আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা

বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী

সকল মহান ভাষা শহীদগণের প্রতি,
এবং ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত

সকল ভাষা সৈনিক
ও বীর বাঙ্গালীদের জানাই অশেষ শ্রদ্ধাঞ্জলী,
সেইসাথে সকলকে জানাই

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

বিষয় সূচী

সাহিত্য (60) অন্যান্য কবিতা (53) ভালোবাসার পদবিন্যাস ( প্রেম সম্পর্কিত রচনা বিশেষ ) (53) আমার লেখা প্রবন্ধ-নিবন্ধ (37) কবিতা (35) দেশ নিয়ে ভাবনা (33) ফিচার (33) বাংলাদেশ (29) সমসাময়িক (28) খন্ড কাব্য (26) হারানো প্রেম (22) সংবাদ (18) কাল্পনিক প্রেম (16) ইতিহাস (15) প্রতিবাদ (15) সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ (15) Online Money Making Links (14) দেশাত্মবোধক কবিতা (13) আমার জীবনের দিনপঞ্জী (12) ধর্ম (12) প্রেমের কবিতা (11) ব্যক্তিত্ব (11) রাজনীতি (11) ধর্মীয় আন্দোলন (10) প্রবাসের কবিতা (10) খন্ড গল্প (9) জীবন গঠন (9) বর্ণমালার রুবাঈ (9) ইসলাম (8) প্রগতি (8) মানুষ ও মানবতা (8) হেফাজতে ইসলাম বাংলাদেশ (8) VIDEOS (7) আমার লেখালেখির অন্তরালে (7) ইসলামী জাগরণ (7) মানব মন (7) ট্র্যাজেডি (6) শোক সংবাদ (6) সম্প্রীতি (6) নারী স্বাধীনতা (5) প্রেমের গল্প (5) বিজয় দিবসের ভাবনা (5) মৃত্যুপথ যাত্রী (5) সংবাদ মাধ্যম (5) স্মৃতিকথা (5) ঈদ শুভেচ্ছা (4) প্রবাস তথ্য (4) রমজান (4) শুভেচ্ছা (4) Computer Programer (3) আমার ছবিগুলো (3) আমার রাইটিং নেটওয়ার্ক লিংক (3) পর্দা (3) ফটিকছড়ি (3) বাংলাদেশের সংবিধান (3) বিশ্ব ভালবসা দিবস (3) শিক্ষা (3) শিক্ষার্থী (3) স্লাইড শো (3) News (2) VERIETIES POEMS OF VERIOUS POETS (2) আষাঢ় মাসের কবিতা (2) আষাঢ়ের কবিতা (2) ইসলামী রেনেসাঁ (2) ছাত্র-ছাত্রী (2) থার্টি ফাস্ট নাইট (2) নারী কল্যান (2) নারী প্রগতি (2) নির্বাচন (2) বর্ষার কবিতা (2) মহাসমাবেশ (2) শবেবরাত (2) শরৎকাল (2) শাহনগর (2) শ্রদ্ধাঞ্জলী (2) সত্য ঘটনা (2) সত্য-মিথ্যার দ্বন্ধ (2) সফলতার পথে বাংলাদেশ (2) Bannersআমার ছবিগুলো (1) DXN (1) For Life Time Income (1) For Make Money (1) Knowledge (1) Student (1) অদ্ভুত সব স্বপ্নের মাঝে আমার নিদ্রাবাস (1) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (1) আহলে সুন্নাহ ওয়াল জামা'আত(সুন্নী) (1) উপন্যাস (1) কবি কাজী নজরুল ইসলাম (1) কোরআন - হাদিসের কাহিনী (1) গল্প (1) চট্টগ্রাম (1) চিকিৎসা ও চিকিৎসক (1) জমজম (1) জাকাত (1) তরুন ও তারুণ্য (1) নারী জাগরণ (1) পরকিয়ার বিষফল (1) ফটিকছড়ি পৌরসভা (1) বন্ধুদিবস (1) বাংলাদেশের প্রখ্যাত আলেম (1) বিবেক ও বিবেকবান (1) বিশ্ব বাবা দিবস (1) বিশ্ব মা দিবস (1) ভ্রমণ (1) মন্তব্য (1) মাহফুজ খানের লেখালেখি (1) রবি এ্যাড (1) রমজানুল মোবারক (1) রেজাল্ট (1) রোগ-পথ্য (1) লংমার্চ (1) শহীদ দিবস (1) শুভ বাংলা নববর্ষ (1) শৈশবের দিনগুলো (1) সমবায় (1) সস্তার তিন অবস্থা (1) সাভার ট্র্যাজেডি (1) সিটি নির্বাচন (1) স্বপ্ন পথের পথিক (1) স্বাধীনতা (1) হ্যালো প্রধানমন্ত্রী (1) ২১ ফেব্রোয়ারী (1)

APNAKE SHAGOTOM

ZAKARIA SHAHNAGARIS WRITING

সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা

বর্তমান বিশ্বায়নের যুগে আমরা আর বাংলা ভাষায় কথা বলতে চাইনা । নিজের মাতৃভাষাকে যখন-তখন যেখানে সেখানে অবমাননা করে তৎপরিবর্তে ইংরেজী ভাষা ব্যবহার করতে অভ্যাস্থ হয়ে যাচ্ছি বা হয়ে গেছি ।
আরও একটু এগিয়ে গেলে বলতে হয় - আমরা আজ বাঙ্গালী হয়ে বাঙ্গালী জাতিসত্বা ভুলে গিয়ে ইংরেজী জাতিসত্বায় রক্তের ন্যায় মিশে গেছি !

অথচ একদিন আমরা বাঙ্গালী জাতি একতাবদ্ধ হয়ে রাষ্ট্রীয় ভাষা উর্দুকে ত্যাগ করে নিজেদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা তথা বাংলা ভাষাকে সর্বত্র প্রচলন করতে প্রাণ দিতে বাধ্য হয়েছিলাম ! ফলে বিজাতীয় ভাষা উর্দূকে অপসারন করে নিজেদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা অর্জন করে বাংলা ভাষাকে ধারন করেছিলাম । যখন আমরা বাংলার সর্বত্র বাংলা ভাষায় কথা বলা শুরু করেছিলাম ,তখন কিন্তু বিশ্বায়নের যুগটা অনুপস্থিত ছিল তা নয় , বিশ্বায়নের যুগটা তখনও ছিল বিধায় আমরা ইংরেজী শিক্ষায় তখনও বাধ্য ছিলাম । অর্থাৎ যে জন্যে আজ আমরা ইংরেজী শিখছি সেইজন্যে তখনও ইংরেজী শিক্ষার প্রচলন ছিল । ছিল ইংরেজী শিক্ষার প্রয়োজনীয়তাও । তাই বলে সে সময় বর্তমান সময়ের মত মাতৃভাষা বাংলাকে অবমাননা করা হয়নি । মানুষ সে সময় বাংলায়ই কথা বলেছিল । শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই সে সময় ইংরেজী ব্যাবহার করেছিল বাঙ্গালী জাতি

conduit-banners

Powered by Conduit

ফ্লাগ কাউন্টার

free counters

MZS.ONLINE MONEY MAKING WAY

PLEASE CLICK ON MY BANNERS. VISIT MY AFFILIATE SITE "MZS.ONLINE MONEY MAKING WAY ( অনলাইনে অর্থোপার্জনের একটা মাধ্যম )" I HOPE IT WILL BE HELPFUL FOR YOU. Create your own banner at mybannermaker.com!

সোমবার, ১৭ জানুয়ারি, ২০১১

প্রিয়ার পরিচয় , দৃষ্টি নিবদ্ধ রাখো আমার উপর , RAKHO TERE NOJORON MUJH FOR



প্রিয়ার পরিচয় 
-------- 

প্রিয়া ! আমার প্রিয়তমা !! প্রিয়তমা সহধর্মীনি !!!
প্রেমময়ী জীবন সঙ্গিনী ! প্রিয়তম এই জীবনের অর্ধাঙ্গিনী !!
আমার প্রেমময় হৃদয়ের কাব্য !!!
তোমার কি যেন নাম ছিল ? “ শিল্পী ’’?
না , মনে পড়েছে , নাম ছিল তোমার -
“ মমতাজ সুলতানা শিল্পী ’’ ।
নামটি আমার ভালো লাগলোনা ,
কারন ও নামে তোমায় সবাই চিনে ।
কিন্তু আমি তা চাইনি , আমি চেয়েছি
আমার প্রেমের ভুবনে তোমাকে একজনেই চিনুক
সে হচ্ছি আমি ।
আমার প্রেমের ভুবনে শুধু আমিই চিনব তোমাকে
অন্য কেহ নয় । তাইতো ,
আজ আমার কাছে তোমার পরিচয় - “ প্রিয়া ’’ !
স্মরণ করো - সম্রাট শাহজাহানের প্রেমকে !
স্মরণ করো - সম্রাট শাহজাহানের প্রেমপাত্রী মমতাজ মহলকে !!
স্মরণ করো - আগ্রার তাজমহল নির্মানের ইতিহাসকে !!!
বুঝতে পারবে - কেন তোমার পরিচয় আসল থেকে নকলে ?
বুঝতে পারবে - কেন তোমার মূলনামের ছন্দপতন ?
বুঝতে পারবে - কেন তুমি শিল্পী থেকে প্রিয়া ?
হে আমার প্রিয়তমা ! হ্যাঁ , মনে করো -
আমি তোমার সেই প্রেমিক ,
তোমার প্রেমে আমি এক উম্মাদ ।
বাংলার বুকে দ্বিতীয় তাজমহল গড়ার স্বপ্নে বিভোর আমি !
আমি তো সেই প্রেমের উম্মাদ -
যে প্রেমে উম্মাদ হয়েছিলেন মোঘল সাম্রাজ্যের অধিপতি
সম্রাট শাহজাহান !
এক সম্রাজ্ঞী মমতাজের প্রেমে
যেভাবে উম্মাদ হয়েছিলেন বদ্ধ এক উম্মাদ ।
মমতাজের নাম পাল্টে যেমন “ তাজমহল ’’ নামে
প্রেমের পরিচয় দিলেন সম্রাট পরিচয়ধারী এক উম্মাদ ।
আর এক মমতাজের নাম পাল্টে তেমন “ প্রিয়ামহল ’’ নামে
প্রেমের পরিচয় দিতে চাই সৌরভ পরিচয়ধারী এই উম্মাদ ।
এক “ তাজমহল ’’ গড়ে বিশ্বের বুকে যেমন
প্রিয়তমাকে পরিচয় করালেন এক উম্মাদ ।
আর এক “ প্রিয়ামহল ’’ গড়ে বিশ্বের বুকে তেমন
প্রিয়াকে পরিচয় করাতে চাই এই উম্মাদ !
সম্রাট শাহজাহানের নিত্য জপ নাম ছিল যেমন “ তাজ ’’।
তেমনই “ প্রিয়া ’’ আমার নিত্য জপ নাম আজ !
================================================= 


দৃষ্টি নিবদ্ধ রাখো আমার উপর 
--------------------- 

[ এই লেখাটি ছিল মূল উর্দূতে লেখা , সৌদি আরবের উর্দূ নিউজে প্রকাশ উপলক্ষ্যে লিখিত হয়েছিল । এখানে উর্দূ থেকে বঙ্গানুবাদ করা হলো । মূল উর্দূ লেখাটি নিম্নে ইংরেজী শব্দাকারে লিপিবদ্ধ করা হলো । আমার উর্দূ টাইপ ঠিক হয়ে গেলে মূল লেখাটি পরবর্তীতে উর্দূতেই লিপিবদ্ধ করার আশা রাখি । ]  
         
তোমার দৃষ্টি নিবদ্ধ রাখো আমার উপর
প্রতিটি সময় , প্রতিটি মুহুর্ত ;
যেভাবে তুমি দৃষ্টি রাখো নিজের প্রতি ,
তেমনি ভাবে সুদৃঢ় রাখো দৃষ্টি তোমার
আমার প্রতীক্ষার পথে ।
বুঝে নাও আমার প্রমের মূল ,
জেনে নাও আমার ভালোবাসার কারণ ।
শুনে নাও তুমি কি বলছি আমি ,
জেনে নাও তুমি কি বুঝাচ্ছি আমি -
আমার প্রেমের শিকার তো সেই -
যে তুমি ,
আমার ভালোবাসার দৃষ্টি পড়ে যাতে -
সে ও তো তুমি ।
ভুলে যেওনা আমার এ প্রেমকথন ,
তুমি করবে আমায় অস্বীকার -
এ তো হবে তোমার বড় ভুলের কারন ।

================================= 


RAKHO TERE NOJORON MUJH FOR 
----------------------------------------------------- 

TERE NOJORON KO MASRUP RAKHNA HUM FOR
HAR WAQT HAR POL MEIN ;
JEYSA TU NE NOJOR RAKHTEHU FOR APNA ,
OICHAHI TERA NOJOR KO DHALO
MERA INTEJAR KI RASTE MEIN .
SOMOJLO MERE PEYAR KI HAQIKOT ,
JAANLO MERE MOHABBAT KI ILLOT .
KIA BOLTAHU MAIN SUNLE TUM ,
KIA SOMJATAHU MAIN JAANLE TUM -
MERE PEYAR KI NISHANA HAY WHO -
JO TUM ,
MERE MOHABBAT KI NOJOR PORDTA HAY JIS FOR -
WHO BHI TUM .
VUL NA JANA YE PEYAR KI BAATEEN ,
MUJKO TUM INKAR KORNA -
YE HOGA TERE BORDE WAJA HAY GOLTEEN .
================================================================= 

রবিবার, ১৬ জানুয়ারি, ২০১১

বাসর রাতের গল্প , একটু ফিরিয়া চাহিও , A LITTLE ONCE MORE LOOK




বাসর রাতের গল্প  
 ------------------ 


আমার একাকীত্ব জীবনের গ্লানী দূর করতে
আয়োজন করেছিল আমার পরিবার
পরের মেয়ে ঘরে আনার অনুষ্টান ;
এক সাড়ম্বর আয়োজন !
চারিদিকে রঙ্গীন আলোর ঝিলিমিলি ,
যথারীতি ঘরে আসলো বিয়ের পিড়িতে বসে
পরের ঘরের আদরের দুলালী ।
বাসর সাজানো হলো  ।
রঙ্গীন বিছানার এক প্রান্তে
ঘোমটা মুখে জড়োসড়ো
লাল বেনারসীর আঁচল ছড়িয়ে
ডান হাঁটু উপরে তার উপর দু’হাত
আর তার উপরে চিবুকের ভার ।
আমার অস্থিত্বের আবাসে যেন
একটুখানী নড়ে উঠলো ফুলপরী !
ভালোবাসার মাদকতা নেমে আসে
আলো ঝলমল সমগ্র বদ্ধ কক্ষে ,
অকস্মাৎ খসে পড়লো
লাল পিনপিনে দোপাট্টাটি ।
আমার দৃষ্টিতীর নিক্ষেপিত হলো
তার মুখাঙ্গনের মুক্ত ময়দানে ।
দোপাট্টা পুনরায় তুলতে যেতেই দিলাম বাধা
হয়ে গেলো তাতে সে আমার কাছে হার ।
বৃদ্ধাঙ্গুল আর অনামিকার অগ্রভাগের আলতো স্পর্শ
তার চিবুকের নীচে সঙ্গম করলো -
ধীরে ধীরে সমান্তালে উপনীত হলো তার মুখাঙ্গন ,
ভেজানো নয়ন যুগলের মার্বেল দু’টো
ভিতরে কাপছে অনবরত !
লাজরাঙ্গা মুখাঙ্গনে তার মাদকতার ছোঁয়া
আর সমগ্র মুখায়ব যেন রূপালী দর্পণ ,
যাক বাবা ! জীবনটা আমার পূর্ণতায় ভরলো !
“ কি হলো  ? চোখ খোল - না চলে যাবো ? ’’
বলে উঠে দাঁড়াতেই
আমার হাতে পরলো টান !
বসালো আমায় তার কাছে -
কি করবো ভাবতেই
আমার স্কন্ধে আলতো ভাবে স্পর্শ করলো কি যেন !
চোখ ফিরাতেই দেখলাম
তার পুরাটা মাথা !
যেন তা আমায় যাছে ।
“ মাথা দিয়ে কি করবো ? ’’
যখন জিজ্ঞেস করি ,
“ কান টানলে মাথা আসে জানি ,
আর মাথা টানলে পুরোটা শরীর ,
তাইতো ... ’’
বললো সে তড়িগড়ি !
এভাবেই শুরু হলো কথপকথন -
সারারাত চললো সওয়াল-জওয়াব
মাঝখানে দু’জন করেছি বিনিময় প্রেমের শরাব ,
আর রাত শেষে শেষ হলো বাসর মিলন -
সেই সাথে নেমে এলো
বাসর রাতের গল্পের যবনিকাপাত পর্দা। 


===================================== 

একটু ফিরিয়া চাহিও 
----------- 

তোমার দু'চোখে যত না অশ্রু আছে
আমার চোখেতে তুমি দিও ,
বিনিময়ে তার চাই না কিছুই ;
শুধুই মোরে মনে রাখিও -
তব হৃদয়ের দুঃখেরই মালাখানি
হাসিয়া পরিব নিজের গলেতে আনি ,
আর কিছু মোর নাই যে চাওয়ার ;
তুমি শুধুই কাছে ডাকিও -
তোমার পথের সকল কাঁটার আঘাত
নিজেই সহিব করিব না প্রতিঘাত ,
অবহেলা ভরে ফিরাইও না মুখ ;
শুধুই একটু ফিরিয়া চাহিও ।।

============================== 




A LITTLE ONCE MORE LOOK 
-------------------------------------------




IN YOUR TWO EYE’S HAVE AS MUCH AS TEARS 


GIVE YOU IN MY EYE’S , 


I WANT NOTHING FOR THIS EXCHANGE ; 


SIMPLY KEEP YOUR MIND ON ME - 


THE GARLAND OF SORROW OF YOUR HEART 


THIS BRING TO MY OWN NECK I WORN BY LAUGH , 


ONLY CALL ME TOWARDS YOU - 


ALL BLOW OF THORN OF YOURS WAYS 


I DON’T REACTION I WILL THIS SUFFER SELF , 


DON’T TAKE A TURN DISREGARD YOUR MOUTH.


==================================================== 

রবিবার, ৯ জানুয়ারি, ২০১১

আঘাতের চিহ্ন





আঘাতের চিহ্ন
-----------

শত আঘাতের চিহ্ন এ বুক বিদ্ধমান ছিল,
ঠিক দেখা যেতোনা সেগুলো !
তারপরও একটুখানি ঘা ক্ষতস্থানে লাগলে
বুকের পাঁজর ভেঙ্গে খান খান হয়ে যেতো।
এখন য তা আর হয়না,
তা কিন্তু ঠিক নয়,
হয় , খুব কম।
কিছুদিন আগ পর্যন্ত ও অনুভব করেছি।
তারপর -
তোমার ভালোবাসায় জড়িয়ে
তা একেবারেই অনুভব করিনি।
এখন আবার তা বেশ অনুভব হয়।
করন , মনে হয়না তুমি আমাকে ভালোবাসো
ঠিক আগের মতো।
সত্যিই কি তাই?
তোমার চোখে - মুখে - চলনে - বলনে -
এবং প্রফুল্লতায়
বলে দেয় তোমার না বলা কথা !
==============

শনিবার, ৮ জানুয়ারি, ২০১১

তোমার প্রতীক্ষায় আমি , I AM WAITING FOR YOU



তোমার প্রতীক্ষায় আমি
------------------

এখন শুধু তোমার প্রতীক্ষায় আমি।
তুমি আসবে ভালোবাসবে
টেনে নিবে কাছে , সে প্রতীক্ষায় আমি
আছি শুধু এখন -
হৃদয়ের ফুলদানীতে
সাজিয়েছি যত ফুল
দিয়ে দেবো সব
তুমি আসবে যখন।
মনের বাগিচায়
যত কল্পনার অভিষার,
সব তোমায় নিয়ে -
হৃদয়ের হাহাকার
জানি , যাবে সব চলে,
আসবে যেদিন তুমি আমার হয়ে।
দিবস - নিশিতে - সন্ধ্যা - প্রভাতে
এখন শুধু একলা থেকে
মনের বাঁশীতে তোমায় ডাকি -
তুমি আসবে যেদিন
পেলে তোমায় কাছে
শুধু দেবো একটু সোহাগ আঁকি।
এখন শুধু তোমার প্রতীক্ষায় আমি।
আশায় আশায় থেকে
গুণি শুধু প্রহরের ঘন্টা,
তুমি আসবে কখন?
এখন শুধু তোমার প্রতীক্ষায় আমি।
তুমি আসবে ভালোবাসবে
টেনে নিবে কাছে,
সে প্রতীক্ষায় আমি আছি শুধু এখন।
================



I AM WAITING FOR YOU
-----------------------------

NOW I AM EXCLUSIVELY WAITING FOR YOU.
YOU WILL COME AND LOVE
AND YOU WILL WANT ME NEAR AT HAND,
NOW I AM WAITING ONLY FOR THAT.
AT THE FLOWER-VASE OF HEART
AS MUCH AS FLOWER SET OUT,
WHENEVER YOU WILL COME
I WILL GIVE YOU ALL.
AT THE ORCHARDS OF HEART
AS MUCH AS JOURNEY OF LOVE AT IMAGINATION,
ALL’S FOR YOU -
WAILING OF HEART
I KNOW , WHICH DAY YOU WILL COME TO ME
ALL’S ARE WILL GO.
ALL DAY - NIGHT - EVENING - MORNING
NOW I CONTINUE ONLY ALONE
AT THE FLUTE OF HEART I CALLING YOU -
WHICH DAY YOU WILL COME
AND OBTAIN YOU NEAR AT ME
ONLY I WILL GIVE YOU MARK OF LOVE.
NOW I AM EXCLUSIVELY WAITING FOR YOU.
NOW I AM STAYING WITH HOPES
COUNTING ONLY BELL OF DIVISION OF DAY AND NIGHT,
WHAT TIME YOU WILL COME?
NOW I AM EXCLUSIVELY WAITING FOR YOU.
YOU WILL COME AND LOVE
AND YOU WILL WANT ME NEAR AT HAND,
NOW I AM WAITING ONLY FOR THAT.
=========================

শুক্রবার, ৭ জানুয়ারি, ২০১১

তুমি আসলে , তুমি এসে দেখালে পৃথিবী , প্রেম দিয়ে শুধি ঋণ , I REPOY LIABILITY BY LOVE



তুমি আসলে
----------

তুমি আসবে,
ভালোবাসবে,
কাছে টানবে,
দিবে প্রেম;
ভরিয়ে দিবে আদর - সোহাগে -
আমি শুধাবো,
হৃদয় রাঙ্গাবো,
হাতটা ধরবো,
মুখটা দেখবো;
ভালোবেসে যাবো হৃদয়াবেগে।
রাঙ্গা অধরে অধর মিলিয়ে,
নিঃশ্বাসে নিঃশ্বাস ভাসিয়ে দিয়ে,
রচিব এক মিলন মালা -
হৃদয়ে দিয়ে হৃদয়ে বলিব সংলাপ,
চোখে চোখ রেখে গাহিব কোরাশ,
গড়িব নতুন এক জীবনশালা।
তুমি থাকবে আমার জন্য,
আর আমি - তোমার জন্য,
তুমি আসলে এই হবে দু’জনের পণ,
করব আমরা এক নবদিগন্ত উম্মোচন।
================



তুমি এসে দেখালে পৃথিবী
--------------------

নীল আকাশের পূর্ব দিগন্তে
রংধনু তার সাতরং ছড়িয়ে
দেখালো পৃথিবীতে রূপের বাহার,
তুমি মোর মনের দিগন্তে
আশার আলো ছড়িয়ে
গড়েছো পৃথিবী ভালোবাসার।।
সাতরঙ্গা রংধনুর রূপের ছটায়
ঝলমল হয়ে গেলো পৃথিবীটা !
তোমারই ভালোবাসার পরশ ছোঁয়ায়
আনন্দ মাতোয়ারা হলো মোর মনটা !
নীল আকাশে রংধনুটা
দেখালো তার রূপের বাহার !
মোর মন আকাশে তুমি এসে
দেখালে পৃথিবী আলো আশার।।
রংধনু সাতরঙ্গের আভা ছড়িয়ে
পৃথিবীর আকাশকে করেছে মুগ্ধতাময় !
তুমি যে ভালোবাসার দ্বীপ জ্বালিয়ে
মোর জীবন নীড়কে করেছো উজ্জ্বলময় !
সাতরঙ্গা রংধনুর রূপের ছটায়
কেটে গেলো সকলের মনের আঁধার !
তোমারই ভালোবাসার ছোঁয়া পেয়ে
জীবনে নামলো মোর খুশির জোয়ার !!
==================

  

প্রেম দিয়ে শুধি ঋণ
----------------


তুমি যে তুমিই ওগো !
সেই তব ঋণ !
আমি মোর প্রেমদিয়ে
শুধি চিরদিন।
==========


I REPOY LIABILITY BY LOVE
-------------------------------

YOU ARE THAT’S YOU !
THAT’S YOUR LIABILITY !
I REPOY THIS LONG TIME
BY MY LOVE .
===============

বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০১১

তোমারই জন্য , আসবে তো ? , ARE YOU CAME ? , অপেক্ষার পালা






তোমারই জন্য
------------

হৃদয়ের ফুলদানীতে
যত্ন করে সাজালাম
কিছু ফুলের মালা,
আমার হৃদয়তরীতে
যত্নকরে সাজালাম
কিছু ভালোবাসার ডালা -
সবকিছুই
শুধু তোমারই জন্য,
তোমায় পেয়ে
যদি হতে পারি আমি ধন্য।
============



আসবে তো ?
-----------

বহু ক্রোশ দূর থেকে -
বহু বন্ধুর পথকে ডিঙ্গিয়ে,
বহু সাধনার
তমিস্র রজনীর শেষ ধাপ পেরিয়ে,
বহু উম্মাতাল সাগরের
দোলনায়মান উর্মী অতিক্রম করে,
বহু টালমাটাল
নোঙ্গরিত জাহাজের মাস্তুল হয়ে,
যদি তোমায় বলি -
এসো প্রিয়া !
আমি তোমাকে প্রতিশ্রুতি দিব,
অনাবিল আশ্বাসে
আমি তোমার হৃদয় ভরিয়ে তুলব,
আমার একরাশ ভালোবাসা দিয়ে;
তবে , আসবে তো?
=========


ARE YOU CAME ? 
--------------------

From great distance -
Jumps over many uneven way,
Many great worship
The last step of darknight surpassed,
The wavering wabe of
Many drunken sea exceed,
Many delaing
As a must being anchor of ship,
If I say to you -
Come darling !
I will give you promise,
I will raise filled of your heart
With pure consolation,
By my heap love;
So , are you come?
=============



অপেক্ষার পালা 
------------

তোমাকে দেখার আশায়,
তোমাকে পাবার আশায়,
তোমাকে নিবীড়ভাবে জড়ানোর আশায়,
যদি বিনিদ্র প্রহর কাটি
পল - মুহূর্ত - সেকেন্ড - মিনিট - ঘন্টা,
দিন - মাস - বৎসর - যুগযুগ,
তবেও অপেক্ষার পালা শেষ হবেনা হয়তো -
আজন্ম অবধি !
=======