আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা

বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী

সকল মহান ভাষা শহীদগণের প্রতি,
এবং ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত

সকল ভাষা সৈনিক
ও বীর বাঙ্গালীদের জানাই অশেষ শ্রদ্ধাঞ্জলী,
সেইসাথে সকলকে জানাই

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

বিষয় সূচী

সাহিত্য (60) অন্যান্য কবিতা (53) ভালোবাসার পদবিন্যাস ( প্রেম সম্পর্কিত রচনা বিশেষ ) (53) আমার লেখা প্রবন্ধ-নিবন্ধ (37) কবিতা (35) দেশ নিয়ে ভাবনা (33) ফিচার (33) বাংলাদেশ (29) সমসাময়িক (28) খন্ড কাব্য (26) হারানো প্রেম (22) সংবাদ (18) কাল্পনিক প্রেম (16) ইতিহাস (15) প্রতিবাদ (15) সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ (15) Online Money Making Links (14) দেশাত্মবোধক কবিতা (13) আমার জীবনের দিনপঞ্জী (12) ধর্ম (12) প্রেমের কবিতা (11) ব্যক্তিত্ব (11) রাজনীতি (11) ধর্মীয় আন্দোলন (10) প্রবাসের কবিতা (10) খন্ড গল্প (9) জীবন গঠন (9) বর্ণমালার রুবাঈ (9) ইসলাম (8) প্রগতি (8) মানুষ ও মানবতা (8) হেফাজতে ইসলাম বাংলাদেশ (8) VIDEOS (7) আমার লেখালেখির অন্তরালে (7) ইসলামী জাগরণ (7) মানব মন (7) ট্র্যাজেডি (6) শোক সংবাদ (6) সম্প্রীতি (6) নারী স্বাধীনতা (5) প্রেমের গল্প (5) বিজয় দিবসের ভাবনা (5) মৃত্যুপথ যাত্রী (5) সংবাদ মাধ্যম (5) স্মৃতিকথা (5) ঈদ শুভেচ্ছা (4) প্রবাস তথ্য (4) রমজান (4) শুভেচ্ছা (4) Computer Programer (3) আমার ছবিগুলো (3) আমার রাইটিং নেটওয়ার্ক লিংক (3) পর্দা (3) ফটিকছড়ি (3) বাংলাদেশের সংবিধান (3) বিশ্ব ভালবসা দিবস (3) শিক্ষা (3) শিক্ষার্থী (3) স্লাইড শো (3) News (2) VERIETIES POEMS OF VERIOUS POETS (2) আষাঢ় মাসের কবিতা (2) আষাঢ়ের কবিতা (2) ইসলামী রেনেসাঁ (2) ছাত্র-ছাত্রী (2) থার্টি ফাস্ট নাইট (2) নারী কল্যান (2) নারী প্রগতি (2) নির্বাচন (2) বর্ষার কবিতা (2) মহাসমাবেশ (2) শবেবরাত (2) শরৎকাল (2) শাহনগর (2) শ্রদ্ধাঞ্জলী (2) সত্য ঘটনা (2) সত্য-মিথ্যার দ্বন্ধ (2) সফলতার পথে বাংলাদেশ (2) Bannersআমার ছবিগুলো (1) DXN (1) For Life Time Income (1) For Make Money (1) Knowledge (1) Student (1) অদ্ভুত সব স্বপ্নের মাঝে আমার নিদ্রাবাস (1) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (1) আহলে সুন্নাহ ওয়াল জামা'আত(সুন্নী) (1) উপন্যাস (1) কবি কাজী নজরুল ইসলাম (1) কোরআন - হাদিসের কাহিনী (1) গল্প (1) চট্টগ্রাম (1) চিকিৎসা ও চিকিৎসক (1) জমজম (1) জাকাত (1) তরুন ও তারুণ্য (1) নারী জাগরণ (1) পরকিয়ার বিষফল (1) ফটিকছড়ি পৌরসভা (1) বন্ধুদিবস (1) বাংলাদেশের প্রখ্যাত আলেম (1) বিবেক ও বিবেকবান (1) বিশ্ব বাবা দিবস (1) বিশ্ব মা দিবস (1) ভ্রমণ (1) মন্তব্য (1) মাহফুজ খানের লেখালেখি (1) রবি এ্যাড (1) রমজানুল মোবারক (1) রেজাল্ট (1) রোগ-পথ্য (1) লংমার্চ (1) শহীদ দিবস (1) শুভ বাংলা নববর্ষ (1) শৈশবের দিনগুলো (1) সমবায় (1) সস্তার তিন অবস্থা (1) সাভার ট্র্যাজেডি (1) সিটি নির্বাচন (1) স্বপ্ন পথের পথিক (1) স্বাধীনতা (1) হ্যালো প্রধানমন্ত্রী (1) ২১ ফেব্রোয়ারী (1)

APNAKE SHAGOTOM

ZAKARIA SHAHNAGARIS WRITING

সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা

বর্তমান বিশ্বায়নের যুগে আমরা আর বাংলা ভাষায় কথা বলতে চাইনা । নিজের মাতৃভাষাকে যখন-তখন যেখানে সেখানে অবমাননা করে তৎপরিবর্তে ইংরেজী ভাষা ব্যবহার করতে অভ্যাস্থ হয়ে যাচ্ছি বা হয়ে গেছি ।
আরও একটু এগিয়ে গেলে বলতে হয় - আমরা আজ বাঙ্গালী হয়ে বাঙ্গালী জাতিসত্বা ভুলে গিয়ে ইংরেজী জাতিসত্বায় রক্তের ন্যায় মিশে গেছি !

অথচ একদিন আমরা বাঙ্গালী জাতি একতাবদ্ধ হয়ে রাষ্ট্রীয় ভাষা উর্দুকে ত্যাগ করে নিজেদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা তথা বাংলা ভাষাকে সর্বত্র প্রচলন করতে প্রাণ দিতে বাধ্য হয়েছিলাম ! ফলে বিজাতীয় ভাষা উর্দূকে অপসারন করে নিজেদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা অর্জন করে বাংলা ভাষাকে ধারন করেছিলাম । যখন আমরা বাংলার সর্বত্র বাংলা ভাষায় কথা বলা শুরু করেছিলাম ,তখন কিন্তু বিশ্বায়নের যুগটা অনুপস্থিত ছিল তা নয় , বিশ্বায়নের যুগটা তখনও ছিল বিধায় আমরা ইংরেজী শিক্ষায় তখনও বাধ্য ছিলাম । অর্থাৎ যে জন্যে আজ আমরা ইংরেজী শিখছি সেইজন্যে তখনও ইংরেজী শিক্ষার প্রচলন ছিল । ছিল ইংরেজী শিক্ষার প্রয়োজনীয়তাও । তাই বলে সে সময় বর্তমান সময়ের মত মাতৃভাষা বাংলাকে অবমাননা করা হয়নি । মানুষ সে সময় বাংলায়ই কথা বলেছিল । শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই সে সময় ইংরেজী ব্যাবহার করেছিল বাঙ্গালী জাতি

conduit-banners

Powered by Conduit

ফ্লাগ কাউন্টার

free counters

MZS.ONLINE MONEY MAKING WAY

PLEASE CLICK ON MY BANNERS. VISIT MY AFFILIATE SITE "MZS.ONLINE MONEY MAKING WAY ( অনলাইনে অর্থোপার্জনের একটা মাধ্যম )" I HOPE IT WILL BE HELPFUL FOR YOU. Create your own banner at mybannermaker.com!

শনিবার, ১৪ এপ্রিল, ২০১২

অন্ধরা একদিন আলোর মুখ দেখবেই


অন্ধরা একদিন আলোর মুখ দেখবেই 
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 
----------------------------------- 

আমি অবাক হই এই কারনে যে , আমাদের মুসলীমদের বর্তমান সমাজের মধ্যে বেশ কিছু ইংরেজী শিক্ষিত ডক্টরেট ডিগ্রী ধারী ব্যক্তি রয়েছেন যারা ইসলামের অবমূল্যায়নের শপথ নিয়েছেন অথচ তারা ইসলামী নাম ছাড়া চলতে পারেননা । ইসলামের পরিচয় দেয়া ছাড়া তারা পরিচিত হতে পারেননা । কিন্তু অমুসলীমদের চেয়ে তারা ইসলাম বিরোধীতায় অগ্রগামী । 

এ পর্যন্ত যতগুলো পাবলিক অনলাইন ফ্ল্যাটফর্ম হয়েছে সবগুলোতেই দেখা যাবে কোন অমুসলীম নয় , মুসলীম পরিচয় ও নামধারী মানুষগুলোই ইসলামের বিপক্ষে অবস্থান নিচ্ছে । কোরআন - হাদীসের আইন নিয়ে প্রশ্ন তুলছে । যারা ইসলামের মুল আকিদা ও বিশ্বাস নিয়ে কথা বলছে তাদের পীছনে লাগিয়ে দিচ্ছে মৌলবাদী পদবী । হয়তো তারা ডক্টরেট ডিগ্রী অর্জন করলেও মৌলবাদী শব্দটির অর্থ কি তা তারা শিখেননি । 

রামদা - চাপাতি - বোমা আধুনিক সব অস্ত্র নিয়ে জঙ্গীরা রাজত্ব করে চলেছে স্কুল , কলেজ , বিশ্ববিদ্যালয়গুলোতে আর জঙ্গী বানাচ্ছে তারা মসজিদ , মাদ্রাসার শান্তিপূর্ণ স্থানগুলোতে অবস্থানকারী ছাত্র , শিক্ষক , ইমামদের । এ যেন -সমাজে অন্যায় করে একজন আর সামাজিক অন্যায় বিচারে চাপিয়ে দেয়া হয় নীরিহ সরল মানুষদের উপর - এমনই অবস্থা । 

আর এই মনোভাবের কারনেই ইসলামী ভাবধারার মানবহিতকর পোষ্টগুলোতে কারো মন্তব্য আসেনা । কারণ , ইসলামী ভাবধারার মানুষগুলো যেমন আজ তথাকথিত নামধারী মুসলীমদের দৃষ্টিতে মৌলবাদী ও জঙ্গী হিসাবে বিবেচিত হচ্ছে , তেমনি ইসলামী ভাবধারার মানুষগুলোর পোষ্টগুলো ও মৌলতন্ত্র ও জঙ্গীনামায় পরিণত হচ্ছে । 

তারপরও বলব - ইসলামকে যারা যতবার পদদলিত করতে চেয়েছে , ততবারই তারা আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে । ইসলামের উন্নয়নে তারা যতবারই প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে , ততবারই তারা পদদলিত হয়েছে । ইসলামকে তারা যতবারই ধ্বংস করতে চেয়েছে , ততবারই তারা নিজেরাই ধ্বংস হয়েছে । ইতিহাস সাক্ষী । ঝলঝল করছে ইতিহাসের পাতা ইসলামের বিজয় গাঁথা নিয়ে । 

তাই যারা ইসলামী আলোকে মানবকল্যানে লেখালেখি করছেন তাদেরকে কে বলবো - এগিয়ে যান আপনাদের লক্ষ্য পানে । আসবে বাধা , উঠবে প্রাচীর , ঠেকে যাবে দেয়ালে পীঠ । তবুও এগিয়ে যেতে হবে সত্যের মূল মন্ত্র নিয়ে অন্ধ মানুষদের কাছে আলোক বর্তিকা হয়ে ।
আপনাদের আলোকবর্তিকায় এইসব অন্ধরা একদিন আলোর মুখ দেখবেই । 
===================

শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১২

সভ্যতার নব রূপায়ণে এই বৈশাখ



সভ্যতার নব রূপায়ণে এই বৈশাখ
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
--------------------------------- 
এসেছে বৈশাখ শান্তি সুখের বার্তা নিয়ে –
হিংসা – বিবাদ হবে দূরীভূত ,
প্রেম-প্রীতির বন্ধন রচবে সতত ;
সাজবে নতুন করে বাংলার জনপদ ভালোবাসা দিয়ে ।

সরে যাক ঝরা , চলে যাক খরা –
দূরীভূত হোক মানব মনের মলিনতা ,
ধ্বংস হোক যত মানুষের মাঝে চলমান সহিংসতা ;
সুন্দর রূপে গড়ে উঠুক মানুষের আবাস রূপে এই বসুন্ধরা ।

হবে সকলের মন সুন্দর-সুশীল
সংকীর্ন মন হবে প্রসস্থ অনেক বড় দিল -
বিশ্বাস – নিঃশ্বাসে আসবে প্রত্যয় ,
সকলেই হবে একে অপরের সহযোগী
নাড়ীর বন্ধন নাইবা থাকুক -
বন্ধন হবে আত্মার সাথে আত্মায় ।

এই নববর্ষ আনবে সকলের মনে নতুন চমক ,
পরোয়া করবেনা কেউ কোন অসুরের ধমক ।
নতুন সভ্যতার রূপায়ণে হবে সকলেই ঐক্যমত ,
অসভ্যতার পাটাতন ধ্বংসে থাকবেনা কারো মনে দ্বৈতমত ।

সভ্যতার এই যুগে
করবেনা কেউ অসভ্যতার আয়োজন ,
অসভ্যতার ধ্বংসে প্রাণ দিবে সভ্য মানুষ
যদি হয় প্রয়োজন ।

এই বৈশাখ এসেছে এইবার
সভ্য জগতের মানবমুখে
এক দৃঢ়প্রত্যয় নিয়ে ,
বাংলার জনপদ , বাংলার মানুষ
করবে ক্ষমতা প্রকাশ তাদের
সভ্যতার সভ্য রূপ দেখিয়ে দিয়ে ।

নোংরামী – ভন্ডামী – লুচ্ছামী – শন্ডামী থেকে এইবার
বাংলার মানুষ আর বাংলার জনপথ হবে মুক্ত ,
এই দৃঢ়শপথ বুকে নিয়ে সকলেই
হয়েছে তারা এই নববর্ষ পালনের ভক্ত ।

এসো হে বৈশাখ এসো এসো
সাজিয়ে দাও মোদের নতুন রূপে ,
মলিনতা – কুটিলতা – হিংস্রতা মোদের ধ্বংস করো
সভ্যতার শালীন রূপ মোরা নিতে চাই লুপে ।
===========================================

বুধবার, ১১ এপ্রিল, ২০১২

লাল গোলাপ ...



লাল গোলাপ ...  
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
-----------------------------


তোমায় যেদিন প্রথম দেখি
হাতে ছিল এক লাল গোলাপ ,
মিষ্টি মাখা মধুর স্বরে
করছিলে তুমি বাক্যালাপ !
তোমার মুক্তোঝরা হাসিমুখে
ঝরছিল সব শব্দসুর ,
আনমনা ছিল দৃষ্টি তোমার
হানছিলে যা অল্পদূর !
অন্য একটা মেয়ের সাথে
ঘুরছিলে তুমি মলে ,
নুপুর পায়ে ছন্দ তুলে
যাচ্ছিলে মোর পাশে দিয়ে চলে ।
স্থির হল দৃষ্টি তোমার
আমার দিকে দেখে ,
হাঁটার গতি কমিয়ে দিয়ে
লাল গোলাপে দিলে চুমু এঁকে !
পীছন দিকে দেখলে তুমি
জিজ্ঞাসিত মনে ,
দৃষ্টি তোমার ধাক্কা খেল
আমার দৃষ্টি সনে !
একটু দাঁড়াও বললে তুমি
সাথের মেয়েটিকে ,
হঠাৎ তুমি ঘুরে গিয়ে
আসলে আমার দিকে !
কাছে এসে সেই তুমিই
আমার চোখে রাখলে তোমার চোখ ,
সর্বাঙ্গে মোর লাগল আগুন
কাঁপছিল মোর বুক !
আমার দিকে ফুলটি তুমি বাড়িয়ে ধরে
করলে বাক্যালাপ ,
“ তোমার জন্য – আমার হাতের
এই যে লাল গোলাপ !! ”
=============================

মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১২

বৃষ্টিজলে স্নান



বৃষ্টিজলে স্নান 
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
--------------------- 



পূর্বকথন ঃ 
আজ বারো বৎসর পর আনন্দে মেতে উঠলাম 
মদিনার রাস্তায় বৃষ্টি জলে স্নান করে । 
প্রায় অর্ধঘন্টা প্রবাস জীবনে বৃষ্টির সাথে সহবাস করলাম । 
আসলো স্ফূর্তি মনে । চাঙ্গা হলো মন । 
সেজে উঠল নতুন করে মনের গলি । 
সৃষ্টি হলো এই নিয়ে আজকের এই লেখা । 
সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ।
............................................................ .



আমি বৃষ্টিজলে স্নান করেছি আজ !
স্নান নেশায় মত্ত হয়ে করিনি আজ কাজ !!
রহমতেরই অঝোরধারায় আমি আজ শান্তি খুঁজেছি ,
বৃষ্টিজলে শান্ত হবে অশান্ত মন – তাই যে বুঝেছি ।।

ভিজেছি আজ মনের মতো মদিনায় থেকে ,
মদিনারই স্মৃতি স্বরূপ আজ তারিখটা নিয়েছি লেখে ।
মন – প্রাণ চাঙ্গা যখন বৃষ্টি গায়ে মেখে ,
সৌদীরা সব হাসছিলো আজ পাগলামী মোর দেখে !

সুখানন্দে সৌদীরাও আজ আমি বুঝেছি ,
তাদের সাথে স্ফূর্তি করে বৃষ্টিজলে শান্তি খুঁজেছি ।।

আজ বহুদিন পর আমি বৃষ্টিতে ভিজেছি ,
বারো বৎসর পরেই আজ আমি আনন্দে মেতেছি !
বৃষ্টির ফোটা মাথায় নিয়ে সুখ লভেছি ,
রহমতের জল গায়ে মেখে জ্বলন্ত মন শীতল করেছি ।।

মুক্ত বাতাস – শীতল জলে মন হরিলো আজ !
নতুন করে প্রবাসী মন ধরলো আজি সাজ !!
প্রবাস পথে উদাম গায়ে জলস্নানে হলোনা মোর লাজ !
বৃষ্টি জলে খেলার নেশায় আজ করিনি কাজ !!

সুখানন্দে অর্ধঘন্টা আমি আজ জলস্নানে থেকেছি !
মদিনারই গলিপথে রহমত বর্ষণ দেখেছি !!
=================================

রবিবার, ৮ এপ্রিল, ২০১২

রাজনৈতিকভাবে নববর্ষ বরণ ( একটা বিশেষ মন্তব্য )


রাজনৈতিকভাবে নববর্ষ বরণ 
( একটা বিশেষ মন্তব্য )
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 
----------------------------------- 
বাংলা নববর্ষ ঘনিয়ে এসেছে । বর্ষবরণে চলছে দেশব্যাপী তোড়জোড় । রাজনৈতিকভাবেও চলছে বর্ষবরণের বিভিন্ন আয়োজন । কাদা ছুড়াছুড়ি তো চলবেই - এটাইতো বাংলাদেশের রাজনীতি । দেশের কল্যানে কয়জন নেতাই বা মাথা ঘামায় । কাদা ছুড়াছুড়িতে ব্যস্ত রাজনৈতিক নেতাদের কাছ থেকে এর চেয়ে বেশী আর কি আশা করা যায় ? দেশের কল্যান তাদে মুখের বুলি মাত্র । দেশের কল্যানের বুলি আওড়িয়ে দেশের সম্পদ দিয়ে নিজেদের গোলা ভর্তির সুযোগ সন্ধানের একটি মোক্কম অস্ত্রই হলো তাদের এই মিথ্যা মুখের বুলি । আর এ অস্ত্রও প্রয়োগ করা হয় দেশের বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে । 
এ বর্ষবরণেও তাই চলবে । দেশের মানুষদের বোকা বানিয়ে তারা তাদের স্ব স্ব মুখের বুলি আওড়িয়ে যাবে । দেশের মানুষ মনে করবে দেশের কল্যানে তারা তাদের এ বুলি আওড়িয়ে যাচ্ছে । কতই না বোকা দেশের মানুষ ! নিজেদের স্বার্থ বিলীন করে দিয়ে এসব রাজনৈতিক নেতাদের গোলাভর্তি করনে সহযোগিতা করছে তারা । তারা একটুও চিন্তা করছেনা রাজনৈতিক নেতাদের এ ধরনের সহযোগীতা করে তাদের কোন লাভটা হচ্ছে ? রক্ত ঝরছে দেশের মানুষদের শরীর থেকে , নেতাদের শরীর থেকে নয় । নেতাদের সহযোগীতায় প্রাণ যাচ্ছে সাধারণ মানুষদের নেতাদের নয় । দেশের সম্পদে গোলাভর্তি হচ্ছে নেতাদের দেশের নাগরিকদের নয় । দেশের সম্পদ দিয়ে বিদেশে চিকিৎস সুবিধা নিচ্ছে নেতারা , দেশের সাধারণ নাগরিকরা নয় । দেশের সম্পদ বিভিন্ন ভাবে ভোগ করছে নেতারা , দেশের নগরিকরা নয় । তবুও দেশের নাগরিকরা এসব সুবিধাভোগী রাজনৈতিক নেতাদের জন্য প্রাণ দিয়ে যাচ্ছে । বোধোদয় হচ্ছেনা তাদের । ধিক দেশের নগরিকদের । 

আর মাত্র দু'একদিন বাকি নববর্ষের । রাজনীতিবিদদের বর্ষবরণে নেমে আসবে তাদের লাগামহীন বক্তব্য । দেখা যাক তাদের লাগামহীন বক্তব্যের পসরা সাজানো কতটা স্বার্থক হয় । শুনেছি বর্ষবরণের আয়োজন হিসাবে ইলিশ মাছের দাম রাখা হয়েছে জোড়া প্রতি ৬০০০ টাকা । অর্থাৎ সর্বোচ্ছ ৫ কেজী ওজনের একটা ইলিশের দাম হতে পারে ৩০০০ হাজার টাকা । দেশের অভুক্ত নাগরীকদের কাছে এই ইলিশ খাওয়া বা দেখা একমাত্র স্বপ্নেই সম্ভব বাসতবে নয় । আর এ অসমভবকে সম্ভবের আওতায় এনে বর্ষবরণের স্ফূর্তিতে নামবে এসব রাজনীতিবিদরাই সাধারণত বেশী । কারণ তাদের কাউকেই কারো কাছে জবাবদিহী করতে হবেনা । রাজনীতিবিদ ছাড়া আরো একদল মানুষ এই স্ফূর্তিতে নামতে পারে যারা বিত্তশালী । কিন্ত তারাও টেক্স কমিশনের ভয়ে নামতে তেমন সাহস পাবেনা । অবশ্য সাধারণ জনসাধারণের মধ্যে কেউ কেউ নিজেদের ধন সম্পদ বিক্রি করে রাজনৈতিক নেতাদের টক্কর দিতে নামবে - এ বিচিত্র কিছু নয় । কারণ আমাদের বাঙ্গালীদের স্বভাবই হলো দেশে খাবার না থাক আমাদেরকে ধনীদের সাথে তাল মিাতে হবেই । 
যা হোক , এই বর্ষবরণে এই উচ্চমূল্যের ইলিশ কেনা নিয়ে বিশেষ বিশেষ বক্তব্য প্রচার হতে পারে রাজৈতিক নেতদের কাছ থেকে । যেমন - বিরোধী দল পন্থীরা যদি এই উচ্চমূল্যের ইলিশ কিনে বর্ষবরণ করে তবে সরকারী দল পন্থীদের বক্তব্য হবে - আমদের সরকার অর্থনৈতিক ভাবে দেশকে স্বচল করে দিয়েছে , বিরোধী দলকে ৬০০০ টাকা দামের ইলিশ খাইয়ে দিয়ে আমরা তা প্রমাণ করে দিয়েছি । অপরদিকে সরকারী দলপন্থীরা যদি এই উচ্চমূল্যের ইলিশ কিনে বর্ষবরণ করে তবে বিরোধী দলপন্থীদের বক্তব্য হবে - আমাদের দেশের সম্পদ দিয়ে সরকারী দল টাকার পাহাড় গড়ে সেই টাকা দিয়ে আজ উচ্চমূল্যের ইলিশ দিয়ে বর্ষবরণের স্ফূর্তিতে নেমেছে , এ থেকেই প্রতীয়মাণ হয় সরকারীদল কি পরিমাণ দেশের সম্পদ আত্মসাৎ করে চলেছে । 
তাই , এবার ইলিশ দিয়ে বর্ষবরণে উভয় দলের জন্যই রয়েছে আকর্ষণীয় সব খবর ! 
===============================

শুক্রবার, ৬ এপ্রিল, ২০১২

প্রেম দৃষ্টি তোমার তরে


প্রেম দৃষ্টি তোমার তরে 
( একটা ইংলিশ কবিতার ভাবার্থ অবলম্বনে রচিত )
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 
-----------------------------


আমার নীরব শব্দ কথা বলবে , 
যেমন আমি তোমায় দেখি আমার চোখ বন্ধের সাথে ।
প্রেম তাড়িত হৃদয় আমার জাগবে তোমার তরে 
যতই তুমি থেমে থেমে হাঁট আর মিথ্যা বলে ভাব । 

আমাদের নির্দোষ তৃষ্ণার্ত আবেগ 
কিনে নেবে সকল স্বপ্ন , স্বাদ নেবে প্রত্যেক আনন্দের । 

আমাদের তিক্ততা - মিষ্টতা - অস্থিরতা 
উড়াল দিবে এবং উচ্ছ চুম্বন স্পর্শ করবে 
আমাদের আলিঙ্গন মুহূর্তে । 

সকল দুঃখ ভয় হবে দূরীভুত , 
দুঃখ যাবে টলে আমাদের চেষ্ঠায় । 
=========================

বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১২

সেই তোমাকে ...




সেই তোমাকে ... 
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 
----------------------------------- 




সুদূরিকা ! 
আজ জানতে পেলাম তুমি এখনো বিয়ে করোনি ! 
কিন্তু কেন ? কি কথা হয়েছিল আমাদের ? 
বিয়ে না করে কি তুমি আমকে দায়বদ্ধ করে রাখতে চাও ? 
সেটা তুমি পারবেনা । 

কারন তুমি সেদিন আমার কথা মেনে নিয়েছিলে । 

যেদিন তোমাকে বললাম - 
আমরা যখন একে অন্যের সাথে জীবনসঙ্গী হয়ে থাকতে পারবনা 
আমার পছন্দের ছেলের সাথে তোমার জীবনটা সম্পৃক্ত করে দিই ।

তুমি বলেছিলে - আমার মন ঠিক নেই , 

মন ঠিক হলেই তোমার কথামত 
অন্য জীবনের সাথে জড়িয়ে যাবো , 

তোমার শেষ কথাটা আমি রাখবো ।

আমিও মেনে ছিলাম তোমার কথা সেইদিন । 

মনে করেছিলাম - তুমি তাই করবে - 

যা আমি ভেবেছিলাম তোমায় নিয়ে । 
কামনা করেছিলাম - 

তুমি সংসারী হয়ে সুন্দর একটা জীবন নিয়ে দিনাতিপাত করবে । 

কিন্তু , একি শুনছি আজ ! 

তবে কি আমায় তুমি দিয়েছিলে ধুকা ? 
এমনটি করোনা । 

যদি সত্যিই প্রেম বলে পৃথিবীতে কিছু থেকে থাকে 
তবে সে প্রেমকে কলঙ্কিত করতে যেওনা । 

ভঙ্গ করোনা আমাদের প্রেমের অঙ্গীকার । 
===============================

সোমবার, ২৬ মার্চ, ২০১২

স্বাধীনতা দিবসের দৃঢ় শপথ ...


স্বাধীনতা দিবসের দৃঢ় শপথ ... 
 মুহাম্মদ জকারিয়া শাহনগরী 
 ---------------------------------- 

আজ আমদের মহান স্বাধীনতা দিবস । সকলকে জানাই মহান স্বাধীনতা দিবসের রক্তীম শুভেচছা । 

লক্ষ লক্ষ শহীদদের রক্তে কেনা , অগুণিত মা-বোনদের ইজ্জত হরণের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার স্মৃতিচারণ এবং স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযুদ্ধাদের স্মরণ ও তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের লক্ষ্য , আর স্বাধীনতা – সার্বভৌমত্ব রক্ষার শপথ ও জাতীয় জীবনের সমৃদ্ধি অর্জনে জাতির প্রতিজ্ঞাবদ্ধ হবার দিন – এই মহান স্বাধীনতা দিবস । 

স্বাধীনতা সংগ্রামের মূলে ছিল গণমানুষের মৌলিক অধিকার আদায় এবং মুক্তভাব বেঁচে থাকার স্বাধিকার অর্জন । কিন্তু , স্বাধীনতার ৪১ বৎসর অতিক্রান্ত হয়ে গেলেও আজ পর্যন্ত স্বাধীনতার সেই মূল বিষয় আমাদের অর্জিত হয়নি । হয়নি গণমানুষের মৌলিক অধিকার আদায় , হয়নি স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার অর্জন । 

তাই , সমগ্র জাতিকে পূণর্বার নতুনভাবে স্বাধিনতার যুদ্ধে নামতে হবে । এ যুদ্ধ পাকিস্তানীদের বিরুদ্ধে নয় , এ যুদ্ধ দেশের অভ্যান্তরে দেশপ্রেমিক সেজে দেশের ভুভাগ – সম্পদ ভোগ করতে থাকা এবং দেশের গণমানুষের উপর পাকিস্তানীদের মত শোষণ করতে থাকা , এবং রাজনীতির নামে দেশ ও দেশের সম্পদ লুন্ঠন ও ধ্বংসে লিপ্ত থাকা পাকিস্তানীদের দোষরদের বিরুদ্ধে । 

ঐক্য হতে হবে সমগ্র জাতিকে দেশের মাঝে ঘাঁপটি মেরে বসে থাকা সুবিধাভোগকারী এই ধরণের দেশদ্রোহীদের ধ্বংস সাধনে । নতুন ভাবে স্বাধীনতার শপথ নিয়ে করতে হবে এই ধরণের স্বাধীনতা হরকারীদের বিরুদ্ধে যুদ্ধ । স্বাধীনতা চিন্তাইকারীদের হাত থেকে উদ্ধার করতে হবে গণমানুষের স্বাধীনতা । আদায় করতে হবে ভালোভাবে বেঁচে থাকার অধিকার । 

বাংলাদেশের জনপদ থেকে মূলোৎপাটন করতে হবে স্বাধীনতার রক্ষক রূপে সেজে থাকা ভক্ষকদের । এটাই হোক এই স্বাধীনতা দিবসে সমগ্র জাতির দৃঢ় শপথ । 

সকলকে আবারও সংগ্রামী শুভেচ্ছা । 
=============================== 

মঙ্গলবার, ৬ মার্চ, ২০১২

MZS.ONLINE MONEY MAKING WAY: SIGN UP TO > CLICK TRACK PROFIT

MZS.ONLINE MONEY MAKING WAY: SIGN UP TO > CLICK TRACK PROFIT < FOR MONEY MAKIN...: Hi All's ! SIGN UP TO > CLICK TRACK PROFIT < FOR MONEY MAKING HELP MONEY MAKING HELP VIDEO Welcome to http://clicktrack...
Making money online doesn't have to be
complicated.
In fact, it can be done in 3 easy steps, you just
need the right training on each step.

SIGN UP TO CLICK TRACK PROFIT FOR MONEY MAKING HELP ( http://clicktrackprofit.com/splash/myvideo.php?referer=mohammedzakaria )

Link http://clicktrackprofit.com/?referer=mohammedzakaria
Making money online doesn't have to be
complicated.
In fact, it can be done in 3 easy steps, you just
need the right training on each step.

Join now for free and check out this amazing

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১২

PLEASE VISIT MY FACEBOOK PROFILE, FAN PAGES AND MONEY MAKING SITES


PLEASE VISIT MY FACEBOOK PROFILE, FAN PAGES AND MONEY MAKING SITES
http://mzsmoneymakingonline.blogspot.com http://zakariashahnagariswritting.blogspot.com/ https://www.facebook.com/mohammedzakariashahnagai https://www.facebook.com/pages/Mohammed-Zakaria-Shahnagari/155199797870411 https://www.facebook.com/pages/Clicks-for-Money-Clicks-for-Earn/283152258367888 ===============================================

সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১২

EARN BY CLICK BANK

বিশ্ব বিবেক জাগ্রত হোক সুচিন্তিত বিশ্বায়নের মন্ত্র বলে





বিশ্ব বিবেক জাগ্রত হোক 

সুচিন্তিত বিশ্বায়নের মন্ত্র বলে 
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 
----------------------------------- 


ফেব্রোয়ারী শেষ হয়ে এলো । একুশের বইমেলার আর একদিন বাকি । দীর্ঘ একমাসের বই মেলায় বাংলা ভাষার বিশ্বায়ন ও বাংলা সাহিত্যের বিশ্ব বাজারে প্রচারের লক্ষ্যে গুরুত্বপুর্ণ কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি । 

আমাদের মাতৃভাষা বাংলা বিশ্বদরবারে স্বীকৃতি পাবার কয়েক বৎসর কেটে গেলেও এখনও স্থান করে নিতে পারেনি বিশ্ব সংসদের ভাষাগুলোর সারিতে । তাই বলতে হয় - আমাদের বাংলা ভাষা বিশ্ব দরবারে এখনও অবহেলিত । আর এ অবহেলিত হবার কারণ আমরাই । আমরা বিশ্বদরবারে আমাদের পরিচয় করাতে কোন উদ্যোগ নিচ্ছিনা , আমরা বিশ্বায়নের শ্লোগান দিলেও আমাদের বিশ্বায়নের যথার্থ কার্যাবলী গ্রহন করছিনা । 

দীর্ঘ একমাসের জাতীয় বইমেলায় আমরা বিদেশী সাহিত্যের অনেক বই বাংলায় অনুবাদ করে নিজেদের জ্ঞানকে বিদেশী জ্ঞানের কাছে নতজানু করতে পেরেছি । কিন্তু আমাদের বাংলা সাহিত্যের কোন বই বিশ্বমানের লক্ষ্যে ইংরেজীতে অনুবাদ করে আমাদের জ্ঞানকে বিদেশী জ্ঞানের কাছে সমুন্নত করতে চেষ্ঠা করা হয়েছে কিনা আমার জানা নেই । 

আমাদের বাংলা সাহিত্যের অনেক বড় বড় সাহিত্যিক , অমর সাহিত্যিক , নাম করা সাহিত্যিকদের পরিচিতি থাকলেও তাদের কোন বই বিশ্বমানের করা হয়েছে কিনা বা বাংলা সাহিত্যিকদের বিশ্বায়নের লক্ষ্যে কোন কর্মসুচি গ্রহন করা হয়েছে কিনা বুঝতে পারছিনা। আমাদের দেশে বিদেশী বই অনুবাদ করে যে হারে বিদেশী সাহিত্যের বিশ্বায়নের মনোভাব দেখতে পাচ্ছি , সে হারে যদি আমাদের বাংলা সাহিত্যের বিখ্যাত বইগুলো ভিন্ন ভাষায় অনুবাদ করে বিশ্বায়নের উপযোগী করা হতো আমার মনে হয় , বিদেশী জ্ঞানের কাছে আমাদের জ্ঞানকে নতজানু করতে হতোনা । 

তাই এখন যাঁরা বিদেশী সাহিত্য অনুবাদ করে , দেশে বিদেশীদের জ্ঞান প্রচারে স্বচেষ্ঠ রয়েছেন , তাঁরা দেশী সাহিত্য অনুবাদ করে বিশ্ব দরবারে দেশীদের জ্ঞান প্রচারে স্বচেষ্ঠ হলে বাংলা সাহিত্যের মূল্যায়ন বিশ্ব দরবারে অনেক গুণে বেড়ে যেতো । বাংলা সাহিত্য শুধুমাত্র বাঙ্গালীদের কাছে কোনঠাসা হয়ে পড়ে থাকতোনা । 

আজকে আমরা যেমন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বিদেশী ভাষার ( ইংরেজী , উর্দু , ফার্সী ) পাঠ্য বইয়ের মাধ্যমে পাঠদান করছি , তেমনি বিদেশীরাও আমাদের ভাষার পাঠ্য বইয়ের তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান করত । কারণ আমি মনে করি আমাদের জ্ঞান বিদেশীদের জ্ঞানের চেয়ে কম নয় । পার্থক্য আমরা শুধু নিতেই জানি , দিতে জানিনা । 

পুরোটা বিশ্ব যখন GIVE AND TAKE পদ্ধতিতে চলছে , আমাদের জ্ঞান শুধু আমাদের কাছেই থাকবে কেন ? আমরা যদি বিদেশীদের জ্ঞান নিতে পারি , বিদেশীরা আমাদের জ্ঞান নিতে পারবেনা কেন ? বিদশীরা যদি আমাদেরকে দিতে পারে , আমরা কেন তাদের দিতে পারবনা ? তাদের খাদ্য যদি আমরা খেতে পারি , তারা কেন আমাদর খাদ্য খেতে পারবেনা ? 

সবশেষে বলতে হয় - বিশ্বায়ন কি শুধুমাত্র উলঙ্গপণা আমদানীর নাম , নাকি বিশ্বায়ন সমগ্র পৃথিবীর মানুষদের চিন্তা - বুদ্ধি - জ্ঞান - মন বিনিময়ের আয়োজনের নাম ? বিশ্ব বিবেক জাগ্রত হোক সুচিন্তিত বিশ্বায়নের মন্ত্র বলে । 
======================================= 

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১২

EARN BY CLICK BANK

Link
Who want to make money from web ? If you want money from website , So you would could be that . Just you need a computer , internet line and time , than you will be pleased on your life .Try in the key of success , so you need try . Just click on our links . Go links sites . Sign up and follow their instructions .

Welcome with us for earn money from internet .
Welcome with us for click for money .
Welcome with us in the web for earn money .
Welcome in online for earn knowledge.

Thanks to all's .
https://www.facebook.com/pages/Clicks-for-Money-Clicks-for-Earn/283152258367888

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১২

International Mother Language Day / করো বাংলায় নির্ভর





করো বাংলায় নির্ভর 


( ভাষা আন্দোলনের সকল বীর-শহীদদের স্মরণে ) 

মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 

------------------------------------------------------- 



আজ একুশে ফেব্রোয়ারী মহান শহীদ দিবস , 


বাংলা মায়ের দামাল সন্তানদের রক্তের মূল্য প্রদান দিবস । 



উনিশ’শ বায়ান্ন এর এইদিন 

বাংলার দামাল সন্তানরা দিয়েছিল তাদের রক্ত ঢেলে , 

দেখিয়েছিল আমাদের স্বাধীন ভাবে কথা বলার রাস্তা 

তুলে ধরেছিল স্বাধীনতা আমাদের চোখের উপর মেলে !! 

তাদের দেখানো রাস্তায় আজ 

চলছি মোরা স্বাধীনভাবে , 

তাই স্মরণ করি আজ তাদের - কিন্তু ভাবিনা মোরা 

তাদের রক্তের দাম দিই কিভাবে ? 



আমরা নিজের ভাষায় কথা বলতে যুদ্ধ করেছি , 

মাতৃভাষার জন্য মোরা প্রাণ দিয়েছি !! 

বিশ্ব মাঝে আমরাই এক বিপ্লবী জাতি , 

দুই দুইটা সংগ্রামেই তাই পেয়েছি মোরা বিশ্বখ্যাতি !! 

স্বাধীন মনা আমরা সকল করেছি যুদ্ধ , 

নিরস্ত্র আমরাই কেবল বানিয়েছি অস্ত্রধারীদের বুদ্ধ !! 



স্বাধীনচেতা আমরা সকল বাঙ্গালী 

বিশ্ব মাঝে এই আমাদের পরিচয় , 

মাতৃভাষা বাংলার জন্য প্রাণবলি দিয়ে 

স্বাধীনতার তরে যুদ্ধ করে পেয়েছি যে মোরা জয় !! 



বিশ্ব মাঝে হয়নি আর কোথাও ভাষার জন্য যুদ্ধ , 

বিজাতীর ভাষার চাপে পড়ে হয়েছিলাম মোরা ক্ষুব্ধ ! 

ভিন্ন ভাষায় কথা বলতে যখন মোদের বাধ্য করা হলো , 

নিজেদের ভাষার ধ্বংস দেখে বাঙ্গালী জাতি সেদিন ঐক্য হয়েছিলো । 



উনিশ’শ বায়ান্ন এর একুশে ফেব্রোয়ারী 

ভুলতে পারিনা আজও - 

সেদিনটি কিভাবে আমরা ভুলি ? 

বাংলা ভাষার জন্য যেদিন 

বাংলা মায়ের দামাল সন্তানরা 

দিয়েছিলো নিজেদের জীবনকে বলি । 

সালাম – রফিক – বরকত – জব্বার 

আর বাংলা মায়ের সকল দামাল ছেলে , 

মাতৃভাষা রক্ষায় যারা 

দিয়েছিলো তাদের টগবগে খুন রাজপথে ঢেলে ! 

নিজেদের মুখের ভাষার জন্য 

যে সকল বঙ্গবীর , 

তোপের মুখে দাঁড়িয়েছিলো সেদিন 

হয়েছিলো তারা প্রাণ দিতে স্থির ! 



স্মরণ করি আজ তোমাদের 

জানাই শতকোটি সালাম - হে সকল বঙ্গবীর ! 

ভাষার জন্য শহীদ হয়েও 

হয়েছো যারা মৃত্যুঞ্জয়ী মম শীর । 



বুকের তাজা রক্ত ঢেলে 

করেছিলো রক্ষা যারা – নিজেদের মাতৃভাষা , 

বাংলা মায়ের অগুণিত সেইসব সন্তানদের রক্তে গড়া 

আমাদের এই মহান বাংলা ভাষা । 



হে বাঙ্গালী ! এ মহান বাংলা ভাষার 

করোনা কভু অসম্মান , 

ভিন্ন ভাষায় কথা বলে একুশের সেই বাঙ্গালী বীরদের 

করোনা আর অপমান । 

মাতৃভাষা ছাড়া ভিন্ন ভাষা ভালো লাগেনি বলেই 

সেদিন তারা তাড়িয়েছিলো বিজাতীর ভাষা , 

বিজাতীর ভাষা আবার আমদানী করে করোনা তাদের অপমান 

ধ্বংস ডেকে এনোনা তোমরা আবার সেদিনের মতো সর্বনাশা । 



বাংলায় কথা বলো , বাংলায় লেখা লেখো 

এই বাংলাদেশের সকল অফিস আদালতকে করো বাংলায় নির্ভর , 

স্বাধীন হয়েও পরাধীন হইওনা আবার 

শিখে নাও কিভাবে করতে হয় নিজেদের স্বনির্ভর ।। 

====================================== 



মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১২

HAPPY VALENTINES DAY - যথার্থ হবে , যদি ...



valentines day
valentines day
                                                  HAPPY VALENTINES DAY TO ALL'S  


HAPPY VALENTINES DAY 

যথার্থ হবে , যদি ... 

মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 

------------------------------------ 


হ্যাপী ভ্যালেনটাইন্স ডে 

শুভ হোক ভালোবাসার এই স্বর্ণালী দিন , 

আজ ভালোবাসো সকলে 

প্রেমের নামে করো না আর ভালোবাসাকে মলীন । 



ভালোবাসার এই দিন না হোক আর কখনো পালন 

কোন অসামাজিক আয়োজনে , 

নর-নারীর কুরূচিপূর্ণ কর্মে নয় - এইদিন হোক না পালন 

শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনে । 



যাও আজ সকলেই ভালোবাসায় জড়িয়ে 

পৃথিবীকে করে দাও হিংসা বিহীন , 

আজ শুভদিন - যাও ভালোবাসায় বিলীন হয়ে 

শত্রুতা নয় , কুটিলতা নয় করে নাও মনকে আজ ঘৃণাহীন । 



ভালোবাসো আমায় ভালোবাসবো তোমায় আমি 

ভালোবাসবে সেও তোমায় ভালোবাসো তাহাকে , 

ভালোবাসো তাহাদের ভালোবাসবে তোমায় তারা ও 

ভালোবাসো সকলে সকলেরে যে যেখানেই দেখো যাহাকে । 



শত্রুতা যদি থাকে কারো প্রতি কারো 

ধ্বংস করো সেই মনোভাব আজকের এই দিনে , 

একটা উপহার কিনে দাও একে অপরেরে শত্রুতা ভুলে 

অল্প দামেই নিয়ে নাও এইভাবে ভালোবাসা কিনে । 



হিংসা থাকে যদি কারো প্রতি কারো 

অহিংসার মালা গেঁথে আজ পড়াও তারা গলে , 

মেনে নাও তোমার কর্মেই তোমার সম্মান 

অন্যের সম্মানে পেওনা আঘাত যেওনা হিংসায় টলে । 



কারো ভালো দেখে যদি কারো খারাপ লাগে 

ঠিক করো আজ তোমরা তোমাদের মনটা , 

অন্যের ভালোতে হবে জগৎ ভালো 

গাওনা আজ সবে সাম্যবাদের গানটা । 



হ্যাপী ভ্যালেন্টাইন্স ডে 

যথার্থ হবে যদি গাও সাম্যের গান , 

মানবতার প্রতি ভালোবাসায় আনবে 

ভ্যালেন্টাইন্স ডে’র প্রকৃত সম্মান । 



অসামাজিক কর্মে নয় , পুরানো সেই রূপে নয় 

পালন করো শান্তির তরে 

এই ভ্যালেন্টাইন্স ডে , 

শান্তির তরে আজ জড়াও সকলে ভালোবাসায় 

নতুন রূপ দিয়ে এই দিনটির – বলো আজ 

হ্যাপী ভ্যালেন্টাইন্স ডে । 
============================= 

সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১২

আজ বসন্ত



আজ বসন্ত 
মুহাম্মদ জাকরিয়া শাহনগরী 
আছ্ছালামু আলাইকুম । ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত , জীবনে বসন্ত আসুক বা নাইবা আসুক নিঃশ্বাস যদি কোন দেহে থাকে তবে সেটা জীবন । বসন্ত ছোঁয়া দিক বা না দিক ফাল্গুনের আগমনেই বসন্ত শুরু । ফুল ফুটুক - নাই ফুটুক মেনে নিতে হবে আজ বসন্ত । যেমন কোন মানুষের জীবনে সুসময় ধরা দিক আর না দিক তার দেহে নিঃশ্বাস পাওয়া গেলেই সেই জীবনের ধারক , একজন মানুষ । একজন মানুষের জীবনে সুসময় বা বসন্ত ধরা না দিলে যেমন তাকে অমানুষ হিসাবে ভাবা যায়না , তেমনি গাছে গাছে ফুলের শোভা দেখা না গেলেও ফাল্গুনে বসন্ত আসেনি - তা ভাবা যাবেনা । সকলকে জানাই বসন্তের নতুন দিনে লাল গোলাপের সুরভীমাখা একরাশ শুভেচ্ছা ।
 ===============================

শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১২

মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১২

Video Portal Geo TV Network : Aik Din Geo Ke Sath with Arfa Karim

Video Portal Geo TV Network : Aik Din Geo Ke Sath with Arfa Karim

Arfa Karim ar mukhe shunun tar computer jogote srestotto arjoner kahini

Video Portal Geo TV Network : Arfa Karims Funeral

Video Portal Geo TV Network : Arfas Profile