আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা

বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী

সকল মহান ভাষা শহীদগণের প্রতি,
এবং ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত

সকল ভাষা সৈনিক
ও বীর বাঙ্গালীদের জানাই অশেষ শ্রদ্ধাঞ্জলী,
সেইসাথে সকলকে জানাই

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

বিষয় সূচী

সাহিত্য (60) অন্যান্য কবিতা (53) ভালোবাসার পদবিন্যাস ( প্রেম সম্পর্কিত রচনা বিশেষ ) (53) আমার লেখা প্রবন্ধ-নিবন্ধ (37) কবিতা (35) দেশ নিয়ে ভাবনা (33) ফিচার (33) বাংলাদেশ (29) সমসাময়িক (28) খন্ড কাব্য (26) হারানো প্রেম (22) সংবাদ (18) কাল্পনিক প্রেম (16) ইতিহাস (15) প্রতিবাদ (15) সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ (15) Online Money Making Links (14) দেশাত্মবোধক কবিতা (13) আমার জীবনের দিনপঞ্জী (12) ধর্ম (12) প্রেমের কবিতা (11) ব্যক্তিত্ব (11) রাজনীতি (11) ধর্মীয় আন্দোলন (10) প্রবাসের কবিতা (10) খন্ড গল্প (9) জীবন গঠন (9) বর্ণমালার রুবাঈ (9) ইসলাম (8) প্রগতি (8) মানুষ ও মানবতা (8) হেফাজতে ইসলাম বাংলাদেশ (8) VIDEOS (7) আমার লেখালেখির অন্তরালে (7) ইসলামী জাগরণ (7) মানব মন (7) ট্র্যাজেডি (6) শোক সংবাদ (6) সম্প্রীতি (6) নারী স্বাধীনতা (5) প্রেমের গল্প (5) বিজয় দিবসের ভাবনা (5) মৃত্যুপথ যাত্রী (5) সংবাদ মাধ্যম (5) স্মৃতিকথা (5) ঈদ শুভেচ্ছা (4) প্রবাস তথ্য (4) রমজান (4) শুভেচ্ছা (4) Computer Programer (3) আমার ছবিগুলো (3) আমার রাইটিং নেটওয়ার্ক লিংক (3) পর্দা (3) ফটিকছড়ি (3) বাংলাদেশের সংবিধান (3) বিশ্ব ভালবসা দিবস (3) শিক্ষা (3) শিক্ষার্থী (3) স্লাইড শো (3) News (2) VERIETIES POEMS OF VERIOUS POETS (2) আষাঢ় মাসের কবিতা (2) আষাঢ়ের কবিতা (2) ইসলামী রেনেসাঁ (2) ছাত্র-ছাত্রী (2) থার্টি ফাস্ট নাইট (2) নারী কল্যান (2) নারী প্রগতি (2) নির্বাচন (2) বর্ষার কবিতা (2) মহাসমাবেশ (2) শবেবরাত (2) শরৎকাল (2) শাহনগর (2) শ্রদ্ধাঞ্জলী (2) সত্য ঘটনা (2) সত্য-মিথ্যার দ্বন্ধ (2) সফলতার পথে বাংলাদেশ (2) Bannersআমার ছবিগুলো (1) DXN (1) For Life Time Income (1) For Make Money (1) Knowledge (1) Student (1) অদ্ভুত সব স্বপ্নের মাঝে আমার নিদ্রাবাস (1) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (1) আহলে সুন্নাহ ওয়াল জামা'আত(সুন্নী) (1) উপন্যাস (1) কবি কাজী নজরুল ইসলাম (1) কোরআন - হাদিসের কাহিনী (1) গল্প (1) চট্টগ্রাম (1) চিকিৎসা ও চিকিৎসক (1) জমজম (1) জাকাত (1) তরুন ও তারুণ্য (1) নারী জাগরণ (1) পরকিয়ার বিষফল (1) ফটিকছড়ি পৌরসভা (1) বন্ধুদিবস (1) বাংলাদেশের প্রখ্যাত আলেম (1) বিবেক ও বিবেকবান (1) বিশ্ব বাবা দিবস (1) বিশ্ব মা দিবস (1) ভ্রমণ (1) মন্তব্য (1) মাহফুজ খানের লেখালেখি (1) রবি এ্যাড (1) রমজানুল মোবারক (1) রেজাল্ট (1) রোগ-পথ্য (1) লংমার্চ (1) শহীদ দিবস (1) শুভ বাংলা নববর্ষ (1) শৈশবের দিনগুলো (1) সমবায় (1) সস্তার তিন অবস্থা (1) সাভার ট্র্যাজেডি (1) সিটি নির্বাচন (1) স্বপ্ন পথের পথিক (1) স্বাধীনতা (1) হ্যালো প্রধানমন্ত্রী (1) ২১ ফেব্রোয়ারী (1)

APNAKE SHAGOTOM

ZAKARIA SHAHNAGARIS WRITING

সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা

বর্তমান বিশ্বায়নের যুগে আমরা আর বাংলা ভাষায় কথা বলতে চাইনা । নিজের মাতৃভাষাকে যখন-তখন যেখানে সেখানে অবমাননা করে তৎপরিবর্তে ইংরেজী ভাষা ব্যবহার করতে অভ্যাস্থ হয়ে যাচ্ছি বা হয়ে গেছি ।
আরও একটু এগিয়ে গেলে বলতে হয় - আমরা আজ বাঙ্গালী হয়ে বাঙ্গালী জাতিসত্বা ভুলে গিয়ে ইংরেজী জাতিসত্বায় রক্তের ন্যায় মিশে গেছি !

অথচ একদিন আমরা বাঙ্গালী জাতি একতাবদ্ধ হয়ে রাষ্ট্রীয় ভাষা উর্দুকে ত্যাগ করে নিজেদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা তথা বাংলা ভাষাকে সর্বত্র প্রচলন করতে প্রাণ দিতে বাধ্য হয়েছিলাম ! ফলে বিজাতীয় ভাষা উর্দূকে অপসারন করে নিজেদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা অর্জন করে বাংলা ভাষাকে ধারন করেছিলাম । যখন আমরা বাংলার সর্বত্র বাংলা ভাষায় কথা বলা শুরু করেছিলাম ,তখন কিন্তু বিশ্বায়নের যুগটা অনুপস্থিত ছিল তা নয় , বিশ্বায়নের যুগটা তখনও ছিল বিধায় আমরা ইংরেজী শিক্ষায় তখনও বাধ্য ছিলাম । অর্থাৎ যে জন্যে আজ আমরা ইংরেজী শিখছি সেইজন্যে তখনও ইংরেজী শিক্ষার প্রচলন ছিল । ছিল ইংরেজী শিক্ষার প্রয়োজনীয়তাও । তাই বলে সে সময় বর্তমান সময়ের মত মাতৃভাষা বাংলাকে অবমাননা করা হয়নি । মানুষ সে সময় বাংলায়ই কথা বলেছিল । শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই সে সময় ইংরেজী ব্যাবহার করেছিল বাঙ্গালী জাতি

conduit-banners

Powered by Conduit

ফ্লাগ কাউন্টার

free counters

MZS.ONLINE MONEY MAKING WAY

PLEASE CLICK ON MY BANNERS. VISIT MY AFFILIATE SITE "MZS.ONLINE MONEY MAKING WAY ( অনলাইনে অর্থোপার্জনের একটা মাধ্যম )" I HOPE IT WILL BE HELPFUL FOR YOU. Create your own banner at mybannermaker.com!

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১১

সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ - ০২



সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ - ০ 

মুহাম্মদ জাকারিয়া শাহনগরী

---------------------------------  


আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্ । 

সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ । 
আজ বৃহস্পতিবার , ১০ই অগ্রহায়ণ ১৪১৮, জিলহজ ১৪৩ , নভেম্বর ২০১১,
প্রবাসী বাংলাদেশ , আল মদিনা , সৌদি আরব সময় ০৬ : ৫০ সকাল । 


প্রবাসী বাংলাদেশ , আল মদিনা , সৌদি আরব থেকে সকলকে প্রভাতী শুভেচ্ছা । 

 -------------------------------------------------------------------------

একলা বসে শীতার্ত রজনী করেছি পার
এসেছি এখন সূর্যোদয়ের মুখোমুখি ,
অল্প পরেই দেখা দিবে লালিমাময় সূর্যের ঊষাকাল
শুরু হবে মানুষের ঢল যাত্রা হবে তাদের কর্মমুখী ।
প্রবাসের কন্টকাকীর্ন পথ ডিঙ্গিয়ে
প্রবাসী সকল করবে কর্মে অবগাহন ,
রথযানে যাত্রা তাদের সঞ্চয় করে অর্থ স্বদেশের লাগি
তাই শত কষ্টেও নেয়না তারা কোন যানবাহন ।

হে মোর প্রিয় স্বদেশবাসী !
যারা রয়েছো বিদেশ হয়েছো প্রবাসী ,
দেশের তরে দিচ্ছ আত্মত্যাগ
যদিও নিয়েছো জীবনে বিচ্ছেদের ফাঁসি ।

সকল মনোবেদনা সরে যাক তোমাদের
কর্মমুখর সময় দিয়ে ,
আনন্দমুখর হয়ে উঠুক প্রবাস জীবন
স্বদেশের কল্যান চিন্তা মাথায় নিয়ে ।
------------------------------------------------------------------
সকল প্রবাসী বাংলাদেশী নাগরিকদের কর্মযাত্রা শুভ হোক - এ কামনায় সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ ।
=========================================================

সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ - ০১



সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ - ০১ 

মুহাম্মদ জাকারিয়া শাহনগরী

---------------------------------




আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্ । 

সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ । 
আজ সোমবার, ৭ অগ্রহায়ণ ১৪১৮, ২৫ জিলহজ ১৪৩২ ,২১ নভেম্বর ২০১১,
প্রবাসী বাংলাদেশ , আল মদিনা , সৌদি আরব সময় ০৮: ২০ সকাল । 

প্রবাসী বাংলাদেশ আল মদিনা সৌদি আরব থেকে সকলকে প্রভাতী শুভেচ্ছা । 
প্রবাসী বাংলাদেশীরা যাঁরা নাইট ডিউটি করছেন , তাঁরা এখনও কাজ ছাড়েননি । যাঁরা ডে ডিউটি করবেন তাঁরা এখনো ঘুম ছাড়েননি । অবশ্য নাইট ডিউটিতে যাঁরা গতকাল সন্ধ্যা ৬ টায় যাগ দিয়েছেন , তাঁরা এক ঘন্টা পূর্বেই কর্মস্থল ত্যাগ করে বাসায় পৌঁছে এখন গভীর ঘুমে অচেতন । যাঁরা দেশে বিবি রেখে এসেছেন তাঁদের কেহ কেহ এখনও বিবির চিন্তায় না ঘুমিয়ে বিভিন্ন মন ভুলা কর্মে আত্মনিয়োগ করে যন্ত্রণাকাতর জীবন অতিবাহিত করছেন । 
যাঁরা ডে ডিউটিতে ভোর ৬ টায় যোগ দেয়ার কথা, তাঁরা ভোর ৫ টায় ঘুম থেকে উঠে কর্মস্থলে উপস্থিত হয়ে এখন কর্ম ব্যস্থতায় ডুবে আছেন । যাঁরা গত রাত ৯ টায় কর্মে যাগ দিয়েছেন , তাঁরা সকাল ৯ টায় কর্মস্থল ত্যাগ করে বাসায় ফিরবেন । আর যাঁরা সকাল ৯টায় কর্মে যোগ দিবেন , তাঁরা এখন কর্মস্থলে যাবার প্রস্তুতি নিচ্ছেন । 
সকল প্রবাসী বাংলাদেশী নাগরিকদের কর্মযাত্রা শুভ হোক - এ কামনায় সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ ।

=============================================================

সোমবার, ২১ নভেম্বর, ২০১১

সেদিনই হয়েছিলো মোর মরণ



সেদিনই হয়েছিলো মোর মরণ
(মীরপুর সেকসন ৬ এর সেই ফারহানাকে)
-  মুহাম্মদ জাকারিয়া শাহনগরী  
-------------------------------------------  


অনেক দিন আগের কথা -
একটা মেয়ে দিয়েছিলো ব্যথা ,
হয়েছিলো হৃদয়ে রক্তক্ষরণ ;
ফিরেও তাকাইনি সে -
যতক্ষণ ছিলাম তার পাশে বসে ,
হয়েছিলো সেদিনই মোর মরণ ।।

বলেছিলাম একটা কথা -
আজ আমায় দিলে যে ব্যথা ,
মনে রেখো তা যতদিন বাঁচো ;
এমন ব্যথা আর কাউকে দিওনা -
সহজ সরল মনের খুশি কেড়ে নিওনা ,
যতদিন এই পৃথিবীতে আছো ।
সেই থেকে চলে গেলো পঁচিশটা বছর -
তোমার প্রতিমূর্তি হয়নি কোথাও দৃষ্টিগোচর ,
মনের মাঝে উঁকি দেয় আজও সেই ক্ষণটা ;
ভেবে যাই আজও হয়ে গেলে কেন পর -
করিনি তো জোর তোমার মনের উপর ,
বলেছিলাম শুধুই দাওনা তোমার মনটা ।

বলেছিলে তুমি দিয়েছিলে মন -
ধরে নিয়েছিলাম তা সত্য কথন ,
অথচ হয়নি সেই মন আর জীবনে ধারণ ;
ভুলিনি আজও সেদিনের সেই ক্ষণ -
জীবন মোর অন্ধকারে ঠেলে দিয়ে চলে গেছো যখন ,
সেদিনই হয়েছিলো আমার সবকিছু শেষ হয়েছিলো মোর মরণ ।।
====================================================  

রবিবার, ২০ নভেম্বর, ২০১১

দরজা খুলে দেখি




দরজা খুলে দেখি 
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 
-------------------------- 

দরজা খুলে দেখি তোমায় বসে আছো ঘরে , 
কাছে গিয়ে বলবো কথা বুকে কাঁপন ধরে ! 
মনে মনে ভালোবাসি যায়না তোমায় বলা , 
বলতে গেলেই কেন যেন বসে যায় মোর গলা ! 
তোমার চোখে চোখ রেখে বলতে আমি চাই , 
চোখর ভাষা বুঝে নিতে জ্ঞান কি তোমার নাই ? 
এসেছো আজ ঘরে চোখে রাখো চোখ , 
কি বলতে চাই আমি তোমার মনে এ জ্ঞানটা জাগুক । 
কেমন তোমার চোখ বলো চোখের ভাষা বুঝেনা ! 
কেমন তোমার মন বলো ভালোবাসা খোঁজেনা ! 
চাই যে আমি তোমার সাথে প্রেমালাপে মত্ত হই , 
পাইনা কাছে তোমায় আমি থাকি তোমার তথ্য লই । 
মনের কথা বলতে তোমায় কাগজ ভরে লেখি , 
আসছ কখন ঘরে আমার দরজা খুলে দেখি । 
========================================= 

শনিবার, ১২ নভেম্বর, ২০১১

আত্মপ্রতিষ্ঠার লোভে আত্মহনন



আত্মপ্রতিষ্ঠার লোভে আত্মহনন
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
-------------------------------

মদ - নারী - তাস : এই তিনে সর্বনাশ
এই প্রবাদ কবে কোথায় কেন বলেছিলো যেন কে ?
তাস আর মদ নিয়ে হয়না এখন লেখা
লিখে যাচ্ছি এখনো সবাই বুঝতে নারীর মনটাকে !
মদ খেয়ে মাতাল মানুষ নারী দেখেই হয়ে যায় হুঁশ ,
নারীকে নিয়েই ধরে বাজি তাস খেলতে গিয়ে হয়ে যায় বেহুঁশ !
যদিও নাই এখন কোন লেখায় মদ আর তাস ,
তবুও যেন মানুষ মেঠাতে নারীর নেশা পরে নেয় মদ আর তাসের ফাঁস !
ভুলে গেছি সেই সুরলহরী , বাঈজীর নৃত্যের তাল
আর মদের পেয়ালা হাতে বাঈজীর সুরেলা কন্ঠধ্বণি ,
যেতে চায়না মন জুয়ার আড্ডায় নৃত্যমুখর জলসাঘরে
হারাতে রাজি নই পকেটের টাকা , চাইনা আসুক জীবনে রাহুর শনি ।
ব্যবসায়িক মন চায় যে এখন শুধুই নারী ,
নারীদেহের পসরা সাজিয়ে কিভাবে ব্যবসাকে করা যায় সুদূর প্রসারী !

হে নারী ! তোমাদের পেয়ে মোরা আজ ধন্য ,
করতে পেরেছি তোমাদের আজ মুক্ত বাজারের পণ্য ।
সুন্দরী প্রতিযোগিতার নাম করে করতে পারছি নিজের
তোমাদের তুলতুলে নরম শরীর ,
মিস ইউনিভার্সেল বানিয়ে দেয়ার ফন্দি এটে
বিদেশে পাচার করে সম্পদের পাহাড় গড়তে আজ আমরা অস্থির !
কেমন লাগছে টোপ - 
তোমাদের ইজ্জত হরণের মধ্যেই 
আমাদের অভিষ্ঠ লক্ষ্যপুরণ ?
এমন বোকা কেন তোমরা নারীজাত -
স্বেচ্ছায় নিজেদের বিকিয়ে দিতে ধরেছো লাইন
করছো আত্মপ্রতিষ্ঠার লোভে আত্মহনন ?
====================================================  

বুধবার, ৯ নভেম্বর, ২০১১

SHOW ME ON THE WEB


Text No. 4
Free cPanel Web Hosting with PHP5/Mysql - no advertising!
Register now: http://www.000webhost.com/479856.html

We can offer you a free web hosting package packed with advanced features for hosting & building professional dynamic websites. We provide secure free web space with all the web hosting tools you could possibly ever need.

Our package includes:
- 1500 MB of Disk Space, 100 GB Bandwidth
- Host your own domain (http://www.yourdomain.com)
- cPanel Powered Hosting (you will love it)
- Over 500 website templates ready to download
- Easy to use website builder
- Free POP3 Email Box with Webmail access
- FTP and Web based File Manager
- PHP, MySQL, Perl, CGI, Ruby.
- And many more..

Click here to visit us: http://www.000webhost.com/479856.html 

সোমবার, ৭ নভেম্বর, ২০১১

আমরা চাই একটা শান্তিপূর্ণ বিশ্ব




আমরা চাই একটা শান্তিপূর্ণ বিশ্ব
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
------------------------------

আমরা চাই একটা শান্তি পূর্ণ বিশ্ব ,
হতে চাইনা আর সব হারিয়ে নিঃস্ব ।।

আমরা মানুষ - মানবতা হোকনা মোদের জয়গান ,
প্রাণ কেড়ে নিওনা মানুষ শান্তির নামে
করোনা ধ্বংস মানবতা আর মানুষের প্রাণ ।
সঠিক পথে এসো হে মানুষ !
গাওনা এবার মানবতারই জয়গান ।
দেখতে চাইনা আর কোন মানুষ হয়ে গেছে নিঃস্ব ,
দেখতে চাই এবার হয়েছে প্রকাশ
অশান্ত সব জনপদে শান্তির দৃশ্য ।।

চাইনা কোন যুদ্ধ , চাইনা আর কোন দ্বন্ধ -
চাই যে হোক সকলেই শান্তিকামী বন্ধু ,
চাইনা হোক আর কোন মানুষ মন্দ ।
চাইনা আর কোন হিংসা ,
চাইনা দেখতে আর কোন জিঘাংসা -
হোক না সকলেই সকলের সঙ্গী ,
পরিবর্তন হোক না এবার সকলের মনোভঙ্গি ।
গড়ে উঠুক সকলের মনে প্রেম-প্রীতি আর ভালোবাসা ।
শান্তির নাম দিয়ে রক্তের খেলা -
চাইনা দেখতে আর সেই অমানবিক দৃশ্য ,
দিকনা ধরা এবার সকল চোখে
ভালোবাসায় ভরা এই শান্তির বিশ্ব ।।

চাইনা জনপদে আর সন্ত্রাসী আপদ ,
চাই যে হোক শান্তিপূর্ণ সব জনপদ ।
অশান্তির সব দাবানল নিভে যাক ,
সন্ত্রাসী আপদ যত সরে যাক ।
গড়ে উঠুক এবার শান্তি দিয়ে অশান্ত এই মহাবিশ্ব ,
বিশ্ব বিবেক জাগ্রত হোক - বন্ধ হোক সব সন্ত্রাসী দৃশ্য ।।

মানুষ মারার ফাঁদ পেতে হে মানুষ !
করোনা আর মানবতা ধ্বংস ,
জান-মান-ধন-সম্পদ হারা আমরা মানুষ
পেতে চাই - জীবনের স্বাদ একটুখানি শান্তির অংশ ।
দেখতে চাইনা আমরা আর মানবতা ধ্বংসের দৃশ্য ,
থাকতে চাই মোরা শান্তি নীড়ে , গড়তে চাই নতুন এক শান্তির বিশ্ব ।।
========================================================


সোমবার, ১৭ অক্টোবর, ২০১১

অবাঞ্চিত



অবাঞ্চিত
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
---------------------

এই সমাজে আমি যে ভাই অবাঞ্চিত একজন ,
সমাজেরই অনিয়মে কোনঠাসা মোর মন ।।
এই সমাজে নাইরে আমার বসারই আসন ,
সত্যবাদীর উপর চলে সমাজপতিদের শাসন ।
অনিয়মের বিরোধীরা পেতে যদি চায় সমাজে আসন ,
সমাজপতিরা তখন তাদের শুনায় তাদের ভাষন ।।


ছিলাম আমি ভালো লোক সমাজের একজন ,
সমাজপতিদের বে-ইনসাফে আমি এক অবাঞ্চিত এখন ।
নীতিবিরোধী সকল কর্ম ছেঁয়ে গেছে আজ সমাজে ,
সমাজপতিগণ কার ক্ষতি করবে কখন দোয়া মাঙ্গে নামাজে !
প্রতিবাদী আমি যখন দাঁড়াই তাদের সম্মুখে ,
সেলবিদ্ধ করে আমায় খন্জর মারে মোর বুকে !
নরকের কীট সমাজপতি করে সমাজ শাসন ,
সুদ-ঘুষখোর সব সমাজপতি কেড়ে নিয়েছে সব সমাজের আসন ।।

টাকার লোভে অপরাধীদের দেয়না তারা সাজা ,
নিরপরাধীদের ফাঁসিয়ে দিয়ে হয় তারা ইনসাফের রাজা !
যত প্রকার অপরাধ হয় থাকে তাতে সমাজপতিদের ইন্ধন ,
তাদের দ্বারাই টুটে থাকে পারিবারিক সব বন্ধন ।।

নিরাপরাধী অপরাধী হয় সমাজপতিদের চাপে ,
সারাজীবন সে পুড়তে থাকে বে-ইনসাফের তাপে ।
সমাজপতিদের লোভের কাছে কত জীবন দিচ্ছে বলি ,
আত্মহননের পথ বেচে নিচ্ছে নিষ্পাপ যত ফুলকলি ।
শত শত সুন্দর সংসার ধ্বংস হচ্ছে একই কারণ ,
সমাজপতিদের বক্রদৃষ্টি দিচ্ছে সদা তাদের তাড়ন ।।
=====================

রবিবার, ১৬ অক্টোবর, ২০১১

হতে চাই মোরা প্রকৃত স্বাধীন





হতে চাই মোরা প্রকৃত স্বাধীন

চাইনা থাকতে মোরা লুঠেরাদের অধীন

-  মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 
------------------------------- 


চল্লিশ বছর পেরিয়ে গেলো স্বাধীন হলো দেশ (?)
লুঠেরাদের অধীন হয়ে দেশের মানুষ হচ্ছে সবাই শেষ
স্বাধীন দেশে রাজনীতিবিদ নামধারী লুঠেরাদের চলছে রাজত্ব ,
দেশের মানুষ , দেশের সম্পদ সকল কিছুই এখন তাদের করায়ত্ব !
দেশোন্নতির স্বপ্ন দেখিয়ে বসে তারা দেশের সিংহাসনে ,
ভাগ-বাটোয়ারায় লুঠছে দেশ রয়েছে তারা দেশের ধ্বংস সাধনে !
বন্ধী সকল দেশের মানুষ রাজনীতিবিদদের গ্যাড়াকলে ,
ধুকে ধুকে মরছে তারা রাজনৈতিক যন্ত্রতলে
দেশের ভিতর আছে সকল লুঠেরা রূপী রাজনৈতিক দল ,
দেশের সমপদ লুঠছে তারা করছে তারা দেশকে বিকল !
দেশ কল্যানের রাজনীতিবিদ নিয়ে রয়েছে শুধুই নিজ কল্যান সাথে , 
জনকল্যানের কথা বলতে গেলেই জনতা সব মরে তাদের হাতে !

একদিন মুক্তিযুদ্ধ করেছিলো দেশের মানুষ -
দেশ স্বাধীনের তরে ,
স্বাধীন হয়েও হলোনা স্বাধীন -
দেশ ও দেশের মানুষ ভুগছে আজও পরাধীনতার জ্বরে ! 

পাকিস্তানীরা চলে গেছে রয়ে গেছে সেই পাকিস্তানীদের দোষর ,
লুঠেপুটে খাচ্ছে তারা চলছে তাদের আনন্দ আর হৈ হুল্লার স্বর !
পাকিস্তানীরা করতো যে কাজ তারাই এখন সে সব কাজ করে ,
পাকিস্তানীদের তাড়িয়ে তারা নিজেরাই পাকিস্তানীদের রূপ নিয়েছে ধরে !
মুহ্ মে শেখ ফরিদ বগল মে ইট ’’ এই যে তাদের রূপ ,
সাচ্ছা দেশপ্রেমিক সেজে তারা বগলদাবা করে নিয়েছে দেশ শাসনের তোপ !

মনে হয়না দেশের কোন রাজনীতিবীদ , কোন দল
বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক ,
তাদের কর্মে , তাদের আচরণে প্রমাণ দেয় - তারা পাকিস্তানীদের দোসর
তারা অন্য কোন দেশের নাগরিক
একদিন চেয়েছিলাম মোরা পরাধীনতার শৃন্খল থেকে স্বাধীন হতে
পাকিস্তানীদের কাছ থেকে মুক্তি ,
আবার মোরা মুক্তি চাই পাকিস্তানীদের দোসরদের কাছ থেকে
হতে চাই মোরা প্রকৃত স্বাধীন - এই আমাদের উক্তি
চাইনা আর থাকতে মোরা পরাধীন, চাইনা থাকতে সন্ত্রাসের শৃন্খলে বন্ধী,
চাইনা আর তাদের গ্যাড়াকলে আটকে থেকে যাঁতাকলে পিষে মরতে ;
হতে চাই মোরা প্রকৃত স্বাধীন , করতে চাই স্বাধীনতার সুখ ভোগ ,
এসো সবাই দেশকে আবার পরাধীনতার শৃন্খল থেকে মুক্ত করতে
==========================================================