আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা

বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী

সকল মহান ভাষা শহীদগণের প্রতি,
এবং ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত

সকল ভাষা সৈনিক
ও বীর বাঙ্গালীদের জানাই অশেষ শ্রদ্ধাঞ্জলী,
সেইসাথে সকলকে জানাই

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

বিষয় সূচী

সাহিত্য (60) অন্যান্য কবিতা (53) ভালোবাসার পদবিন্যাস ( প্রেম সম্পর্কিত রচনা বিশেষ ) (53) আমার লেখা প্রবন্ধ-নিবন্ধ (37) কবিতা (35) দেশ নিয়ে ভাবনা (33) ফিচার (33) বাংলাদেশ (29) সমসাময়িক (28) খন্ড কাব্য (26) হারানো প্রেম (22) সংবাদ (18) কাল্পনিক প্রেম (16) ইতিহাস (15) প্রতিবাদ (15) সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ (15) Online Money Making Links (14) দেশাত্মবোধক কবিতা (13) আমার জীবনের দিনপঞ্জী (12) ধর্ম (12) প্রেমের কবিতা (11) ব্যক্তিত্ব (11) রাজনীতি (11) ধর্মীয় আন্দোলন (10) প্রবাসের কবিতা (10) খন্ড গল্প (9) জীবন গঠন (9) বর্ণমালার রুবাঈ (9) ইসলাম (8) প্রগতি (8) মানুষ ও মানবতা (8) হেফাজতে ইসলাম বাংলাদেশ (8) VIDEOS (7) আমার লেখালেখির অন্তরালে (7) ইসলামী জাগরণ (7) মানব মন (7) ট্র্যাজেডি (6) শোক সংবাদ (6) সম্প্রীতি (6) নারী স্বাধীনতা (5) প্রেমের গল্প (5) বিজয় দিবসের ভাবনা (5) মৃত্যুপথ যাত্রী (5) সংবাদ মাধ্যম (5) স্মৃতিকথা (5) ঈদ শুভেচ্ছা (4) প্রবাস তথ্য (4) রমজান (4) শুভেচ্ছা (4) Computer Programer (3) আমার ছবিগুলো (3) আমার রাইটিং নেটওয়ার্ক লিংক (3) পর্দা (3) ফটিকছড়ি (3) বাংলাদেশের সংবিধান (3) বিশ্ব ভালবসা দিবস (3) শিক্ষা (3) শিক্ষার্থী (3) স্লাইড শো (3) News (2) VERIETIES POEMS OF VERIOUS POETS (2) আষাঢ় মাসের কবিতা (2) আষাঢ়ের কবিতা (2) ইসলামী রেনেসাঁ (2) ছাত্র-ছাত্রী (2) থার্টি ফাস্ট নাইট (2) নারী কল্যান (2) নারী প্রগতি (2) নির্বাচন (2) বর্ষার কবিতা (2) মহাসমাবেশ (2) শবেবরাত (2) শরৎকাল (2) শাহনগর (2) শ্রদ্ধাঞ্জলী (2) সত্য ঘটনা (2) সত্য-মিথ্যার দ্বন্ধ (2) সফলতার পথে বাংলাদেশ (2) Bannersআমার ছবিগুলো (1) DXN (1) For Life Time Income (1) For Make Money (1) Knowledge (1) Student (1) অদ্ভুত সব স্বপ্নের মাঝে আমার নিদ্রাবাস (1) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (1) আহলে সুন্নাহ ওয়াল জামা'আত(সুন্নী) (1) উপন্যাস (1) কবি কাজী নজরুল ইসলাম (1) কোরআন - হাদিসের কাহিনী (1) গল্প (1) চট্টগ্রাম (1) চিকিৎসা ও চিকিৎসক (1) জমজম (1) জাকাত (1) তরুন ও তারুণ্য (1) নারী জাগরণ (1) পরকিয়ার বিষফল (1) ফটিকছড়ি পৌরসভা (1) বন্ধুদিবস (1) বাংলাদেশের প্রখ্যাত আলেম (1) বিবেক ও বিবেকবান (1) বিশ্ব বাবা দিবস (1) বিশ্ব মা দিবস (1) ভ্রমণ (1) মন্তব্য (1) মাহফুজ খানের লেখালেখি (1) রবি এ্যাড (1) রমজানুল মোবারক (1) রেজাল্ট (1) রোগ-পথ্য (1) লংমার্চ (1) শহীদ দিবস (1) শুভ বাংলা নববর্ষ (1) শৈশবের দিনগুলো (1) সমবায় (1) সস্তার তিন অবস্থা (1) সাভার ট্র্যাজেডি (1) সিটি নির্বাচন (1) স্বপ্ন পথের পথিক (1) স্বাধীনতা (1) হ্যালো প্রধানমন্ত্রী (1) ২১ ফেব্রোয়ারী (1)

APNAKE SHAGOTOM

ZAKARIA SHAHNAGARIS WRITING

সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা

বর্তমান বিশ্বায়নের যুগে আমরা আর বাংলা ভাষায় কথা বলতে চাইনা । নিজের মাতৃভাষাকে যখন-তখন যেখানে সেখানে অবমাননা করে তৎপরিবর্তে ইংরেজী ভাষা ব্যবহার করতে অভ্যাস্থ হয়ে যাচ্ছি বা হয়ে গেছি ।
আরও একটু এগিয়ে গেলে বলতে হয় - আমরা আজ বাঙ্গালী হয়ে বাঙ্গালী জাতিসত্বা ভুলে গিয়ে ইংরেজী জাতিসত্বায় রক্তের ন্যায় মিশে গেছি !

অথচ একদিন আমরা বাঙ্গালী জাতি একতাবদ্ধ হয়ে রাষ্ট্রীয় ভাষা উর্দুকে ত্যাগ করে নিজেদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা তথা বাংলা ভাষাকে সর্বত্র প্রচলন করতে প্রাণ দিতে বাধ্য হয়েছিলাম ! ফলে বিজাতীয় ভাষা উর্দূকে অপসারন করে নিজেদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা অর্জন করে বাংলা ভাষাকে ধারন করেছিলাম । যখন আমরা বাংলার সর্বত্র বাংলা ভাষায় কথা বলা শুরু করেছিলাম ,তখন কিন্তু বিশ্বায়নের যুগটা অনুপস্থিত ছিল তা নয় , বিশ্বায়নের যুগটা তখনও ছিল বিধায় আমরা ইংরেজী শিক্ষায় তখনও বাধ্য ছিলাম । অর্থাৎ যে জন্যে আজ আমরা ইংরেজী শিখছি সেইজন্যে তখনও ইংরেজী শিক্ষার প্রচলন ছিল । ছিল ইংরেজী শিক্ষার প্রয়োজনীয়তাও । তাই বলে সে সময় বর্তমান সময়ের মত মাতৃভাষা বাংলাকে অবমাননা করা হয়নি । মানুষ সে সময় বাংলায়ই কথা বলেছিল । শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই সে সময় ইংরেজী ব্যাবহার করেছিল বাঙ্গালী জাতি

conduit-banners

Powered by Conduit

ফ্লাগ কাউন্টার

free counters

MZS.ONLINE MONEY MAKING WAY

PLEASE CLICK ON MY BANNERS. VISIT MY AFFILIATE SITE "MZS.ONLINE MONEY MAKING WAY ( অনলাইনে অর্থোপার্জনের একটা মাধ্যম )" I HOPE IT WILL BE HELPFUL FOR YOU. Create your own banner at mybannermaker.com!

বুধবার, ২২ জুন, ২০১১

আমি - তুমি - সে






আমি - তুমি - সে  

[ উৎসর্গ ঃ  আমার সহধর্মীনী সৈয়দা মমতাজ সুলতানা শিল্পী এবং
আমার হারানো প্রেমের অভিষারিনী আজমুন্নাহার ( ফারহানা ) কে ]
                  
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 
---------------------------------------------------------------------------- 

পরিচিতি ঃ
আমি = লেখক নিজে
তুমি = লেখকের সহধর্মীনী
সে = লেখকের বিবাহ-পূর্বের প্রেমিকা ।
===============================  

আমি এক প্রেমিক ,
প্রেমজগতের নির্ভীক এক সৈনিক ।
আমার প্রেমজগতে নই আমি শুধুই একা ,
এসেছো তুমি , এসেছিলো সে
পেয়েছি তোমাদের দু’জনের দেখা ।
তিনটি প্রাণ প্রজাপতির মতো ভাসছে
আমার প্রেমের আকাশে ,
আমার প্রেমজগতে বিচরণ করছি
আমি - তুমি - সে !

আমার সাথে তুমি যেমন আছো মিশে ,
মিশে আছে সে ও - দিয়েছিলো যে আমায় প্রেমের দিশে ।
তুমি যেমন এখন আমার সব ,
সে ও ছিলো একদিন আমার আনন্দ - উৎসব ।
তুমি আসলে অর্ধাঙ্গিনী হয়ে আমার জীবনে ,
সে ও এসেছিলো প্রাণের নিঃশ্বাস হয়ে আমার মনে ।
তোমায় নিয়ে যেমন করেছি গঠন সংসার ,
সেই তাকে নিয়ে করেছি সৃষ্টি মনে প্রেমের বাজার ।
তুমি হলে আমার সুখ - দুঃখের সাথী ,
সে হলো আমার মনের একজন অতিথি ।
তোমায় নিয়ে ভাবি আমি জীবনের সবকিছু নিয়ে ,
সেই তাকে ভাবি মনে প্রেমের স্মৃতি দিয়ে ।
তুমিই শুধু করেছো আমার জীবনের সবকিছু দখল ,
আর সেই - শুধু আমার মনকে নিয়ে হতে চেয়েছে সফল !
=================================================== 

সোমবার, ২০ জুন, ২০১১

তোমাদের কাছে মোর প্রশ্ন ছিল



তোমাদের কাছে মোর প্রশ্ন ছিল ...
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
------------------------------------


আজ ছিলো মোর বিশেষ একটা দিন
একটা প্রশ্ন করেই তাই সকলের দৃষ্টি দিলাম থামায় !
তোমাদের কাছে মোর প্রশ্ন ছিল
ভালোবাসো কি তোমরা আমায় ?

আমার প্রশ্নের উত্তর দিয়েছো কেহ
আর কেহ এড়িয়ে গেছো ;
বলেছো যারা ভালোবাসো আমায়
তোমরা কি আমায় নিয়ে কভু ভেবেছো ?

তোমরা কি জানোনা আমায়
যারা মোর প্রশ্ন এড়িয়ে গেছো ?
আমি কি ছিলাম না তোমাদের সাথে কোনদিন ?
যদি ছিলাম সাথে তবে কিভাবে আমায় এতটা পর করে দিয়েছো ?

এক পলকের একটু দেখায়
হতে পারে যদি প্রেম বা ভালোবাসা ,
আজ এতদিন থেকে ও তোমাদের সাথে
পাইনা কেন তবে ভালোবাসার আশা ?

কি আশায় বাঁধি খেলাঘর ?
সবাই তো হয়ে গেলে তোমরা যে পর !

কারে নিয়ে খেলবো খেলা ?
কিভাবে জমাবো মোর জীবনমেলা ?

খেলাঘরে যদি না চলে খেলা
তবে কেন এই খেলাঘর ?
জীবনের যদি না জমে মেলা
তবে সে জীবনে যে দেখা দেয় মরণজ্বর !

ভালোবাসাহীন , প্রেম - প্রীতিহীন
তেমনি এই আমার জীবন !
আশা নিয়ে বাঁধা মোর এই খেলাঘর ;
হয়না তাতে কোন খেলার আয়োজন !

মোর অতি আশায় গুঁড়েবালি
ভেঙ্গে দিতে খেলাঘর তাই চায় যে মন ,
চাই যে করে দিতে আমার আশার সমাধি
কি হবে আর ধরে রেখে আমার এই ব্যর্থ জীবন ?
==================================================  

পরাবো তোমায় প্রেমের তাজ




পরাবো তোমায় প্রেমের তাজ 
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 
 ------------------------------   

ফুলবাগানে ফুটলোরে ফুল
রঙ্গীন হলো ফুলবাগান ,
মনে আমার জাগলো প্রেম
তোমার জন্যই মনের টান ।
ফুলের সুবাস লাগলো নাকে
মন হলো মোর টালমাটাল ,
তোমার প্রেমের ছোঁয়া লেগে
জীবন যেন মোর আজ বেতাল ।
ফুলবাগানটি দেখতে গেলাম
মালিক দেখতে দিলোনা ,
তোমার ছোঁয়া পেতে গেলাম
তোমার দেখা মিললো না ।
বাহির থেকে দেখতে পেলাম
ফুলবাগানটি অপরূপ ,
তোমার সাড়া পেলাম আমি
হলে যখন হঠাৎ চুপ ।
বলে কয়ে দেখতে পারলাম
ফুলবাগানটি আমি আজ ,
দূর থেকে দেখতে পেলাম
মন ভুলানো তোমার সাজ ।
ফুলবাগানটি দেখতে গিয়ে
নিতে পারলাম একটা ফুল ,
তোমায় আমি দেখতে এসে
করলাম কি গো কোন ভুল ?
সেই ফুলটিই তোমার জন্য
আনলাম আমি দেখো আজ ,
ফুলটি নিতে হাতটা বাড়াও
করোনা তো এতো লাজ ।
তাজা ফুলের ঘ্রাণ নিতে
এসো কাছে তুমি আজ ,
আসবে কাছে তুমি যখন
পরাবো তোমায় প্রেমের তাজ
                ======================== =============== 

রবিবার, ১৯ জুন, ২০১১

ভঙ্গুর মন



ভঙ্গুর মন
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------------


ভাঙ্গে আমার মন দিনে দশবার ,
আর জোড়া লাগে একবার ,
কি যে করি ?
জীবনের গতিপথ হয়ে আসে স্তব্ধ ,
দিশেহারা আমি ,
জানি না বাঁচি না মরি ?

শূণ্য এ জীবনতরী , দিক নেই তার ,
জানিনা কোথায় ভীড়বে ?
এই আসে এই যায় , জীবনের নিশ্বাস ,
জানিনা কখন ফিরবে ?

জীবনের হিসাব পারিনা মিলাতে ,
হিসাব কষতে গিয়ে
হয়ে যাই ফেইল !
মনের মাঝে ভেসে উঠে কত কিছু ,
করিনি পরাজয়ের কাছে মাথা নীচু ,
আছে কত জমা জীবনের আশাবাদী মেইল !

নিরাশ মন , হতাশায় গেঁড়েছে আসন ,
পায়না খুঁজে বেঁচে থাকার আশা !
থমকে যাওয়া চিন্তা জগত হচ্ছেনা চালু ,
করে যায় শুধু দুরাশা !
এভাবে কি হতে পারে একটি জীবনের বসবাস ,
এই স্বচল ধরায় ?
মৃতপ্রায় এই জীবন , এই মন ,
পৃথিবীতে থাকতে তাই শুধুই ডরায় !
============================ 

তোমার জন্মদিনে [প্রেমকাননের প্রিয়াকে]



তোমার জন্মদিনে ...
[প্রেমকাননের প্রিয়াকে]
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------------


আজ সেই স্মরণীয় দিন : তোমার জন্মদিন ;
স্বার্থক তোমার জন্ম ।
সেদিন মায়ের জরায়ু থেকে বের হয়ে কেঁদেছিলে
পৃথিবীর দৈন্যদশা দেখে ।
তুমি আজ তরুনীতে রূপান্তরিত ,
সুন্দর একজন তন্বী তরুনী তুমি ।
সেই ভাঁজহীন শরীরে আজ তোমার
সাগরের ঢেউয়ের মতো মাতাল করা ভাঁজ !
আজ পৃথিবীর রূপ পাল্টাতে পারো তুমি ,
পৃথিবীর দৈন্যদশাকে
ভালোবাসার মুগ্ধ পদাবলী দিয়ে
তুমি হাসি ফোটাতে পারো ।
সুন্দর তোমার মুখাকৃতি ,
সুন্দর ভাঁজ করা শরীরের গঠন ,
সুন্দরের জয় সর্বত্র - তাই তুমি জয়ী ।
কাকতালীয় ঘটনায় আমি তোমার বন্ধু হলাম ,
তোমার সুন্দর মুখশ্রীর কাছে পরাজিত হলেও
এখন একজন বন্ধু ;
অন্যদের মতো সুন্দর না হলেও
তোমার হৃদয়ের বাইরে ভাসমান একজন বন্ধু ।
জানি , সুন্দর তো সুন্দরেরই পূঁজারী ,
তাই তোমার ভালোবাসা বিলাবার স্থান সুন্দরের কাছেই ।
তবুও মিনতি তোমায় ,
অসুন্দর ভেবে সুতীব্র ঘৃণার তীর বিদ্ধ করোনা
আমার দগ্ধিত বুকে ,
তোমার ভালবাসা পেতে আমি
এখন হিমালয়ের মতো অটল হয়ে দাঁড়িয়ে আছি ।
ভুমধ্য সাগরের লিপারী দ্বীপের স্ট্রম্বলীর মতো
জীবন্ত আগ্নেয়গিরি যেন আমার হৃদয় ,
তোমার ভালোবাসার মৃদু স্পর্শে
হৃদয়ের জ্বালামুখ দিয়ে
তোমার অজান্তে
আগ্নেয়গিরি থেকে নির্গত হচ্ছে লাভা !
তোমার মুখপদ্মের জন্য অহন্কার করোনা ,
হিংসা করোনা আমায় কালো বলে ,
দন্ডায়মান করোনা অন্য কাউকে
তোমার হৃদয়ে - আমার বিপক্ষে ।
আমার হৃদয়কে
তোমার অহন্কার নামের এ্যাসিড দিয়ে ঝলসে দিবে ?
এমন পাষাণ কখনো হয়োনা ।
মূল্যবান কিছু নাইবা দিলাম ,
অন্ততঃ আজ তোমার জন্মদিনে
তোমায় একটা কবিতা দিলাম !
পরিবর্তে শুধু তুমি আমায় একটু ভালোবাসা দাও , 
হৃদয় নিংড়ানো আবেগ মিশ্রিত একরাশ ভালোবাসা ;
তোমার ভালোবাসা আমায় করবে সজীব - জীবন্ত , 
তোমার সেই ভালোবাসা আমায় করবে নতুন জীবন দান ।
বিশ্বাস করো , সুদৃঢ় বিশ্বাস -
যেমন তুমি তোমার কথাকে করো ,
তোমার অনিচ্ছায় তোমার ঐ তুলতুলে দেহখানা আমি চাইনে ,
তোমার সুন্দর মুখাবয়বের জন্য আমি কখনো লালায়িত নই ,
লুলোপ দৃষ্টিতে তোমার শরীরের প্রতিটি ভাঁজ দেখা থেকে
আমি বিমুখ থাকবো , কিন্তু তুমি
আমাকে একটা বিষয়ে কক্ষনো বাধা দিতে পারবেনা ।
যেভাবেই হোক তোমার হৃদয় আমাকেই দিতে হবে ,
আমি তোমার দেহকে নয় , হৃদয়টাকেই চাইবো ।
তোমার দেহ - সেটা বাইরের ,
তুমি বাধা দিলেও তা নিষ্পেষিত হবে অন্যের করতলে ;
আর তোমার হৃদয় - সেটা ভিতরের ,
তুমি না দিলে কারো সাধ্য নেই তাতে হাত দেয়ার ।
এখন সব তোমার ইচ্ছার উপরই নির্ভর -
দেহ অন্যকে দিতে চাও ? দাও ,
রূপ অন্যকে দেখতে চাও ? দেখাও ।
সবকিছুই দিয়ে দাও ,
আপত্তি কিছুতেই থাকবেনা আমার ।
কিন্তু , দোহায় আল্লাহর !
হৃদয়টা শুধু আমার জন্য অবশিষ্ঠ রেখো ;
সেটি কাউকে স্পর্শ করতে দিওনা ,
এমনকি সামান্যতম স্পর্শও নয় ।
আমার হৃদয়ের আকুতি তোমার হৃদয়ের কাছে -
আমি একটা দগ্ধিত ক্ষত হদয় ,
তুমি এক অক্ষত হৃদয়ের জন্য প্রতীক্ষায় আমি ;
তুমি তোমার স্থানে ফুটে থেকো একটা অক্ষত গোলাপ রূপে -
যেন একটা অক্ষত প্রস্ফুটিত লাল গোলাপ !
মনে রেখো , এমন ভাবে -
যেভাবে বুকের ওড়না খসে গেলে তুলে নাও !
এখন আমার বেঁচে থাকার অবলম্বন একমাত্র তুমিই।
=======================================

শনিবার, ১৮ জুন, ২০১১

প্রেমের নামে



প্রেমের নামে 
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
-----------------------------

প্রেমের নামে করো তোমরা ছলনা ;
সহজ সরল ছেলেগুলো নিত্য যাদের মনভুলো
তাদের সাথে এমন খেলা খেলোনা ,
প্রেমের নামে তাদের সাথে করোনা আর ছলনা ।।

প্রেমের ফাঁদে ফেলে তোমরা করো তাদের বস ,
আবার ছুঁড়ে ফেলে দাও ও তোমরা চুষে নিয়ে যৌবন সুধা রস !
সরল মনে ভালোবেসে দেয় তারা নিজেদের বলি ,
তোমরা তার সুযোগ নিয়ে ধরিয়ে দাও অন্ধকারের গলি !
তাদের সাথে দুষমনি কি , বলোনা ?
এমন অন্যায় তাদের সাথে ভালোনা ।।

সহজ সরল ছেলেদের মন কাঁচের মতো ঠুনকো তা ,
মেয়ে তোমরা তাদের মনে ভীড়তে চেওনা অযথা ।
তোমাদের একটুখানি ধাক্কা পেলে
ভাঙ্গতে পারে এই ছেলেদের মন ,
মেয়ে তোমরা দিওনা তাদের
এমন কষ্ট - মন ভাঙ্গার মতন ।
ও মেয়েরা ! কি চাও , বলো ?
মন দেবার ভান করে ছেলেদের মনে বসোনা ,
তোমাদের মনের ভিতর জিলাপীর প্যাচ
ভালোবাসবে বলে তোমরা কাছে ঘেসোনা ।।

মেয়ে তোমরা নষ্ট করে দিতে পারো
এক নিমিষেই ছেলেদের সুন্দর জীবনখানি ,
ভালোবাসার নামে তোমরা কাছে এসে
খঞ্জর দিয়ে করতে পারো তাদের জীবনহানী ।
এমন ভাবে জীবন নিয়ে খেলা তোমরা খেলোনা ,
সহজ সরল ছেলেদেরকে প্রেমের ফাঁদে আর ফেলোনা ।।
=================================================

শুক্রবার, ১৭ জুন, ২০১১

বর্ণমালার রুবাঈ ( পর্ব - ৭ )




বর্ণমালার রুবাঈ ( পর্ব - ৭ )   

[ ছোটদের জন্য লিখিত চার লাইনের কবিতা বিশেষ ;
  ৪৯ টি বর্ণমালা ভিত্তিক এবং ৩ টি কাল ভিত্তিক সহ
  সর্বমোট ৫২ টি কবিতার একটা বই ]
  
-    মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------------------- 




= মিঞা  
-------------- 

“ ঞ ’’ বর্ণের কিবা আছে দাম
মিঞার ব্যবহার যদি না থাকে ?
আধুনীক যুগে এসে বাঙ্গালীরা  
“ ঞ ’’ বর্ণটি এক ঘরে রাখে !
=============================


ট = টমটম
----------- 

টমটম গাড়ী চলে
কোলকাতা নগরীতে ,
পুরোনো তার বেশ - তাই বলে সে
মোর মত নেই আর পৃথিবীতে !
===============================


ঠ = ঠকাইওনা
--------------- 

ঠকাইওনা কাউকে তুমি
কখনো কোন ভাবে ,
যদি তুমি কাউকে ঠকাও  
তোমার অজান্তে তুমি নিজেই ঠকে যাবে ।
================================