আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা

বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী

সকল মহান ভাষা শহীদগণের প্রতি,
এবং ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত

সকল ভাষা সৈনিক
ও বীর বাঙ্গালীদের জানাই অশেষ শ্রদ্ধাঞ্জলী,
সেইসাথে সকলকে জানাই

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

বিষয় সূচী

সাহিত্য (60) অন্যান্য কবিতা (53) ভালোবাসার পদবিন্যাস ( প্রেম সম্পর্কিত রচনা বিশেষ ) (53) আমার লেখা প্রবন্ধ-নিবন্ধ (37) কবিতা (35) দেশ নিয়ে ভাবনা (33) ফিচার (33) বাংলাদেশ (29) সমসাময়িক (28) খন্ড কাব্য (26) হারানো প্রেম (22) সংবাদ (18) কাল্পনিক প্রেম (16) ইতিহাস (15) প্রতিবাদ (15) সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ (15) Online Money Making Links (14) দেশাত্মবোধক কবিতা (13) আমার জীবনের দিনপঞ্জী (12) ধর্ম (12) প্রেমের কবিতা (11) ব্যক্তিত্ব (11) রাজনীতি (11) ধর্মীয় আন্দোলন (10) প্রবাসের কবিতা (10) খন্ড গল্প (9) জীবন গঠন (9) বর্ণমালার রুবাঈ (9) ইসলাম (8) প্রগতি (8) মানুষ ও মানবতা (8) হেফাজতে ইসলাম বাংলাদেশ (8) VIDEOS (7) আমার লেখালেখির অন্তরালে (7) ইসলামী জাগরণ (7) মানব মন (7) ট্র্যাজেডি (6) শোক সংবাদ (6) সম্প্রীতি (6) নারী স্বাধীনতা (5) প্রেমের গল্প (5) বিজয় দিবসের ভাবনা (5) মৃত্যুপথ যাত্রী (5) সংবাদ মাধ্যম (5) স্মৃতিকথা (5) ঈদ শুভেচ্ছা (4) প্রবাস তথ্য (4) রমজান (4) শুভেচ্ছা (4) Computer Programer (3) আমার ছবিগুলো (3) আমার রাইটিং নেটওয়ার্ক লিংক (3) পর্দা (3) ফটিকছড়ি (3) বাংলাদেশের সংবিধান (3) বিশ্ব ভালবসা দিবস (3) শিক্ষা (3) শিক্ষার্থী (3) স্লাইড শো (3) News (2) VERIETIES POEMS OF VERIOUS POETS (2) আষাঢ় মাসের কবিতা (2) আষাঢ়ের কবিতা (2) ইসলামী রেনেসাঁ (2) ছাত্র-ছাত্রী (2) থার্টি ফাস্ট নাইট (2) নারী কল্যান (2) নারী প্রগতি (2) নির্বাচন (2) বর্ষার কবিতা (2) মহাসমাবেশ (2) শবেবরাত (2) শরৎকাল (2) শাহনগর (2) শ্রদ্ধাঞ্জলী (2) সত্য ঘটনা (2) সত্য-মিথ্যার দ্বন্ধ (2) সফলতার পথে বাংলাদেশ (2) Bannersআমার ছবিগুলো (1) DXN (1) For Life Time Income (1) For Make Money (1) Knowledge (1) Student (1) অদ্ভুত সব স্বপ্নের মাঝে আমার নিদ্রাবাস (1) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (1) আহলে সুন্নাহ ওয়াল জামা'আত(সুন্নী) (1) উপন্যাস (1) কবি কাজী নজরুল ইসলাম (1) কোরআন - হাদিসের কাহিনী (1) গল্প (1) চট্টগ্রাম (1) চিকিৎসা ও চিকিৎসক (1) জমজম (1) জাকাত (1) তরুন ও তারুণ্য (1) নারী জাগরণ (1) পরকিয়ার বিষফল (1) ফটিকছড়ি পৌরসভা (1) বন্ধুদিবস (1) বাংলাদেশের প্রখ্যাত আলেম (1) বিবেক ও বিবেকবান (1) বিশ্ব বাবা দিবস (1) বিশ্ব মা দিবস (1) ভ্রমণ (1) মন্তব্য (1) মাহফুজ খানের লেখালেখি (1) রবি এ্যাড (1) রমজানুল মোবারক (1) রেজাল্ট (1) রোগ-পথ্য (1) লংমার্চ (1) শহীদ দিবস (1) শুভ বাংলা নববর্ষ (1) শৈশবের দিনগুলো (1) সমবায় (1) সস্তার তিন অবস্থা (1) সাভার ট্র্যাজেডি (1) সিটি নির্বাচন (1) স্বপ্ন পথের পথিক (1) স্বাধীনতা (1) হ্যালো প্রধানমন্ত্রী (1) ২১ ফেব্রোয়ারী (1)

APNAKE SHAGOTOM

ZAKARIA SHAHNAGARIS WRITING

সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা

বর্তমান বিশ্বায়নের যুগে আমরা আর বাংলা ভাষায় কথা বলতে চাইনা । নিজের মাতৃভাষাকে যখন-তখন যেখানে সেখানে অবমাননা করে তৎপরিবর্তে ইংরেজী ভাষা ব্যবহার করতে অভ্যাস্থ হয়ে যাচ্ছি বা হয়ে গেছি ।
আরও একটু এগিয়ে গেলে বলতে হয় - আমরা আজ বাঙ্গালী হয়ে বাঙ্গালী জাতিসত্বা ভুলে গিয়ে ইংরেজী জাতিসত্বায় রক্তের ন্যায় মিশে গেছি !

অথচ একদিন আমরা বাঙ্গালী জাতি একতাবদ্ধ হয়ে রাষ্ট্রীয় ভাষা উর্দুকে ত্যাগ করে নিজেদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা তথা বাংলা ভাষাকে সর্বত্র প্রচলন করতে প্রাণ দিতে বাধ্য হয়েছিলাম ! ফলে বিজাতীয় ভাষা উর্দূকে অপসারন করে নিজেদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা অর্জন করে বাংলা ভাষাকে ধারন করেছিলাম । যখন আমরা বাংলার সর্বত্র বাংলা ভাষায় কথা বলা শুরু করেছিলাম ,তখন কিন্তু বিশ্বায়নের যুগটা অনুপস্থিত ছিল তা নয় , বিশ্বায়নের যুগটা তখনও ছিল বিধায় আমরা ইংরেজী শিক্ষায় তখনও বাধ্য ছিলাম । অর্থাৎ যে জন্যে আজ আমরা ইংরেজী শিখছি সেইজন্যে তখনও ইংরেজী শিক্ষার প্রচলন ছিল । ছিল ইংরেজী শিক্ষার প্রয়োজনীয়তাও । তাই বলে সে সময় বর্তমান সময়ের মত মাতৃভাষা বাংলাকে অবমাননা করা হয়নি । মানুষ সে সময় বাংলায়ই কথা বলেছিল । শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই সে সময় ইংরেজী ব্যাবহার করেছিল বাঙ্গালী জাতি

conduit-banners

Powered by Conduit

ফ্লাগ কাউন্টার

free counters

MZS.ONLINE MONEY MAKING WAY

PLEASE CLICK ON MY BANNERS. VISIT MY AFFILIATE SITE "MZS.ONLINE MONEY MAKING WAY ( অনলাইনে অর্থোপার্জনের একটা মাধ্যম )" I HOPE IT WILL BE HELPFUL FOR YOU. Create your own banner at mybannermaker.com!

মঙ্গলবার, ২৬ জুন, ২০১২

ইতিহাসে ২৬শে জুন


ইতিহাসে ২৬শে জুন
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------

০১। আজ ও এই তারিখে CIH বা চেরনোবিল ভাইরাস কম্পিউটার আক্রমন করে । এছাড়াও প্রতি মাসের ২৬ তারিখে আক্রমণ করতে দেখা যায় । ১৯৯৯ এর ২৬শে এপ্রিল বাংলাদেশসহ সারাবিশ্বে লক্ষ লক্ষ কম্পিউটার CIH বা চেননোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মূখীন হয়। টাইম বোমার মতো নির্দিষ্ট সময়ে এ ভাইরাসটি কম্পিউটারকে আক্রমণ করে। একই সময়ে সারাবিশ্বে ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার এটাই সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। কম্পিউটার সিস্টেমে সময় ও তারিখের জন্য ঘড়ি সেট করা আছে। ঘড়ির কাটায় ২৬শে এপ্রিল, ১৯৯৯ হওয়ার সাথে সাথে কম্পিউটারে লুকায়িত সিআইএইচ ভাইরাস বিপর্যয়ের সৃষ্টি করে। বাংলাদেশসহ বিশ্বে লক্ষ লক্ষ কম্পিউটার অচল হয়ে পড়ে । ১৯৯৮ এর জুনের শুরুতে তাইওয়ানে প্রথম সিআইএইচ ভাইরাস দেখা যায়।ভাইরাসের নির্মাতা একে স্থানীয় ইন্টারনেট কনফারেন্সে পাঠায়। তারপর তা ইন্টারনেটে বিশ্বব্যাপি ছড়ায়।
CIH ভাইরাস তৈরি করেন চেন ইং হাও –এর নামের অদ্যাক্ষর অনুযায়ী ভাইরাসটির নামকরণ করা হয়। এ ভাইরাসকে চেরনোবিল ভাইরাসও বলা হয়। এটি ২৬শে এপ্রিল বিপর্যয় ঘটায়। ১৯৮৬ সালের ২৬শে এপ্রিল রাশিয়ার চেরনোবিলে মারাত্মক পারমাণবিক বিষ্ফরণ ঘটেছিল। চেরনোবিলের ২৬শে এপ্রিলের ঘটনাকের স্মরণ করে এ ভাইরাস ২৬শে এপ্রিল কার্যকর হয় বলে একে চেরনোবিল ভাইরাস বলা হয়। একে ‘স্পেস ফিলার’ও বলে। কারণ এটি ফাইলের ভিতরের খালি জায়গা দখল করে। এর কারণে এন্টিভাইরাস ভাইরাসটি ধরতে পারেনা। এই ভাইরাসের আক্রামণ থেকে রক্ষা পাওয়ার জন্য এখনই সর্তক থাকুন । CIH ভাইরাসের লক্ষণঃ
ক. কম্পিউটারের প্রোগ্রাম রান করে না। CIH ভাইরাসের একটি ভার্সন এর জন্য দায়ী। এই ভাইরাস প্রোগ্রামের .exe ফাইলের নাম পরিবর্তন করে ফেলে।
খ. কম্পিউটার অন হচ্ছে কিন্তু সি ড্রাইভ পাওয়া যাচ্ছে না।
গ. কম্পিউটার অন করলে কিছুই দেখা যায় না।
ক্ষতিঃ এটি মাদারবোর্ডের বায়োস নষ্ট করে দেয়। হার্ডডিস্কের পার্টিশন মুছে দেয়।

০২। আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস । Life Does Not Rewind' শ্লোগানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস । মাদকের ভয়াবহতা রোধে ১৯৮৭ খ্রিস্টাব্দে জাতিসংঘের ৪২তম অধিবেশনে এই তারিখে দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

০৩। আজ নির্যাতিতদের পক্ষে আন্তর্জাতিক দিবস International Day in Support of Victims of Torture দিন দুই কারণের জন্য ইউনাইটেড Nations সাধারণ বিধানসভার দ্বারা নির্বাচন করা হয়েছিল। ১৯৯৭ সালের ১২ই ডিসেম্বর জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে ২৬শে জুনকে আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয় , এরপর থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে।

০৪। ২০১১ সালের এইদিনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিঙ্গাপুর প্রবাসী আকতার হোসেনের ছেলে জিয়াদকে বাসা থেকে অপহরণ করে নিয়ে যায় ওয়াসিম, সাদেক, স্বপন, শাকিব গং। ওইরাতে ফতুল্লার ভূঁইগড়ে ওয়াসিম তার দ্বিতীয় স্ত্রী লাকীর বাসায় জিয়াদকে নিয়ে যায়। পরে জিয়াদের মায়ের কাছে মুক্তিপণ দাবি করে ৩ লাখ টাকা। ওয়াসিমকে চিনে ফেলায় ২৭শে জুন জিয়াদকে ঘুমের ওষুধ খাইয়ে সন্ধ্যার পর একটি তোয়ালে দিয়ে মুড়িয়ে কাঁচপুর ব্রিজের ওপর থেকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। ২৯শে জুন সকাল পৌনে ৮টায় শীতলক্ষ্যা নদী থেকে জিয়াদের ভাসমান লাশ উদ্ধার করে র‌্যাব।

০৫। ২০১১ সালের এইদিন দুপুরে রংপুরের বদরগঞ্জ উপজেলার রাজারামপুর কাশীগঞ্জ গ্রামে প্রকাশ্যে এক সালিশ বসে। সালিশের মধ্যে অসহায় দুই নারীকে চরিত্রহীনা অপবাদ দিয়ে তাদের হাত-পা বাঁধা হয়। শ’ শ’ মানুষের সামনে তাদের ওপর চালানো হয় মধ্যযুগীয় নির্যাতন। নির্যাতনের পর তাদের তওবা পড়ানো হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আয়নাল হকের উপস্থিতিতেই ঘটে এ ঘটনা। কিন্তু বিচার নামে চালানো এ পৈশাচিক নির্যাতনের কেউ প্রতিবাদ করেনি। বরং উল্লাসে ফেটে পড়ে অনেকে দিয়েছে হাততালি।

০৬। ২০১০ সালের এইদিনে শুধুমাত্র ঢাকায় " আমরা খাটি গরিব..." গ্রুপের পথ-শিশুদের মাঝে আম বিতরণ উৎসব হয়েছিল। ৩০শে জুন ২০১২ তারিখে পথ-শিশুদের জন্য আম উৎসব হবে ঢাকা, চট্টগ্রাম এর পাশাপাশি খুলনাতেও। " পথ-শিশুদের জন্য আম উৎসব ২০১২ " নামে এ অনুষ্ঠান পরিচালিত হবে । যেকোনো বিষয় সম্পর্কে জানতে ও সাহায্য পাঠাতে যোগাযোগ করুন :- রাকিব কিশোর - ০১১৯০১৩৭২৮৩ (ঢাকা), রোহিত হাসান কিছলু - ০১৭১৬৬১৩৭০৭ (ঢাকা), মুন্তাসির অমি - ০১৬৭০৩৪৬০০৬ (চট্টগ্রাম), এম.এইচ. শরীফ - ০১৮১৪৭৮৩৬৯২ (চট্টগ্রাম), রিফাতুল ইসলাম রাফি - ০১৭১৭১২০৮৪৬ (চট্টগ্রাম), জনী চৌধুরী - ০১৮১৮০৭৭০৮৫ (চট্টগ্রাম), শেখ ফয়সাল - ০১৮১১১৪৯৮০৪ (চট্টগ্রাম), এছাড়া সাহায্য পাঠাতে পারেন এই ব্যাংক একাউন্টে - A/c name : Rohit hasan kislu, A/c number - 110.101.97783, Dutch Bangla Bank limited “ আমরা খাঁটি গরীব ” গ্রুপ এবং পেজ-এর লিংক -
http://www.facebook.com/home.php?sk=group_185022982468
http://www.facebook.com/amra.khati.gorib

০৭। ২০০৯ সালের এইদিনে ঢাকার কারওয়ান বাজারে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে তিন ব্যবসায়ী নিহত এবং গুলিবিদ্ধ হয়ে এক ব্যবসায়ী আহত হন। চাঁদা দিতে অস্বীকৃতির জের ধরে এই হত্যাকাণ্ড চালান হয়।

০৮। ২০০৯ সালের এইদিনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে ঐতিহাসিক স্থাপনা সমুহ সংরক্ষণের জন্য আদালতের নির্দেশনা চেয়ে একটি রিট মামলা দায়ের করা হয়েছিলো । মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার্স ফোরামের নেতা অব: মে জে শফিউল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক মুনতাসির মামুন এ রিট আবেদনটি করেছিলেন।

০৯। ২০০০ সালের এইদিনে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার স্থায়ী সদস্যপদ লাভ করে।

১০। ১৯৯৪ সালের এইদিনে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মিশিগানের ডেট্টয়েট নগরীর সাইনাই হাসপাতালের বেডে ৬৫ বছর বয়সে দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে লেখিকা, শহীদ জননী, কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের নেত্রী জাহানারা ইমাম ( জন্ম : মে ৩, ১৯২৯ - মৃত্যু : জুন ২৬, ১৯৯৪ ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একাত্তরে তাঁর জ্যেষ্ঠ পুত্র শফি ইমাম রুমীদেশের মুক্তিসংগ্রামে অংশগ্রহণ করেন এবং কয়েকটি সফল গেরিলা অপারেশনের পর পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হন এবং পরবর্তীতে নির্মমভাবে শহীদ হন। বিজয় লাভের পর রুমীর বন্ধুরা রুমীর মা জাহানারা ইমামকে সকল মুক্তিযোদ্ধার মা হিসেবে বরণ করে নেন৷ রুমীর শহীদ হওয়ার সূত্রেই তিনি 'শহীদ জননী'র মযার্দায় ভূষিত হন ৷ তাঁর বিখ্যাত গ্রন্থ একাত্তরের দিনগুলি।

১১। ১৯৭৯ সালের এইদিনে কিংবদন্তীর মুষ্ঠীযোদ্ধা মোহাম্মাদ আলী অবসর গ্রহণ করেন।

১২। ১৯৭৮ সালের এইদিনে উইনিপেগ এর উদ্দেশ্যে যাত্রা করা এয়ার কানাডা ফ্লাইট ১৮৯ বিধ্বস্ত হয়।

১৩। ১৯৭৭ সালের এইদিনে এলভিস প্রিসলি শেষ কনসার্ট করেন।

১৪। ১৯৭৬ সালের এইদিনে তৎকালীন পৃথিবীর উঁচুতম ভবন সি এন টাওয়ার খুলে দেয়া হয়।

১৫। ১৯৭৫ সালের এইদিনে দেশের আভ্যন্তরীন পরিস্থিতি সামাল দিতে ইন্দিরা গান্ধী দেশে জরুরী অবস্থা ঘোষণা করেন এবং নির্বাচন স্থগিত করে দেন।

১৬। ১৯৭৪ সালের এইদিনে প্রথম বারের মত বারকোড ব্যবহার করে কোন খুচরা পন্য বিক্রয় হয়। পন্যটি ছিল চিবানোর গাম।

১৭। ১৯৬০ সালের এইদিনে সোমালিল্যান্ড ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা পায়।

১৮। ১৯৫৯ সালের এইদিনে উত্তর আমেরিকার মহাসাগরগামী জাহাজ এর জন্য সেইন্ট লরেন্স সি-ওয়ে খুলে দেয়া হয়।

১৯। ১৯৫৫ সালের এইদিনে বহরমপুর, মূর্শিদাবাদে ভারতের মুর্শিদাবাদ জেলা গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয় । সোম থেকে শনিবার ১২টা থেকে ৭টা পর্যন্ত কর্মসময় এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে এ গ্রন্থাগার।
২০। ১৯৪৮ সালের এইদিনে পশ্চিমা জোট বার্লিন এ এয়ার লিফট দেয়া শুরু করে যখন সোভিয়েত ইউনিয়ন পশ্চিম বার্লিন অবরুদ্ধ করে দেয়।

২১। ১৯৪৫ সালের এইদিনে জাতিসঙ্ঘ সনদ স্বাক্ষর হয়।

২২। ১৯৩৪ সালের এইদিনে প্রথম বারের মত ব্যবহারিক হেলিকপ্টার ফক উল্‌ফ এফ ডাব্লিউ ৬১ আকাশে উড়ে।

২৩। ১৯২৪ সালের এইদিনে আমেরিকান সৈন্যরা ডোমিনিয়ন রিপাব্লিক ত্যাগ করে।

২৪। ১৮৯৩ সালের এইদিনে ইলিনয়ের গভর্ণর মে দিবসের ঘটনায় পুলিশ হত্যা মামলায় অভিযুক্ত আটজনকেই নিরপরাধ বলে ঘোষণা দেন ।

২৫। ১৮৩৮ সালের এইদিনে উনিশ শতকের প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক , বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (জুন ২৬, ১৮৩৮- এপ্রিল ৮,১৮৯৪) বর্তমান উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁটালপাড়া গ্রামে । বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তাঁর অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। গীতার ব্যাখ্যাদাতা হিসাবে, সাহিত্য সমালোচক হিসাবেও তিনি বিশেষ খ্যাতিমান। তিনি জীবিকাসূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন। তাঁর আদিনিবাস ছিল হুগলি জেলার দেশমুখো গ্রামে। তাঁর প্রপিতামহ রামহরি চট্টোপাধ্যায় মাতামহের সম্পত্তি পেয়ে কাঁটালপাড়ায় আসেন এবং সেখানেই বসবাস শুরু করেন। রামহরির পৌত্র যাদবচন্দ্র চট্টোপাধ্যায়ের তৃতীয় পুত্র বঙ্কিমচন্দ্র।

২৬। ১৮১৯ সালের এইদিনে বাই সাইকেল এর পেটেন্ট করা হয়।

২৭। ১৫৪১ সালের এইদিনে ২৬শে জুন লিমায় পিসার্‌রোর শত্রু আলমাগ্রোর পুত্র এবং তার বারো সহকারীরা পিসার্‌রোর প্রাসাদে আক্রমণ করে এবং সেখানে পিসার্‌রোকে হত্যা করে।

২৮। ১৪৮৩ সালের এইদিনে রাজা ৩য় রিচার্ড ইংল্যান্ড এর রাজা হন।

২৯। ১২৮৪ সালের এইদিনে কিংবদন্তীর হ্যামিলন এর বংশিবাদক ১৩০ শিশুকে নিয়ে হারিয়ে যান।
============


সোমবার, ২৫ জুন, ২০১২

সাংবাদিক সমাজের আজকের ঐক্যকে আমরা ভাবতে পারি দেশোন্নতির লক্ষ্যে লগ্নি করা একটা শক্তিশালী নতুন পূঁজি । যা দিয়ে অর্জিত হবে ধ্বংসমান বাংলাদেশের সফলতা ।


সাংবাদিক সমাজের আজকের ঐক্যকে আমরা ভাবতে পারি

দেশোন্নতির লক্ষ্যে লগ্নি করা একটা শক্তিশালী নতুন পূঁজি ।
যা দিয়ে অর্জিত হবে ধ্বংসমান বাংলাদেশের সফলতা ।
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
---------------------

এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে সাংবাদিকদের সব সংগঠন থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

অবশেষে ঘেরাও হলো বাঘ , বাকী খাঁচায় আটকানোর অপেক্ষা । খাঁচাটা মজবুত করে তৈরী করতে পারলেই খাঁচায় ভরতে অসুবিধা হবেনা এই শক্তিশালী বাঘকে। খাঁচাটাকে এমন ভাবে তৈরী করে নিতে হবে যাতে কোন উপায়েই বের হয়ে ভাগতে না পারে । সাগর - রুনিকে বাঘটি যেভাবে খেয়েছে , সেভাবেই তাকে ভক্ষণের ব্যবস্থা নিতে হবে। নয়তো খাঁচা থেকে বের তে পারলেই আরও অগণিত সাগর রুনি এ বাঘের শিকার হয়ে প্রাণ হারাবে ।

সাব্বাস সাংবাদিক সমাজ ! এতবড় একটা বাঘকে ঘেরাউ করে রাখা চাট্টিখানি কথা নয় । একমাত্র আপনাদের ঐক্যের ফলেই এ বিশালদেহী বাঘকে কাবু করা সম্ভব হয়েছে । তাতে প্রমাণ হলো ঐক্যের জোর থাকলে যত বড় শক্তিই হোক তাকে কাবু করতে কো সমস্যা হয়না ।

আজ সাংবাদিক সমাজের ঐক্যের ফলে যে সফলতা অর্জিত হয়েছে , এইভাবে সাংবাদিক সমাজ ঐক্য থাকলে মিডিয়া জগতের উপর কোন প্রকার কালাকানুন , কোন প্রকার সরকারী নিষেধাজ্ঞা মেডিয়াকে সত্য প্রচারে বাধা সৃষ্টি করতে পারবেনা ।

একমাত্র সাংবাদিকদের অনৈক্যের ফলেই সরকারের কালাকানুন ও সরকারী নিষেধাজ্ঞা দেশের চতুর্থ শক্তিশালী স্তম্বটিকে ঘরকুনো হয়ে থাকতে হয় । সত্য প্রচারে ভীতু হয়ে থাকতে হয় । ফলে দেশের কল্যানকর্মে এ স্তম্বটি কোন সফলতা দেখাতে পারেনা । আজকের সাংবাদিক সমাজের ঐক্যতা দেখে মনে হচ্ছে - তারা আজ জাগ্রত হয়েছে । দেশের কল্যানে বিশেষ ভুমিকা রাখতে তারা আর ভয় পাবেনা । কোন প্রকার কালাকানুন , সরকারী নিষেধাজ্ঞা তাদের কাবু করতে পারবেনা । তাদের নৈতিক মুল্যবোধে কোন অশুর শক্তি বাধা হয়ে দাঁড়াতে পারবেনা । সাংবাদিক সমাজের এ ঐক্যতাই নিয়ে আসতে পারে দেশের সার্বিক কল্যান । কারণ , সংবাদপত্রকে বলা হয় দেশের চতুর্থ স্তম্ব । এ স্তম্বটি ঠিক হলে অপরাপর তিনটি স্তম্ব বা খুঁটিও ঠিক থাকতে বাধ্য হবে ।

তাই সাংবাদিক সমাজের আজকের ঐক্যকে আমরা ভাবতে পারি দেশোন্নতির লক্ষ্যে লগ্নি করা একটা শক্তিশালী নতুন পূঁজি । যা দিয়ে অর্জিত হবে ধ্বংসমান বাংলাদেশের সফলতা ।

===================

ইতিহাসে ২৫শে জুন


ইতিহাসে ২৫শে জুন
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
---------------------


১। ১৫২৯ সালে বঙ্গ বিজয়ের পর মোগল সম্রাট বাবর আগ্রা প্রত্যাবর্তন করেন।

২। ১৮৯১ সালে ভারতীয় সংবাদপত্রের উপর ব্রিটিশরাজ সেন্সর আরোপ করেন।

৩। ১৯০৩ সালে ব্রিটিশ কথাসাহিত্যিক জর্জ অরওয়েলের জন্ম।

৪। ১৯১৩ সালে আফ্রিকান-ফরাসি কবি এমে সেজেয়ারের জন্ম।

৫। ১৯২২ সালে ছন্দের জাদুকর নামে খ্যাত কবি সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যু।

৬। ১৯৩২ সালে ভারত ও ইংল্যান্ডের মধ্যে সর্বপ্রথম সরকারি টেস্ট ক্রিকেট খেলা শুরু হয়।

৭। ১৯৩৩ সালে বিজ্ঞান লেখক জগদানন্দ রায়ের মৃত্যু।
৮। ১৯৩৮ সালের এইদিনে ভাষাবিজ্ঞানীকোলাই ত্রুবেৎস্‌কোয় মৃত্যুবরণ করেন ।


৯। ১৯৪৯ সালের এইদিন ভারতের সোনারপুরের তিউ‍‌ড়িয়া গ্রামের কৃষকনেতা দাশুরথী মণ্ডল ও মতি ধাড়ার। জোতদারের বিরুদ্ধে কৃষকের অধিকার রক্ষার আন্দোলনে পুলিসের গুলিতে নিহত হয়েছিলেন । জোতদারদের দোসর পুলিসের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েছিলেন নিপীড়িত, বঞ্চিত ঐ দুই কৃষক। আহত হয়েছিলেন আরও অনেকে। এখনও সোনারপুরের তিউড়িয়া গ্রামে প্রতি বছর এইদিন শহীদ দিবস পালিত হয়। গ্রামে খেলারমাঠের ধারে এই দুই বীর শহীদের স্মৃতিতে শহীদস্তম্ভ মাথা উঁচু করে রয়েছে। সোনারপুরের কৃষক আন্দোলনের ইতিহাসে জ্বলজ্বল করছে প্রথম শহীদ দুই কৃষকনেতা দাশুরথী মণ্ডল ও মতি ধাড়ার নাম।

১০। ১৯৫০ সালের এইদিন উত্তর কোরীয় সেনাবাহিনী দক্ষিণ কোরিয়া আক্রমণ করলে কোরিয়ার যুদ্ধ শুরু হয় , ঐ যুদ্ধে ২০টি রাষ্ট্র অংশ নিয়েছিল ।

১১। ১৯৬০ সালের এইদিনে বাংলা ভাষার অন্যতম প্রধান আধুনিক কবি সুধীন্দ্রনাথ দত্ত মৃত্যুবরণ করেন ।
১২। ১৯৬৩ সালের এইদিনে , বুকার পুরস্কার বিজয়ী কানাডীয় সাহিত্যিক ইয়ান মার্টেল জন্মগ্রহণ করেন ।
১৩। ১৯৭২ সালের এই দিন যৌথ নদী কমিশনের প্রথম সভায় ভারত বাংলাদেশেকে অবহিত করে যে তারা টিপাইমুখে একটি রিজার্ভার নির্মাণ করবে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রতিনিধি তাতে সায় দিয়ে আসেন।

১৪। ১৯৭৫ সালের এইদিন ছিল ভারতের গণতন্ত্রের ইতিহাসে এক কালো দিন।ওই দিন মধ্যরাতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরী অবস্থা জারি করে দেশের মানুষের সমস্ত রকমের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছিলেন।কায়েম করেছিলেন এক চরম স্বৈরাচারী ব্যবস্থা।সঙ্গে সঙ্গে প্রেস সেন্সরশিপ জারি করে তিনি সংবাদপত্রের কণ্ঠরোধ করেছিলেন। সেই মধ্যরাতে জরুরী অবস্থা জারি করে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের হাজারে হাজারে গ্রেপ্তার করে সারা দেশটাকেই প্রায় জেলখানায় পরিণত করেছিলেন।ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এই দিনটি তাই এক কলঙ্কিত দিন হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে। ঐদিন মধ্যরাতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অভ্যন্তরীণ জরুরী অবস্থা জারি করেছিলেন। এর মধ্যদিয়ে সংসদীয় গণতন্ত্রকে পদদলিত করে সারা দেশে ২৫শে জুন ১৯৭৫ থেকে সারাদেশে ২০৮টি দৈনিক পত্রিকা, ১৪৩৪টি সাপ্তাহিক পত্রিকা বন্ধ করে দেওয়া হয়।এমনকি গান্ধীজী, নেহরুর কোনো কোনো বক্তৃতার উদ্ধৃতি পর্যন্ত ছাপা যেতো না। বিনা বিচারে ৩০ হাজারের বেশি রাজনৈতিক কর্মীকে গ্রেপ্তার করা হয়।

১৫। ১৯৭৫ সালের এইদিন মুজাম্বিক পূর্ণ স্বাধীনতা অর্জন করে । পঞ্চদশ শতকের শেষ দিকে ভাস্কো দ্যা গামার নেতৃত্বে এক দল পর্তুগীজ নাগরিক মুজাম্বিকে পৌঁছে । আর এরমধ্য দিয়েই দেশটিতে ঔপনিবেশিক শাসনের সূচনা ঘটে এবং তা প্রায় পাঁচ'শ বছর ধরে অব্যাহত ছিল । প্রাকৃতিক সম্পদে ভরপুর এই দেশটিতে পর্তুগীজরা শত শত বছর ধরে লুটপাট চালায়, আর এ ক্ষেত্রে বাধা দিতে গিয়ে অসংখ্য মানুষ প্রাণও হারিয়েছিল । তবে ব্যাপক হত্যা-নির্যাতনের মাধ্যমেও তারা স্থানীয় জনগণের প্রতিরোধ সংগ্রাম স্তব্ধ করতে পারেনি। এরই ধারাবাহিকতায় স্বাধীনতাকামী সংগঠন ফ্রেলিমো পর্তুগীজদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম জোরদার করে । দীর্ঘ সংগ্রামের পর অবশেষে ১৯৭৫ সালের এইদিনে মুজাম্বিক পূর্ণ স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়।

১৬। ২০০৬ সালের এইদিন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান হতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং তাঁকে পূর্ণ মর্যাদায় এদিনই শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে পুনরায় দাফন করা হয় । বীরশ্রেষ্ঠ মতিউর রহমান (২৯শে অক্টোবর, ১৯৪১—২০শে আগস্ট, ১৯৭১) একজন বাংলাদেশী মুক্তিযোদ্ধা । তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত হন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয় ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান তাদের মধ্যে অন্যতম । এই বীরমুক্তিযোদ্ধা যুদ্ধকালীন সময়ে শাহাদাত বরণ করলে পাকিস্তান সরকার তাঁকে পাকিস্তানেই দাফন করেছিল ।

১৭। ২০০৯ সালের এইদিনে মার্কিন সঙ্গীত শিল্পী ও সঙ্গীত ব্যবসায়ী মাইকেল জ্যাকসন ৫০ বছর বয়সে রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করেন ।

১৮। ২০১০ সালের এইদিন বত্রিশ বছর বয়সী অলিভার ফ্রিকারকে পাঁচ মাসের কারাদণ্ড ও তিনটি বেত্রাঘাতের শাস্তি প্রদান করা হয়েছে সিঙাপুরের এক ট্রেন ডিপোতে অনধিকার প্রবেশ করে ট্রেনের বগিতে রং করার অপরাধে।

১৯। ২০১১ সালের এইদিন চলচ্চিত্রকার মিখাইলিস কাকোইয়ানিস মৃত্যুবরণ করেন।
===============


রবিবার, ২৪ জুন, ২০১২

তোমারই অপেক্ষায়


তোমারই অপেক্ষায়
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
.............................

( আলামপুর গ্রামের সেই “ সালমা ’’ কে ,
যাকে নিয়ে কিঞ্চিত ভালোবাসা জন্মেছিলো মনে )
[ কবিতার দৃশ্যপঠ যেখান থেকে -
আলামপুর গ্রাম , চারিয়া , থানা-হাটহাজারী , জিলা - চট্টগ্রাম ।
রচনাকাল - ০১ / ১১ / ১৯৮৭ ইংরেজী , সময় - সকাল ০৭ টা ]
***********************

তোমারই অপেক্ষায় , পলকহীন নেত্রে
তোমারই পথপানে চেয়ে
আমি দাঁড়িয়ে আছি ।
শিশির স্নাতা রজনী ,
অসাড় নিস্তব্ধ সব গ্রামীণ মেঠোপথ ,
নেই কোন জনমানবের সঞ্চলন ।
পাশের বারান্দায় প্রদীপ্ত
তোমার দেয়া একটা কাঁচের প্রদীপ
নিভু নিভু ভাবে জ্বলছে ।
তোমার ভাবি বসা সেখানে
একটা টু ইন ওয়ান নিয়ে ।
রেকর্ড-প্লেয়ারে বেজে চলেছে -
“ ও আকাশ প্রদীপ জ্বেলোনা ’’
রোমান্টিক গানের মধুরিমা সুর !
অকস্মাৎ তোমার পদশব্দ
ধ্বণিত হয়ে তাল মিলালো
সেই সুরের ছন্দে !
হাঁটি হাঁটি পায়ে এগুলাম তথায়।
আমার আপাদমস্তক
তাবৎ লজ্জা ও গ্লাণীর ভারে ক্লীষ্ট।
মুখ দিয়ে কোন কথা সরছিলোনা।
তখন মনে হচ্ছিলো - ভাবি ,
আমার মনের পরিধি পরিমাপ করছিলো ,
উপলব্ধি করছিল আমার সব অঙ্গভঙ্গি ;
কিংকর্তব্যবিমূঢ় আমি !
যেন সবজান্তার সমক্ষে দন্ডায়মান আমি !
কোন কথা না বলে তোমায় কাছে ডাকলাম
দু’টি নেত্রের ইঙ্গিত সূচকে ।

সাড়াবিহীন তুমি অসাড় দাঁড়িয়ে রইলে ;
আমি চলে এলাম তোমার কাছ থেকে ।
ওভাবে সেদিন আমার চলে আসা ঠিক হয়নি ;
নাহ্ , কোন মতেই তা ঠিক হয়নি।
তোমার ঐ দু’টি হাতের তালুয়
আমার হৃদয়ের উদ্ভাবনা
মেঘের কোল ছুঁয়ে দিয়েছিল
উড়ন্ত পাখির মতোন !
আমিও তোমাকে কাছে আনতে চেয়েছিলাম ;
তুমি ছিলে সাড়াবিহীন ,
হৃদয়োঙ্গম করতে দাওনি ,
তুমি ফুটিয়ে দিয়েছিলে আমার দেহে
আকান্খার শুভ্র কুন্দকলি !
সেইদিন কিভাবে আমায় দিতে পারলে ব্যথা ?
বলেছিলাম মনে মনে এই যে দেখো !
তাকিয়ে দেখো , আমার মনে তুমি এসেছো।
লাস্যময়ী বালিকা তুমি , লজ্জাবতী “সালমা’’ নাম ,
তোমায় দেখার আনন্দে আমি
অকস্মাৎ উদ্বেলিত হলাম !
তোমাদের উঠোনের সম্মুখে
ছোট্ট গলিটায় যখন গেলাম -
তুমি “ সালমা ’’
আমার দিকে দু’হাত বাড়িয়ে দিলে !
আর তোমাকেছোঁয়ার আশায়
আমার দু’হাত গিয়ে দিলাম ।
চোখ তুলতেই দেখলাম -
তুমি তা হতে দিলেনা ;
সেই তুমি সামনে নেই !
===========

আত্মপ্রকাশ করলো দেশের আরও একটা রাজনৈতিক দল !



আত্মপ্রকাশ করলো দেশের আরও একটা রাজনৈতিক দল !
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------------

আজ দেখতে পেলাম নতুন একটি দল প্রতিষ্ঠিত হয়েছে । দলটির প্রতিষ্ঠাতা Sefat Ullah ( https://www.facebook.com/sefuda  ), আর দলের নাম - Bangladesh Democratic Socialist Party = BDSP । দলটির প্রতিষ্ঠাতা জনাব সেফাত উল্লাহ্ কিছুদিন পুর্বে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে বিভিন্ন বাজে পোষ্ট দিতে দেখেছি । এখন আর দেননা । সম্ভবতঃ পার্টি গঠনের মন হওয়ায় সেগুলি বাদ দিয়েছেন । যা হোক, তিনি পার্টি গঠন করে এই রকম একটি বিজ্ঞপ্তিও দিয়েছেন ওনার ওয়ালে ।
বিজ্ঞপ্তিটি হলো – “ বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় স্রোতের আবির্ভাব ঘটতে যাচ্ছে খুব শিঘ্রই। প্রবাসী নাগরিকদের পক্ষ থেকে নূতন প্রজন্মের অনুরোধে বাংলাদেশ গণতান্রিক সমাজতান্রিক দল ( Bangladesh Democratic Socialist Party = BDSP ) নামক একটি রাজনিতীক দল ঘটন করেছি আমি। খুব শিঘ্রই BDSP নিবন্ধিত হতে যাচ্ছে।
সেফাত উল্লাহ্
ভিয়েনা

দয়া করে আপনার মূল্যবান মতামত প্রদান করুন।
’’
এই বিজ্ঞপ্তিতে নিশ্চিত হলাম যে তিনি একটি পার্টি প্রতিষ্টিত করে ফেলেছে এবং জনগণের মতামত চেয়েছেন । আমি একজন দেশের নাগরিক হিসাবে ওনাকে স্বাগত জানাই । কারণ , নাগরিক হিসাবে ওনার দল প্রতিষ্ঠা ভুল হয়নি । কিন্তু যিনি বিদেশে বসে নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করে যখন পরপারে যাত্রা অপেক্ষায় উপনিত , দেশের রাজনীতি চর্চায় যার এখন ভাটা পড়েছে , তার নতুন ভাবে বয়স ২৫ এনে রাজনৈতিক দল প্রতিষ্ঠার খাহেশ একটু বেমানান লাগছে বলেই মনে হচ্ছে ।
অবশ্য তিনি যে সময়টি বিদেশে কাটিয়েছেন , সে সময়টিতে যদি দেশে অবস্থান করে রাজনৈতিক চর্চা চালিয়ে যেতেন , তবে এতটা বেখাপ্পা লাগতোনা । আবার তিনি উল্লেখ করেছেন প্রবাসী নাগরিকদের পক্ষ থেকে নূতন প্রজন্মের অনুরোধে ওনার এই দল প্রতিষ্ঠা ! যদি তাই হয় , প্রবাসী রাজনৈতিক দলের দেশের আভ্যন্তরিন রাজনৈতিক পরিমণ্ডলে কতটুকু ভ্যালু তা প্রবাসীরাই ভাল জানেন ।
যে প্রবাসে প্রবাসীদের ভোট দেয়ারই কোন অধিকার নেই , সেই প্রবাসে রাজনৈতিক দল গঠন করে প্রবাসীদের রাজনীতি চর্চা একটা হাস্যকর ব্যাপারও বটে । যাই হোক , আমাদের দেশের জনপ্রিয় উপন্যাসিক হুমায়ুন আহমেদের বুড়া বয়সে ভীমরতি ধরে ২৫ বৎসরের সুখি সংসার ভেঙ্গে যেমন নিজের মেয়ের বান্ধবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়েছিল, তেমনই মনে করব জনাব সেফাত উল্লাহর দল প্রতিষ্ঠা করে রাজনৈতিক চর্চায় আত্মনিয়োগ । সেই হিসাবে জানাই ওনাকে অভিনন্দন ।
আমাদের দেশের সরকার আর কিছু পারুক বা না পারুক , বিদেশ থেকে পণ্য আমদানী করে দেশীয় কলকারখানা বন্ধের ঢালাও লাইসেন্স , নিত্য নতুন অস্ত্র আমদানীর মাধ্যমে সোনার ছেলেদের মানুষ মারার লাইসেন্স এবং ব্যবসা কেন্দ্র স্বরূপ রাজনৈতিক দল প্রতিষ্ঠার লাইসেন্স দিতে আলসেমী করেননা । এই তিনটা কাজে সরকার তরিৎকর্মা । তাই যে কোন নাগরিক রাজনৈতিক দল রূপে ব্যবসাকেন্দ্র খুলতে চাইলে কোন প্রকার অসুবিধা হবেনা । তাই যত পারুন রাজনৈতি দল নাম দিয়ে ব্যবসা কেন্দ্র খুলতে থাকুন । বোকা জনগণকে পাবেন লাফালাফির জন্য বিনা পারিশ্রমিকে ।
আজ যে দলটির ঘোষণা শুনলাম সেটা নিয়ে বাংলাদেশে সর্বমোট দল চোখে পড়লো – ১৬৮টি । তবে ভয় নেই , যারাই দল প্রতিষ্ঠা করতে চান পারবেন । একজন নাগরিক সর্বোচ্চ ১৫টি দল প্রতিষ্ঠা করতে পারবেন । যেমন বড় দলগুলো করেছেন – ছাত্রদল,ছাত্রলীগ, মহিলা দল , মহিলা লীগ , কৃষক দল , কৃষক লীগ – এভাবে একজন নাগরিক সর্বোচ্ছ ১৫ টি দল গঠন করতে পারবেন । আমি সুন্দর করে সেভাবে সিরিয়াল সাজিয়েছি । নীচে দেখতে পাবেন । দেশের ষোল কোটি মানুষ যদি একটি করে দল গঠন করতে চাই , তবে দলের সিরিয়ালটি এভাবেই দেখা যাবে -

List of Political Parties in Bangladesh:
--------------------------------------------

000000001. Bangladesh Krishak Sromik Janata Party ,
000000002. Bangladesh Krishak Sromik Mukti Andolon ,
000000003. Bangladesh Labour Party ,
000000004. Bangladesh Manobadhikar Dal ,
000000005. Bangladesh Manobatabadi Dal ,
000000006. Bangladesh Mehanati Front ,
000000007. Bangladesh Muslim League ,
000000008. Bangladesh Muslim League(Aian Uddin) ,
000000009. Bangladesh Muslim League(Kader) ,
000000010. Bangladesh Muslim League(Matin) ,
000000011. Bangladesh Muslim League(Yusuf) ,
000000012. Bangladesh National Awami Party (NAP-Bhasani) ,
000000013. Bangladesh National Awami Party (NAP-Mojaffar) ,
000000014. Bangladesh National Awami Party ,
000000015. Bangladesh National Awami Party(Vasani) ,
000000016. Bangladesh National Congress ,
000000017. Bangladesh National Hindu Party ,
000000018. Bangladesh Nationalist Palli Party ,
000000019. Bangladesh Nationalist Palli Party ,
000000020. Bangladesh Nationalist Party ,
000000021. Bangladesh Nazame Islam Party ,
000000022. Bangladesh Peopels Party ,
000000023. Bangladesh People's Congress ,
000000024. Bangladesh People's League ,
000000025. Bangladesh People's League(Garib A Nawaz) ,
000000026. Bangladesh Progressive Party (BPP) ,
000000027. Bangladesh Republican Party ,
000000028. Bangladesh Samajtantrik Dal(Khalekuzzaman) ,
000000029. Bangladesh Samajtantrik Dal(Mahbub) ,
000000030. Bangladesh Samajtantrik Samsad(Darshan Shava ,
000000031. Bangladesh Samaybadi Dal(Marx-Lenin) ,
000000032. Bangladesh Shamajik Shamsad ,
000000033. Bangladesh Shamajik Shamsad ,
000000034. Bangladesh Sharbahara Party ,
000000035. Bangladesh Tafsil Jati Fedaration(S.K.Mandal) ,
000000036. Bangladesh Tafsili Fedaration(Sudir) ,
000000037. Bangladesh Tanjimul Muslimin ,
000000038. Bangladesh United Communist League ,
000000039. Bangladesh Vasani Adarsha Bastabayan Parishad ,
000000040. Bangladesh Workers Party ,
000000041. Bhasani Front ,
000000042. Communist Kendra ,
000000043. Demacratic Repulican Party ,
000000044. Democratic League ,
000000045. Desh Prem Party ,
000000046. Dhumpan O MAdokdrobba Nibaronkari Manabsheba  
                      Schansta ,
000000047. Freedom Party ,
000000048. Gono Forum ,
000000049. Gono Oikkya Front(Gull) ,
000000050. Gonotantrik Sarbahara Party ,
000000051. Gonotantry Party ,
000000052. Hak Kathar Mancha ,
000000053. Ideal Party ,
000000054. Independent ,
000000055. Islami Al Zihad Dal ,
000000056. Islami Oikya Jote ,
000000057. Islami Samajtantrik Dal ,
000000058. Islami Shasantantra Andolon ,
000000059. Islamic Dal Bagladesh(Saifur) ,
000000060. Jaker Party ,
000000061. Jamat-E-Islami Bangladesh ,
000000062. Jamiate Ulumaye Islam Bangladesh ,
000000063. Jana Dal ,
000000064. Janashakti Party ,
000000065. Janata Mukti Party ,
000000066. Jatia Mukti Dal ,
000000067. Jatiya Biplobi Front ,
000000068. Jatiya Biplobi Party ,
000000069. Jatiya Daridra Party ,
000000070. Jatiya Gonotantrik Party ,
000000071. Jatiya Gonotantry Dal ,
000000072. Jatiya Islamic Dal ,
000000073. Jatiya Janata Party (Hafizur) ,
000000074. Jatiya Janata Party and Gonotantrik Oikkya Jot ,
000000075. Jatiya Janata Party(Aashraf) ,
000000076. Jatiya Janata Party(Nurul Islam),  
000000077. Jatiya Janata Party(Sheikh Asad) ,
000000078. Jatiya Jukta Front ,
000000079. Jatiya Oikya Front ,
000000080. Jatiya Palli Dal ,
000000081. Jatiya Party (Ershad) ,
000000082. Jatiya Party (Monju) ,
000000083. Jatiya Party ,
000000084. Jatiya Samajtantrik Dal ,
000000085. Jatiya Samajtantrik Dal(Inu) ,
000000086. Jatiya Samajtantrik Dal(Mahiuddin) ,
000000087. Jatiya Samajtantrik Dal(Rob) ,
000000088. Jatiya Samajtantrik Dal(Shajahan Siraj)) ,
000000089. Jatiya Seba Dal ,
000000090. Jatiya Sromojibi Party ,
000000091. Jatiyatabadi Gonotantrik Chashi Dal ,
000000092. Jatiyatabadi Gonotantrik Dal ,
000000093. Krisak Sramik Janata League ,
000000094. Krishak Sromik Party(Ajijul Haque Sahajahan) ,
000000095. Krishak Sromik Party(Solaiman) ,
000000096. Liberal Democratic Party ,
000000097. Liberal Party Bangladesh ,
000000098. Muslim Peoples Party ,
000000099. National Awami Party(NAP Vashani)(Erfanul Bari) ,
000000100. National Awami Party(NAP Vashani)(Mustak) ,
000000111.National Awami Party(Vashani)(Sadikur Rahman) ,
000000112. National Awami Party(Vashani-Mur Mohammad Kazi) ,
000000113. National Democratic Party,  
000000114. National Patriotic Party ,
000000115. Noya Gonotantrik Jatiya Party ,
000000116. Oikya Prockria ,
000000117. Pakmon People's Party /td> ,
000000118. Peoples Democratic Party ,
000000119. People's Muslim League ,
000000120. Progotishil Gonotantrik Party ,
000000121. Progotishil Gonotantrik Shakti ,
000000122. Progotishil Jatiatabadi Dal(Nurul A Moula),  
000000123. Quran Dorshon Sangshta Bangladesh ,
000000124. Quran Sunna Basatabayan Party ,
000000125. Saat Dalya Jote(Mirpur) ,
000000126. Samata Party ,
000000127. Sammilita Sangram Parishad ,
000000128. Samridhya Bangladesh Andolon ,
000000129. Samridhya Bangladesh Babosai Samproday ,
000000130. Sa-Samaj Gonotantri Party ,
000000131. Shaat Daliyo Shangrami Joat ,
000000132. Social Democratic Party ,
000000133. Sramajibi Oikya Foram ,
000000134. Sramajibi Okkya Forum (Md. Samsul Islam) ,
000000135. Sramik Krishok Samajbadi Dal ,
000000136. Taherikay Olama-E-Bangladesh,
000000137. Bangladesh Adarsha Krishak Dal ,
000000138. Bangladesh Awami League ,
000000139. Bangladesh Bastuhara Parishad ,
000000140. Bangladesh Bekar Party ,
000000141. Bangladesh Bekar Samaj ,
000000142. Bangladesh Communist party ,
000000143. Bangladesh Freedom League ,
000000144. Bangladesh Gono Azadi League ,
000000145. Bangladesh Gono Azadi League(Samad) ,
000000146. Bangladesh Hindu League ,
000000147. Bangladesh Inqualab Party ,
000000148. Bangladesh Islami Biplobi Parishad ,
000000149. Bangladesh Islami Front ,
000000150. Bangladesh Islami Party ,
000000151. Bangladesh Islami Republican Party ,
000000152. Bangladesh Jana-Gonotantrik Dal ,
000000153. Bangladesh Janata Party ,
000000154. Bangladesh Jatiya Agragati Party ,
000000155. Bangladesh Jatiya League ,
000000156. Bangladesh Jatiya League(Sobhan) ,
000000157. Bangladesh Jatiya Peopels Party ,
000000158. Bangladesh Jatiyatabadi Awami League(Mostofa Allama) ,
000000159. Bangladesh Jatiyo Agragati Party (Abdur Rahim Sikder) ,
000000160. Bangladesh Jatiyo Tanti Dal ,
000000161. Bangladesh Khadem Party ,
000000163. Bangladesh Khelafot Andolon ,
000000164. Bangladesh Khelafot Party ,
000000165. Bangladesh Krisak Sramik Mukti Andolon (Sadeq) ,
000000166. Bangladesh Krisak Sromik Awami League ,
000000167. Bangladesh Krishak Raj Islami Party(F.Hq. Sardar) ,
000000168. Bangladesh Democratic Socialist Party = BDSP
================================================================