয়ে ফুটে আছ
তুমি ।
আশা সব পূর্ণ হবে
যদি তোমায় আমার করে পাই ,
সবকিছুকেই ভুলতে পেরেছি ;
তবুও ,
ভুলতে পারিনি তোমায় !
উতলা মন ছুটে যেতে চায়
কেবলি - তুমিআছো যেথায় । 


====================================================== 











নতুন পরিচয়ে আমার অর্ধাঙ্গিনী  
-------------------------------  


আমার অর্ধাঙ্গিনী হয়ে সে
যেদিন কাবিন নামায় স্বাক্ষর করলো ,
তার পূর্বে ছিলো সে
নিতান্তই এক দূরন্ত বালিকা ;
নাম ছিল তার
“ মিস মমতাজ সুলতানা শিল্পী ’’।
উনিশ শ’ তিরান্নবই সাল
জুন মাসের তেইশ তারিখ ,
কাবিন নামায় স্বাক্ষর দানের মাধ্যমে
নতুন পরিচয়ে সে
যাত্রা করলো জীবনতরী নিয়ে ;
যাত্রা শুরুতে তার নাম ছিল
“ মিসেস মমতাজ সুলতানা শিল্পী ’’ ।

সেই দূরন্ত বালিকা
পরিণত হলো একজন রমণীতে ,
অথবা তখন সে
নারীতে হলো রূপান্তরিত ।
যৌবনের ঊষাকাল তখন তার ,
চঞ্চলা যুবতীর মতো
যৌবন সুধা আহরন করার মানসে
মানস সরোবর ভেবে
আমার জীবন সাগরে অবগাহন করলো ,
হয়ে গেলো আমার অর্ধাঙ্গিনী !

অতিক্রান্ত হলো যৌবনের সাতটি বসন্ত
আমার জীবন সাগরে অবগাহনর মাধ্যমে ।
মায় - মমতা - প্রেম - প্রীতি
আশা - কামনা - ভালোবাসা
আদর - সোহাগ - মান - অভিমান
ইত্যাদিতে কেটে গেলো যৌবনের সাতটি সিঁড়ি ।
প্রেমের মাঝে সাময়িক বিচ্ছেদ
প্রেমকে করে মধুময় ,
আর ভালোবাসার মাঝে এনে দেয়
সুদৃঢ় ভিত্তি ।
তাইতো , হঠাৎ সাময়িক বিচ্ছদের সুর বেজে উঠলো ,
ছিটকে পড়লাম দু’জন দু’দিকে ;
যেমন ছিটকে পড়েছিলেন
বাবা আদম ( আঃ ) এবং মা হাওয়া ( আঃ )
চির শান্তির আবাস থেকে ।
দূর-দূরান্তে দু’দিক পালে
আমরা দু’জনার বসতি আজ ,
বিচ্ছেদের অনলদাহে দগ্ধমান আমরা
অহর্নিশ প্রেমের বানে ডুবে মরছি ,
ভালোবাসার টানে সাঁতার কাটছি
বিচ্ছেদের তাপদগ্ধ জীবন নদীতে ,
প্রেমের স্বীকারোক্তি দিচ্ছি দু’জন দু’জনকে
চিঠিতে - ক্যাসেটের ফিতায় - টেলিফোন আর মুঠোফোনে ,  
ভালোবাসার অনুরাগে পাগল করছি দু’জন দু’জনকে
শব্দচয়নে - কবিতা লিখে - হৃদয়ের কথা দিয়ে ।
সত্যিই এমন করে ভালোবাসতে পারিনি দু’জন দু’জনকে
যতদিন কাছে ছিলাম একে অপরের ,
যতদিন ছিলাম একে অপরের সহিত নিবীড়ভাবে আবদ্ধ ।
তাই , বিচ্ছেদর বিয়োগ ব্যথায় জর্জরিত
আমি একদিন বললাম তাকে -
“ প্রিয়া ! আর পারছিনা সইতে বিচ্ছেদের তাপদাহ্ ’’।
যেদিন প্রিয়া সম্বোধনে চিঠি লিখলাম
সেদিন থেকেই তার আবার নতুন পরিচয় - “ প্রিয়া ’’ ।

আমার অর্ধাঙ্গিনী এখন আমার “ প্রিয়া ’’ ;
যাকে নিয়ে রচনা করছি অহর্নিশ শব্দের মালা ।
আমার প্রেমের পরিচিতি - “ প্রিয়া ’’;
যা একান্তই আমার প্রেমের ভুবনে সৌরভ ছড়াবে ।
বাহিরের কোন আঙ্গিনায় “ প্রিয়া ’’ প্রকাশ পাবেনা ,
বহিঃরাঙ্গনে তার পরিচয় হবে ভিন্ন ।

যেদিন আমি থাকবোনা ,
কখনো ফিরে আসবোনা ,
আর তখন যদি সে চায় -
বহিঃরাঙ্গনে পরিচিতি লাভ করবে সে
আমার অর্ধাঙ্গিনী হয়েই ;
ঠিক তখনই হবে তার আর এক নতুন পরিচয় ,
যার নির্ধারণ করার একমাত্র অধিকার তারই ... । 
=================================================================== 


  




রঙ্গীন হোক তোমার জীবন 
----------------------------  


আনন্দময় ছন্দের তানে সুরের ঝংকার উদ্ভাসিত হোক
তোমার জীবনে ,
সুখের পায়রা উড়ে এসে দোলা দিক
তোমার মননে ।
শান্তির শীতল সমীরণ এসে জুড়িয়ে দিক
তোমার দেহ ,
হাসি-খুশি আর উচ্ছলতায় ভরে উঠুক
তমার জীবন যাত্রার রাঙ্গাপথ । 
=========================================================================